Rajshahi Medical College Hospital

  • Home
  • Rajshahi Medical College Hospital

Rajshahi Medical College Hospital Rajshahi Medical College Hospital is the only tertiary level hospital in this area, situated in the Rajshahi lies in the ancient region of Pundra Vardhana.
(1)

Rajshahi, Historically Rampur Boalia, nicknamed “Silkcity” is located on the north bank of the Padma river. The city is blessed by the mazar of Sufi Saint Hazrat Shah Mukhdam. Rajshahi is famous for silk, mango and these are the main attractions of city not only for people at home but also abroad. It is well-known all over the country that Rajshahi is the city of education and as its part Rajshahi Medical College and the Rajshahi Medical College Hospital was established in 1958. Since then this hospital has been serving the people of the whole northern part of Bangladesh.

30/12/2025

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী ও জননেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামী তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এ ছাড়া তাঁর জানাজার জন্য আগামীকাল বুধবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। যার কারণে আগামীকাল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ বন্ধ থাকবে। তবে হাসপাতালের ইমার্জেন্সি ও ক্যাজুয়ালটি বিভাগ চালু থাকবে ও এখানে জরুরী চিকিৎসা সেবা প্রদান করা হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী বেগম খালেদা জিয়া আজ ৩০ ডিসেম্বর সকাল ৬টায় চিকিৎসাধীন অবস্থা...
30/12/2025

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী বেগম খালেদা জিয়া আজ ৩০ ডিসেম্বর সকাল ৬টায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর মৃত্যুতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন। একই সঙ্গে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহানুভূতিশীল সকলের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছেন।

তাঁর মৃত্যুতে আজ বাদ যোহর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কেন্দ্রীয় মসজিদে বিশেষ মোনাজাত করা হয়।

Workshop on Diagnosis and Screening of Fistula for Government Service provider at RMCH.Organized by: Gyane Department, R...
29/12/2025

Workshop on Diagnosis and Screening of Fistula for Government Service provider at RMCH.
Organized by: Gyane Department, RMCH.

Supported by: LAMB-UNFPA-FRRei Project.

61st MBBS and 31st BDS Intern Doctors' Orientation and Oath Taking Program.Organized by: Rajshahi Medical College Hospit...
17/12/2025

61st MBBS and 31st BDS Intern Doctors' Orientation and Oath Taking Program.
Organized by: Rajshahi Medical College Hospital.

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা/কর্মচারীগণ; নিজ নির্বাচনী এলাকার ব...
17/12/2025

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা/কর্মচারীগণ; নিজ নির্বাচনী এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী; এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণকে In Country Postal Vote (ICPV) এর মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এ ভোট প্রদানের জন্য আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ এর মধ্যে 'Postal Vote BD' অ্যাপ এ রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

বার্তা:

"নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সকল সরকারি কর্মকর্তা/কর্মচারী এবং নির্বাচনী দায়িত্বে নিয়োজিত বেসামরিক/ সামরিক কর্মকর্তা কর্মচারীগণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এ পোস্টাল ভোট প্রদানের জন্য 'Postal Vote BD' অ্যাপ এ আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল ৮.০০ টা হতে রাত ৮.০০ টা পর্যন্ত রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন"।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। এদিন সূর্যোদয়ের সাথে সাথেই জাতীয় প...
16/12/2025

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। এদিন সূর্যোদয়ের সাথে সাথেই জাতীয় পতাকা উত্তোলন করেন হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ-উল-ইসলাম মহোদয়। বিজয় দিবস উপলক্ষে হাসপাতালে ভর্তি রোগীদের জন্য এদিন বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়, যা নিজে তদারকি করেন হাসপাতাল পরিচালক মহোদয়। এছাড়াও বিজয় দিবস উদযাপন কমিটি ও সর্বস্তরের নার্সিং কর্মকর্তা কর্তৃক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ আয়োজিত হয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে আজ বেলা ১১ টায় "Workshop on Errors/Pitfalls in MC Writing"- শীর্ষক কর্মশা...
14/12/2025

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে আজ বেলা ১১ টায় "Workshop on Errors/Pitfalls in MC Writing"- শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় সভাপতিত্ব করেন হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ-উল-ইসলাম মহোদয়। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডাঃ শংকর কে বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধানগণ, ইউনিট প্রধানগণ ও বিভিন্ন বিভাগের চিকিৎসকবৃন্দ।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আজ ৪ ডিসেম্বর বেলা ১২টায় 'বিদায় ও বরণ অনুষ্ঠান ২০২৫' অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছি...
04/12/2025

