Dr.Sajjad Rumon

Dr.Sajjad Rumon সবসময় হাসুন।হাসলে হৃদয় ভাল থাকে!
(2)

উপজেলা হাসপাতালের আউটডোরের সাথে মেডিকেল কলেজের আউটডোরের পার্থক্য হল এখানে সবাই চিকিৎসা নিতে আসে,সবাই জেনুইন রোগী ,কেউ অস...
10/05/2026

উপজেলা হাসপাতালের আউটডোরের সাথে মেডিকেল কলেজের আউটডোরের পার্থক্য হল এখানে সবাই চিকিৎসা নিতে আসে,সবাই জেনুইন রোগী ,কেউ অসুস্থতা ছাড়া ফাও ঔষধ নিতে আসেনা।

10/05/2026

হেপাটাইটিস এ এবং ই সাধারণত বড় কোন জটিলতা সৃষ্টি করেনা।
কিন্তু কারিনা কায়সারের আগে থেকেই ফ্যাটি লিভার থাকায় মারাত্মক জটিলতা সৃষ্টি হয়েছে।ফ্যাটি লিভার থাকলে তাই অবহেলা না করে সচেতন হউন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।

আমাদের অলস মার্কা জীবন যাপন আর বাজে খাদ্যাভ্যাসের কারনে দিন দিন ফ্যাটি লিভারের রোগী হু হু করে বেড়ে যাচ্ছে।

ভাত,আলু যত কম খাবেন ফ্যাটি লিভার থেকে তত দূরে থাকবেন সাথে প্রতিদিন কমপক্ষে ৪০ মিনিট একটানা হাঁটবেন।

করোনার সময়ও অনেকে এমন বলেছিল।কেউ কেউ তো বলেছিল করোনা যদি বাংলাদেশে আসে তাহলে কুরআন মিথ্যা হয়ে যাবে( নাউজুবিল্লাহ)করোনা ঠ...
09/05/2026

করোনার সময়ও অনেকে এমন বলেছিল।
কেউ কেউ তো বলেছিল করোনা যদি বাংলাদেশে আসে তাহলে কুরআন মিথ্যা হয়ে যাবে( নাউজুবিল্লাহ)

করোনা ঠিকই বাংলাদেশে এসেছিল।হাজার হাজার পরিবার নি:স্ব হয়ে গিয়েছে তাদের উপার্জনক্ষম একমাত্র ব্যক্তিকে হারিয়ে।

পুরো পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল।

ধর্ম কি বিজ্ঞানকে অস্বীকার করে?
না করেনা।
কিন্তু কিন্তু কিছু বকলম মার্কা লোকের জন্য ধর্ম যে হাসির খোরাকে পরিণত হয় সেটাও তারা বুঝতে অক্ষম।

আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন।
আমিন।

"আমি তো অনেক পরিশ্রম করি, তারপরও ডায়াবেটিস হলো কেন?”এই প্রশ্নটা অনেকেরই।ডায়াবেটিস শুধু অলস বা মোড়া মানুষের রোগ না।অনেক প...
09/05/2026

"আমি তো অনেক পরিশ্রম করি, তারপরও ডায়াবেটিস হলো কেন?”
এই প্রশ্নটা অনেকেরই।

ডায়াবেটিস শুধু অলস বা মোড়া মানুষের রোগ না।
অনেক পরিশ্রমী মানুষ, এমনকি চিকন মানুষও ডায়াবেটিসে আক্রান্ত হতে পারেন।

কারণ শুধু কম কাজ করা না—
বংশগত সমস্যা, অনিয়মিত ঘুম, দুশ্চিন্তা, খাবার অভ্যাস, শরীরের ভেতরের হরমোনের পরিবর্তন—এসবও বড় কারণ।

অনেক সময় বাইরে থেকে মানুষ সুস্থ দেখালেও শরীরের ইনসুলিন ঠিকমতো কাজ করে না। তখন ধীরে ধীরে সুগার বাড়তে থাকে।

তাই অনেক পরিশ্রম করলেই যে ডায়াবেটিস হবেনা বিষয়টি সম্পুর্ণ ভুল ধারণা।
তবে পরিশ্রমী মানুষের তুলনায় পরিশ্রম না করা মানুষের ডায়াবেটিস এর ঝুঁকি বেশি।

08/05/2026

কখনো অসুস্থতা ছাড়াই ৩ টাকার টিকিট কেটে হাসপাতাল থেকে ঔষধ নিয়েছেন?

