01/02/2023
কোরালক্যাল-ডিএক্স এর সম্পর্কে আলোচনা করা হইছে ?
ব্যবহার
অস্টিওপােরােসিস বা হাড়ের ক্ষয়রােধে অস্টিওম্যালাসিয়া (ক্যালসিয়ামের অভাবে হাড় নরম হয়ে যাওয়া) রিকেট (ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর অভাবে বাচ্চাদের হয়)। গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালীন সময়ে অতিরিক্ত ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর চাহিদা পূরণে -হাইপারথাইরয়েডিজম (প্যারাথাইরয়েড হরমােন কমে যাওয়া) ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর অভাব প্রতিরােধে শৈশব এবং কৈশরকালে ক্যালসিয়ামের অতিরিক্ত চাহিদা পূরণে।
*** চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন করলে দীর্ঘমেয়াদি সমস্যা দেখা দিতে পারে। ভিডিও কলে চিকিৎসকের থেকে ওষুধ সেবনের পরামর্শ পেতে প্লে স্টোর থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
বাণিজ্যিক নাম কোরালক্যাল-ডিএক্স
জেনেরিক ক্যালসিয়াম + কোলেক্যালসিফেরল (Vit. D3)
ধরণ ট্যাবলেট
পরিমাপ 600mg+400iu
চিকিৎসাগত শ্রেণি Specific mineral & vitamin combined preparations
উৎপাদনকারী Radiant Pharmaceuticals Ltd
উপলভ্য দেশ Bangladesh
সর্বশেষ সম্পাদনা June 23, 2021 at 11:17
খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম
কোরালক্যাল-ডিএক্স খাওয়ার নিয়ম / ব্যবহারের নিয়ম
প্রাপ্ত বয়স্ক ও স্কুলগামী শিশু (৯ বছরের উপরে): সকাল ও রাতে ১টি ট্যাবলেট অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।
৪-৮ বছরের শিশু: প্রতিদিন ১টি এফারভেসেন্ট ট্যাবলেট।
নবজাতক: চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।
*** চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন করলে দীর্ঘমেয়াদি সমস্যা দেখা দিতে পারে। ভিডিও কলে চিকিৎসকের থেকে ওষুধ সেবনের পরামর্শ পেতে প্লে স্টোর থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ।
১ গাস পানিতে ১টি ট্যাবলেট ছেড়ে দিন। ট্যাবলেটটি পানিতে ১-২ মিনিটের মধ্যে মিশে যাবে। খাওয়ার পূর্বে প্রয়ােজনবােধে চামচ দিয়ে নাড়িয়ে নিতে পারেন।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালীন সময়ে ব্যবহার উভয় ক্ষেত্রের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দৈনিক ১-২টি ট্যাবলেট খাওয়া উচিত।
গর্ভাবস্থায় মায়ের শরীরে ক্যালসিয়ামের চাহিদা বেড়ে যায়। কারণ শিশু মায়ের গর্ভে থাকা কালীন শিশুর শারীরিক গঠনের জন্য প্রয়ােজনীয় ক্যালসিয়াম মায়ের শরীর হতেই শিশুর শরীরে প্রবেশ করে। সুতরাং গর্ভাবস্থায় মা এবং শিশু দুজনেরই সঠিক শারীরিক গঠনের জন্য সঠিক মাত্রায় ক্যালসিয়াম গ্রহণ অত্যাবশ্যকীয়।
যে সব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। অতিসংবেদনশীলতা, হাইপারক্যালসিমিয়া, হাইপারপ্যারাথাইরয়েডিজম,তীব্র হাইপারক্যালসিইউরিয়া; মারাত্মক ধরনের বৃক্কের অকার্যকারিতা ।
পার্শ্বপ্রতিক্রিয়া
মৃদু গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সমস্যাসমূহ (ব্লোটিং, ডায়রিয়া) বিরল ক্ষেত্রে ঘটতে পারে। দীর্ঘদিন চিকিৎসা মূত্রতন্ত্রে পাথর, তৈরীতে সহায়তা করতে পারে, বমি বমি ভাব, ক্ষুধামন্দা ও মুখ শুকিয়ে যাওয়া।
সতর্কতা
কিডনির পাথর, বিভিন্ন কিডনির অসুখ, পাকস্থলীতে স্বল্প এসিড অথবা এসিড না থাকলে (এক্লোরহাইড্রিয়া), প্যানক্রিয়াস এর রােগ, এক ধরণের বিশেষ ফুসফুসের রােগ (সারকইডােসিস), খাবার থেকে পুষ্টি গ্রহণের জটিলতা থাকলে সতর্কতা অবলম্বন করা উচিত।
অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া
ডিগক্সিন, টেট্রাসাইক্লিন, এন্টাসিড ও অন্যান্য ক্যালসিয়াম সালফেট ও ডক্সিসাইক্লিন। সংরক্ষণ শুষ্ক ও ঠাণ্ডা স্থানে রাখুন। আলাে ও আর্দ্রতা থেকে দূরে রাখুন। সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন। ব্যবহারের পর অবশিষ্ট ট্যাবলেট ফয়েল দিয়ে মুড়ে টিউবের ভিতর রেখে মুখটি ভালভাবে বন্ধ করে রাখুন।
সংরক্ষণ
Store at a cool and dry place. Protect from light and moisture. Keep out of reach of children. Keep the container tightly closed.