Dr.Raihan's ENT Care

Dr.Raihan's ENT Care Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr.Raihan's ENT Care, Doctor, Rajarbagh, Narsingdi.

নাক,কান,গলা- থাইরয়েড রোগ বিশেষজ্ঞ ও সার্জন
ডা. মোহাম্মদ রায়হান
এমবিবিএস(সিএমসি),বিসিএস(স্বাস্থ্য)
এম.এস.(ইএনটি এন্ড হেড-নেক সার্জারি)
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

সবাইকে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের শুভেচ্ছা!
15/12/2025

সবাইকে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের শুভেচ্ছা!

কটন বাড ➡️➡️➡️ব্যবহার করা কি উচিত????✅অনেকেই কান পরিষ্কার করতে কটন বাড ব্যবহার করেন।তারা মনে করেন, কটন বাড কানের ময়লা দূ...
09/12/2025

কটন বাড ➡️➡️➡️ব্যবহার করা কি উচিত????

✅অনেকেই কান পরিষ্কার করতে কটন বাড ব্যবহার করেন।তারা মনে করেন, কটন বাড কানের ময়লা দূর করে। এই ধারণা ভুল। বাস্তবতা হলো, এটি ব্যবহারে বাইরের দিকের কিছু ময়লা বেরিয়ে এলেও বাকি ময়লাকে আরও ঠেলে ভেতরের দিকে ঢুকিয়ে দেয়। ফলে ওয়াক্স/কানের খৈল ইমপ্যাকশন বা আটকে গিয়ে কানে ব্লক, ব্যথা হতে পারে, কানে কম শুনতে পারেন।

✅এ ছাড়া কটন বাড দিয়ে খোঁচাখুঁচি করলে কানের ভেতর রক্তপাত হতে পারে, কানের পর্দা ছিদ্র/ক্ষতিগ্রস্ত হতে পারে, শ্রবণশক্তি হারানোর ঘটনাও ঘটতে পারে।

✅কটন বাড ব্যবহার করার পর অনেকেরই বমি বমি ভাব, মাথাঘোরা হতে পারে। আঘাত থেকে নার্ভের ক্ষতি হলে স্বাদগ্রন্থি বিকল হতে পারে!

✅আর অপরিচ্ছন্ন হলে কটন বাডের মাধ্যমে কানের ভেতর সংক্রমণ হতে পারে, যা থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে।

➡️➡️➡️কটন বাড ব্যবহার কি জরুরি????
কানের ময়লা পরিষ্কার করার জন্য আমাদের কানে প্রাকৃতিক পদ্ধতি বিদ্যমান। কানের ময়লা বা ওয়াক্স বা সেরুমেন হলো একটি তৈলাক্ত জিনিস, যা কানকে রক্ষা করে। এটি নিজে নিজেই পরিষ্কার হয়ে যায়। তাই কটন বাড ব্যবহারের কোনো যৌক্তিকতা নেই। কারও যদি ময়লা বা ওয়াক্স আটকে গেছে বলে মনে হয়, তবে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া ভালো।

Dr.Mohammad Raihan
MBBS(CMC), BCS(Health)
MS(ENT & Head-Neck Surgery)
Dhaka Medical College Hospital

01/12/2025

কানের ভেতর তেলাপোকা!

✳️✳️✳️২২ বছরের ভদ্রমহিলা এসেছিলেন,কন্ঠস্বর ভার হয়ে যাওয়া অার খাবার গিলতে সমস্যা নিয়ে।পরীক্ষা করে দেখা যায় -- একদিকে টনসি...
28/11/2025

✳️✳️✳️২২ বছরের ভদ্রমহিলা এসেছিলেন,কন্ঠস্বর ভার হয়ে যাওয়া অার খাবার গিলতে সমস্যা নিয়ে।পরীক্ষা করে দেখা যায় -- একদিকে টনসিল অত্যধিক বড় (Unilateral enlarged tonsil)

✅✅✅ সম্ভাব্য কারণ

▶️ক্রনিক টনসিলাইটিস – দীর্ঘদিন ধরে প্রদাহ
▶️Tonsillar cyst / mucus retention cyst
▶️Benign growth – প্যাপিলোমা
▶️Cancer (lymphoma / Scc)

❎❎❎কখন চিন্তার বিষয়?