"উপজেলা হাসপাতালের ট্রাজেডি"কিছুদিন আগে তেলের পাম্পের মাইলের পর মাইল গাড়ির লাইন আর আছে? নাই।কই গেল তারা?তেলের চাহিদা কে ...
08/05/2026

"উপজেলা হাসপাতালের ট্রাজেডি"

কিছুদিন আগে তেলের পাম্পের মাইলের পর মাইল গাড়ির লাইন আর আছে? নাই।কই গেল তারা?
তেলের চাহিদা কে বেড়ে গিয়েছিল?
না।তাহলে কেন এমন হয়েছিল?
তেল মজুদ করার একটা নোংরা প্রতিযোগিতা শুরু হয়েছিল।
যারা ১০০ টাকার তেল নিতো তারাও ঘুরে ঘুরে বিভিন্ন পাম্প থেকে ১০০০ টাকার তেল কিনে জমানো শুরু করেছিল।যার কারণে সব পাম্পেই বিশাল বিশাল লাইন ছিল।

প্রায় একই রকম একটা ঘটনা উপজেলা হাসপাতালে ঘটে।
ধরুন উপজেলায় কেউ কোন কাজে আসছে,সময় লাগবে ২-৩ ঘন্টা। এই সময় কাটবে কিভাবে?
যাই হাসপাতাল থেকে ৩ টাকার টিকিট কেটে কিছু ঔষধ নিয়ে আসি।
হাসপাতালে ৫০ জন রোগী ভর্তি আছে,প্রত্যেক রোগীর সাথে ৩-৪ জন এটেন্ডেন্ট আছে,তারাও সবাই ভাবে নিচে গিয়ে ৩ টাকার টিকিট কেটে কিছু ঔষধ নিয়ে আসি।

হ্যাঁ ইনাদের মধ্যে প্রকৃত রোগীও কিছু থাকতে পারে কিন্তু বিশ্বাস করুন ৯০% এর বেশি মানুষের কোন অসুখ নাই।শুধু ৩ টাকায় ৫০-১০০ টাকার ঔষধ নেয়ার জন্য লাইনে দাঁড়ায়।

তাতে কি হয়?

যারা সত্যি সত্যি অসুস্থ তারা পরে যায় ভোগান্তিতে, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে তারা আরও অসুস্থ হয়ে যায়।আর যারা ফেইক রোগী তারা গায়ের জোরে অসুস্থ রোগীকে টপকিয়ে সিস্টেমে আগেই ডাক্তারের কাছে চলে যায়।

আর কি হয়?

সবাই জানেন উপজেলা হাসপাতালে ডাক্তার সংখ্যা খুবই কম থাকে।একেকজন ডাক্তারকে ২০০-৩০০ রোগীও দেখতে হয়।
এখন আপনারাই বলুন একজন ডাক্তারকে যদি ৫-৬ ঘন্টায় ২০০-৩০০ রোগী দেখতে হয় তাহলে তিনি কিভাবে একজন রোগীকে সময় নিয়ে দেখে ভালভাবে চিকিৎসা দেবে?

পুরো এই জগাখিচুরি সিস্টেমের জন্য আমাদের সামান্য ঐ ৫০ টাকার লোভই দ্বায়ী।

এভাবে যারা ঔষধ নিয়ে আসে তারা বেশিরভাগ ক্ষেত্রে ঐ ঔষধগুলো বাসায় ফেলে রাখে,অনেকে হাঁসমুরগিকে খাওয়ায়।

আমাদের দেশে কিভাবে পরিবর্তন আসবে?
যেখানে আমরা সামান্য ৫০-১০০ টাকার ঔষধের জন্য একটা হাসপাতালকে অকার্যকর করে রেখেছি।

হাসপাতাল থেকে এই ফেইক রোগী সরানোর জন্য কি পদক্ষেপ নেয়া উচিৎ? আপনি নিজে কখনো রোগী না হয়েও হাসপাতাল থেকে এভাবে ঔষধ তোলার জন্য ৩ টাকার টিকিট কেটে লাইনে দাঁড়িয়েছেন?

প্রেশারের ঔষধ খান?-হ খাইতো!কি ঔষধ? -অযে ধলা ওষুধ ,লাল পাতা
08/05/2026

প্রেশারের ঔষধ খান?
-হ খাইতো!
কি ঔষধ?
-অযে ধলা ওষুধ ,লাল পাতা

প্রেশারের রোগীকে ডাক্তার খেতে নিষেধ করে লবণ।আর তারা বাদ দেয় ডিম,দুধ,মাংশ।আর লবণ ভেজে একটা বয়ামে তুলে রাখে,কাঁচা লবণ না খ...
08/05/2026

প্রেশারের রোগীকে ডাক্তার খেতে নিষেধ করে লবণ।আর তারা বাদ দেয় ডিম,দুধ,মাংশ।

আর লবণ ভেজে একটা বয়ামে তুলে রাখে,কাঁচা লবণ না খেয়ে ভাজা লবণ খায়।

চাণক্য বলেছেন প্রয়োজনের চেয়ে বেশি সবই বিষ।

আমি বলি প্রয়োজনের চেয়ে অতিরিক্ত লবণ মহাবিষ 😎

প্রেসার হলে ডিম খেতে কোন বাধা নেই,সর ছাড়া দুধ খেতেও কোন নিষেধ নেই,পরিমিত পরিমাণে চর্বি ছাড়া মাংস খেতেও কোন বাধা নেই কিন্তু দৈনিক ৫ গ্রামের চেয়ে বেশি লবণ খাওয়া হারাম।

যাই হোক এখন বলেন আমি যে যন্ত্রে চড়ে আছি এটা দিয়ে কি কাজ করা হয়? 😆

ডায়াবেটিস রোগীর রক্তে গ্লুকোজের অভাব নাই কিন্তু কোষে ঢুকতে পারেনা আর তাই কোষ সবসময় ক্ষুধার্ত থাকে।এই সিগন্যাল ব্রেইনে চল...
07/05/2026

ডায়াবেটিস রোগীর রক্তে গ্লুকোজের অভাব নাই কিন্তু কোষে ঢুকতে পারেনা আর তাই কোষ সবসময় ক্ষুধার্ত থাকে।
এই সিগন্যাল ব্রেইনে চলে যায়,ব্রেইন ভাবে শরীরে গ্লুকোজের ঘাটতি তাই খাবারের প্রয়োজন বোধ করে যার কারণে ক্ষুধা লাগে।
কিন্তু বার বার খাইলেও খাবার থেকে প্রাপ্ত গ্লুকোজ আবার রক্তেই থেকে যায়।তাই আবার ক্ষুধা লাগে।

ডায়াবেটিস রোগীর আসলে রুচি বাড়েনা,কোষে গ্লুকোজের অভাবেই অতিরিক্ত ক্ষুধা হয়।
ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকলে আর এই সমস্যা হয়না ❤️

মোটা হওয়া খুবই সহজ জাস্ট খাবেন 😅।কিন্তু ওজন কমাতে চাইলে অনেক কসরত হবে।আর ওজন কমলেও গালের চর্বি কমানো তো আরও যুদ্ধের শামি...
07/05/2026

মোটা হওয়া খুবই সহজ জাস্ট খাবেন 😅।
কিন্তু ওজন কমাতে চাইলে অনেক কসরত হবে।
আর ওজন কমলেও গালের চর্বি কমানো তো আরও যুদ্ধের শামিল 😁

Address

Bogra
Puran Bogra
5800

Telephone

+8801787752754

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Sajjad Rumon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.Sajjad Rumon:

Share

Category