Socialoutlet"SSN"

Socialoutlet"SSN" Assalamuolaykum oh rahmatullahi barkatuhu�A�K�S�

05/10/2025
22/08/2025
📢 ভয়াবহ ভাইরাস জ্বর চলছে — সতর্ক হোন, যত্ন নিন!এই মুহূর্তে একটা নতুন ধরনের ভাইরাস জ্বর ছড়িয়ে পড়েছে চারদিকে।ডেংগু বা ...
29/07/2025

📢 ভয়াবহ ভাইরাস জ্বর চলছে — সতর্ক হোন, যত্ন নিন!

এই মুহূর্তে একটা নতুন ধরনের ভাইরাস জ্বর ছড়িয়ে পড়েছে চারদিকে।
ডেংগু বা চিকনগুনিয়া নয়, তবে লক্ষণগুলো ভয়াবহ এবং অনেকেই এতে আক্রান্ত হচ্ছেন।

যাদের বেবিদের এই জ্বরটা হবে , আমি প্রথমেই বলব আপনারা আগে ভেঙ্গে পড়বেন না , আপনারা ভেঙে পড়লে সেবা করতে পারবেন না। কারণ দিনশেষে আপনাদের সুস্থ থাকতে হবে তাহলেই বাচ্চারা ভালো থাকবে 😊

আমার ছেলেটাও এই জ্বরে ভুগছে,
শুধু বলছে মাথা ব্যথা পা ব্যথা হাত ব্যাথা,
মনে রাখবেন যে অসুস্থ হবে
তাকে কিছুক্ষণ পরপর স্বাস্থ্যকর খাবার দিবেন খাবারের উপরে কোন মেডিসিন নাই।
আমিও তাই করছি বর্তমানে এইসব রোগীরা খাবার দেখলে মনে করে বি*ষ, অল্প অল্প করে কিছুক্ষণ পরপর খাবার দিবেন
বমি করলে বমির মেডিসিন দিয়ে বমি বন্ধ করবে আগে।

🛑 লক্ষণগুলো:

হঠাৎ করে তীব্র জ্বর (১০৩°–১০৪°F)

শরীরের বিভিন্ন জায়গায় প্রচণ্ড ব্যথা (মাসল, জয়েন্ট, চোখ, পিঠ) মাথা ব্যাথা

প্রচণ্ড দুর্বলতা, মাথা ঘোরা

প্রেসার লো হয়ে যেতে পারে

জ্বর নেমে যাওয়ার পরও শরীরের ব্যথা রয়ে যায় অনেকদিন এবং প্রচুর দুর্বল থাকে।

✅ কী করবেন? চিকিৎসা ও সেরে ওঠার টিপস:

🥣 খাবার:

1. ভিটামিন সি-যুক্ত ফল: মাল্টা, কমলা, লেবু, আমলকি আমড়া,পেয়ারা,

2. জিঙ্ক ও অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ খাবার: কলা, পাকা পেঁপে, ডিমের কুসুম

3. প্রোটিন: ডিম (সিদ্ধ), চিকেন স্যুপ, ডাল, খিচুড়ি মাছ

4. পানি বেশি করে খান – দিনে অন্তত ৩ লিটার ( স্যালাইন
বা লেবুর শরবত খাওয়া যেতে পারে) তবে চিনি খাওয়া মোটেই ঠিক নয়।

🧊 ব্যথা ও জ্বরের জন্য:

প্যারাসিটামল (ডাক্তারের পরামর্শ অনুযায়ী)

গরম পানির সেঁক বা হালকা ম্যাসাজ

তুলসি, আদা, মধু দিয়ে ভাপ বা কাশির জন্য পানীয়

💆 জ্বরের পরের শরীর ব্যথা কমানোর ঘরোয়া টিপস:

গরম পানিতে লবণ দিয়ে গা মুছানো

হালকা স্ট্রেচিং বা ধীরে ধীরে হাঁটা শুরু করা

ম্যাগনেসিয়ামযুক্ত খাবার (পানিতে ভেজানো বাদাম, কলা)

আয়ুর্বেদিক তেল (যেমন নারকেল তেল বা পুদিনার তেল) দিয়ে হালকা মালিশ
⚠️ কখন হাসপাতালে যাবেন:

