11/04/2026
🩺 চর্মরোগ সচেতনতা সিরিজ পর্ব ১৫
দাদ আছে, কিন্তু দেখতে দাদের মতো না — স্টেরয়েড মলমে লুকানো সংক্রমণ!
এমন অনেক রোগী আসে যাদের, অভিযোগ—
দীর্ঘদিন ধরে শরীরে চুলকানি ও লালচে দাগ, বিভিন্ন ফার্মেসি থেকে মলম ব্যবহার করেছেন।
মলম লাগালে কয়েকদিন ভালো থাকে, আবার নতুন করে দাগ ও চুলকানি শুরু হয়।
এটি সাধারণ দাদ নয়, বরং
Tinea Incognito
অর্থাৎ স্টেরয়েড মলম ব্যবহারের কারণে দাদের স্বাভাবিক চেহারা বদলে গেছে এবং রোগটি লুকানো অবস্থায় আছে।
Tinea incognito কী?
এটি মূলত
Dermatophytosis
(দাদ) এর একটি পরিবর্তিত রূপ, যেখানে ভুলভাবে স্টেরয়েডযুক্ত মলম ব্যবহার করলে দাগের রং, আকার ও লক্ষণ বদলে যায়।
ফলে রোগটি সহজে ধরা পড়ে না এবং ধীরে ধীরে ছড়িয়ে পড়ে।
এই রোগের সাধারণ লক্ষণ:
🔸 চুলকানি আছে, কিন্তু দাগ স্পষ্ট গোলাকার না।
🔸 দাগ লালচে বা কালচে হয়ে যায়।
🔸 জায়গা একটু বড় হতে থাকে।
🔸 মলম লাগালে সাময়িক ভালো লাগে।
🔸 কিছুদিন পর আবার আগের মতো সমস্যা শুরু হয়।
কেন এমন হয়?
🔹 নিজে নিজে স্টেরয়েডযুক্ত মলম ব্যবহার করা।
🔹 ফার্মেসি থেকে বারবার একই মলম নেওয়া।
🔹 সঠিকভাবে পূর্ণ কোর্স চিকিৎসা না করা।
🔹 শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা।
চিকিৎসা না করলে কী হতে পারে?
⚠️ দাদ শরীরের অন্য জায়গায় ছড়িয়ে যেতে পারে।
⚠️ চিকিৎসা দীর্ঘমেয়াদি হতে পারে।
⚠️ পরিবারে অন্যদের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে।
করণীয় ও পরামর্শ :
✅ যেকোনো চুলকানি বা দাগ হলে নিজে নিজে স্টেরয়েড মলম ব্যবহার না করা।
✅ সম্পূর্ণ সময় ধরে সঠিক অ্যান্টিফাঙ্গাল চিকিৎসা নেওয়া।
✅ ব্যক্তিগত জিনিস (তোয়ালে, কাপড়) আলাদা ব্যবহার করা।
✅ শরীর পরিষ্কার ও শুকনা রাখা।
সচেতনতা বার্তা:
স্টেরয়েড মলমে দাদ সাময়িকভাবে লুকিয়ে যেতে পারে, কিন্তু ভেতরে ভেতরে রোগ আরও ছড়িয়ে পড়ে।
সময়মতো সঠিক চিকিৎসা নিলে এই সমস্যা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব।
চিকিৎসার প্রয়োজনে ইনবক্সে যোগাযোগ করুন। "ধন্যবাদ"
👉🧑⚕️ যেকোনো চর্মরোগ বা শারীরিক সমস্যায় স্বল্প সময়ে স্বল্প খরচে নির্ভরযোগ্য চিকিৎসা পেতে এখনই যোগাযোগ করুন
👇
🩺 ডা. মো: এ. আর. অনিক
(মেডিসিন এবং চর্ম ও যৌ*নরোগ)
#চুলকানি #ফুসকুড়ি #এলার্জি #দাউদ #খোসপাঁচড়া #একজিমা #সোরিয়াসিস
#ত্বকেরদাগ #স্কিনইনফেকশন #চামড়ায়দাগ #ত্বকেররোগ
#চুলকানি
#খুশকি
#ব্রণ #ব্রণেরদাগ #ব্রণচিকিৎসা #মুখেব্রণ #ব্রণদূরকরারউপায়
#মেছতা #মুখেরকালোদাগ #ত্বককালো #স্কিনট্রিটমেন্টবা
#মেছতা
#মোল #আঁচিল