Dr.Md. Ali Akbor Sumon

Dr.Md. Ali Akbor Sumon To increase awareness of health in every person.

Refreshment  Holiday Homes Savar Dhaka.
13/04/2026

Refreshment

Holiday Homes
Savar Dhaka.

04/04/2026

Swimming Time-

Grand Palace Sylhet

( সাঁতার শিখে গেছি)

হাম বা মিজেলস ভ্যাকসিন নিয়ে প্রশ্নের উত্তর দেয়ার একটি চেষ্টা করলাম! অনেক কঠিন সত্য ও বাস্তবতার মুখোমুখি হলাম! টিকা না ...
04/04/2026

হাম বা মিজেলস ভ্যাকসিন নিয়ে প্রশ্নের উত্তর দেয়ার একটি চেষ্টা করলাম!

অনেক কঠিন সত্য ও বাস্তবতার মুখোমুখি হলাম!

টিকা না দেয়ার ফলে কমপ্লিকেশন নিয়ে শিশুদের ব্যাপকভাবে হাসপাতালে ভর্তি হওয়া! আর বিশাল অংশ ভ্যাকসিন বিরোধীদের কথায় অনুপ্রেরিত হয়ে শিশুদের ভ্যাকসিন না দেয়া এবং বিগত বছরে ইন্টারিমের সময় ন্যাশনাল ক্যাম্পেইন বাদ দেয়ার ফলাফল এই আউটব্রেক!

শিশুরা মায়ের পেটে থেকে এবং পরবর্তীতে বুকের দুধের মাধ্যমে ইম্যুনিটি পেয়ে থাকেন। ফর্মূলা মিল্ক কতটা দেয়া হচ্ছে সঠিক পরিসংখ্যান বা ডেটা নেই!

এই মিজেলস আউটব্রেকের সাথে অন্যান্য ভাইরাল ডিসিস এর আউটব্রেক চলছে কি না সেটিই কনফার্ম না!

এর মধ্যে সবচেয়ে বেশি কমন প্রশ্ন ও উত্তরগুলো দিলাম এখানে -

১) কবে থেকে শুরু হবে ক্যাম্পেইন?

-আগামী ৫ এপ্রিল রোববার থেকে ।

২) ভ্যাকসিন কোন শিশুরা পাবে?

-আগে টিকা দেয়া, না দেয়া বা এক ডোজ দেয়া ৬ মাস থেকে ১০ বছর বয়সের সব শিশু এই টিকার আওতায় আসবে।

৩) বাচ্চার বয়স ৫ মাস .. দিন টিকা পাবে?

-ছয় মাস পূর্ণ না হলে পাবে না। অপেক্ষা করুন। শিশুর যত্ম নিন পুষ্টিকর খাবার দিন।

৪) বাচ্চার বয়স ১৫ মাসের উর্ধ্বে (১৬-২৪.মাস থেকে ১০ বছর ) টিকা পাবে?

-এই প্রশ্ন করা হচ্ছে কারণ বাবা-মা কনফিউজড। দেখুন একটি টিকা দিলে ৯৫% এবং ২টি ডোজ দেয়ার পর ৯৭% ইম্যুনিটি ডেভেলপড হয়!
আমার মতামত টিকা দিন বুস্টার হিসাবে কাজে আসবে। ক্ষতির তো সম্ভবনা নেই ( immunocompromised হলে ভিন্ন কথা)।

৫) MR এর এক ডোজের পর MMR দিয়েছি এখন কি করবো? বয়স ১৫ মাসের উর্ধ্বে?

-টিকা দিন।

৬) দুই ডোজ ইপিআই দেয়ার যারা টিকা দেয়া লাগবে কেন?

-আপনি আসলে বাচ্চাকে টিকা দিতে চাচ্ছেন না। আপনার বাচ্চার Measles IgG titre করুন এবং সিদ্ধান্তে নিন।

৭) বাচ্চা ৯ মাসের ইপিআই ডোজ পেয়েছে. ... দিন আগে মানে ২৮ দিন এখনো (টিকা দেওয়ার দিন পর্যন্ত) হয় নি কি করবো?

