Malek Bazar Community Clinic

Malek Bazar Community Clinic ফ্রি তে সেবা দেওয়া হয়

16/02/2026
°__ সবাই শেয়ার করবেননাপা এক্সট্রা (Napa Extra) মূলত তীব্র মাথা ব্যথা, মাইগ্রেন, শরীর ব্যথা, পিঠে ব্যথা, দাঁত ব্যথা, এবং ...
28/01/2026

°__ সবাই শেয়ার করবেন
নাপা এক্সট্রা (Napa Extra) মূলত তীব্র মাথা ব্যথা, মাইগ্রেন, শরীর ব্যথা, পিঠে ব্যথা, দাঁত ব্যথা, এবং সর্দি-জ্বরের চিকিৎসায় ব্যবহৃত একটি কার্যকর ব্যথানাশক ও জ্বর উপশমকারী ওষুধ [৭]। এতে ৫০০ মি.গ্রা. প্যারাসিটামল এবং ৬৫ মি.গ্রা. ক্যাফেইন থাকে, যা সাধারণ নাপার চেয়ে দ্রুত এবং কার্যকরভাবে ব্যথা কমাতে সাহায্য করে।
নাপা এক্সট্রা-র প্রধান কাজগুলো:
তীব্র মাথা ব্যথা ও মাইগ্রেন: এটি দ্রুত মাথা ব্যথা দূর করতে কার্যকর [৭]।
শরীর ও পেশী ব্যথা: মাংসপেশির ব্যথা, মচকে যাওয়া, পিঠে ব্যথা এবং বাতের ব্যথা উপশম করে [৭]।
জ্বর ও সর্দি: সাধারণ সর্দি-জ্বর, ইনফ্লুয়েঞ্জা এবং যেকোনো ধরনের জ্বরের তাপমাত্রা কমাতে কাজ করে [৭]।
দাঁত ও কানের ব্যথা: তীব্র দাঁত ব্যথা বা কানের ব্যথার ক্ষেত্রে এটি দ্রুত আরাম দেয় [৭]।
মাসিকের ব্যথা: নারীদের ঋতুস্রাবজনিত তলপেটে ব্যথায় এটি কার্যকর [৭]।
সেবনবিধি ও সতর্কতা:
প্রাপ্তবয়স্করা সাধারণত ১-২টি ট্যাবলেট প্রতি ৪-৬ ঘণ্টা অন্তর সেবন করতে পারেন, তবে দৈনিক ৮টির বেশি ট্যাবলেট খাওয়া উচিত নয় [৭]।
ক্যাফেইন থাকার কারণে এটি খালি পেটে না খেয়ে খাবারের পর খাওয়া ভালো।
লিভারের সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি সেবন করবেন না।

🫀হার্ট ব্লকেজ, কী? কারণ? সমাধানঃ-হার্ট এর ওজন প্রায় 300 গ্রাম। ✅ হার্টের কাজঃপুরো শরীরে ব্লাড পাম্প করা। হার্ট ১ মিনিটে ...
27/01/2026

🫀হার্ট ব্লকেজ, কী? কারণ? সমাধানঃ-
হার্ট এর ওজন প্রায় 300 গ্রাম।
✅ হার্টের কাজঃ
পুরো শরীরে ব্লাড পাম্প করা। হার্ট ১ মিনিটে প্রায় ৭২ বার পাম্প করে।
হার্ট, প্রতিদিন প্রায় ১ লক্ষ বার পাম্প করে থাকে।
হার্ট একবার পাম্প করলো মানে পুরো বডি তে ব্লাড পৌঁছে গেলো।

✅ হার্ট এর অসুখ কী :-
হার্ট এর অসুখ মানে আর্টারি তে চর্বি জমে যাওয়া, কোলেষ্টেরোল জমে যাওয়া, ফ্যাট জমে যাওয়া।
এমন পরিস্থিতি তৈরি হলে ধীরে ধীরে হার্ট এর ব্লাড সাপ্লাই ক্ষমতা কমে যায়।
এটাকেই বলা হয় হার্টের অসুখ।
বর্তমানে হার্টের অসুখ টি বিশ্বের সব চেয়ে বড় অসুখ।
যেদিন হার্টের ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যাবে সেদিন হার্ট টাও বন্ধ হয়ে যাবে, মানে হার্ট এট্যাক হয়ে যাবে।
হার্ট এর আর্টারি গুলো 3-4 mm মোটা হয়।

