14/05/2026
২০২১ সালে অনেক ভয় আর অনিশ্চয়তা নিয়েই ডিভাইস খৎনার যাত্রা শুরু করি। তখন মানুষের মনে ডিভাইস খৎনা নিয়ে ছিল নানা ভয়, আর আমার নিজেরও অভিজ্ঞতা ছিল খুব কম। প্রথম প্রথম কাজ করতে হাত কাঁপত, অনেক সময় লাগত।
আমার প্রথম সাহসটা আসে আমার খালা Dilruba Khanom Diba-এর কাছ থেকে। তাঁর ছেলে আদিবের খৎনার মাধ্যমেই আমার শুরু।
এরপর বন্ধু শিপন, তুহিন, জনি, সাব্বির এবং আমার কলিগ মোঃ ইনছান — তারা নিজের সন্তানের খৎনা করিয়েছেন আমার কাছে, আবার তাদের মাধ্যমেই অনেক নতুন রোগী এসেছে।
আজ আলহামদুলিল্লাহ, ৬ বছরের এই যাত্রায় ১০০০+ শিশুর খৎনা সম্পন্ন করেছি।, ধীরে ধীরে মানুষের বিশ্বাস অর্জন করতে পেরেছি। এখন বেশিরভাগ রোগীই আসে রেফারের মাধ্যমে। শিশুদের দ্রুত সুস্থ হয়ে উঠতে দেখে অভিভাবকদের হাসিমুখই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। ❤️