ইপিআই ফলো করুন।

৮) ইপিআই এর প্রথম ডোজ দেয়া হয়েছে এবং সেকেন্ড ডোজ দেয়ার ডেট দিয়েছে ( ২৮ দিনের মধ্যে) কি করবো?

এক্ষেত্রে আপনি ক্যাম্পেইন এর টিকা দিন। ইপিআই দিতে চাইলে ক্যাম্পেইনের টিকা দেয়ার পর কমপক্ষে ২৮ দিন পর দিবেন। না দিলেও সমস্যা নেই!

৯) ভ্যাকসিন এতো তাড়াতাড়ি কোথা থেকে আসছে কার্যকরী হবে তো?

সরকার গাভী জ্বি গরু নয় GAVI থেকে ধার নিচ্ছে। পরে কিনে ধার শোধ করবে। কাজেই কার্যকর নয় এমন তথ্য ছড়িয়ে বিভ্রান্ত করবেন না।

১০) বাচ্চার‌ একটিভ ইনফেকশন জ্বর ঠান্ডা কাশি আছে টিকা দিবো কি?

এ মুহূর্তে না। আগে শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিন।

যে পোস্টটি ছিল

হাম বা Measles টিকার ক্যাম্পেইন শুরু হবে আগামী ৫ এপ্রিলরোববার থেকে। ডাক্তারদের মধ্যে অনেক বাবা-মা আছেন বাচ্চাকে টিকা দিবেন কি না বা অন্যান্য বিষয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন!

এসব নিয়ে প্রশ্ন করুন যথাসম্ভব উত্তর দিতে চেষ্টা করব, ইনশাআল্লাহ!

ডাঃ আফরোজা আকবর সুইটি
সহযোগী অধ্যাপক
ভাইরোলজি বিভাগ
ঢাকা মেডিকেল কলেজ।
( copied)@

30/03/2026

#হাম_নিয়ে_নয়_কোন_আতংক
গত কয়েকদিন অনেকের পোস্টে হাম নিয়ে আতংক ছড়াতে দেখছি- আসুন, হাম নিয়ে জেনে নিই-

Measles (মিজেলস) রোগকেই বাংলাতে হাম বলা হয়, এইটা একটা ভাইরাস জনিত রোগ-
paramyxoviridae পরিবারের মিজেলস ভাইরাস দিয়ে এই রোগ ছড়ায়,

এই রোগ সর্বপ্রথম ১০০০ খ্রিস্টাব্দের দিকে আবিষ্কার করেন ইরানের বিখ্যাত মুসলিম চিকিৎসক father of Islamic medicine মুহাম্মদ আবু বকর আল রাজি- যিনি ওয়েস্টার্ন কান্ট্রিতে রাজেস হিসাবে পরিচিত।

মিজেলস রোগ কিভাবে হয়?
সাধারণত কোন ব্যক্তি মিজেলস রোগে আক্রান্ত হলে তার হাঁচি কাশি ও শ্বাস থেকে মিজেলস ভাইরাস বাতাসে ছড়ায়, তারপর সুস্থ মানুষ সেই মিজেলস ভাইরাস বাহিত বাতাস থেকে শ্বাস নিলে তারও মিজেলস হতে পারে,

মিজেলস ভাইরাস এতটাই ছোঁয়াচে যে, অসুস্থ ব্যক্তির সংস্পর্শে আসা ৯০% মানুষই আক্রান্ত হবে।

ধরুন, একটা পেশেন্ট আক্রান্ত হলো, সে মাস্ক লাগায়নি, তার রুমে আপনিও মাস্ক ছাড়া ডুকলেন, তাহলে আপনার যদি মিজেলস এর টিকা নেওয়া না থাকে, তবে আপনিও মিজেলসে আক্রান্ত হবেন।

এই কারনে মিজেলস প্রতিরোধে করনীয় হচ্ছে আক্রান্ত ব্যক্তিকে আলাদা করে ফেলা, বিশেষ করে ৫ বছরের কম বয়সের কোন শিশুকেই মিজেলস আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে নেওয়া যাবেনা। আক্রান্ত ব্যক্তির পানির গ্লাস সহ সব ব্যবহার্য জিনিস আলাদা রাখা হবে।

মিজেলস বা হামে কারা আক্রান্ত হয়?

