আমাদের পাইকগাছা

  • Home
  • আমাদের পাইকগাছা

আমাদের পাইকগাছা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আমাদের পাইকগাছা, Paikgacha, Pourashova, .

পাইকগাছা কেবল একটি ভূখণ্ড নয়; এটি হযরত খাঁন জাহান আলী (র.)-এর আধ্যাত্মিক সাহস, সরল খাঁ-র জনকল্যাণ, পাইক বাহিনীর বীরত্ব আর পিসি রায় ও কাজী ইমদাদুল হক সহ অসংখ্য মানুষের মেধার এক অদ্ভুত সংমিশ্রণ। বাঘ-কুমিরের অভয়ারণ্যকে ভেদ করে গড়ে ওঠা
আমাদের পাইকগাছা।

পাইকগাছা উপজেলায় ভূমি মেলা -------------------------------আগামীকাল  ১৯ থেকে ২১ মে ২০২৬  উপজেলা ভূমি অফিসে ভূমিসেবা মেলা ...
18/05/2026

পাইকগাছা উপজেলায় ভূমি মেলা
-------------------------------
আগামীকাল ১৯ থেকে ২১ মে ২০২৬ উপজেলা ভূমি অফিসে ভূমিসেবা মেলা আয়োজন করা হয়েছে।
দিনব্যাপী প্রদর্শনী স্টলে ভূমি সংক্রান্ত সেবা ও পরামর্শ প্রদান করা হবে।আপনারা সকলে আমন্ত্রিত।

আজ ১৮ মে, ২০২৬ তারিখ জেলা পরিষদ, খুলনা এর অর্থায়নে উপজেলা পরিষদ চত্তরে ছাত্র-ছাত্রীদের মাঝে সাইকেল, দু:স্থ নারীদের মধ্যে...
18/05/2026

আজ ১৮ মে, ২০২৬ তারিখ জেলা পরিষদ, খুলনা এর অর্থায়নে উপজেলা পরিষদ চত্তরে ছাত্র-ছাত্রীদের মাঝে সাইকেল, দু:স্থ নারীদের মধ্যে সেলাই মেশিন এবং ২০০ পরিবারের মাঝে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এস এম মনিরুল হাসান বাপ্পী, প্রশাসক, জেলা পরিষদ, খুলনা। এছাড়া, বিশেষ অতিথি হিসেবে জনাব মোঃ মমিনুর রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত), জেলা পরিষদ, খুলনা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার, পাইকগাছা, খুলনা এবং সদস্য, জেলা পরিষদ, খুলনা।
তথ্য সূত্র : Uno Paikgacha Khulna

সম্প্রতি পাইকগাছা পৌরসভা কর্তৃক ৪ টি ময়লা সংগ্রহকারী ভ্যান বেসরকারি উন্নয়ন সংস্থা 'নবলোক' এর সহায়তায় সংগ্রহ করা হয়। এই ভ...
16/05/2026

সম্প্রতি পাইকগাছা পৌরসভা কর্তৃক ৪ টি ময়লা সংগ্রহকারী ভ্যান বেসরকারি উন্নয়ন সংস্থা 'নবলোক' এর সহায়তায় সংগ্রহ করা হয়।
এই ভ্যানসমূহ ব্যবহার করে পৌরসভার ৯টি ওয়ার্ডের বাসা-বাড়ি, অফিস, ব্যবসায়ী প্রতিষ্ঠান হতে নির্ধারিত ফিস এর বিনিময়ে ময়লা সংগ্রহ কার্যক্রম শুরু করা হয়েছে। ফলে, পূর্বের ন্যায় বিভিন্ন রাস্তার মোড় বা বাড়ি/দোকান/প্রতিষ্ঠানের সামনে ময়লা ফেলে রাখা নিয়ন্ত্রণ করে জনস্বাস্থ্য সুরক্ষা সম্ভব হবে মর্মে আশা করা যায়।