✅ হার্ট এ ব্লকেজ হতে কত সময় লাগে?
বছরের পর বছর ধরে ধীরে ধীরে হার্ট ব্লকেজ তৈরী হয়।
মানুষ জন্মের পর পর ই ব্লকেজ তৈরী শুরু হয় না।
18-20 বছর বয়স থেকে এই ব্লকেজ তৈরী হতে শুরু করে।
70%, 80%, 90% ব্লকেজ তৈরী হতে কম করে 30-40 বছর সময় লাগে।
50% ব্লকেজ হয়ে গেলেও মানুষ কোনো কষ্ট অনুভব করে না।
কারণ ব্লাড সাপ্লাই এর জন্য আরও 50% বাকি থাকে।

✅ ব্লাড সাপ্লাই এর জন্য হার্ট এর প্রয়োজন 10%, 20%, 30% জায়গা।
10% প্রয়োজন যখন মানুষ বসে থাকে।
20% প্রয়োজন যখন হাঁটা চলা করে।
30% প্রয়োজন যখন মানুষ দৌড়ায়।
যেদিন মানুষের ব্লকেজ 70% এর বেশি হয়ে যায় সেদিন থেকে মানুষ হার্ট এর সমস্যা অনুভব করতে থাকে। সেদিন থেকে কষ্ট শুরু হয়ে যায়।

✅ যদি দৌড়ালে বুকে ব্যাথা অনুভব হয় তবে বুঝতে হবে ব্লকেজ 70% ক্রস করেছে।

যদি হাঁটতে গিয়ে ব্যাথা হয় তাহলে বুঝতে হবে ব্লকেজ 80%।

যদি সামান্য 10 ধাপ হাঁটলেই ব্যাথা হয় তবে বুঝতে হবে ব্লকেজ 90%।

✅ এখানে বোঝা গেলো হার্ট এর পেশেন্ট 70% ব্লকেজ না হওয়া পর্যন্ত কোনো সমস্যা সাধারণত বুঝতে পারে না।

✅ হাঁটতে গিয়ে ব্যাথা হলে এই পর্যায়কে বলা হয় "এনজাইনা।"
2%/year ব্লকেজ তৈরী হতে শুরু করে 20 বছর বয়সের পর থেকে।

*** আমার লিখা পড়ে হার্ট এর অসুখ সম্পর্কে বুঝতে সময় লাগলো মাত্র কয়েক মিনিট, কিন্তু আপনি যদি কোন হাসপাতাল কিংবা ক্লিনিক যান তাহলে উনারা আপনাকে এতো বিস্তারিত বোঝাবে না, শুধু বলবে আপনার "করোনারী আর্টারি ডিজিজ "এ আক্রান্ত।

✅ আধুনিক উপায়ে ব্লকেজ পরীক্ষা, যেটা ও সঠিক নয়ঃ
আধুনিক যুগের ক্যার্ডিওলোজিস্ট রা ব্লকেজ এর পার্সেন্টেজ বোঝার জন্য তার ঢুকিয়ে এনজিওগ্রাফিক করেন, যেটাতে রেজাল্ট আসে রাউন্ড ফিগার যেমন 70%, 80%, 90%।
আমাদের মতে যেটা সঠিক নয়। কারণ সঠিক হলে রাউন্ড ফিগার না হয়ে হতো 70.25%, 80.03%, 90.৮১%।

✅ হার্ট এট্যাক মানে কি?
70% ব্লকেজ এর পর ধীরে ধীরে ব্লকেজ বাড়তে থাকে। এই ব্লকেজ এর উপর একটা পর্দা থাকে এবং ব্লকেজ বাড়ার সাথে সাথে পর্দাটির উপরেও চাপ তৈরী হতে থাকে।
এই চাপ বাড়তে বাড়তে একদিন হঠাৎ পর্দাটা ছিঁড়ে যায়।
পর্দা ছিঁড়ার সাথে সাথে পর্দার নিচে থাকা কেমিক্যাল রক্তে গিয়ে মিশে যার ফলে রক্তের ঘনত্ব বেড়ে যায়।
রক্ত জমাট বেঁধে গেলে এটাকে বলা হয় "ক্লট"।
এটি আর্টারির রাস্তা পুরো পুরি ব্লক করে দেয়। ব্লক 100% হয়ে যায়, হার্ট এ রক্ত পৌঁছতে পারে না তখন এটাকেই বলা হয় "হার্ট অ্যাটাক"।