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আজ ৪ ডিসেম্বর বেলা ১২টায় 'বিদায় ও বরণ অনুষ্ঠান ২০২৫' অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বিদায়ী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ মহোদয় ও নবাগত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ-উল-ইসলাম মহোদয়।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন- ডা: মোঃ মশিউর রহমান (আর.পি, মেডিসিন)। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন- ডা: মোঃ আব্দুল হামিদ (জুনিয়র কনসালটেন্ট, মেডিসিন)।
অতঃপর স্বাগত বক্তব্য রাখেন- ডা: মোঃ হাসানুল হাছিব (উপ-পরিচালক, রামেকহা), ডা: তানভীর আহমেদ তৌকির (ইন্টার্ন চিকিৎসক প্রতিনিধি), তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের পক্ষ থেকে শহীদুল ইসলাম (ওয়ার্ড মাস্টার, রামেকহা), নার্সিং কর্মকর্তা কোহিনুর খাতুন, বহির্বিভাগ চিকিৎসকদের পক্ষ থেকে ডা: শহিদুল ইসলাম রবিন (আর.এস, সার্জারী), মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা: মোঃ হাসান তারিক, সার্জারী বিভাগের প্রধান অধ্যাপক ডা: মনিরুজ্জামান সরকার, গাইনী বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা: রৌশন আখতার, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা: মোঃ আজিজুল হক আজাদ, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ খন্দকার মোঃ ফয়সল। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায়ী বক্তব্য রাখেন ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ মহোদয় ও সভাপতির বক্তব্য রাখেন নবনিযুক্ত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ-উল-ইসলাম মহোদয়।

এছাড়াও এসময় অন্যান্য বিভাগের প্রধানগণ, চিকিৎসকবৃন্দ, নার্সবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আজ বেলা ১২টায় মনোরোগ অন্তঃবিভাগ উদ্বোধন করা হয়েছে যা হাসপাতালের ইতিহাসে একটি স্মরণীয় দ...
03/12/2025

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আজ বেলা ১২টায় মনোরোগ অন্তঃবিভাগ উদ্বোধন করা হয়েছে যা হাসপাতালের ইতিহাসে একটি স্মরণীয় দিন। ২৫ শয্যার ওয়ার্ডটি শুভ উদ্বোধন করেছেন হাসপাতালের বিদায়ী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ মহোদয়।

এসময় আরও উপস্থিত ছিলেন হাসপাতালের নবাগত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ-উল-ইসলাম মহোদয়, রাজশাহী মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ খন্দকার মোঃ ফয়সল আলম, উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ জহিরুল হক, সহযোগী অধ্যাপক ও মনোরোগ বিভাগের প্রধান ডাঃ শেখ মোঃ আবু হেনা মোস্তফা আলীম, মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ মোঃ হাসান তারিক, সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ মোঃ মনিরুজ্জামান বাবলু, গাইনি বিভাগের প্রধান ডাঃ রওশন আক্তার বিপ্লবী, বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান ডাঃ আফরোজা নাজনীন আশা, চর্ম ও যৌন বিভাগের প্রধান ডাঃ মোঃ নজরুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডাঃ আজিজুল হক আজাদ, সাধারণ সম্পাদক ডাঃ মনোয়ার তারিক সাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ ও মনোরোগ বিভাগের চিকিৎসকবৃন্দ, নার্সবৃন্দ, গণপূর্ত বিভাগের কর্মকর্তাবৃন্দ।

01/12/2025

'বিশ্ব এইডস দিবস - সচেতনতার বার্তা'
এইডস একটি মরণব্যাধি। বর্তমান সময়ে এর প্রকোপ উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় লক্ষ্য করা গেছে।
এই রোগের যেহেতু কোনো প্রতিকার নেই, তাই একমাত্র প্রতিরোধই পারে এই রোগ থেকে রক্ষা করতে। ডেন্টাল চিকিৎসার মাধ্যমেও যে HIV সহ রক্তবাহিত অনেক রোগ ছড়াতে পারে এই বিষয়ে অনেক রোগীই জানেন না। আক্রান্ত রোগী যদি ডাক্তারকে সঠিক তথ্য না দেন তাহলে ব্যাপারটা যেমন চিকিৎসা নিতে আসা অন্য রোগীদের জন্যেও বিপদজনক, তেমনই বিপদজনক চিকিৎসা দানকারী ডাক্তারের জন্যও।
চিকিৎসার পূর্বে চিকিৎসা সরঞ্জাম জীবাণুমুক্ত করণ,
নিরাপদ রক্ত গ্রহণ, নিরাপদ যৌনমিলন, সমকামিতাকে দূর করা এবং ধর্মীয় বিধি-নিষেধ মেনে চলার মাধ্যমে সচেতন জীবন গড়ায় পারে এই রোগ থেকে প্রতিরোধ তৈরী করতে।
HIV আক্রান্ত রোগীদের জন্য রাজশাহী মেডিকেল হাসপাতালে আছে পরীক্ষা ও চিকিৎসার জন্য এইচটিসি সেন্টার ও ART সেন্টার। যেখানে দ্রুততর সময়ে রোগ শনাক্তকরণ ও চিকিৎসা সেবা দেওয়া হয় বিনামূল্যে।

উত্তরবঙ্গের সর্ববৃহৎ চিকিৎসা সেবা প্রতিষ্ঠান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে আগত জটিল ও দীর্ঘমেয়াদী ব্যথাজনি...
25/11/2025

উত্তরবঙ্গের সর্ববৃহৎ চিকিৎসা সেবা প্রতিষ্ঠান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে আগত জটিল ও দীর্ঘমেয়াদী ব্যথাজনিত সমস্যায় আক্রান্ত রোগীদের জন্য চালু হলো পেইন মেডিসিন বহির্বিভাগ (রুম নং-১৯৫), যার নাম 'পেইন ক্লিনিক', রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। গতকাল ২৪ নভেম্বর এর উদ্বোধন করেন হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ মহোদয়।

কোমর ব্যথা, ফ্রোজেন শোল্ডার, পিএলআইডি, কারপাল টানেল সিন্ড্রোম, ফাইব্রোমায়ালজিয়া, প্লান্টার ফাসাইটিস, টেনিস এলবো, বাত ব্যথা, নিউরোজেনিক ব্যথা, ট্রাইজেমিনাল নিউরালজিয়া, হাঁটুর অস্টিওআর্থ্রাইটিস সহ বিভিন্ন জয়েন্ট ও মাংসপেশীর ব্যথা এবং ক্যান্সারজনিত ব্যথার আধুনিক ও সমন্বিত চিকিৎসা প্রদানে এই 'পেইন ক্লিনিক' যুগান্তকারী ভূমিকা রাখবে।

মাল্টিমোডাল ট্রিটমেন্ট এপ্রোচের অংশ হিসেবে কনজারভেটিভ ম্যানেজমেন্ট এর পাশাপাশি বিভিন্ন ধরনের মিনিম্যালি ইনভাসিভ ইন্টারভেনশন যেমন নার্ভ ব্লক, ইপিডুরাল ইনজেকশন, আল্ট্রাসাউন্ড ও ফ্লুরোস্কপি গাইডেড ডায়াগনস্টিক ও থেরাপিউটিক বিভিন্ন পেইন ম্যানেজমেন্ট প্রসেডিউর, পিআরপি থেরাপি, ওজোন থেরাপি ও রেডিওফ্রিকোয়েন্সির মাধ্যমে অত্যাধুনিক ইন্টারভেনশনাল পেইন ম্যানেজমেন্ট চিকিৎসা প্রদান করা হবে এখানে।
__________________________________
বি:দ্র: পেইন ক্লিনিকে প্রতি শনি, সোম ও বুধবার সকাল ০৮:০০ হতে দুপুর ০২:০০ টা পর্যন্ত আউটডোরের রোগী দেখা হবে এবং প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতিবার পূর্ব শিডিউলের ভিত্তিতে ইন্টারভেনশনাল প্রসিডিউর করা হবে। বহির্বিভাগ টিকিট কাউন্টারের ৬ নং ও ১২ নং কাউন্টার হতে উল্লেখিত দিন সমূহে টিকিট সংগ্রহ করতে হবে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল রোগী কল্যাণ সমিতির ১৫ তম বার্ষিক সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ ২৪ নভেম্বর সকাল সাড়ে...
24/11/2025

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল রোগী কল্যাণ সমিতির ১৫ তম বার্ষিক সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ ২৪ নভেম্বর সকাল সাড়ে ১১ টায় হাসপাতালের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। সভাটির আয়োজন করে- হাসপাতাল সমাজসেবা কার্যালয়, রামেকহা।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ, সমাজসেবা কার্যালয়ের রাজশাহী বিভাগীয় পরিচালক সৈয়দ মোস্তাক হাসান, সমাজসেবা কার্যালয়ের রাজশাহী অতি: বিভাগীয় পরিচালক তাপস ফলিয়া, অধ্যাপক ডা: বি কে দাম,
হাসপাতাল সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার ড. মো: হামিদুল ইসলাম প্রমুখ।

Address

Laxmipur

6000

Alerts

Be the first to know and let us send you an email when Rajshahi Medical College Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Rajshahi Medical College Hospital:

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram