07/08/2025
দেশে দেশে হোমিওপ্যাথি
অনেকে এখনো মনে করেন হোমিওপ্যাথি বুঝি শুধু আমাদের উপমহাদেশেই চলে। উন্নত বিশ্বে এসবের কদর নেই। অথচ বাস্তবতা সম্পূর্ণ উল্টো। ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া সবখানেই হোমিওপ্যাথি একটি প্রতিষ্ঠিত চিকিৎসা ব্যবস্থা, যদিও নিয়মকানুন ও কাঠামো ভিন্ন।
প্রথমে ইউরোপের কথা বলি।
জার্মানি, যেখানে হ্যানিম্যান নিজে হোমিওপ্যাথির জন্ম দিয়েছেন, আজও সেখানে এটি সরকারি স্বীকৃত চিকিৎসা ব্যবস্থা। জার্মানিতে প্রায় ৭,০০০ এরও বেশি হোমিওপ্যাথি চিকিৎসক রয়েছেন এবং বহু জার্মান নাগরিক তাদের প্রাথমিক চিকিৎসায় হোমিওপ্যাথি বেছে নেন। ২০১৮ সালের একটি জার্মান হেলথ ইনস্যুরেন্স রিপোর্টে (Techniker Krankenkasse) বলা হয়েছে, জার্মানিতে প্রতি ১০ জনে ৭ জন মানুষ হোমিওপ্যাথি ব্যবহার করে থাকেন।
এরপর সুইজারল্যান্ড। ২০১২ সালে সুইস সরকার একটি বিস্তারিত গবেষণা করে দেখেছে হোমিওপ্যাথি শুধু নিরাপদ নয়, কার্যকর এবং খরচেও সাশ্রয়ী। সেই গবেষণার ভিত্তিতে ২০১৭ সাল থেকে হোমিওপ্যাথি সেখানে সরকারি হেলথ ইন্স্যুরেন্সে অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ, সরকারি স্বাস্থ্যসেবার ভেতরেই একজন নাগরিক হোমিও ট্রিটমেন্ট নিতে পারেন।
ফ্রান্সেও হোমিওপ্যাথির জনপ্রিয়তা ব্যাপক। ফ্রান্সের প্রায় ৩০,০০০ এর বেশি ফার্মাসিস্ট হোমিওপ্যাথিক ওষুধ রাখেন এবং ৪২% ফ্রেঞ্চ চিকিৎসক হোমিওপ্যাথি ব্যবহারে প্রশিক্ষিত। যদিও সম্প্রতি কিছু রাজনৈতিক সিদ্ধান্তে reimbursements কমেছে, কিন্তু জনসাধারণের মধ্যে গ্রহণযোগ্যতা একটুও কমেনি।
ইউকে-তে হোমিওপ্যাথির ইতিহাস বহু পুরনো। রাণী দ্বিতীয় এলিজাবেথ হোমিওপ্যাথির একজন বড় সমর্থক ছিলেন। আজও রয়্যাল ফ্যামিলির জন্য একজন রেসিডেন্ট হোমিওপ্যাথ থাকে। ১৯৪৮ সালে তৈরি হওয়া NHS-এর (National Health Service) অধীনেও হোমিও ট্রিটমেন্ট দেওয়া হতো, যদিও পরবর্তীতে বাজেট সংকোচনের কারণে কিছুটা কমেছে।
কানাডায় হোমিওপ্যাথি একটি লাইসেন্সপ্রাপ্ত চিকিৎসা পেশা। বিশেষ করে অন্টারিও প্রদেশে “College of Homeopaths of Ontario” দ্বারা রেজিস্ট্রেশন ও নিয়মাবলী পরিচালিত হয়। রোগীরা সেখানে হোমিওপ্যাথিক চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসা নিতে পারেন, এবং অনেক ক্ষেত্রে প্রাইভেট ইন্স্যুরেন্স কভার করে থাকে।
অস্ট্রেলিয়ায় National Institute of Complementary Medicine-এর অধীনে হোমিওপ্যাথি নিয়ে একাধিক গবেষণা হয়েছে। যদিও কিছু বিতর্ক রয়েছে, তথাপি সেখানকার বহু মানুষ হোমিওপ্যাথিকে সাপ্লিমেন্টারি থেরাপি হিসেবে নেন।
আমেরিকাতে হোমিওপ্যাথির FDA রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু রয়েছে বহুদিন ধরে। United States Homeopathic Pharmacopeia (HPUS) অনুসারে ওষুধ প্রস্তত হয়। বহু Integrative Medicine Center-এ হোমিওপ্যাথিক চিকিৎসা দেয়া হয়। আমেরিকার National Center for Complementary and Integrative Health (NCCIH) হোমিওপ্যাথি নিয়ে রেগুলার গবেষণা করে।
ভারতের কথা না বললেই নয়। যদিও উন্নয়নশীল দেশ, তবে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি হোমিওপ্যাথিক চিকিৎসক ভারতেই আছেন প্রায় ৩ লাখের বেশি। সেখানকার AYUSH মন্ত্রণালয় পুরো হোমিওপ্যাথিক শিক্ষা, গবেষণা, নিয়ন্ত্রণের জন্য কাজ করে। এবং সরকারি হাসপাতালেও হোমিওপ্যাথিক ইউনিট রয়েছে।
WHO এর একটি রিপোর্ট (2019) অনুযায়ী, পৃথিবীর অন্তত ৮৮টি দেশে হোমিওপ্যাথি চিকিৎসা চর্চা হয় এবং প্রায় ৫০টিরও বেশি দেশে এটি আইনত স্বীকৃত চিকিৎসা পদ্ধতি।
তাই যারা ভাবেন হোমিওপ্যাথি বুঝি গ্রাম্য চিকিৎসা, তারা অন্ধকারে আছেন। উন্নত বিশ্বের বহু চিকিৎসক আজ এই পথ্যকে evidence-based complementary medicine হিসেবে গ্রহণ করছেন। পার্থক্য শুধু তারা নিয়ম মেনে করে, আমরা অনেকসময় সেটা না বুঝেই চলি।
বিদ্র: আমার প্রতিটি পোস্ট শুধুমাত্র হোমিওপ্যাথদের জন্য, রোগীদের জন্য নয়। দয়া করে নিজে নিজে চিকিৎসা গ্রহণ করবেন না, অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।