✅ হার্ট অ্যাটাক থেকে বাঁচার উপায়ঃ
ব্লকেজ 70%, 80%, 90% হয়ে গেলেও চেষ্টা করতে হবে ব্লকেজকে রুখে দেয়া।
ব্লকেজ না বাড়লে পর্দাটা ছিঁড়বে না, হার্ট অ্যাটাকও হবে না।

আরও ভালো হয় পর্দার নিচে জমে থাকা কিছু চর্বি যদি ধীরে ধীরে বের করে দেয়া যায়। সেজন্য নিয়মিত কমকরে হলেও ৪০ মিনিট হাঁটতে হবে। চর্বি জাতীয় খাদ্য বর্জন করতে হবে, ভাত, রুটি, মিষ্টি জাতীয় খাবার কমিয়ে দিতে হবে।
শরীরে ডায়াবেটিস ও কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে হবে।

✅ বুকে ব্যাথা অনুভব করলে ডাক্তারের পরামর্শ নিন।

Dr Nasim Musa

01841680659

হাড় ভাঙলে একটি ভুল সিদ্ধান্ত ডেকে আনতে পারে চিরস্থায়ী পঙ্গুত্ব! 🛑আমাদের দেশে এখনো অনেকে হাড় ভাঙলে বা মচকে গেলে কবিরাজের ...
25/01/2026

হাড় ভাঙলে একটি ভুল সিদ্ধান্ত ডেকে আনতে পারে চিরস্থায়ী পঙ্গুত্ব! 🛑

আমাদের দেশে এখনো অনেকে হাড় ভাঙলে বা মচকে গেলে কবিরাজের কাছে গিয়ে বাঁশ, চট বা শক্ত কিছু দিয়ে খুব কষে বেঁধে রাখেন। এটি মারাত্মক বিপজ্জনক। ⚠️

এভাবে শক্ত করে বাঁধার ফলে ভাঙা স্থানে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। ফলে মাংস ও চামড়া পচে গিয়ে ‘গ্যাংগ্রিন’ হতে পারে। আর গ্যাংগ্রিন হলে রোগীর জীবন বাঁচাতে শেষ পর্যন্ত সেই হাত বা পা কেটে ফেলা ছাড়া আর কোনো উপায় থাকে না।

🙏 অনুরোধ করছি, এই কুসংস্কার থেকে বেরিয়ে আসুন। হাড় ভাঙলে ভুলেও শক্ত বাঁধন দেবেন না। দ্রুত নিকটস্থ হাসপাতাল বা অর্থোপেডিক সার্জনের শরণাপন্ন হোন। সঠিক চিকিৎসায় রোগী সুস্থ হবে, পঙ্গু হবে না।

✅সচেতন হোন, নিজের ও প্রিয়জনের জীবন বাঁচান।

©️

চেম্বারে রোগী দেখতেছিলাম।হঠাৎ এই ফুটফুটে সুন্দর চিরকুট।😡 পাঠিয়েছেন চেম্বারের ম্যানেজার।কতোটা বিব্রতকর অবস্থায় পড়তে হয় তখ...
24/01/2026

চেম্বারে রোগী দেখতেছিলাম।হঠাৎ এই ফুটফুটে সুন্দর চিরকুট।😡 পাঠিয়েছেন চেম্বারের ম্যানেজার।কতোটা বিব্রতকর অবস্থায় পড়তে হয় তখন।আমি অযথা রোগীকে টেস্ট দেই না।টেস্ট দেওয়ার সময় রোগীকে বুঝায় বলি কেন টেস্ট দিলাম।।

কিন্তু এই প্রতিষ্ঠানগুলা টেস্ট ছাড়া কিছুই বুঝে না।কিছু ডাক্তার এদের চাপে পড়ে প্রতিষ্ঠানে টিকে থাকার জন্য অনেক অহেতুক টেস্ট দেন এটা আমি মোটামুটি জানি।তবে যেটা অন্যায় সেটা অবশ্যই অন্যায়।পরে ম্যানেজারকে রাগ দেখায় আসছি।এরপর এমন কাজ করলে বা টেস্ট দিতে জোর করলে আর চেম্বারে আসবো না বলে আসছি।✊

**একজন Dr- টাইমলাইন থেকে কপি করা ***

Scabies.➡️এই রোগের প্রধান মেডিসিন হল Permithrin এবং Crotamiton  সমৃদ্ধ লোশন যেমন Permisol Max/Lorix Plus/Unix C/Elimate ...
20/01/2026

Scabies.

