Dr. Zakia Sultana Mitu

Dr. Zakia Sultana Mitu Hello friends!I’m Dr Zakia Sultana mitu 🎓BUMS ( Bachelor of unani medicine & surgery) 🎓 MSC in Food & Nutrition.

Experienced in Sexual health & Skin Diseases.(CDV). (চর্ম ও যৌন রোগে অভিজ্ঞ) 👉Follow this page for valuable health tips...

👉👉সাবানটি পেতে।।✴️✴️সরাসরি যোগাযোগ করুন।⭕⭕দুপচাঁচিয়া হামদর্দ (বগুড়া)
20/04/2026

👉👉সাবানটি পেতে।।
✴️✴️সরাসরি যোগাযোগ করুন।
⭕⭕দুপচাঁচিয়া হামদর্দ (বগুড়া)

🚫🚫Advocate হলেই কি সব চিন্তা শেষ?‼️‼️“Advocate হতে পারলেই হলো, এরপর আর কোনো চিন্তা নেই”—এই ধারণা থেকে বের হয়ে আসা খুব জর...
19/04/2026

🚫🚫Advocate হলেই কি সব চিন্তা শেষ?‼️‼️

“Advocate হতে পারলেই হলো, এরপর আর কোনো চিন্তা নেই”—এই ধারণা থেকে বের হয়ে আসা খুব জরুরি। বাস্তবতা হলো, একজন আইনজীবীর পথটা দীর্ঘ, কঠিন এবং ধৈর্যের পরীক্ষা নেওয়ার মতো।👉

অনেকে ভাবেন, আইনজীবী হলেই সম্মান, পরিচিতি আর অর্থ—সবকিছু সহজেই চলে আসবে। কিন্তু সত্যি কথা হলো, এই পেশায় সফল হতে হলে অনেক সময়, পরিশ্রম এবং সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়। এখানে কোনো নির্দিষ্ট বেতন নেই; নিজের দক্ষতা, নৈতিকতা (ethics) এবং পরিশ্রমের ওপরই সবকিছু নির্ভর করে।👉👉

যারা ভবিষ্যতে “Law” নিয়ে পড়াশোনা করতে চান বা Advocate হয়ে ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য কিছু বাস্তব বিষয় জানা খুব জরুরি।💥💥

‼️🎯 কেন অনেকেই আইন পড়তে চায়?‼️

সাধারণত কয়েকটি কারণে মানুষ এই বিষয়ে আগ্রহী হয়—
⭕১. “রয়েল প্রফেশন” হিসেবে আকর্ষণ:
বিশ্বব্যাপী আইন পেশাকে সম্মানজনক মনে করা হয়, তাই অনেকেরই এই পেশায় ক্যারিয়ার গড়ার স্বপ্ন থাকে।
⭕২. টাইটেল বা পরিচয়ের জন্য:
অনেকে শুধুমাত্র নিজের নামের আগে “Advocate” ট্যাগটি যোগ করার জন্য আইন পড়তে চায়, কিন্তু প্র্যাকটিসের প্রতি তেমন আগ্রহ থাকে না।
⭕৩. পারিবারিক চাপ:
কেউ কেউ পরিবারের ইচ্ছার কারণে বাধ্য হয়ে এই বিষয়ে পড়াশোনা করে।
⭕৪. জ্ঞান অর্জনের আগ্রহ:
সংখ্যায় কম হলেও কিছু মানুষ শুধুমাত্র আইন সম্পর্কে গভীর জ্ঞান অর্জনের জন্য এই বিষয়টি বেছে নেয়।

📌 শেষ কথা
আইন পেশা অবশ্যই সম্মানজনক, কিন্তু এটি সহজ নয়। এখানে টিকে থাকতে হলে দরকার—
ধৈর্য
পরিশ্রম
নিয়মিত স্কিল ডেভেলপমেন্ট
এবং শক্ত নৈতিক ভিত্তি

👉 তাই শুধুমাত্র স্বপ্ন দেখে নয়, বাস্তবতা জেনে এবং নিজেকে প্রস্তুত করেই এই পথে এগোনো উচিত👉👉👉⭕

“শুভ নববর্ষ  শ্রদ্ধেয় অভিভাবক ও স্যার ম্যাডাম । আপনার দিকনির্দেশনায় আমরা সবসময় অনুপ্রাণিত। নতুন বছরে প্রতিষ্ঠানের  সফলত...
15/04/2026

“শুভ নববর্ষ শ্রদ্ধেয় অভিভাবক ও স্যার ম্যাডাম । আপনার দিকনির্দেশনায় আমরা সবসময় অনুপ্রাণিত। নতুন বছরে প্রতিষ্ঠানের সফলতা আরও বাড়ুক—এই কামনা করি।”

প্রিয় অভিভাবক আপনাদের এই সুন্দর হাসি স্মৃতিতে ধরে রাখলাম। শ্রদ্ধা ও ভালোবাসা অবিরত।

15/04/2026

..“Congratulations, dear younger brothers and sisters.