সাধারণত ৫ বছরের কম বয়সী শিশুরা বেশি আক্রান্ত হয়, যাদের শিশুকালে MMR টিকা দেওয়া হয়নি, তারা মিজেলস এ আক্রান্ত হবার ঝুঁকি বেশি-- বড়দের মিজেলস হবার ঝুঁকি অনেক কম, হলেও মেজর কোন জটিলতা তৈরি হয়না-

মিজেলস এর রোগী সংস্পর্শে যাবার কতদিনের মধ্যে মিজেল হতে পারে?

মিজেলস রোগীর সংস্পর্শে যাবার প্রায় ৭-১০ দিনের মধ্যে মিজেলস আক্রান্ত হয়ে মিজেলস উপসর্গ দেখা দিতে পারে--

মিজেলস এর উপসর্গ কি?
যেহেতু মিজেলস বেশি হয় বাচ্চাদের, তাই বাচ্চারা মিজেলস আক্রান্ত হলে নিম্নের উপসর্গ দেখা দিতে পারে-

১. উচ্চ তাপমাত্রা সহকারে কাঁপুনি দিয়ে জ্বর আসবে,
জ্বর ১০৪ ডিগ্রি পর্যন্ত হতে পারে।
2. সার শরীরে কিছুটা ব্যাথা হতে পারে,
3. কাশি হতে পারে, শুকনো কাশি।
4. নাক দিয়ে অনবরত পানি পড়বে বা সর্দি থাকবে
5. conjunctivitis হতে পারে

3C মনে রাখুন,
Cough
Coryza
Conjunctivitis

এইগুলি প্রায় ৪ দিন থাকে।

যদি কোন বাচ্চার যার ইপি'আই শিডিউলে ভ্যাক্সিন দেওয়া হয়নি, তার যদি উচ্চ তাপমাত্রার জ্বর + সর্দি + কাশি + চোখ দিয়ে পানি পড়ে, তথা conjunctivitis থাকে, তাহলে তার মিজেলস সন্দেহ করতে পারেন, মিজেলসের Rash আসে জ্বরের ৩-৪ দিন পরে, তাই Rash আসার আগেও উপরের উপসর্গ গুলি থাকলে বাচ্চাকে হা করিয়ে মুখের অভ্যন্তরীণে দেখবেন- buccal mucosa তেভকোন সাদা ফোটা ফোটা দাগ আছে কিনা- এইটাকে koplic spot বলা হয়,
rash শুরু হবার ১-২ দিন আগে থেকেই এই koplik's spots দেখা যায়-

Fever + Runny nose+ cough+ conjunctivitis এর সাথে যদি koplic spot থাকে, তথা গালের ভিতর যদি সাদা সাদা spot থাকে, তাহলে মিজেলসের Diagnosis confirm :

koplik's spot দেখা না গেলেও জ্বরের ৪ দিন পর rash দেখে ডায়াগনোসিস কনফার্ম হওয়া যায়-

Rash দেখতে maculopapular rash (bleeding spot) এর মত, এই র‍্যাশ গুলি লালচে প্রকৃতির, মনে হবে স্কিনের নিচে অনেক গুলি রক্তের spot।
মিজেলসের র‍্যাশ প্রথমে face এ শুরু হয়, তারপর neck তারপর বুকে পিঠে এবং পর্যায়ক্রমে পুরো শরীরে ছড়িয়ে পড়ে-

র‍্যাশ উঠার পর কারো কারো চুলকানী হতে পারে, আবার চুলকানী নাও থাকতে পারে-

র‍্যাশ ৩-৪ দিন থাকে, এর পর কমতে থাকে, পরবর্তী এক সপ্তাহে Rash disappeare হয়ে যায়- ৯৯% মানুষ ১-২ সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ সুস্থ হয়ে যায়