➡️এই রোগের প্রধান মেডিসিন হল Permithrin এবং Crotamiton সমৃদ্ধ লোশন যেমন Permisol Max/Lorix Plus/Unix C/Elimate Plus লোশন ।এটা লাগানোর নিয়ম হলো,চিকিৎসা শুরুর সাত দিন পর একবার মাখবেন।রাতের নয়টার দিকে মাখবেন।গলা থেকে পায়ের তলা পর্যন্ত সব জায়গা মাখবেন।চুলকায় চুলকায় না সব জায়গায় মাখবেন।আঙ্গুলের চিপা,বগল রানের চিপা,প্রস্রাবের রাস্তা,পায়খানার রাস্তা,হাত পায়ের নখগুলোতে ভালোভাবে মাখবেন।যার জন্য যতটুকু দেওয়া হবে ঠিক ততটুকুই মাখতে হবে।এক ফোঁটা লোশনও কম মাখা যাবে না।যতক্ষণ শেষ না হবে ঠিক ততক্ষণ মাখতে হবে।মাখার পর শরীর শুকিয়ে নিবেন। তারপর কাপড়চোপড় পড়ে নিবেন।গোসল করবেন পরের দিন দুপুরে।যেদিন একবার মাখবেন তার ঠিক সাতদিন পরে আরো একবার মাখবেন,তার সাতদিন পরে আরো একবার মাখবেন অর্থাৎ মোট তিনবার মাখবেন।বাচ্চাদের ক্ষেত্রে মুখে মাথায় দেওয়া যাবে।

➡️বয়স অনুযায়ী লোশন লাগানোর নিয়ম:
👉দুই মাস থেকে ১১ মাস:দুই চামচ/১০ মিলি
👉এক বছর থেকে পাঁচ বছর:তিন চামচ/১৫ মিলি
👉পাঁচ বছর থেকে ১১ বছর:ছয় চামচ/৩০ মিলি
👉১২ বছর এবং তার উপরে:বারো চামচ/৬০ মিলি

➡️ইনফেকশনটা কন্ট্রোল করার জন্য একটা সিরাপ খাবে এবং একটা মলম লাগাবেন।

Syrup:Cefotil Plus>এক চামচ রোজ দুইবার, সকালে ও রাতে >>সাতদিন (এটা ১০ কেজি বাচ্চার জন্য প্রযোজ্য)

মলম:Bactrocin Ointment,রোজ দুইবার লাগাবেন >15 দিন।

➡️চুলকানির জন্য একটা চুলকানির সিরাপ খাবেন।
যেমন:Syrup.Fenadin >এক চামচ রোজ দুইবার, সকালে ও রাতে >>এক মাস(এটা ১০ কেজি বাচ্চার জন্য প্রযোজ্য)

➡️ইনশাল্লাহ রোগ সম্পূর্ণ সুস্থ হবে🤲🤲

এইচএসসি পাস নুরুল। নামের পাশে লিখা এমবিবিএস, এফসিপিএস (মেডিসিন) ও এফসিপিএস (নিউরো মেডিসিন) ডিগ্রি। করতেন ব্রেন, নার্ভ, স...
14/01/2026

এইচএসসি পাস নুরুল।
নামের পাশে লিখা এমবিবিএস, এফসিপিএস (মেডিসিন) ও এফসিপিএস (নিউরো মেডিসিন) ডিগ্রি।
করতেন ব্রেন, নার্ভ, স্ট্রোক, প্যারালাইসিস, স্পাইন ও মৃগী রোগের চিকিৎসা।
রুগী দেখতেন রাজশাহীর বাগমারার কয়েকটি প্রাইভেট ক্লিনিকে।

আজ ধরা পড়ার পর ভ্রাম্যমাণ আদালত ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা করেছে।

বাংলাদেশের মানুষের মাথার দাম যেহেতু খুবই কম, সেক্ষেত্রে এই জরিমানা অনেক অনেক বেশি হয়ে গেছে। পোতিবাদ জানায় রাখলাম।

‼️যারা  #ধূমপান করেন পোস্টটি মূলত তাদের জন্যে😪একজন ৫৬ বছর বয়সী পুরুষ, যিনি দীর্ঘদিন ধরে চেইন স্মোকার,তিনি কয়েক মাস ধরে ধ...
10/01/2026