”সুষম পুঁজিবাজার ও সমৃদ্ধ অর্থনীতি"-তে দেশের নামী সব শিক্ষা প্রতিষ্ঠানকে পেছনে ফেলে 'চ্যাম্পিয়ন' হওয়ার গৌরব অর্জন করেছে হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের গর্ব— টিম "New Bangladesh

কালোজিরার গুনাগুণ ও ব্যবহার----------------------------কালোজিরার গুনাগুণ ও ব্যবহার/কালোজিরা খাওয়ার উপকারিতাকালোজিরা আমরা...
15/04/2026

কালোজিরার গুনাগুণ ও ব্যবহার----------------------------

কালোজিরার গুনাগুণ ও ব্যবহার/কালোজিরা খাওয়ার উপকারিতা
কালোজিরা আমরা সকলেই চিনি। নিমকি বা কিছু তেলে ভাজা খাবারে ভিন্ন ধর্মী স্বাদ আনতে কালোজিরা বেশি ব্যবহার করা হয় থাকে। এছারা অনেকেই কালজিরার ভর্তা খেয়ে থাকেন। অনেকে আবার কালোজিরা খেতে পছন্দ করেন না। কিন্তু কালোজিরার ব্যবহার খাবারে একটু ভিন্নধর্মী স্বাদ আনাতেই সীমাবদ্ধ নয়। আয়ুর্বেদিক ও কবিরাজি চিকিৎসাতে কালোজিরার অনেক ব্যবহার হয়। কালোজিরার বীজ থেকে তেল পাওয়া যায়, যা আমাদের শরীরের জন্য খুব উপকারী। এতে আছে ফসফেট, আয়রন, ফসফরাস। এছাড়াও কালোজিরা আমাদের দেহকে রক্ষা করে অনেক ধরনের রোগের হাত থেকে।

প্রাচীনকাল থেকে কালোজিরা মানবদেহের নানা রোগের প্রতিষেধক এবং প্রতিরোধক হিসেবে ব্যবহার হয়ে আসছে। প্রায় ১৪শ’ বছর আগে মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) বলেছিলেন, ‘কালোজিরা রোগ নিরাময়ের এক গুরুত্বপূর্ণ উপাদান। তোমরা কালোজিরা ব্যবহার কর, নিশ্চয়ই সাম ব্যতীত সকল রোগের নিরাময় ক্ষমতা এর মধ্যে নিহিত রয়েছে।’ আর সাম হলো মৃত্যু। সে জন্য যুগ যুগ ধরে পয়গম্বরীয় ওষুধ হিসেবে সুনাম অর্জন করে আসছে।

তৎকালীন সর্বশ্রেষ্ঠ মুসলিম চিকিৎসা বিজ্ঞানী ইবনে সিনা তার বিখ্যাত গ্রন্থ ‘ক্যানন অব মেডিসিন’-এ বলেছেন, ‘কালোজিরা দেহের প্রাণশক্তি বাড়ায় এবং ক্লান্তি দূর করে।’ কালোজিরা তে প্রায় শতাধিক পুষ্টি উপাদান রয়েছে। এর প্রধান উপাদানের মধ্যে প্রোটিন ২১ শতাংশ, শর্করা ৩৮ শতাংশ, স্নেহ ৩৫ শতাংশ। এ ছাড়াও রয়েছে ভিটামিন ও খনিজ পদার্থ।

প্রতি গ্রাম কালজিরায় যেসব পুষ্টি উপাদান রয়েছে তা নিন্মরূপ¬- * প্রোটিন ২০৮ মাইক্রোগ্রাম,
* ভিটামিন-বি ১.১৫ মাইক্রোগ্রাম
* নিয়াসিন ৫৭ মাইক্রোগ্রাম
* ক্যালসিয়াম ১.৮৫ মাইক্রোগ্রাম
* আয়রণ ১০৫ মাইক্রোগ্রাম
* ফসফরাস ৫.২৬ মিলিগ্রাম
* কপার ১৮ মাইক্রোগ্রাম
* জিংক ৬০ মাইক্রোগ্রাম
* ফোলাসিন ৬১০ আইউ