Complication বা জটিলতা -
মিজেলস adult দের ক্ষেত্রে কোন জটিলতা করতে পারেনা,
adult দের ক্ষেত্রে measles এর আউটকাম নিম্নরুপ হতে পারে-

১.. ৪ দিন High grade fever
2. Runny nose
3. Conjunctivities ৭ দিন
4. cough 2-3 weeks
5. Rash ৪র্থ দিন দেখা যাবে, ৭ দিন পর কমতে থাকবে।
6.. এক সপ্তাহ পরে পরিপূর্ণ ভালো হয়ে যাবে।

বাচ্চাদের ক্ষেত্রেও একই উপসর্গ দেখা দিবে, তবে বাচ্চাদের কিছু life threatening জটিলতা দেখা দিতে পারে-
১.Measles Encephalitis
২. Secondary pneumonia ( most common cause of Death)
৩. ডায়েরিয়া

এইটা সাধারণত জ্বরের ৫-৭ দিন পর দেখা দেয়,

প্রতি ১০০০ মিজেলস আক্রান্ত বাচ্চার মধ্যে 50-70 জনের নিউমোনিয়া ডেভেলপ করতে পারে, আর এমন নিউমোনিয়ায় আক্রান্ত প্রতি ১০০০ জনের মধ্যে ১-২ জনের মৃত্যু হতে পারে। বাংলাদেশে তা আরো বাড়তে পারে।

এবার জেনে নিন-
মিজেলসের মধ্যে কাদের ক্ষেত্রে জটিলতা দেখা দেয়?

আমরা প্রথমেই বলেছি, বাচ্চাদের মধ্যে মিজেলসের জটিলতা দেখা দেয়, তাও সব বাচ্চার মধ্যে জটিলতা দেখা দেয়না,
complication কেবল malnutrition অথবা immunicompromised পেশেন্ট দের ক্ষেত্রে দেখা দেয়-

Malnutrition কিভাবে বুঝবেন?

বাচ্চার ওজন যদি স্বাভাবিক ওজনের তুলনায় ২-৩ কেজি কম হয়, বুঝবেন বাচ্চা পুষ্টিহীনতায় আছে।

যেমন ১ বছরের বাচ্চার ওজন =১০ কেজি
পরবর্তী প্রতি বছর বয়সের জন্য ২ কেজি করে যোগ হয়,
২ বছরের বাচ্চার স্বাভাবিক ওজন হবে: ১২ কেজি
৩ বছরে =১৪ কেজি
৪ বছরে =১৫-১৬ কেজি
৫ বছরে =১৬-১৮ কেজি

সেইজন্য ওজন দেখে Malnutrition মনে হলে এমন বাচ্চাদের মিজেলস হলে অবশ্যই ডাক্তারের পরামর্শে চলতে হবে।

মিজেলস এর চিকিৎসা কি-
মিজেলস যেহেতু একটা ভাইরাস জনিত রোগ৷
আবার এখানে antiviral এর কোন রোল নাই, তাই symptomatic treatment দেওয়া হবে।

প্রথমত প্রচুর পানি খেতে বলবেন, সম্ভব হলে প্রতিদিন ১-২ টা ওরস্যালাইন অথবা ডাবের পানি-
বেড রেস্টে থাকবে। মাস্ক ব্যবহার করবে, আইসোলেশনে রাখা হবে।

জ্বরের জন্য
1. paracetamol oral or suppository
2. Runny nose: Fexo 120 mg once daily for 1 weeks or Antazole nasal drop. (বয়স অনুযায়ী ডোজ নির্ধারণ হবে)
3. Conjunctivitis এর জন্য olopatadine eye drop + artificial tear drop for 2 weeks
4. Xinc B BD (2 weeks)

মিজেলস এ বাচ্চাদের ভিটামিন -এ লেভেল কমে যায়, তাই মিসেলস আক্রান্ত বাচ্চাদের Vitamin A supplementary দেওয়া হবে ২ দিন ২ টা ডোজ-

ডোজ: বয়স ৬ মাসের কম হলে 50,000 unit
৬ মাস থেকে ১২ মাস : 1 lac unit
>12 month = 2 lac unit