‼️যারা #ধূমপান করেন পোস্টটি মূলত তাদের জন্যে😪

একজন ৫৬ বছর বয়সী পুরুষ, যিনি দীর্ঘদিন ধরে চেইন স্মোকার,তিনি কয়েক মাস ধরে ধীরে ধীরে বাড়তে থাকা দুই চোখের উপরের ও নিচের পাতার ব্যথাহীন ফোলা ও কালচে রঙ নিয়ে আসেন।

এর সঙ্গে ধীরে ধীরে যোগ হয়েছে

দীর্ঘদিনের কাশি

ওজন কমে যাওয়া

ক্লান্তি ও দুর্বলতা

কোনো আঘাত বা এলার্জির ইতিহাস নেই। পরীক্ষা করে দেখা যায় চোখের পাতা মোটা, কালচে, ফুলে আছে এবং চোখ লাল।

⚠️মনে রাখবেন এটি সাধারণ এলার্জি নয়।

👉 এমন উপসর্গ Superior Vena Cava Syndrome-এর দিকে ইঙ্গিত করে, যা বেশিরভাগ সময় ফুসফুসের ক্যান্সার (বিশেষ করে ধূমপায়ীদের মধ্যে) থেকে হয়।

আমাদের বার্তা একটাই:

ধূমপায়ীদের ক্ষেত্রে চোখ-মুখ ধীরে ধীরে ফুলে গেলে অবহেলা নয়, দ্রুত পরীক্ষা জরুরি।

#শেয়ার দিন,আপনার শেয়ারে একটা জীবন বাচতে পারে।

নিয়মিত ICU ও স্বাস্থ্য বিষয়ক সঠিক তথ্য পেতে পেজে #ফলো দিয়ে রাখতে পারেন 👇

ডাঃ আপেল মাহমুদ

Registrar, ICU

10/01/2026

শীতকালে শিশুর শরীরের তাপমাত্রা দ্রুত কমে যেতে পারে, তাই নিয়ম মেনে গোসল করানো খুব গুরুত্বপূর্ণ। তীব্র শীতে প্রতিদিন গোসল করানো বাধ্যতামূলক নয়; সপ্তাহে ৩–৪ দিন গোসল যথেষ্ট। অন্য দিনগুলোতে কুসুম গরম পানিতে ভেজানো কাপড় দিয়ে শরীর মুছে দেওয়া যেতে পারে।

গোসলের জন্য সব সময় কুসুম গরম পানি ব্যবহার করবেন। পানি খুব গরম বা ঠান্ডা—দুটোই ক্ষতিকর হতে পারে। গোসলের সময় ৫–৭ মিনিটের বেশি নয়, কারণ বেশি সময় পানিতে থাকলে শরীর ঠান্ডা হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। সকাল ১০টা থেকে দুপুর ২টার মধ্যে গোসল করানো সবচেয়ে ভালো সময়।

গোসলের আগে ঘরের দরজা-জানালা বন্ধ করে পরিবেশ উষ্ণ রাখুন। গোসল শেষে দেরি না করে শুকনো ও পরিষ্কার তোয়ালে দিয়ে ভালোভাবে মুছে ফেলুন এবং সঙ্গে সঙ্গে গরম কাপড় পরিয়ে দিন। প্রয়োজনে শিশুর ত্বক শুষ্ক হলে হালকা ময়েশ্চারাইজার বা বেবি অয়েল ব্যবহার করা যেতে পারে। নবজাতক শিশুদের ক্ষেত্রে আরও বেশি সতর্কতা প্রয়োজন—প্রথম দু'এক সপ্তাহ স্পঞ্জ বাথই যথেষ্ট।

আল্লাহ তায়ালা বলেন, আর আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এরপর আকার-অবয়ব, তৈরী করেছি। অতঃপর আমি ফেরেশতাদেরকে বলছি-আদমকে সেজদা...
07/01/2026

আল্লাহ তায়ালা বলেন,
আর আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এরপর আকার-অবয়ব, তৈরী করেছি। অতঃপর আমি ফেরেশতাদেরকে বলছি-আদমকে সেজদা কর তখন সবাই সেজদা করেছে, কিন্তু ইবলীস সে সেজদাকারীদের অন্তর্ভূক্ত ছিল না।
[ সুরা আরাফ ৭:১১ ]

Address

Malek Bazar, Musapur Companigonj
Noakhali

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Malek Bazar Community Clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram