28/01/2026
ডেন্টাল লাইফের শুরুটা আমরা কেউই ভুলতে পারি না।
ফার্স্ট ইয়ারে এনাটমি ক্লাসে বসে বোর্ডের দিকে তাকিয়ে থাকা, আর আমাদের দি গ্রেট শ্রদ্ধেয় প্রফেসর আফরোজা বুলবুল ম্যাডামের বোঝানোর সেই ভঙ্গি—যেটা শুধু পড়া মুখস্থ করাত না, বরং বিষয়টার ভেতরে ঢুকে যেতে শিখিয়েছিল। একই বিষয় অন্য কেউ বোঝালে হয়তো মুখস্থ হতো কিন্তু ওভাবে মনের ভিতর গেঁথে যেত না।
প্যাথলজিতেও ঠিক তাই।
দি গ্রেট শ্রদ্ধেয় প্রফেসর শামসুজ্জামান স্যার যেভাবে প্রতিটা কনসেপ্ট আমাদের মাথায় বসিয়ে দিতেন, সেটার আলাদা একটা ছাপ ছিল। আমরা শুধু শিখিনি, আমরা তাঁর বোঝানোর ধরনটাকেই রেফারেন্স ধরে এগিয়েছি।
এই প্রিয় মানুষগুলোর কাছ থেকেই একটা বড় শিক্ষা পেয়েছি—জ্ঞান থাকলেই হয় না, সেটাকে সঠিক দর্শন আর দায়িত্ববোধ নিয়ে মানুষের কাছে পৌঁছে দিতে হয়।
ঠিক এই বিশ্বাস আর তাগিদ থেকেই Academy of Signature Dentistry-র পথচলা। এখানে আমাদের লক্ষ্য শুধু কিছু টেকনিক শেখানো নয়, বরং একজন ডেন্টিস্টের ভেতর এমন আত্মবিশ্বাস তৈরি করা যেন সে নিজের কাজের মাধ্যমে নিজের একটা আলাদা পরিচয় বা 'সিগনেচার' তৈরি করতে পারে।
সব জায়গায় শেখা যায়,
কিন্তু সব জায়গা শেখাকে Signature করে তুলতে পারে না।
এই পথচলায় এগোতে গিয়ে আমরা উপলব্ধি করেছি—একটা একাডেমি সঠিকভাবে পরিচালনার জন্য কিছু বাস্তব প্রতিবন্ধকতা স্বীকার করতেই হয়। সেই জায়গা থেকেই আমরা চাই প্রতিটি সেক্টরের জন্য কিছু দক্ষ, দায়িত্বশীল ও ভিশনারী মানুষ আমাদের সাথে যুক্ত হোক।
যারা Academy of Signature Dentistry–র সাথে টিম মেম্বার হিসেবে যুক্ত হতে আগ্রহী, তাঁরা তাঁদের CV পাঠাতে পারেন আমাদের অফিসিয়াল WhatsApp নম্বরে: 01601441171।
আমাদের টিমের অংশ হলে—
• একাডেমির যেকোনো একাডেমিক কোর্সে নির্দিষ্ট পরিমাণ বিশেষ ছাড়
• ভবিষ্যৎ একাডেমিক কার্যক্রমে অগ্রাধিকারভিত্তিক সুযোগ
• একটি প্রফেশনাল একাডেমিক প্ল্যাটফর্মের সাথে গ্রো করার সুযোগ
🔹 Registration Fee: ২৫০ টাকা মাত্র
Academy of Signature Dentistry
Building Confident Dentists For Tomorrow