➡️আকার দ্রুত বাড়ছে

➡️এক পাশে ব্যথা, কান পর্যন্ত ছড়াচ্ছে

➡️গিলতে সমস্যা, মুখ খুলতে কষ্ট

➡️লিম্ফ নোড বড়

➡️ওজন কমে যাওয়া

➡️ধূমপায়ী/বয়স্ক রোগী

🆘🆘🆘কী করা উচিত?

⤵️ নাক-কান-গলা ডাক্তারের পরামর্শ

⤵️ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কপি(প্রয়োজনে)

⤵️প্রয়োজন হলে FNAC / biopsy

⤵️সংক্রমণ হলে অ্যান্টিবায়োটিক ও গার্গল

⤵️সন্দেহজনক হলে টনসিল অপারেশন করে মাংস পরীক্ষা করা।

08/11/2025

✅✅✅ দীর্ঘদিনের কণ্ঠস্বর ভাঙা?অবহেলা করা যাবে না।

প্রায় ৩৫ বছর বয়সী এক কলেজ শিক্ষিকা প্রায় দুই বছর ধরে কণ্ঠস্বর ভাঙা ও কর্কশতা নিয়ে আসেন। তিনি জানান, ক্লাস নেওয়ার সময় প্রতিদিন দীর্ঘক্ষণ জোরে কথা বলতে হয়। ধীরে ধীরে তার কণ্ঠস্বর রুক্ষ হয়ে যায়, কখনও কখনও পুরোপুরি হারিয়ে ফেলেন।

✅✅✅পরীক্ষায় দেখা যায় — তার ভোকাল কর্ডে একটি পলিপ (Vocal Cord Polyp) হয়েছে।
এটি সাধারণত অতিরিক্ত বা ভুলভাবে কণ্ঠ ব্যবহার, দীর্ঘদিন ধরে চিৎকার বা উচ্চস্বরে কথা বলা, ধূমপান, কিংবা গলা শুকনো রাখা ইত্যাদি কারণে তৈরি হয়।

✅✅✅🩺 লক্ষণ:

কণ্ঠস্বর ভাঙা বা কর্কশতা

গলা ব্যথা বা জ্বালাভাব

দীর্ঘক্ষণ কথা বলতে না পারা

মাঝে মাঝে কণ্ঠ হারিয়ে যাওয়া

✅✅✅💡 চিকিৎসা:
প্রাথমিকভাবে কণ্ঠ বিশ্রাম ও voice therapy কার্যকরহতে পারে।
যদি উন্নতি না হয়, তবে microlaryngeal surgery করে পলিপ অপসারণ করা হয়।

✅✅✅🗣️ পরামর্শ:

অতিরিক্ত কথা বলা বা চিৎকার এড়িয়ে চলুন

প্রচুর পানি পান করুন

ধূমপান বন্ধ করুন

কণ্ঠে সমস্যা থাকলে দ্রুত নাক কান ও গলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন

 #স্বাভাবিক_কানের_পর্দাঅনেক সময় রোগীর লোক  এসে বলে, স্যার,আমার বাচ্চার কানের ভেতরে সাদা কি একটা দেখা যাচ্ছে?স্বাভাবিক ক...
02/11/2025

#স্বাভাবিক_কানের_পর্দা
অনেক সময় রোগীর লোক এসে বলে, স্যার,আমার বাচ্চার কানের ভেতরে সাদা কি একটা দেখা যাচ্ছে?স্বাভাবিক কানের পর্দাকেই রোগ মনে করে এরা কোয়াক/ পল্লী চিকিৎসক/ ফার্মেসী ওয়ালাদের কাছে চিকিৎসার জন্য যান। এরা কোন কিছু না দেখে,না বুঝে তেল জাতীয় ঔষধ /ক্যামিকেল ব্যবহারের পরামর্শ দেন। এতে রোগীর কানের যথেষ্ট ক্ষতি হয়ে যায়।
#সচেতন_হোন_সুস্থ_থাকুন

