Doctor's view diagnostic centre, Patabunia,Galachipa

Doctor's view diagnostic centre, Patabunia,Galachipa Medical professionals

24/11/2025
07/10/2025

রংপুর জেলার পীরগাছা, কাউনিয়া ও আশপাশের এলাকায় বর্তমানে অ্যানথ্রাক্স (Anthrax) সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এটি একটি গুরুতর জনস্বাস্থ্য সমস্যা এবং এখনই সকলের সতর্ক হওয়া প্রয়োজন।

♦️অ্যানথ্রাক্স কীঃ

অ্যানথ্রাক্স একটি ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ যা মূলত গবাদিপশু যেমন গরু, ছাগল, মহিষ, ভেড়া ইত্যাদিতে হয়। সংক্রামিত প্রাণীর রক্ত, মাংস, চামড়া বা মৃতদেহের সংস্পর্শে এসে মানুষের শরীরে জীবাণুটি প্রবেশ করতে পারে।

♦️কিভাবে ছড়ায়ঃ

সংক্রামিত পশুর মাংস, রক্ত, চামড়া বা হাড় স্পর্শ করার মাধ্যমে।

অসুস্থ পশু জবাই করার সময় ক্ষত বা কাটা জায়গা দিয়ে জীবাণু শরীরে ঢুকে যেতে পারে।

কখনও কখনও আধা সেদ্ধ বা কাঁচা মাংস খাওয়ার মাধ্যমেও সংক্রমণ ঘটতে পারে।

♦️মানুষের মধ্যে উপসর্গঃ

অ্যানথ্রাক্স সাধারণত তিনভাবে সংক্রমণ ঘটায়—ত্বক, ফুসফুস ও অন্ত্রে। সবচেয়ে বেশি দেখা যায় ত্বকের অ্যানথ্রাক্স। এতে প্রথমে ছোট ফোস্কা হয়, পরে তা কালো ঘায়ে পরিণত হয়। অন্য উপসর্গগুলোর মধ্যে থাকতে পারে—

জ্বর ও দুর্বলতা

শরীর ব্যথা ও মাথাব্যথা

ঘা বা ফোস্কার চারপাশে ফোলা

গলা বা বুকে ব্যথা

♦️যেগুলো একদম করা যাবে নাঃ

অসুস্থ বা হঠাৎ মা*রা যাওয়া গরু বা ছাগল জ*বা*ই করা বা খাওয়া যাবে না।

মৃ*ত বা সন্দেহভাজন পশুর রক্ত, মাংস বা চামড়া কোনোভাবেই স্পর্শ করবেন না।

গরু মা*রা গেলে সেটি দাফন করার আগে অবশ্যই প্রাণিসম্পদ কর্মকর্তার পরামর্শ নিতে হবে।

♦️করণীয়

1. গবাদিপশুর খেয়াল রাখুন।

2. জ*বা*ইয়ের আগে নিশ্চিত হোন পশুটি সুস্থ কিনা।

3. ত্বকে ঘা, কালো দাগ বা ফোস্কা দেখা দিলে অবহেলা না করে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন।

4. আক্রান্ত এলাকার পশু কেনা-বেচা থেকে বিরত থাকুন।

5. পশুর খোঁয়াড় ও আশপাশ পরিষ্কার রাখুন এবং দূষিত বস্তু সাবধানে নিষ্পত্তি করুন।

01/10/2025

তরুণ স্বেচ্ছাসেবক মালিক হামিদ বিন ইসমাইল ত্রাণ সামগ্রী বিতরণের সময় কুকুরের আক্রমণের শিকার হন। সময় মতো তিনি ভ্যাকসিন নেননি। ফলে জলাতঙ্ক (Rabies) রোগে আক্রান্ত হয়ে গেছে। কুকুর বা বিড়ালে কামড় বা আঁচড় দিলে ভ্যাকসিন নিতে দেরি করবেন না। তাই সচেতন হওয়া জরুরি।।। আল্লাহ আপনি লোকটাকে পরিপূর্ণ সুস্থতা দান করুণ।

01/10/2025

Life in ICU.

29/09/2025

Stroke related information.

22/09/2025

গ্রাম্য ডাক্তারের অপচিকিৎসা দূরে থাকুন। ।এমবিবিএস ডাক্তার থেকে চিকিৎসা নিন ,সুস্থ থাকুন। ।

21/09/2025

Flash mob of DMCH students.

Address

Patuakhali

Alerts

Be the first to know and let us send you an email when Doctor's view diagnostic centre, Patabunia,Galachipa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Doctor's view diagnostic centre, Patabunia,Galachipa:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram