Dr Reza Hasan Tokey

Dr Reza Hasan Tokey এমবিবিএস (এমএমসি), বিসিএস (স্বাস্থ্য),
ডিওসি (চর্ম ,যৌন ও এলার্জি), সিসিডি (বারডেম),
মেডিকেল অফিসার,
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল

দেশের সমসাময়িক ফটোসাংবাদিকতার অঙ্গনে নিষ্ঠা, সৃজনশীলতা ও পেশাগত দক্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন আলোকচিত্রী ...
27/04/2026

দেশের সমসাময়িক ফটোসাংবাদিকতার অঙ্গনে নিষ্ঠা, সৃজনশীলতা ও পেশাগত দক্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন আলোকচিত্রী মামুনুর রশিদ। ১৯৮৩ সালে জন্মগ্রহণকারী এই প্রতিভাবান ফটোসাংবাদিক বর্তমানে রাজধানী ঢাকাভিত্তিক একজন দক্ষ স্টাফ ফটোসাংবাদিক হিসেবে কাজ করছেন এবং দেশি-বিদেশি গণমাধ্যমে তাঁর কাজ নিয়মিতভাবে প্রশংসিত হচ্ছে।
মামুনুর রশিদের শক্তিশালী শিক্ষাগত ভিত্তির মধ্যে রয়েছে দক্ষিণ এশিয়ার প্রখ্যাত আলোকচিত্র শিক্ষাপ্রতিষ্ঠান পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট থেকে ফটোগ্রাফিতে স্নাতক ডিগ্রি অর্জন। পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়-এর অধীনে সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর (এম.এস.এস) সম্পন্ন করেন। এই দ্বৈত শিক্ষাগত অভিজ্ঞতা তাঁকে সমাজ, মানুষ ও সময়ের গল্পকে গভীরভাবে অনুধাবন করে ক্যামেরাবন্দী করতে বিশেষভাবে সক্ষম করেছে।

কর্মজীবনের শুরুতে বিভিন্ন সংবাদপত্রে কন্ট্রিবিউটর হিসেবে কাজের মাধ্যমে তিনি নিজের প্রতিভার পরিচয় দেন। পরবর্তীতে দেশের অন্যতম শীর্ষ জাতীয় দৈনিক দৈনিক সমকাল-এ ফটোসাংবাদিক হিসেবে যোগদান করেন। বর্তমানে তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফটো এজেন্সি NurPhoto-এর ঢাকাভিত্তিক আলোকচিত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর তোলা ছবি বিশ্বব্যাপী বিভিন্ন সংবাদমাধ্যম, সাময়িকী ও গ্লোবাল প্ল্যাটফর্মে নিয়মিত প্রকাশিত হচ্ছে।

পেশাগত উৎকর্ষ ও মানবিক দৃষ্টিভঙ্গির স্বীকৃতিস্বরূপ তিনি একাধিক মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেছেন। সম্প্রতি বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) আয়োজিত ‘জুলাই অভ্যুত্থান’ শীর্ষক আলোকচিত্র প্রতিযোগিতায় পেশাদার বিভাগে বিজয়ী হন। এছাড়া পরিবেশ সংরক্ষণে আলোকচিত্রের ভূমিকার জন্য ‘ইকোজ অফ দ্য আর্থ: ফটোগ্রাফি ফর দ্য প্ল্যানেট’ পুরস্কারে ভূষিত হন।

তিনি দেশে-বিদেশে বিভিন্ন আলোকচিত্র প্রদর্শনীতে অংশগ্রহণের মাধ্যমে তাঁর কাজকে শিল্পমানের উচ্চতায় নিয়ে গেছেন এবং নিয়মিত জাতীয় ও আন্তর্জাতিক কর্মশালায় অংশ নিয়ে নিজেকে সমৃদ্ধ করছেন।

সম্মাননা প্রাপ্তি প্রসঙ্গে মামুনুর রশিদ প্রতিদিনরে দেশকে জানান, “IHI Photojournalist Appreciation Award 2006-এ আমাকে মনোনীত করায় আমি গভীরভাবে আনন্দিত ও সম্মানিত বোধ করছি। ফটোসাংবাদিকদের জন্য এই পুরস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ। এই স্বীকৃতি আমার কাজের প্রতি দায়বদ্ধতা আরও বাড়িয়ে দেবে এবং ভবিষ্যতে সত্য ও মানবিক গল্প তুলে ধরার অনুপ্রেরণা জোগাবে।”

(বি:দ্র সাংবাদিক মামুনুর রশিদ আমার ছোট দুলাভাই)

নিচের রিপোর্টে দেখা যাচ্ছে উনার প্রস্রাবে ইনফেকশন এবং এর বিরুদ্ধে কাজ করার মত কোন এন্টিবায়োটিক নেই, সকল এন্টিবায়োটিক র...
25/04/2026

নিচের রিপোর্টে দেখা যাচ্ছে উনার প্রস্রাবে ইনফেকশন এবং এর বিরুদ্ধে কাজ করার মত কোন এন্টিবায়োটিক নেই, সকল এন্টিবায়োটিক রেজিস্ট্যান্ট দেখাচ্ছে।

এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স এর কারণ
- চিকিৎসকের পরামর্শ ছাড়া এন্টিবায়োটিক গ্রহণ
- ভাইরাসজনিত রোগে এন্টিবায়োটিক ব্যবহার (যেমন সর্দি-কাশি, ফ্লু)
- অর্ধেক কোর্সে থেমে যাওয়া – ব্যাকটেরিয়া বেঁচে থেকে আরও শক্তিশালী হয়।
- পশু খাদ্যে এন্টিবায়োটিক মেশানো ।
- কৃষিতে রোগ প্রতিরোধে অযথা ব্যবহার।

ভবিষ্যতে অনেক রোগী বিশেষ করে আইসিইউ রোগী এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স এ মৃত্যুবরণ করবে।
নিজেরাও একটু সতর্ক হওয়ার চেষ্টা করবেন।
জ্বর হলেই বাচ্চাকে আগে এন্টিবায়োটিক দিবেন না,
সাধারণত ভাইরাল জ্বর দুই তিন দিনের ভালো হয়।
একটু ধৈর্য ধারণ করবেন।

23/04/2026

আলহামদুলিল্লাহ
চর্মরোগী ভালো হলে ওদের মুখের হাসি আমাদের প্রাপ্তি।।।

আলহামদুলিল্লাহ, সোরিয়াসিসের রোগী,রোগী আজকে ফলোআপ এসেছে, চিকিৎসা চলমান।
23/04/2026

আলহামদুলিল্লাহ, সোরিয়াসিসের রোগী,
রোগী আজকে ফলোআপ এসেছে,
চিকিৎসা চলমান।

গতকাল একজন রোগীর কষ্টের কথা শুনে তাকে যে ডাক্তারের কাছে পাঠাতে হবে, যার কাছে সমাধান হবে তার কাছে নিজেই সিরিয়াল দিয়ে পা...
22/04/2026

গতকাল একজন রোগীর কষ্টের কথা শুনে তাকে যে ডাক্তারের কাছে পাঠাতে হবে, যার কাছে সমাধান হবে তার কাছে নিজেই সিরিয়াল দিয়ে পাঠালাম। আজকে শুনি উনি উনার এক তথাকথিত আত্মীয়ের কথা শুনে উনার পছন্দের ডাক্তার দেখিয়েছেন। যে ডাক্তারকে দেখাইছেন উনি ওই বিভাগের ডাক্তার না এবং এটা সমাধান দিতে পারবেন না।
যারা মাধ্যমের কথা শুনে চিকিৎসা করেন, মাধ্যমকে প্রশ্রয় দেন , আর যাই হোক তারা ভালো ডাক্তার ও না , ভালো মানুষও না।
আর আপনি আত্মীয় সেজে রোগীর যে ক্ষতি করলেন, তার ফল একদিন আপনাকে পেতে হবে।
দুনিয়াতে কর্মের কোন অভাব নেই,
আল্লাহতালা চার হাত পা ঠিক রাখলে, কৃষিকাজ করে খাওয়ায় উত্তম অথবা দিনমজুরের কাজ ।।।

ভালো সিদ্ধান্ত। চিকিৎসক,নার্স এবং সকল স্টাফেরা কাজ করার সাহস পাবে। বিশেষ করে উপজেলা পর্যায়ে হাসপাতালে বিশৃঙ্খলা কমে আসব...
22/04/2026

ভালো সিদ্ধান্ত।
চিকিৎসক,নার্স এবং সকল স্টাফেরা কাজ করার সাহস পাবে। বিশেষ করে উপজেলা পর্যায়ে হাসপাতালে বিশৃঙ্খলা কমে আসবে।
রোগীদের সেবা বাড়বে।।।

 #রিউমাটয়েড আর্থ্রাইটিস (RA)সময়মতো রোগ নির্ণয় করে সঠিক চিকিৎসা দিতে পারলে এই রোগের জটিলতা কম হয়।
20/04/2026

#রিউমাটয়েড আর্থ্রাইটিস (RA)
সময়মতো রোগ নির্ণয় করে সঠিক চিকিৎসা দিতে পারলে এই রোগের জটিলতা কম হয়।

অনেক দিন পর  প্রিয় ভাইয়ের সাথে দেখা।সৎ ভাবে  ব্যবসা করে জীবিকা নির্বাহ করে যাচ্ছে।"সত্যবাদী ও বিশ্বস্ত মুসলিম ব্যবসায়...
10/04/2026

অনেক দিন পর প্রিয় ভাইয়ের সাথে দেখা।
সৎ ভাবে ব্যবসা করে জীবিকা নির্বাহ করে যাচ্ছে।
"সত্যবাদী ও বিশ্বস্ত মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন নবী, সিদ্দিক ও শহীদগণের সাথে থাকবেন।" (সুনান আত-তিরমিজি)

03/04/2026

#চর্ম
#অপ চিকিৎসা
#ডার্মোমিক্স
#কমবিসিড
#স্টেরয়েড
#দাদ

আলহামদুলিল্লাহ ,আল্লাহ তাআলা আমাকে ডাক্তারি করার মাধ্যমে একটু সেবা করার সুযোগ করে দিয়েছেন। মানুষের একটু কষ্ট লাঘব হয় ,...
28/03/2026

আলহামদুলিল্লাহ ,আল্লাহ তাআলা আমাকে ডাক্তারি করার মাধ্যমে একটু সেবা করার সুযোগ করে দিয়েছেন। মানুষের একটু কষ্ট লাঘব হয় , এতেই আমার মনের শান্তি । আমি আপনাদের সবার কাছে দোয়া চাই । আল্লাহর কাছে হাজার শুকরিয়া জানাই।।।

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Reza Hasan Tokey posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category