2 dose
Day-1
Day-2

Severe case এ ৩ টা ডোজ দেওয়া হয়, 3rd dose ১৪ তম দিনে দেওয়া হয়;

বাজারে capsule Retinol forte 50,000 unit, 2 lac unit এইভাবে পাওয়া যায়, বাচ্চার ডোজ অনুযাই
ক্যাপসুল টা কিনে নিয়ে আসবেন,

যেমন ৬ মাসের বাচ্চা হলে 50000 unit এর একটা,
৬-১২ মাস হলে 50000 unit এর দুইটা অথবা 1 lac unit এর একটা - এইভাবে খাওয়াবেন।
ক্যাপসুল ছিদ্র করে লিকুইড টা খাওয়াবেন শুধু ।

ভিটামিন এ সাপ্লিমেন্টারী দিলে অনেক জটিলতা এড়ানো যায়.

Malnutrition baby যাদের নিউমোনিয়ার সম্ভাবনা আছে, তাদের ক্ষেত্রে prophylactic antibiotics এর কথা অনেকে দিয়ে থাকেন, যদিও গাইডলাইনে এমন কিছু নাই,তবে malnourished দের ক্ষেত্রে prophylactic antibiotics দিতে ক্ষতি নাই-

র‍্যাশের জন্য করনীয় কি?
rash দেখে আতংকিত হবার কিছু নাই-
Tab : Biltin 20 mg Once daily ( বাচ্চাদের এন্টিহিস্টামিন সিরাপ: Alatrol according to age)
সাথে calamine lotion দিবেন।
লোশন চুলকানি থাকলে দিবে, না থাকলে দরকার নাই--

যদি কোন বাচ্চার শ্বাসকষ্ট শুরু হয়, অথবা নিউমোনিয়ার উপসর্গ শুরু হয়, তাহলে দ্রুত হাসপাতালে ভর্তি করাতে হবে।

মিজেলস প্রতিরোধের উপায় কি?
একটাই উপায়- বাচ্চাদের কে ছোট বেলায় টিকা দিয়ে দেওয়া,MR টিকা দেওয়া হয় মিজেলস প্রতিরোধের জন্য।
মোট ২ টা ডোজ:
১ম ডোজ ৯ মাস বয়সে
২য় ডোজ ১৫ মাস বয়সে

অনেক অসচেতন মানুষ নিজেদের বাচ্চাদের টিকা দেয়না, তারা এইটা হারাম বা ইহুদি নাসারাদের ষড়যন্ত্র মনে করে, পরে দেখা যায়, তাদের বাচ্চারাই মিজেলস এ আক্রান্ত হয় বেশি, এবং হাসপাতালেও ভর্তি করানো লাগে।
মহান আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুন আমীন

©CCR medical Academy@

প্রচুর খেলাধুলা করতে হবে।ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা।Justice For Hadi.
28/03/2026

প্রচুর খেলাধুলা করতে হবে।

ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা।

Justice For Hadi.

খুব কম মানুষই বেঁচে আছে। বাকি সবাই মৃত্যুর কাঙ্খিত সুযোগ না পেয়ে, বেঁচে থাকার যুদ্ধে লিপ্ত।।সংগৃহীত।
27/03/2026

খুব কম মানুষই বেঁচে আছে।
বাকি সবাই মৃত্যুর কাঙ্খিত সুযোগ না পেয়ে, বেঁচে থাকার যুদ্ধে লিপ্ত।।

সংগৃহীত।

Happy Independence Day
26/03/2026

Happy Independence Day

20/03/2026

`Eid Mubarak`

`তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম"`
*تَقَبَّلَ اللّهُ مِنَّا وَمِنْكُمْ*

> অর্থ: আল্লাহ তাআলা আমাদের ও আপনার নেক আমল তথা ভালো কাজগুলো কবুল করুন..🌙✨

আস'সালামু আলাইকুম। আগামী ১৮,১৯ ও ২২ তারিখ রোজ বুধবার, বৃহস্পতিবার ও রবিবার সকাল ১০.০০ টা থেকে বিকাল ৪.০০টা পর্যন্ত নিউ ড...
17/03/2026