কালোজিরায় কি আছেঃ এতে রয়েছে ক্যন্সার প্রতিরোধক কেরোটিন ও শক্তিশালী হর্মোন, প্রস্রাব সংক্রান্ত বিভিন্ন রোগ প্রতিরোধকারী উপাদান, পাচক এনজাইম ও অম্লনাশক উপাদান এবং অম্লরোগের প্রতিষেধক।

কালোজিরার ব্যবহারঃ প্রতিদিন কালোজিরা খাওয়ার উপকারিতা

মাথাব্যথাঃ
মাথা ব্যথায় কপালে উভয় চিবুকে ও কানের পার্শ্ববর্তি স্থানে দৈনিক ৩/৪ বার কালোজিরা তেল মালিশ করূন।

চুলপড়াঃ
লেবু দিয়ে সমস্ত মাথার খুলি ভালোভাবে ঘষুণ। ১৫ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন ও ভালোভাবে মাথা মুছে ফেলুন। তারপর মাথার চুল ভালোভাবে শুকানোর পর সম্পুর্ন মাথার খুলিতে কালোজিরা তেল মালিশ করুন। ১ সপ্তাতেই চুলপড়া বন্ধ হবে।

কিডনির পাথর ও ব্লাডারঃ
২৫০ গ্রাম কালো জিরা ও সমপরিমান বিশুদ্ধ মধু। কালোজিরা উত্তমরূপে গুড়ে করে মধুর সাথে মিশ্রিত করে দুই চামচ মিশ্রন আধাকাপ গরম পানিতে মিশিয়ে প্রতিদিন আধা চা কাপ পরিমাণ তেলসহ পান করতে হবে।

যৌন-দুর্বলতাঃ যৌনক্ষমতা বৃদ্ধি করতে কালোজিরা
কালোজিরা নারী- পুরুষ উভয়ের যৌনক্ষমতা বাড়ায়। প্রতিদিন কালোজিরা খাবারে সাথে খেলে পুরুষের স্পার্ম সংখ্যা বৃদ্ধি পায় এবং পুরুষত্বহীনতা থেকে মুক্তির সম্ভাবনা তৈরি করে।
কালোজিরা চুর্ণ ও যয়তুনের তেল (অলিভ অয়েল), ৫০ গ্রাম হেলেঞ্চার রস ও ২০০ গ্রাম খাটি মধু = একত্রে মিশিয়ে সকাল খাবারের পর ১চামচ করে সেব্য।
চেহারার কমনীয়তা ও সৌন্দর্যবৃদ্ধিঃ
অলিভ অয়েল ও কালোজিরা তেল মিশিয়ে অঙ্গে মেখে ১ ঘন্টা পর সাবান দিয়ে ধুয়ে ফেলন।

ডায়াবেটিসঃ
প্রতিদিন সকালে এক চিমটি কালজিরা এক গ্লাস পানির সাথে খেলে ডায়াবেটিস রোগীর রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে

প্রসূতি মাতাদের দুগ্ধ বাড়াতে ও নারী দেহের মাসিক নিয়মিতকরণে এবং মাসিকের ব্যথা নিবারণে কালোজিরার ভূমিকা রয়েছে।

নিয়মিত অল্প পরিমাণ কালোজিরা খেলে মস্তিষ্ক এবং অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গের রক্ত সঞ্চালন ও বৃদ্ধি সঠিকভাবে হয় এবং সুস্বাস্থ্য বজায় থাকে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে কালোজিরা
কালোজিরা রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে। নিয়মিত কালোজিরা খেলে শরীরের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গ সতেজ থাকে। এতে করে যে কোন জীবানুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দেহকে প্রস্তুত করে তোলে এবং সার্বিকভাবে স্বস্থ্যের উন্নতি করে।
রক্ত চাপ নিয়ন্ত্রনে কাজ করে কালোজিরা
কালোজিরা নিন্ম রক্তচাপ কে বৃদ্ধি করে স্বাভাবিক করতে সাহায্য করে। এবং দেহের কলেস্টোরল নিয়ন্ত্রণ করে উচ্চরক্ত চাপ হ্রাস করে শরীরে রক্ত চাপ এর স্বাভাবিক মাত্রা বজায় রাখে।

স্মৃতি শক্তি বৃদ্ধি করে কালোজিরা
কালোজিরা খেলে আমাদের দেহে রক্ত সঞ্চালন ঠিকমতো হত। এতে করে মস্তিস্কের রক্ত সঞ্চলন বৃদ্ধির হয়। যা আমাদের স্মৃতি শক্তি বাড়িয়ে তুলতে সাহায্য করে।
হাঁপানী রোগের উপশমে কালোজিরা
যারা হাঁপানী বা শ্বাসকষ্ট জনিত সমসসায় ভুগে থাকেন তাদের জন্য কালোজিরা অনেক বেশি উপকারী। প্রতিদিন কালোজিরার ভর্তা রাখুন খাদ্য তালিকায়। কালোজিরা হাঁপানি বা শ্বাস কষ্টজনিত সমস্যা উপশম হবে।
রিউমেটিক এবং পিঠেব্যাথা দূর করে কালোজিরা
কালোজিরার থেকে যে তেল বের করা হয় তা আমাদের দেহে বাসা বাঁধা দীর্ঘমেয়াদী রিউমেটিক এবং পিঠে ব্যথা কমাতে বেশ সাহায্য করে। এছাড়াও সাধারণভাবে কালোজিরা খেলেও অনেক উপকার পাওয়া যায়।
শিশুর দৈহিক ও মানসিক বৃদ্ধি করতে কালোজিরা
শিশুদের কালোজিরা খাওয়ানোর অভ্যাস করলে দ্রুত শিশুর দৈহিক ও মানসিক বৃদ্ধি ঘটে। শিশুর মস্তিষ্কের সুস্থতা এবং স্মৃতিশক্তি বৃদ্ধিতেও অনেক কাজ করে কালোজিরা।

সুতরাং কালো জিরা হোক আমাদের নিত্য সঙ্গী। সু-স্বাস্থ্য অর্জনে ও সংরক্ষনে কালোজিরা জাত ওষুধ গ্রহনে কোন পার্শ্বপ্রতিক্রিয়া বা জটিলতা সৃষ্টি করে না।

শুভ নববর্ষ।যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।।।
14/04/2026

শুভ নববর্ষ।
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।।।

 #হামদর্দ ন্যাচারাল মেডিসিন শুধু বাংলাদেশেই নয়, দেশের ✅✅বাইরেও প্রতিনিয়ত চিকিৎসা সেবা পৌঁছে  যাচ্ছে,।আলহামদুলিল্লাহ্‌। ...
11/04/2026

#হামদর্দ ন্যাচারাল মেডিসিন শুধু বাংলাদেশেই নয়, দেশের ✅✅বাইরেও প্রতিনিয়ত চিকিৎসা সেবা পৌঁছে যাচ্ছে,।
আলহামদুলিল্লাহ্‌। সেবাই হোক ব্রত।

☑️☑️আই বি এস এর রোগী, 😰মালয়েশিয়া থেকে ‼️জানালেন তার কোনো মেডিসিন ই কাজ করছে না 😰 তার দীর্ঘদিন ধরে পুরাতন আমাশয় রোগে ভুগছেন, খাবারের কোন কিছুতে রুচি নেই, কোন তৈল খাবার খেলেই বদহজম হয়ে যাচ্ছে,শরীর প্রচন্ড দুর্বল, পেটের ভিতরে অশান্তি বোধ করে, পায়খানা কখনোই ক্লিয়ার করে হয় না, খাবার খেতে গেলে তার ভয় হয় কখন আবার লুজ মোশন হয় 🥹🥹।

✳️পেটের পীড়া মারাত্মক যন্ত্রণা যার এ ধরনের সমস্যা ✴️যাদের আছে এই অসুখ কে ছোট মনে করবেন না। এবং ✴️পেটের অসুখের জন্য ন্যাচারাল মেডিসিন সব থেকে ✳️বেশি কার্যকর 💥

✅ইনশাল্লাহ মহান আল্লাহ পাক অবশ্যই তাকে সুস্থতা দান করবেন।

⭕হামদর্দ কুলজম (Hamdard Laboratories এর একটি ইউনানি মিডিসিন ও মেডিকেটেট  ড্রপ  হিসেবেই ব্যবহৃত হয় ) মূলত কাশি, সর্দি, গ...
09/04/2026

⭕হামদর্দ কুলজম (Hamdard Laboratories এর একটি ইউনানি মিডিসিন ও মেডিকেটেট ড্রপ হিসেবেই ব্যবহৃত হয় ) মূলত কাশি, সর্দি, গলা ব্যথা ও শ্বাসতন্ত্রের সমস্যায় ব্যবহৃত হয়। 💥

কুলজমে থাকা উপাদান ও উপাদান গুলোর কাজ : 👉👉👉

🌿 ১. Satte-e-Ajwain (আজওয়াইন স্যাট)✅✅✅✅
👉 আজওয়াইন থেকে তৈরি কনসেন্ট্রেট
কাজ:
গ্যাস ও বদহজম কমায় (carminative)
কফ পাতলা করে (expectorant)
শ্বাসনালী পরিষ্কার রাখতে সাহায্য করে

🌿 ২. Satte-e-Poodina (পুদিনা স্যাট)✅✅✅✅✅
👉 পুদিনা থেকে পাওয়া মেনথল জাতীয় উপাদান
কাজ:
ঠান্ডা অনুভূতি দিয়ে গলা আরাম দেয়
নাক বন্ধ খুলে দেয় (decongestant)
হালকা ব্যথা কমায়

🌿 ৩. Eucalyptus Oil (ইউক্যালিপটাস তেল)✅✅✅
কাজ:
শক্তিশালী decongestant → নাক বন্ধ কমায়
কফ ঢিলা করে (mucolytic)
অ্যান্টিসেপটিক → জীবাণুর বিরুদ্ধে কাজ করে

🌿 ৪. Caraway Oil (কারাওয়ে তেল)✅✅✅✅
কাজ:
গ্যাস কমায়, হজমে সাহায্য করে
কফ কমাতে সাহায্য করে
পেটের খিঁচুনি কমায় (antispasmodic)

🌿 ৫. Anise Oil (সৌফ/মৌরি তেল)✅✅✅✅
কাজ:
কাশি কমায় (antitussive)
কফ বের করতে সাহায্য করে
হজম ভালো করে

🌿 ৬. Tincture Ginger (আদার টিঞ্চার)✅✅✅✅
👉 আদার অ্যালকোহলিক এক্সট্রাক্ট
কাজ:
প্রদাহ কমায় (anti-inflammatory)
গলা ব্যথা কমায়
হজমে সাহায্য করে

🌿 ৭. Ginger (আদা)✅✅✅✅✅
কাজ:
কাশি ও ঠান্ডা কমায়
শরীর গরম রাখে (warming effect)
কফ পাতলা করে
অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে

✳️✳️হামদর্দ কুলজম এর Mode of Action✴️✴️✴️

1. Bronchodilator effect (শ্বাসনালী প্রসারিত করে)
এতে থাকা Eucalyptus oil, Anise oil, Caraway oil শ্বাসনালীর মাংসপেশি শিথিল করে
ফলে শ্বাস নিতে সহজ হয়, হাঁপানি/কাশিতে উপকার দেয়
2. Expectorant action (কফ বের করতে সাহায্য করে)
Ajwain (Satte-e-Ajwain), Ginger tincture কফ পাতলা করে
জমে থাকা মিউকাস সহজে বের হয়ে যায়
3. Carminative effect (গ্যাস ও বদহজম কমায়)
Pudina (Satte-e-Poodina), Caraway oil অন্ত্রের গ্যাস কমায়
পেট ফাঁপা ও অস্বস্তি কমায়
4. Antispasmodic effect (খিঁচুনি কমায়)
Ajwain ও Pudina অন্ত্র ও শ্বাসনালীর স্পাজম কমায়
কাশি বা পেটের ব্যথা কমে
5. Antimicrobial & Anti-inflammatory action
Eucalyptus oil, Ginger জীবাণু ধ্বংসে সাহায্য করে
প্রদাহ কমায় → গলা ব্যথা ও কাশি কমে
6. Digestive stimulant (হজম শক্তি বাড়ায়)
Ginger ও Ajwain পাচনতন্ত্রকে উদ্দীপিত করে
ক্ষুধা বাড়ায় ও হজম ভালো করে

🔬 প্যাথোফিজিওলজী‼️‼️

১. শ্বাসনালীর প্রদাহ কমায়
কুলজমে থাকা হারবাল উপাদানগুলো শ্বাসনালীর (respiratory tract) ইনফ্লামেশন কমায়।
👉 এতে গলা ও ব্রংকাসের জ্বালা কমে, ফলে কাশি কম হয়।
২. মিউকাস (কফ) পাতলা করে
এটি এক ধরনের expectorant হিসেবে কাজ করে।
👉 ঘন কফ পাতলা করে দেয় → সহজে বের হয়ে আসে → বুক হালকা লাগে।
৩. ব্রংকোডাইলেশন (শ্বাসনালী প্রসারিত করা)
কিছু উপাদান শ্বাসনালী সামান্য প্রসারিত করে
👉 ফলে শ্বাস নিতে সুবিধা হয় (বিশেষ করে কাশি বা ঠান্ডায়)
৪. অ্যান্টিমাইক্রোবিয়াল প্রভাব
এর ভেষজ উপাদান কিছু ব্যাকটেরিয়া/ভাইরাসের বিরুদ্ধে কাজ করতে পারে
👉 সংক্রমণ কমাতে সাহায্য করে
৫. স্নিগ্ধতা প্রদান (Demulcent effect)
গলার উপর এক ধরনের সুরক্ষামূলক আবরণ তৈরি করে
👉 শুকনো কাশি ও গলা ব্যথা কমায়

এটি যেহেতু ব্যাকটেরিয়া ভাইরাসের বিরুদ্ধে কাজ করতে পারে সেহেতু একনি( বর্ণ) হবার মধ্যে একটি কারণ ব্যাকটেরিয়ার সংক্রমণ আছে সেহেতু কুলজম ব্যবহারের সঠিক নিয়ম চিকিৎসকের কাছে জেনে তবেই এটি সেবন করতে হবে।

ব্রণ মূলত কেন হয়?

ব্রণ হওয়ার প্রধান কারণগুলো হলো—✅✅✅✅

⭕তৈলগ্রন্থির অতিরিক্ত তেল (Sebum) উৎপাদন
⭕ত্বকের তেল বেশি হলে তা লোমকূপ বন্ধ করে দেয়।
⭕⭕মৃত কোষ জমে যাওয়া
⭕ত্বকের মৃত কোষ লোমকূপে জমে ব্লক তৈরি করে।

⭕ব্যাকটেরিয়া সংক্রমণ⭕⭕⭕❗❗

⭕বিশেষ করে Propionibacterium acnes নামের ⭕ব্যাকটেরিয়া ব্রণ বাড়ায়।
⭕হরমোনের পরিবর্তন
⭕কিশোরবয়স, মাসিক, গর্ভাবস্থা বা হরমোনের ওঠানামায় ⭕ব্রণ বেশি হয়।
⭕অতিরিক্ত মেকআপ বা তেলযুক্ত প্রসাধনী ব্যবহার
⭕এগুলো ত্বকের ছিদ্র বন্ধ করে দেয়।
⭕অস্বাস্থ্যকর খাবার ও জীবনযাপন
⭕বেশি তেল-মশলাযুক্ত খাবার, জাঙ্ক ফুড, ঘুমের অভাব ইত্যাদি।
স্ট্রেস (মানসিক চাপ)
মানসিক চাপও ব্রণ বাড়াতে পারে।

ব্রণ কি?
ব্রণ হল ত্বকের সবচেয়ে সাধারণ অবস্থার মধ্যে একটি যা সমস্ত বয়সকে প্রভাবিত করে, যদিও এটি কিশোর-কিশোরীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায়। এটি ঘটে যখন চুলের ফলিকলগুলি তেল (সেবাম) এবং মৃত ত্বকের কোষে দমবন্ধ হয়ে যায়। এই বাধার ফলে হোয়াইটহেডস, ব্ল্যাকহেডস সহ বিভিন্ন ধরণের দাগ তৈরি হয়। ব্রণ দুর. ব্রণ বেশিরভাগই মুখ, কপাল, বুকে, উপরের পিঠ এবং কাঁধে দৃশ্যমান হয়।