বারবার জ্বর আসছে

প্রেসার খুব কমে যাচ্ছে

খাওয়া বন্ধ করে দিয়েছে/অজ্ঞান ভাব

রক্তচাপ ও হৃদস্পন্দন অনিয়মিত
🧘‍♀️ মনে রাখবেন:

> জ্বর চলে গেলেও শরীর পুরোপুরি দুর্বল হয়ে পড়ে।
তাই ধৈর্য ধরে বিশ্রাম, ভালো খাবার, আর পর্যাপ্ত পানি–এগুলোই দ্রুত সেরে ওঠার চাবিকাঠি।

আপনাদের আশেপাশে কেউ আক্রান্ত হলে পোস্টটা শেয়ার করে তাকে জানাও কীভাবে একটু ভালোভাবে যত্ন নিতে পারে।

❤️ সুস্থ থাকুক তোমার পরিবার, বন্ধুবান্ধব, আশপাশের সবাই।

💝ভারনিক্স (Vernix Caseosa) হলো নবজাতকের শরীরে জন্মের সময় একটি সাদা, মোমের মতো, চটচটে আবরণ যা ত্বককে ঢেকে রাখে।_অর্থ্যাৎ ...
28/07/2025

💝ভারনিক্স (Vernix Caseosa) হলো নবজাতকের শরীরে জন্মের সময় একটি সাদা, মোমের মতো, চটচটে আবরণ যা ত্বককে ঢেকে রাখে।
_
অর্থ্যাৎ বাচ্চা জন্ম নেওয়ার পরে প্রায় সকল বাচ্চার শরীরে যে সাদা ময়লার মত পদার্থ দেখা যায় সেটাকে "ভারনিক্স "বলে।
ভারনিক্স নামের পদার্থটি প্রায় সকল বাচ্চার শরীরেই দেখা যায়।
কোন কোন বাচ্চা শরীরে এত ভারনিক্স নিয়ে জন্মগ্রহণ করে আবার কোন কোন বাচ্চা একেবারে পরিষ্কার থাকে।।।

এই ভারনিক্স টা সম্পর্কে অনেকে অবগত নয়, বাচ্চাকে মুছে যখন অভিভাবকদের কাছে দেওয়া হয় তখন শরীরে ভারনিক্স থাকলে তারা ভাবেন বাচ্চাকে ক্লিয়ারলি ক্লিন করা হয়নি বা নিজেরাই মুছতে বসে যান।

সৃষ্টির সবকিছুর পিছনেই গভীর রহস্য লুকায়িত আছে, তাঁর অসীম জ্ঞান বুঝার ক্ষমতা আমাদের কারোরি নেই!।

সদ্যজাত শিশুর শরীরে ভারনিক্স নামের এক ধরণের তেল জাতীয় পদার্থ থাকে যা মায়ের গর্ভে থাকাকালীন তরল পদার্থ থেকে শিশুর ত্বককে রক্ষা করে।
এটি অ্যান্টিবডির মত শিশুর রোগ প্রতিরোধে সাহায্য করে।।

জন্মের পর পরই শিশুকে পরিষ্কার বা মোছার সময় খেয়াল রাখতে হবে যেন ভারনিক্স ওঠে না যায়। (WHO) এর মতে শিশুর শরীরে ভারনিক্স কমপক্ষে ৬ ঘন্টা রাখা এবং সবচেয়ে ভালো হয় ২৪ ঘন্টা রাখলে।

আপনার শিশুর যত্ন নিন।
সুস্থ থাকুক পৃথিবীর সকল শিশু।

তথ্যসূত্র: সংগৃহীত।

🙂🙂🙂😃😄😄
23/07/2025

🙂🙂🙂😃😄😄

বর্তমানে একটা ভয়াবহ ভাইরাস জ্বরের প্রকোপ চলছে।তীর্ব জ্বর আসবে ১০৩°/১০৪° এর মতো শরীরের তাপমাত্রা উঠে যাবে। সাথে শরীরের বি...
23/07/2025

বর্তমানে একটা ভয়াবহ ভাইরাস জ্বরের প্রকোপ চলছে।
তীর্ব জ্বর আসবে ১০৩°/১০৪° এর মতো শরীরের তাপমাত্রা উঠে যাবে।
সাথে শরীরের বিভিন্ন জায়গায় তীব্র ব্যথা হবে।
শরীরে ভয়াবহ রকমের দূর্বলতা থাকবে।

