09/04/2026
Measles (হাম) নিয়ে জরুরি সচেতনতা
বর্তমানে হাম রোগে আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এখনই সচেতন হওয়া অত্যন্ত জরুরি।
🦠 হাম (Measles) কী?
হাম একটি ভাইরাসজনিত সংক্রামক রোগ (Measles virus), যা কাশি বা হাঁচির মাধ্যমে খুব সহজেই একজন থেকে আরেকজনে ছড়ায়।
👶 কারা বেশি ঝুঁকিতে?
শিশুদের মধ্যে বেশি দেখা যায়
তবে টিকা না নিলে বড়দেরও হতে পারে
🔄 কীভাবে ছড়ায়?
আক্রান্ত ব্যক্তির কাশি, হাঁচি বা শ্বাসের মাধ্যমে
সংক্রমণ ছড়ায়:
👉 র্যাশ ওঠার ৪ দিন আগে থেকে ৪ দিন পরে পর্যন্ত
⚠️ লক্ষণসমূহ
🛑জ্বর (শুরুতে হালকা, পরে বেশি)
🛑কাশি
🛑নাক দিয়ে পানি পড়া
🛑চোখ লাল হওয়া (conjunctivitis)
🛑মুখের ভেতরে সাদা দাগ (Koplik spots)
🛑৩–৫ দিনের মধ্যে সারা শরীরে লালচে ফুসকুড়ি
🚑 জটিলতা (Complications)
সাধারণ:
🛑নিউমোনিয়া (সবচেয়ে বেশি মৃত্যুর কারণ)
🛑ডায়রিয়া
🛑Otitis media
গুরুতর:
🛑Encephalitis
🛑Subacute sclerosing panencephalitis (বছরের পর হতে পারে)
💊 চিকিৎসা
হামের নির্দিষ্ট antiviral চিকিৎসা নেই।
তাই supportive care-ই প্রধান—
🎯বিশ্রাম
🎯পর্যাপ্ত পানি ও পুষ্টিকর খাবার
🎯Paracetamol দিয়ে জ্বর নিয়ন্ত্রণ
💊 Vitamin A:
🛟< 6 মাস: 50,000 IU
🛟6–11 মাস: 100,000 IU
🛟≥ 12 মাস: 200,000 IU (২ দিন)
👉 জটিলতা হলে:
🛑Antibiotic (secondary infection হলে)
🛑Oxygen (severe pneumonia হলে)
💉 প্রতিরোধই সেরা উপায়:
MMR Vaccine (Measles, Mumps, Rubella)
✔️ ৯ মাস
✔️ ১৫ মাস
📢 আতঙ্ক নয়, সচেতনতা প্রয়োজন।
নিজে জানুন, পরিবারকে জানাবেন—
হাম প্রতিরোধ সম্ভব, যদি সময়মতো টিকা নেওয়া হয়।