27/01/2026
অফ টপিক :
জীবনের কঠিন সময়ে সবচেয়ে দরকার আল্লাহ আর নিজের উপরে বিশ্বাস রেখে মুখ বন্ধ করে কাজ করে যাওয়া। আমাদের কঠিন সময়ে কেউই পাশে থাকেনা except আমাদের মা বাবা, কারো আবার ভাইবোন। এর বাইরে কেউ একবার জানতেও চাইবেনা কেন সাফার করছেন কি কস্ট হচ্ছে নাথিং। কেউ আপনার চোখের পানির হিসেব রাখেনা,, উলটো জাজমেন্টাল হয়ে আপনাকে দুটি বানী বলে যেতে পারে যে অমুক কাজের জন্য আপনি সাফার করছেন।
বিশ্বাস করুন সফল হলেই কেবল আপনি কত যুদ্ধ করেছেন কত বড় বীর আপনার বিজয়গাথা প্রশংসিত হবে। অথচ এই দিনটির আগে আপনার হাজারো হার না মানা দিবারাত্রির ঘাম বা কান্না কোনটাই কেউ দেখতে আসবে না।
শেষ হাসিটার আগে তাই নীরব কান্নাগুলো শুধুই নিজের আর স্রস্টার মাঝে ভাগ করে নিন। কাজ করে যান আর ফলাফলের জন্য না ভেবে আল্লাহর উপরে ছেড়ে দিন।
দিনশেষে জিতে যাবেন।
So let's live well stay well and keep well. And
let's be a little kind towards others who are struggling silently still refusing to give up.