আস'সালামু আলাইকুম।

আগামী ১৮,১৯ ও ২২ তারিখ রোজ বুধবার, বৃহস্পতিবার ও রবিবার সকাল ১০.০০ টা থেকে বিকাল ৪.০০টা পর্যন্ত নিউ ডক্টরস প্যাথলজি এম আর কলেজ রোড পঞ্চগড়ে চেম্বারে থাকবো ইনশাআল্লাহ।
নতুন জার্নি শুরু করব ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন।

সেবা সমূহ :
মেডিসিন, ডায়াবেটিস, হরমোন, উচ্চরক্তচাপ, চর্ম ও যৌন রোগ, বাত ব্যাথা কোমড়ের ব্যাথা, অর্থোপেডিক, মহিলা ও শিশু রোগ অভিজ্ঞ।

জেনারেল প্রাকটিশার।

একুশে বইমেলার প্রাপ্তি! ❤️প্রিয় অভিনেতা ও গুণী ব্যক্তিত্ব ডা. এজাজ স্যারের সাথে দেখা হলো,পরিচয় দিয়ে কথা বললাম পরামর্শ দি...
13/03/2026

একুশে বইমেলার প্রাপ্তি! ❤️
প্রিয় অভিনেতা ও গুণী ব্যক্তিত্ব ডা. এজাজ স্যারের সাথে দেখা হলো,পরিচয় দিয়ে কথা বললাম পরামর্শ দিলো,পঞ্চগড়ে আসছিলেন প্রশংসা করলেন পঞ্চগড়ের আবার আসতে চাইলেন।উনার অটোগ্রাফসহ একটি বইও সংগ্রহ করলাম। দিনটি স্মরণীয় হয়ে থাকবে। 😊
সাথে ছিল Masud Rana।

আল্লাহ তায়ালা প্রত্যেক মানুষের জন্য যে পরিমাণ রিযিক নির্ধারণ করে রেখেছেন, তা সে পাবেই। যেভাবে হোক পাবে। কেউ চাইলেও তার ...
11/03/2026

আল্লাহ তায়ালা প্রত্যেক মানুষের জন্য যে পরিমাণ রিযিক নির্ধারণ করে রেখেছেন, তা সে পাবেই। যেভাবে হোক পাবে। কেউ চাইলেও তার নির্ধারিত রিযিক আটকে রাখতে পারবে না। তাই কারও রিযিক আটকানোর চেষ্টা করাও উচিত নয়।

এখন স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসবে,
রিযিক তো সুদখোর, ঘুষখোর কিংবা অসৎ পথের মানুষদেরও আছে!

এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। বাইরে থেকে দেখলে মনে হয় তারা সফল, সচ্ছল। কিন্তু একটু খোঁজ নিলে দেখবেন, তাদের মনে আসল শান্তিটাই নাই।

ভেতরে ভেতরে নানা অশান্তিতে, দুশ্চিন্তায় পুড়ে যাচ্ছে। আমি রিসেন্ট ফেইস টু ফেইস কথাবার্তার মাধ্যমে এই ব্যাপারটা উপলব্ধি করলাম।

সব রিযিক মানুষকে শান্তি দেয় না। কেউ হারাম পথে কোটি কোটি টাকা কামাই করেও মনের শান্তি পাচ্ছে না।

অন্যদিকে কেউ হালাল পথে সামান্য দুই টাকা উপার্জন করেও প্রশান্তিতে ঘুমাচ্ছে। মনে তৃপ্তি আছে, জীবনে স্বস্তি আছে। এই প্রশান্তিটাই হচ্ছে আসল রিযিক.!'

চিংড়ি রেস্টুরেন্ট, কাটাবন, ঢাকা ইফতার।
10/03/2026

চিংড়ি রেস্টুরেন্ট, কাটাবন, ঢাকা
ইফতার।

Address

Panchagarh
Panchagarh
5000

Telephone

+8801704332938

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Md. Ali Akbor Sumon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.Md. Ali Akbor Sumon:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram