নরমাল ডেলিভারি হোম সার্ভিস

নরমাল ডেলিভারি হোম সার্ভিস Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from নরমাল ডেলিভারি হোম সার্ভিস, Medical and health, Patuakhali, Patuakhali.
(1)

দেশে এতো বেশি সিজার হচ্ছে যে নরমাল ডেলিভারি বিলপ্তির পথে।একটি অপারেশন শরীরে কোনো না কোনো প্রভাব পড়বেই যা সারা জীবনও বয়ে বেড়াতে হতে পারে।তাই অভিজ্ঞ নার্স ও মহিলা ডিপ্লোমা ইন প্যারামেডিক দ্বারা রোগীর অবস্থা বুঝে বাড়িতে গিয়ে নরমাল ডেলিভারি করে থাকি।

স্মৃতি বড়ই অদ্ভুত  #স্মৃতিরপাতা
28/01/2026

স্মৃতি বড়ই অদ্ভুত
#স্মৃতিরপাতা

28/01/2026

গর্ভাবস্থায় আল্ট্রাসনোগ্রাম শুধু একটি ছবি নয়—এটা বেবির সুস্থতার নীরব বার্তা।
প্রতিটি স্ক্যান জানায় আপনার অনাগত সন্তানের নতুন খবর।
হার্টবিটের শব্দ, নড়াচড়ার ইঙ্গিত, ধীরে ধীরে স্পষ্ট হওয়া মুখ—
সব মিলিয়ে এক অনন্য অনুভূতির গল্প
কেন নিয়মিত আল্ট্রাসনোগ্রাম জরুরি?
* সম্ভাব্য ঝুঁকি আগেই ধরা পড়ে
* বেবির বৃদ্ধি ও অবস্থান বোঝা যায়
* মায়ের মানসিক নিশ্চয়তা বাড়ে
* সঠিক চিকিৎসা সিদ্ধান্ত নিতে সুবিধা হয়
মাতৃত্বের এই সুন্দর সময়ে
নিজের যত্ন নিন, নিয়মিত চেকআপ করুন।
এবং প্রতিটি মুহূর্ত উপভোগ করুন 🤍
💬 আপনি কোন আল্ট্রাসনোগ্রাম করিয়েছেন?
কমেন্টে লিখুন।
#নরমাল_ডেলিভারি


28/01/2026
28/01/2026

একা একা যখন অজানার পথে উড়াল দিতে হয়। কেউ জানেনা গন্তব্যের শেষ কোথায়?
#আকাশ
#অজানা

নারীর জীবনে সবচেয়ে বিপজ্জনক ফাঁদগুলোর একটি হলো অতিরিক্ত প্রশংসা।“আপনাকে তো এখনও কলেজছাত্রী মনে হয়!”“আপনার হাসিটা সত্যিই ...
26/01/2026

নারীর জীবনে সবচেয়ে বিপজ্জনক ফাঁদগুলোর একটি হলো অতিরিক্ত প্রশংসা।
“আপনাকে তো এখনও কলেজছাত্রী মনে হয়!”
“আপনার হাসিটা সত্যিই আলাদা!”
“এত সুন্দর একজন মানুষকে পেয়েও কেউ রাগ করে কীভাবে?”
খেয়াল করলে দেখা যাবে—এমন কথা বেশিরভাগ সময়ই বলা হয় বিবাহিত নারীদের উদ্দেশ্যে। শুনতে মধুর লাগলেও, এই কথার আড়ালে প্রায়ই লুকিয়ে থাকে অন্যরকম উদ্দেশ্য।
ধীরে ধীরে বোঝানো হয়—
আপনি নাকি খুবই বিশেষ,
আপনার স্বামী সেটা বোঝে না,
কিন্তু ওই তৃতীয় মানুষটি ঠিকই বোঝে!
এই ভাবেই তৈরি হয় প্রতারণার জাল।
দাম্পত্য জীবনের সামান্য অভিমান, ক্লান্তি বা টানাপোড়েনের সময় এসব মিষ্টি কথা মনে বিষ ঢেলে দেয়। স্বামীর প্রতি বিরক্তি বাড়ে, সংসারে অশান্তি শুরু হয়, আর এক সময় একটি সুন্দর পরিবার ভাঙনের পথে এগিয়ে যায়।
সত্যটা হলো—
যারা এভাবে প্রশংসা করে,
তারা আপনাকে বিয়ে করতে চায় না,
দায়িত্ব নিতে চায় না।
তারা চায় শুধু মুহূর্তের আনন্দ।
স্বার্থ শেষ হলে “স্পেশাল” তকমাটাও মিলিয়ে যায়।
তাই এমন মানুষদের জীবনে একচুল জায়গাও দেবেন না। প্রশংসায় ভুলে যাবেন না বাস্তবতা। যে মানুষ আপনার সংসার ভাঙতে চায়, তাকে যত দূরে রাখা যায় ততই নিরাপদ।
কারণ দিনের শেষে আপনার পাশে থাকে সেই মানুষটাই—
যে হয়তো কবির মতো কথা বলে না,
কিন্তু আপনি অসুস্থ হলে রাত জেগে সেবা করে,
সন্তানের দায়িত্ব নেয়,
আর সংসারের সব বোঝা নীরবে কাঁধে তুলে নেয়।
মনে রাখবেন—
ক্ষণিকের প্রশংসা খুব মিষ্টি লাগতে পারে,
কিন্তু তার পরিণতি হয় ভয়ংকর রকম তেতো।

25/01/2026
25/01/2026
25/01/2026

** মিডওয়াইফ বা কমিউনিটি প্যারামেডিক কীভাবে কাজ করে??
১,গর্ভাবস্থায় নিয়মিত মা ও শিশুর স্বাস্থ্য পরীক্ষা
২, স্বাভাবিক প্রসবের জন্য মাকে মানসিক ও শারীরিক প্রস্তুতি দেওয়া
৩, প্রসবের সময় নিরাপদভাবে নরমাল ডেলিভারি করানো
৪,জরুরি লক্ষণ দেখা দিলে দ্রুত রেফার করা
৫,প্রসব পরবর্তী সময়ে মা ও শিশুর যত্ন নেওয়া
৬,বুকের দুধ খাওয়ানো ও নবজাতকের পরিচর্যা শেখানো
মিডওয়াইফ/কমিউনিটি প্যারামেডিক গ্রাম ও শহরে নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।



#গর্ভাবস্থা

বাসায় কি নরমাল ডেলিভারি করা নিরাপদ?👉 সব ক্ষেত্রে নয়।শুধু কম ঝুঁকির গর্ভাবস্থা,অভিজ্ঞ মিডওয়াইফ/ডাক্তারের তত্ত্বাবধানেএবং ...
24/01/2026

বাসায় কি নরমাল ডেলিভারি করা নিরাপদ?
👉 সব ক্ষেত্রে নয়।
শুধু কম ঝুঁকির গর্ভাবস্থা,
অভিজ্ঞ মিডওয়াইফ/ডাক্তারের তত্ত্বাবধানে
এবং জরুরি চিকিৎসা ব্যবস্থার কাছাকাছি থাকলে বাসায় নরমাল ডেলিভারি তুলনামূলক নিরাপদ হতে পারে।

জটিলতা থাকলে বাসায় ডেলিভারি ঝুঁকিপূর্ণ।
* মা ও শিশুর নিরাপত্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ
* সব সময় ডাক্তারের পরামর্শ মেনে চলুন
#হ্যাশট্যাগ



#গর্ভাবস্থা
#নরমাল_ডেলিভারি

Address

Patuakhali
Patuakhali
8601

Alerts

Be the first to know and let us send you an email when নরমাল ডেলিভারি হোম সার্ভিস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share