প্রেসার লো করবে। ব্লাড টেস্ট করালে দেখা যায় এটা ডেংগু ও না, চিকনগুনিয়া ও না। কিন্তু ভয়াবহ এক জ্বর। হসপিটালাইজড ও হওয়া লাগতে পারে।

আর জ্বর সেরে গেলেও শরীরের ব্যথা সহজে সারে না। সকলেই সাবধানে থাকুন ।
সুস্থ থাকুন।

Ganglion cyst (গ্যাংগলিয়ন সিস্ট) হলো ত্বকের নিচে একটি নরম বা শক্ত গোলাকার ফোলাভাব যা সাধারণত জয়েন্ট (সংযোগস্থল) বা টেন...
17/07/2025

Ganglion cyst (গ্যাংগলিয়ন সিস্ট) হলো ত্বকের নিচে একটি নরম বা শক্ত গোলাকার ফোলাভাব যা সাধারণত জয়েন্ট (সংযোগস্থল) বা টেনডন (পেশির সাথে হাড়ের সংযোগকারী অংশ)-এর পাশে তৈরি হয়।

🔍 বিস্তারিত:

এটি সাধারণত হাতে, কব্জিতে বা পায়ের গোড়ালিতে দেখা যায়।

ভিতরে জেলির মতো ঘন তরল (synovial fluid) থাকে।

এটি সাধারণত ব্যথাহীন হলেও, যদি স্নায়ুর উপর চাপ দেয়, তাহলে ব্যথা বা অসাড় ভাব হতে পারে।

🧾 লক্ষণ:

ত্বকের নিচে ছোট বা মাঝারি মাপের ফোলা।

ফোলাটা চাপ দিলে নরম বা শক্ত লাগতে পারে।

কখনও কখনও আকারে বড় বা ছোট হতে পারে।

নিকটবর্তী স্নায়ুতে চাপ দিলে ব্যথা বা অবশভাব দেখা দিতে পারে।

⚠️ কারণ:

ঠিকভাবে জানা না গেলেও ধারণা করা হয়, জয়েন্ট বা টেনডনে চাপ, আঘাত বা অতিরিক্ত ব্যবহার এর কারণ হতে পারে।

🩺 চিকিৎসা:

অনেক সময় চিকিৎসা ছাড়াই সিস্ট নিজে থেকেই চলে যায়।

যদি ব্যথা হয় বা আকারে বড় হয়, তাহলে:

Aspiration: সুচ দিয়ে তরল বের করে দেওয়া।

Surgery: অপারেশন করে পুরো সিস্টটি অপসারণ করা।

📌Topic: গর্ভস্থ শিশুর ওজন কম ? গর্ভাবস্থায় শিশুর ওজন বাড়াতে করণীয়গুলো সম্পর্কে জেনে নিন 👇🔴 গর্ভাবস্থায় গর্ভস্থ শিশুর...
26/06/2025

📌Topic: গর্ভস্থ শিশুর ওজন কম ? গর্ভাবস্থায় শিশুর ওজন বাড়াতে করণীয়গুলো সম্পর্কে জেনে নিন 👇

🔴 গর্ভাবস্থায় গর্ভস্থ শিশুর ওজন কম হলে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ কম ওজনের শিশু জন্মের পর নানা জটিলতা ও স্বাস্থ্য সমস্যা নিয়ে জন্মাতে পারে। তাই গর্ভকালেই শিশুর ওজন বাড়ানোর জন্য উপযুক্ত পদক্ষেপ নেওয়া জরুরি।

✅ গর্ভস্থ শিশুর ওজন কম কেন হয় ?

Causes of Low Fetal Weight:

1. মায়ের অপুষ্টি বা খাওয়ার অভ্যাস দুর্বল
2. মায়ের রক্তস্বল্পতা (Anemia)
3. ধূমপান বা মাদকের ব্যবহার
4. উচ্চ রক্তচাপ বা preeclampsia
5. সংক্রমণ (TORCH infections)
6. Placental insufficiency
7. Multiple pregnancy (যমজ শিশু)
8. Premature baby হওয়ার সম্ভাবনা
9. দীর্ঘদিন bed rest বা hyperemesis gravidarum

✅ গর্ভাবস্থায় শিশুর ওজন বাড়াতে করণীয়:

🥗 ১. পুষ্টিকর খাবার গ্রহণ (High-Calorie & Protein-Rich Diet):

মায়ের খাদ্যই শিশুর মূল পুষ্টির উৎস। তাই সঠিক খাবার নির্বাচন জরুরি।

✔️ খাদ্য তালিকায় যা যা থাকা উচিত:

▪️🥚 ডিম (Egg – protein & choline rich)

▪️🥛 দুধ ও দুগ্ধজাত খাবার (Milk, yogurt, cheese)

▪️🐟 মাছ (বিশেষ করে fatty fish – যেমন রুই, স্যামন)

▪️🍗 মুরগির মাংস বা গরুর লিভার (Iron-rich)

▪️🍚 ভাত, আলু, সুজি, ওটস (Carbohydrate)

▪️🥜 বাদাম, চিনাবাদাম, সoja bean (Healthy fats & protein)

▪️🍌 কলা, আম, খেজুর (High-calorie fruits)

▪️🥬 পালং শাক, ব্রোকলি (Folate & Iron)

🧈 ঘি ও তেল (Moderate amount – healthy fat)

২. সাপ্লিমেন্ট গ্রহণ:

ডাক্তারের পরামর্শে নিচের সাপ্লিমেন্ট গ্রহণ করলে শিশুর ওজন বাড়ে এবং overall development ভালো হয়।

▪️ Iron tablet (রক্তস্বল্পতা রোধে)
▪️ Calcium tablet
▪️ Folic acid
▪️ Multivitamin with DHA
▪️ Protein powder (যদি ডাক্তারের পরামর্শ থাকে)

৩. পর্যাপ্ত বিশ্রাম:

▪️দিনে অন্তত ৮ ঘণ্টা ঘুম + দুপুরে ১-২ ঘণ্টা বিশ্রাম
▪️বাম পাশে শোওয়া – এতে রক্তপ্রবাহ placenta-তে ভালো হয়, ফলে শিশুর পুষ্টি বেড়ে যায়।

৪. হালকা ব্যায়াম ও হাঁটা:

▪️প্রতিদিন ২০–৩০ মিনিট হালকা হাঁটাহাঁটি
▪️এতে digestion ভালো হয় ও শিশুর রক্ত-সরবরাহ বৃদ্ধি পায়

৫. নিয়মিত চেকআপ (ANC follow-up):

▪️প্রতি মাসে শিশুর গ্রোথ মনিটর করতে হবে
▪️Ultrasonography (USG) করে Estimated Fetal Weight (EFW) দেখা দরকার
▪️কোনো রকম ঝুঁকি থাকলে Obstetrician নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নিতে হবে

৬. যেসব বিষয় এড়ানো উচিত:

▪️ধূমপান ও তামাকজাত দ্রব্য
▪️Alcohol
▪️Junk food বা packaged food
▪️অতিরিক্ত চিনি বা ফাস্ট ফুড
▪️Stress ও টেনশন

🎯 গর্ভস্থ শিশুর ওজন বাড়াতে ৭টি মূল পরামর্শ:

1. বেশি বেশি ঘরে রান্না করা পুষ্টিকর খাবার খাও
2. দিনে ৫-৬ বার অল্প অল্প করে খাও
3. দুধ, ডিম, কলা ও বাদাম প্রতিদিন রাখো
4. প্রতিদিন হাঁটাহাঁটি করো, কিন্তু অতিরিক্ত কাজ করো না
5. সব ওষুধ নিয়মমতো খাও
6. মাসে অন্তত একবার ডাক্তার দেখাও
7. নিজের মানসিক শান্তি বজায় রাখো – মা শান্ত থাকলে শিশুও ভালো থাকে

🔔 Bonus Tip:

চিকিৎসকের পরামর্শে প্রোটিন সাপ্লিমেন্ট (যেমন: Mama’s Protein, Protinex, Nestle Baby & Me, Ensure) খেলে ওজন দ্রুত বাড়তে সাহায্য করে।

#বিপিএসসি_নার্সিং_ভাইবা

📌 Topic: সিজারের পর ইনফেকশনের লক্ষণ গুলো সম্পর্কে জেনে নিন 👇🔴 সিজারিয়ান অপারেশন (Cesarean Section) এর পর ইনফেকশন হওয়া ...
23/06/2025