29/10/2025
21/10/2025

⛔কানের পর্দায় ছিদ্র
↪️একমাত্র চিকিৎসা :অপারেশন এর মাধ্যমে পর্দা প্রতিস্থাপন করা।

টনসিল🚫🚫🚫টনসিল কোন রোগ নয়???রোগের নাম টনসিলাইটিস! টনসিলাইটিস হলো টনসিলের প্রদাহ বা সংক্রমণ। টনসিল আমাদের গলার দুপাশে অবস্...
19/10/2025

টনসিল🚫🚫🚫

টনসিল কোন রোগ নয়???রোগের নাম টনসিলাইটিস!

টনসিলাইটিস হলো টনসিলের প্রদাহ বা সংক্রমণ। টনসিল আমাদের গলার দুপাশে অবস্থিত এক ধরনের লিম্ফয়েড টিস্যু যা শরীরকে সংক্রমণ থেকে রক্ষা করে। যখন ভাইরাস বা ব্যাকটেরিয়া দ্বারা এই টনসিল আক্রান্ত হয়, তখনই টনসিলাইটিস হয়।

টনসিলাইটিসের উপসর্গ/লক্ষণ⛔⛔⛔

↔️গলা ব্যথা

↔️গিলতে কষ্ট হওয়া

↔️টনসিল ফুলে যাওয়া ও লাল হওয়া

↔️জ্বর

↔️মুখ থেকে দুর্গন্ধ

↔️গলায় লিম্ফ নোড ফুলে যাওয়া

↔️কণ্ঠস্বর ভারী হয়ে যাওয়া

কারণ🚭🚭🚭

✅ বেশি ক্ষেত্রে ভাইরাস
✅ প্রায় ২০-৩০% ক্ষেত্রে ব্যাকটেরিয়া (যেমন Streptococcus)

চিকিৎসা🛃🛃🛃

ভাইরাল হলে: সাধারণত নিজে নিজে ভালো হয়ে যায়।
ব্যাকটেরিয়াল হলে: অ্যান্টিবায়োটিক (ডাক্তারের পরামর্শ অনুযায়ী)।

ঘরোয়া পরিচর্যাঃ🛐

উষ্ণ পানি দিয়ে গার্গল করা

পর্যাপ্ত পানি পান করা

গরম স্যুপ বা নরম খাবার খাওয়া

পর্যাপ্ত বিশ্রাম

কখন টনসিল অপারেশন (Tonsillectomy) করতে হয়?🚫🚫🚫🚫🚫🚫🚫🚫🚫🚫🚫🚫🚫🚫🚫🚫🚫

✅ ১. বারবার টনসিল হলে (সংক্রমণের সংখ্যা অনুযায়ী):

↪️১ বছরে ৭ বার বা তার বেশি
↪️২ বছরে প্রতি বছর ৫ বার বা তার বেশি
↪️৩ বছরে প্রতি বছর ৩ বার বা তার বেশি

✅ ২. সরাসরি অপারেশন দরকার যদি থাকে:

↘️ঘুমের সময় শ্বাস বন্ধ হয়ে যাওয়া (Sleep apnea)

↘️বারবার পুঁজ জমা হওয়া (Quinsy)

↘️শ্বাস নিতে কষ্ট হওয়া

↘️টনসিলে ক্যান্সারের সন্দেহ

27/09/2025

I got over 30 reactions on one of my posts last week! Thanks everyone for your support! 🎉

Multinodular goiter /থাইরয়েড গ্রন্থির টিউমার/গলগন্ড।সফলতার সহিত আলহামদুলিল্লাহ অপারেশন সম্পন্ন করেছি!রোগী খুবই খুশি।১২ ব...
20/09/2025

Multinodular goiter /থাইরয়েড গ্রন্থির টিউমার/গলগন্ড।
সফলতার সহিত আলহামদুলিল্লাহ অপারেশন সম্পন্ন করেছি!
রোগী খুবই খুশি।১২ বছর ধরে ভুগছিলেন এ রোগে।

Address

Rajarbagh
Narsingdi
1640

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Raihan's ENT Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category