এর অংশ হিসেবে উপজেলা নির্বাহী অফিসার এর বাসভবনসহ উপজেলা পরিষদের ভিতর থাকা বিভিন্ন বাসভবনকে আজ ১৬ মে, ২০২৬ থেকে পৌরসভার এই নতুন সেবা কার্যক্রমের অন্তর্ভুক্ত করে কার্যক্রম শুরু করা হয়েছে।
এছাড়া, প্রতিষ্ঠান হিসেবে উপজেলা পরিষদ, পৌরসভা এবং পৌরসভার পানি শাখাকেও প্রতিষ্ঠানের জন্য নির্ধারিত ফিসের বিনিময়ে এই কার্যক্রমের সেবাগ্রহণকারী প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম শুরু করা হয়েছে।
তথ্য সূত্র : Uno Paikgacha Khulna

আজ ১৬ মে, ২০২৬ তারিখ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (TTC) তে ASSET প্রকল্পের আওতায় ৫টি ট্রেডে  ৩ মাস মেয়াদি প্রশিক্ষণ শেষে অন...
16/05/2026

আজ ১৬ মে, ২০২৬ তারিখ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (TTC) তে ASSET প্রকল্পের আওতায় ৫টি ট্রেডে ৩ মাস মেয়াদি প্রশিক্ষণ শেষে অনুষ্ঠিত মূল্যায়নসূচক পরীক্ষা কার্যক্রম মনিটরিং করা হয়। এসময় TTC এর অধ্যক্ষ ও অন্যান্যরা উপস্থিত ছিল।
তথ্য সূত্র: Uno Paikgacha Khulna

আজ ১৫ মে, ২০২৬ তারিখ পাইকগাছা পৌরসভা কর্তৃক IUIDP প্রকল্পের আওতাধীন উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন  করা হয়।তথ্য সূত্র : U...
15/05/2026

আজ ১৫ মে, ২০২৬ তারিখ পাইকগাছা পৌরসভা কর্তৃক IUIDP প্রকল্পের আওতাধীন উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করা হয়।
তথ্য সূত্র : Uno Paikgacha Khulna

সূরা আল-ইমরানের ৮ নম্বর আয়াতএকটি হৃদয়স্পর্শী দোয়া, যেখানে মুমিনগণ আল্লাহর কাছে দৃঢ়তা ও রহমত প্রার্থনা করেন।আরবি পাঠر...
14/05/2026

সূরা আল-ইমরানের ৮ নম্বর আয়াত
একটি হৃদয়স্পর্শী দোয়া, যেখানে মুমিনগণ আল্লাহর কাছে দৃঢ়তা ও রহমত প্রার্থনা করেন।

আরবি পাঠ
رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً ۚ إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ

বাংলা উচ্চারণ
রাব্বানা লা তুযিগ কুলূবানা বা‘দা ইয হাদাইতানা। ওয়াহাব লানা মিল লাদুনকা রাহমাতান। ইন্নাকা আনতাল ওয়াহহাব।

বাংলা অর্থ
হে আমাদের রব! তুমি আমাদের হিদায়াত প্রদান করার পর আমাদের অন্তরগুলোকে বিপথগামী করো না। তোমার নিকট থেকে আমাদেরকে রহমত দান করো। নিশ্চয়ই তুমিই মহাদাতা।

তাৎপর্য
এই আয়াতটি ঈমানের স্থিরতা ও আল্লাহর রহমতের জন্য দোয়া। মুমিনগণ আল্লাহর পথে অটল থাকার জন্য এই প্রার্থনা করেন, এবং এটি নিয়মিত পড়লে অন্তরে শান্তি ও দৃঢ়তা আসে।

পাইকগাছায় ফামেসীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা।--------------------------------------------------------পাইকগাছায় লাইসেন্স ...
12/05/2026