📌 Topic: সিজারের পর ইনফেকশনের লক্ষণ গুলো সম্পর্কে জেনে নিন 👇

🔴 সিজারিয়ান অপারেশন (Cesarean Section) এর পর ইনফেকশন হওয়া একটি সাধারণ জটিলতা। এজন্য একজন নার্স বা স্বাস্থ্যসেবাদানকারীর ইনফেকশনের লক্ষণগুলো ভালোভাবে জানা জরুরি, যাতে দ্রুত চিকিৎসা ব্যবস্থা নেওয়া যায়। নিচে সিজারের পর ইনফেকশনের লক্ষণগুলো বিস্তারিতভাবে আলোচনা করা হলো:

✅ সিজারের পর ইনফেকশনের লক্ষণসমূহ :

১. জ্বর :

▪️ সিজারের পর যদি শরীরের তাপমাত্রা ১০০.৪°F (৩৮°C) বা তার বেশি হয়, তবে এটি ইনফেকশনের প্রথম লক্ষণ হতে পারে।
▪️ জ্বর সাধারণত ইনফেকশন শুরু হওয়ার ৩-৭ দিনের মধ্যে দেখা দেয়।

২. ইনসিশন সাইটে ব্যথা ও লালভাব :

▪️ কাটার জায়গায় অতিরিক্ত ব্যথা, ফোলাভাব, লালচে ভাব, গরম লাগা ইনফেকশনের ইঙ্গিত দেয়।
▪️ ইনসিশন সাইট থেকে দুর্গন্ধযুক্ত পুঁজ (pus) বের হলে এটি একটি গুরুত্বপূর্ণ লক্ষণ।

৩. ডিসচার্জ বা পুঁজ বের হওয়া :

▪️ কাটার স্থান থেকে হলুদ/সবুজাভ বা দুর্গন্ধযুক্ত তরল বের হওয়া wound infection এর স্পষ্ট লক্ষণ।

৪. Uterine Infection :

▪️ পেটের নিচের দিকে ক্রমাগত ব্যথা
▪️ প্রস্রাবের সময় জ্বালাপোড়া (burning sensation)
▪️ Foul-smelling vaginal discharge)
▪️ ইউটেরাস ফুলে যাওয়া বা টেনশন অনুভব করা

৫. Lochia বা ভ্যাজিনাল ডিসচার্জে পরিবর্তন :

▪️ লালচে রক্তস্রাব অনেক দিন স্থায়ী হওয়া
▪️ দুর্গন্ধযুক্ত লোচিয়া
▪️ অতিরিক্ত রক্তপাত

৬. পেটে টাইটনেস বা অস্বস্তি :

▪️ পেট ফুলে যাওয়া, টান টান ব্যথা
▪️ গ্যাস জমে থাকা এবং হজমে সমস্যা

৭. প্রস্রাবে সমস্যা :

▪️ বারবার প্রস্রাবের চাপ
▪️ প্রস্রাব করতে কষ্ট হওয়া
▪️ প্রস্রাব ঘোলাটে বা দুর্গন্ধযুক্ত হওয়া

৮. সাধারণ দুর্বলতা ও খারাপ লাগা :

▪️ অতিরিক্ত দুর্বল লাগা
▪️ মাথা ঘোরা
▪️ খাওয়ায় অনীহা

✅ বিশেষ লক্ষণ যেগুলোর ক্ষেত্রে জরুরি চিকিৎসা দরকার:

✔️ ইনসিশন সাইট থেকে পুঁজ বা রক্ত পড়ছে
✔️ শরীর কাপুনি দিয়ে জ্বর
✔️ হৃদস্পন্দন দ্রুত হয়ে যাচ্ছে
✔️ গলার নিচ থেকে পেট অব্দি তীব্র ব্যথা
✔️ শ্বাসকষ্ট

✅ একজন নার্সের করণীয়:

🔹 প্রতিদিন ইনসিশন সাইট চেক করা
🔹 মায়ের vital signs পর্যবেক্ষণ করা
🔹 লোচিয়া discharge-এর গন্ধ, রং ও পরিমাণ পর্যবেক্ষণ
🔹 মাকে পরিচ্ছন্নতা বজায় রাখতে পরামর্শ দেয়া
🔹 ইনফেকশনের লক্ষণ দেখা দিলে ডাক্তারের অবগত করা

#বিপিএসসি_নার্সিং_ভাইবা

Address

Joypurhat
Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Socialoutlet"SSN" posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category