ব্রণের প্রকারভেদ
ব্রণ ভালগারিস, ব্রণের সবচেয়ে সাধারণ রূপ, বিভিন্ন ধরণের ক্ষত উপস্থাপন করে। এর মধ্যে রয়েছে উন্মুক্ত এবং বন্ধ কমেডোনস (ব্ল্যাকহেডস এবং হোয়াইটহেডস), প্যাপিউলস (ছোট, কোমল লাল বাম্প) এবং পুস্টুলস (সাদা বা হলুদ "চেপা যায় এমন" দাগ) এর মতো উপরিভাগের ক্ষত। গভীর ক্ষতগুলির মধ্যে রয়েছে নডিউল (বড় বেদনাদায়ক লাল পিণ্ড) এবং সিউডোসিস্ট (সিস্টের মতো অস্থির ফোলা)।
সেকেন্ডারি ক্ষতও ঘটতে পারে, যার মধ্যে এক্সকোরিয়েশন, এরিথেমেটাস ম্যাকুলস এবং পিগমেন্টেড ম্যাকুলস।
অন্যান্য ধরণের ব্রণের মধ্যে রয়েছে ছত্রাকজনিত ব্রণ, চুলের ফলিকলে ইস্ট তৈরির কারণে এবং হরমোনজনিত ব্রণ, যা প্রাপ্তবয়স্কদের অতিরিক্ত সিবাম উৎপাদনে প্রভাবিত করে।
সিস্টিক এবং নোডুলার ব্রণ হল গুরুতর ফর্ম যা দাগ হতে পারে। একটি স্বাস্থ্যসেবা প্রদানকারীর দ্বারা প্রাথমিক চিকিত্সা সর্বোত্তম বিকল্পগুলি নির্ধারণ করতে এবং স্থায়ী ত্বকের ক্ষতি প্রতিরোধ করতে গুরুত্বপূর্ণ।
ব্রণের লক্ষণ
ব্রণ বিভিন্ন আকারে প্রকাশ পায়, প্রতিটিরই স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। সাধারণ লক্ষণগুলির মধ্যে রয়েছে:

হোয়াইটহেডস (বন্ধ প্লাগড ছিদ্র) এবং ব্ল্যাকহেড (খোলা প্লাগড ছিদ্র)
ছোট লাল, কোমল ফুসকুড়ি দেখা দিতে পারে যাকে বলা হয় প্যাপিউলস, যখন পুঁজ হল তাদের ডগায় পুঁজযুক্ত প্যাপিউল।
আরও গুরুতর ক্ষেত্রে, ব্যক্তিরা ত্বকের নীচে বেদনাদায়ক, বড়, শক্ত পিণ্ডগুলি অনুভব করতে পারে, যা নোডুলস বা বেদনাদায়ক, পুঁজ-ভরা পিণ্ডগুলিকে সিস্টিক ক্ষত বলে।
ব্রণের সাথে যুক্ত ত্বকের অন্যান্য পরিবর্তনগুলির মধ্যে রয়েছে ত্বকের খোঁচা, অগ্নুৎপাতের চারপাশে লাল হয়ে যাওয়া এবং সম্ভাব্য দাগ।
ব্রণ সাধারণত মুখ, কপাল, বুক, উপরের পিঠ, এবং কাঁধ. যাইহোক, এটি ট্রাঙ্ক, বাহু, পা এবং নিতম্বেও ঘটতে পারে।
ব্রণের কারণ
লোমকূপ তেল (সেবাম) এবং মৃত ত্বকের কোষ দ্বারা বাধাপ্রাপ্ত হলে ব্রণ তৈরি হয়। এই বাধা একটি পরিবেশ তৈরি করে যেখানে ব্যাকটেরিয়া বৃদ্ধি পায়, যা প্রদাহ এবং সংক্রমণের দিকে পরিচালিত করে। ব্রণের প্রধান কারণগুলির মধ্যে রয়েছে অতিরিক্ত সিবাম উত্পাদন, আটকে থাকা চুলের ফলিকল, ব্যাকটেরিয়া এবং প্রদাহ।

⭕⭕Acne (ব্রণ) এর Pathophysiology

Acne মূলত pilosebaceous unit (hair follicle + sebaceous gland) এর সমস্যা থেকে হয়।
🔹 1. Sebum overproduction (তেল বেশি তৈরি হওয়া)
বয়ঃসন্ধিকালে androgen hormone বেড়ে যায়
Sebaceous gland বেশি sebum (তেল) তৈরি করে
👉 ফলে ত্বক তেলতেলে হয়ে যায়
🔹 2. Follicular hyperkeratinization (ছিদ্র বন্ধ হয়ে যাওয়া)
Dead skin cells (keratinocytes) বেশি জমে
এগুলো sebum এর সাথে মিশে pore/blockage তৈরি করে
👉 এতে comedone (whitehead/blackhead) তৈরি হয়
🔹 3. Bacterial colonization
blocked pore এ Cutibacterium acnes বৃদ্ধি পায়
👉 এই ব্যাকটেরিয়া sebum ভেঙে irritation তৈরি করে
🔹 4. Inflammation (প্রদাহ সৃষ্টি)
bacteria ও immune response → cytokines release
ফলে লাল, ফুলে যাওয়া, ব্যথাযুক্ত lesion হয়
👉 papule, pustule, nodule তৈরি হয়

বিশেষ দ্রষ্টব্য ::কুলজম ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটা ব্যবহারের নিয়ম বিধি জেনে নিতে হবে।।

জাকিয়া সুলতানা মিতু

✅✅আপরুপালীর সংমিশ্রণে ফালুদা।✴️✴️✴️অসাধারণ। ✳️✳️✳️✳️✳️
09/04/2026

✅✅আপরুপালীর সংমিশ্রণে ফালুদা।
✴️✴️✴️অসাধারণ। ✳️✳️✳️✳️✳️

⭕সবাই,,সচেতন থাকুন।✅✅✅‼️‼️এ্যালার্জীকে ছোট করে দেখবেন না।‼️‼️🚫🚫এমন জটিল সমস্যা একদিন এ হয়না।✅✴️✴️দিনে দিনে  এটা জটিল আকা...
09/04/2026

⭕সবাই,,সচেতন থাকুন।✅✅✅
‼️‼️এ্যালার্জীকে ছোট করে দেখবেন না।‼️‼️
🚫🚫এমন জটিল সমস্যা একদিন এ হয়না।✅

✴️✴️দিনে দিনে এটা জটিল আকার ধারন করতে থাকে। দীর্ঘদিন চিকিৎসা না করার কারনে এমন জটিল পর্যায় ধারণ করে।‼️

❗⭕⭕⭕ব্রণের স্কিন কেয়ার এর জন্য এই প্রোডাক্ট গুলো খুব উপকারী ।☑️☑️☑️☑️☑️☑️☑️☑️☑️☑️⭕অবশ্যই চিকিৎসকের  ❗❗❗ পরামর্শ অনুযায়...
08/04/2026

❗⭕⭕⭕ব্রণের স্কিন কেয়ার এর জন্য এই প্রোডাক্ট গুলো খুব উপকারী ।☑️☑️☑️☑️☑️☑️☑️☑️☑️☑️

⭕অবশ্যই চিকিৎসকের ❗❗❗ পরামর্শ অনুযায়ী ব্যবহারের নিয়ম বিধি জেনে তবে ✅✅✅

‼️হেপাটাইটিস সি তে যারা আক্রান্ত  বাঁচতে হলে চিকিৎসা করতে হবে ভালোভাবে।Hepatitis C ভাইরাস (সংক্ষেপে HCV) হলো একটি ভাইরাস...
08/04/2026

‼️হেপাটাইটিস সি তে যারা আক্রান্ত বাঁচতে হলে চিকিৎসা করতে হবে ভালোভাবে।

Hepatitis C ভাইরাস (সংক্ষেপে HCV) হলো একটি ভাইরাস যা মূলত লিভারকে আক্রান্ত করে।❗❗

🦠 কীভাবে ছড়ায়?
এই ভাইরাস সাধারণত রক্তের মাধ্যমে ছড়ায়:
সংক্রমিত রক্ত নেওয়া (unsafe blood transfusion)
একই সুচ/সিরিঞ্জ একাধিক জনের ব্যবহার
অপরিষ্কার মেডিকেল বা ট্যাটু সরঞ্জাম
মা থেকে শিশুর মধ্যে (কিছু ক্ষেত্রে)

⚠️ লক্ষণ❗❗

অনেক সময় শুরুতে কোনো লক্ষণ থাকে না। তবে থাকতে পারে:
দুর্বলতা
ক্ষুধামন্দা
বমি ভাব
পেটের ডান পাশে ব্যথা
জন্ডিস (চোখ ও ত্বক হলুদ হওয়া

🧬 দীর্ঘমেয়াদে কী হতে পারে?

চিকিৎসা না করলে:

লিভার সিরোসিস
লিভার ক্যান্সার
লিভার ফেইলিওর

🛡️ প্রতিরোধ

নিরাপদ রক্ত গ্রহণ
পরিষ্কার সুচ/সিরিঞ্জ ব্যবহার
ব্যক্তিগত জিনিস (রেজর, টুথব্রাশ) শেয়ার না করা

Address

Puran Bogra

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Zakia Sultana Mitu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share