পাইকগাছায় ফামেসীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা।
--------------------------------------------------------
পাইকগাছায় লাইসেন্স বিহীন ফার্মেসি পরিচালনা, মেয়াদোত্তীর্ণ ও অবৈধ ঔষধ সংরক্ষণ এবং নিয়ম বহির্ভূতভাবে ঔষধ বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও জেলা ঔষধ
প্রশাসন অধিদপ্তর।
অভিযানে ৭ টি ফার্মেসিকে মোট ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি প্রায় ২০ হাজার টাকা মূল্যের মেয়াদোত্তীর্ণ ও অবৈধ ঔষধ জব্দ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌর সদরের বিভিন্ন ফার্মেসিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্বদেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা ও বিভাগীয় ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক মাখ্নুওন তাবাসসুম এবং জেলা ঔষধ তত্ত্বাবধায়ক সাদ্দাম হোসেন।
অভিযান চলাকালে বিভিন্ন ফার্মেসিতে তদারকি করে লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা, মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রি সহ যথাযথ নিয়ম না মেনে ঔষধ বিপণনের অভিযোগের সত্যতা পাওয়া যায়।
এ সময় এবিকে ফার্মেসি, ডিজিটাল ইউনানী ফার্মেসি, জুয়েল ড্রাগ হাউজ, পাইকগাছা ইউনানী দাওয়াখানা, পপুলার ফার্মেসি, রোহিত ফার্মা,তৌফেল ঔষধালয়সহ মোট ৭টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে পৃথক মামলায় ভোক্তা অধিকার ও ঔষধ সংক্রান্ত বিভিন্ন আইনে জরিমানা আদায় করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ ঔষধ সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তথ্য সূত্র : Sk Mamun

আজ ১২ মে, ২০২৬ তারিখ পাইকগাছা পৌরসভা কার্যালয়ে শহর সমন্বয় কমিটির (TLCC)  সভায় অংশগ্রহণ করা হয়। এ সভায় টেকসই উন্নয়ন, নিরা...
12/05/2026

আজ ১২ মে, ২০২৬ তারিখ পাইকগাছা পৌরসভা কার্যালয়ে শহর সমন্বয় কমিটির (TLCC) সভায় অংশগ্রহণ করা হয়।

এ সভায় টেকসই উন্নয়ন, নিরাপদ পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা এবং নাগরিক সেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
তথ্য সূত্র: Uno Paikgacha Khulna

কয়রা ও পাইকগাছার সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোর সংস্কার ও মেরামত জন্য মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজ...
11/05/2026

কয়রা ও পাইকগাছার সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোর সংস্কার ও মেরামত জন্য মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ (এম.পি) এর ঐকান্তিক প্রচেষ্টায় ১ম ধাপে কয়রাতে ৯ টি এবং পাইকগাছাতে ১০ টি প্রাথমিক বিদ্যালয়ের সংস্কার কাজের জন্য ১,৫০,০০০ টাকা করে সরকারি বরাদ্দ দেওয়া হয়েছে।

ইতিমধ্যে আরও স্কুল,মাদরাসা,মসজিদ,মন্দির জরুরী সংস্থার ও মেরামতের জন্য সরকারি পর্যায়ে আবেদন করা হয়েছে। পর্যায়ক্রমে বরাদ্দের ভিত্তিতে সংস্কার ও মেরামতের জন্য অর্থ প্রদান করা হইবে, ইনশাআল্লাহ।

-তথ্য সুত্র: মাওলানা আবুল কালাম আজাদ

08/05/2026

আজ সন্ধ্যায় পাইকগাছার আকাশের দৃশ্য
PC: আবু হুরায়রা আজম

২০২৫–২৬ শিক্ষাবর্ষে উচ্চ-মাধ্যমিক (একাদশ ও আলিম ১ম বর্ষ) পর্যায়ের দরিদ্র ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য ভর্তি সহ...
05/05/2026

২০২৫–২৬ শিক্ষাবর্ষে উচ্চ-মাধ্যমিক (একাদশ ও আলিম ১ম বর্ষ) পর্যায়ের দরিদ্র ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য ভর্তি সহায়তার অনলাইন আবেদন সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।
তথ্য সূত্র : Uno Paikgacha Khulna

Address

Paikgacha, Pourashova

9280

Alerts

Be the first to know and let us send you an email when আমাদের পাইকগাছা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your practice to be the top-listed Clinic?

Share