White coat & words - Dr. Tisha

White coat & words - Dr. Tisha Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from White coat & words - Dr. Tisha, Health & Wellness Website, Rajshahi.

17/09/2025

বাঙালি এতটাই জাতিগত ভাবে সভ্য যে, দু মিনিটের জন্য ডিউটি রুম ছেড়ে পেশেন্ট দেখতে গেছি। এর মাঝে আমার আধা লিটার এর পানির বোতল গায়েব!!
পানি ও এরা ছাড়বে না!

04/09/2025

সারামাস খাটাখাটুনি শেষে বেতন পেলে ভাল্লাগে 🥰

রাসেল ভাইপো দের আনাগোনা কিন্তু অনেকটা ই বেশি এই বর্ষাবাদল এর দিনে। রোগী যারা ই আসছে সবার ই চরাঞ্চল এ কামড় খাওয়ার হিস্ট্র...
31/08/2025

রাসেল ভাইপো দের আনাগোনা কিন্তু অনেকটা ই বেশি এই বর্ষাবাদল এর দিনে।
রোগী যারা ই আসছে সবার ই চরাঞ্চল এ কামড় খাওয়ার হিস্ট্রি। অকারণ পদ্মার পাড়ে এই সময় ঘোরাঘুরি না করি আমরা।
রাসেল ভাইপার এর বিষ হেমোটক্সিক হওয়ার কারণে মারাত্মক রক্তক্ষরণ এর ঝুঁকি থাকে।
এই সাপ কামড়ালে সময় নষ্ট না করে নিকটস্থ হাসপাতালে যাবেন। হাসপাতালে প্রায় ১৪ থেকে ১৬ হাজার টাকা মূল্যের এক ডোজ এন্টিভেনম সরকার থেকে বিনামূল্যে দেয়া হয়।

আজকের ছবি,
মেডিসিন ওয়ার্ড -১৪
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল।

আমার এই পোস্টে আমি অনেকের গালাগাল পেতে পারি,এই মানসিক প্রস্তুতি নিয়েই পোস্ট করছি।এই যে লোকটা যা বলেছেন,আমার মতে উনি তো ভ...
28/08/2025

আমার এই পোস্টে আমি অনেকের গালাগাল পেতে পারি,এই মানসিক প্রস্তুতি নিয়েই পোস্ট করছি।
এই যে লোকটা যা বলেছেন,আমার মতে উনি তো ভুল বলেন নাই।আমি নিজে একজন নারী চিকিৎসক হিসেবে ও এই মতামত কে সাপোর্ট করি।আমার প্রথম প্রায়োরিটি আমার স্বামীর প্রতি,বাচ্চার প্রতি এবং তারপরে আসে ক্যারিয়ার।
তবে ইনি ভুল না বললেও অসম্পূর্ণ স্টেটমেন্ট দিয়েছেন।স্বামী হিসেবে পুরুষের দায়িত্ব টা বলেন নাই।পুরুষ যখন একজন ভালো স্বামী হিসেবে সাপোর্টিভ হবে,তখন মেয়েটার জন্য ক্যারিয়ার করা অতটা কঠিন হয়না যতটা কঠিন হয় স্বামী সাপোর্টিভ না হলে। আমার ফাইনাল প্রফ এর পুরোটা সময় আমার হাজব্যান্ড খাওয়ার দিক টা খেয়াল রাখতো। পরীক্ষার আগের দিন,পরীক্ষার দিন রান্নাঘর এর চেহারা ই দেখিনি আমি। সকাল বেলা উঠে খাবার রেডি করে খাইয়ে পাঠিয়েছে পরীক্ষা দিতে। ফলাফল, পুরোদমে সংসার করেও কিন্তু একবারে ফাইনাল প্রফ পাশ করেছি।
এই যে সাপোর্ট... এগুলোর বিনিময়ে সে কেন আমার ফার্স্ট প্রায়োরিটি হবেনা বলেন তো? আর আমার বাচ্চা যদি জীবনে মানুষ না হয় তখন একটা হাই রাইজিং ক্যারিয়ার ও কী আমাকে মানসিক প্রশান্তি দেবে? মা কে তো আল্লাহ ও বাবার চেয়ে ওপরে স্থান দিয়েছেন। ওপরের স্থান ফেলে কেন পুরুষের সাথে ক্যারিয়ার এর পাল্লা তে নিজেকে সমগোত্রীয় করতে চায় নারীবাদী রা?
কী আর বলবো..খাঁটি সোনা ছেড়ে যে নেয় নকল সোনা..সে জন সোনা চেনে না..

কী যে একটা সাপময় ডিউটি গেলো!!ভাইপার,ক্রেইট কী নেই!!!এটা কী সাপ বলেন তো?
27/08/2025

কী যে একটা সাপময় ডিউটি গেলো!!
ভাইপার,ক্রেইট কী নেই!!!
এটা কী সাপ বলেন তো?

রাত ২.৩০ মিনিট। রোগীর লোকজন জ্যান্ত রাসেল ভাইপার এর বাচ্চা কে কৌটা তে ভরে নিয়ে এসেছে 😑Life as a doctor!!
26/08/2025

রাত ২.৩০ মিনিট।
রোগীর লোকজন জ্যান্ত রাসেল ভাইপার এর বাচ্চা কে কৌটা তে ভরে নিয়ে এসেছে 😑
Life as a doctor!!

After a hectic night duty...a successful lumbar puncture & CSF collection for study.Intern days are going well....
25/08/2025

After a hectic night duty...a successful lumbar puncture & CSF collection for study.
Intern days are going well....

Just a night duty doctor who's trying to hide her tired face behind filters...একজন টাইপ -২ রেসপিরেটরি ফেইলিউর এর পেশেন্ট...
25/08/2025

Just a night duty doctor who's trying to hide her tired face behind filters...
একজন টাইপ -২ রেসপিরেটরি ফেইলিউর এর পেশেন্ট কে সারা রাত ফলো আপ দিয়ে রাখা...স্যাচুরেশন মেইনটেইন করার পর সকালবেলা যখন রোগীর লোক বলে, " রোগী তো অত ভালো নাই।মরলে বাসায় গিয়ে মরুক।তাই নিয়ে যাবো।" তখনকার খারাপ লাগা বলে বোঝানো সম্ভব না।
আবার সারা রাত চেষ্টা করে ভোরবেলা মারা যাওয়া একটা পেশেন্ট নিয়ে ও যে সকাল সকাল মন টা এত ভার হয়ে থাকে!
এত এত ভার সহ্য করেও আবার পরক্ষণে কাজে ফিরতে হয়!
মৃত্যু কে প্রতিনিয়ত এত কাছ থেকে দেখা এতটা সহজ নয়!

রাত ৩ টা বেজে ৫৫ মিনিট। এর ই মধ্যে ৫০ জনের ক্যাপাসিটির ওয়ার্ড এ ৩০০+ রোগী ভর্তি। সিরিয়াস স্ট্রোক এর রোগী যেমন আছে,তেমনি ...
16/08/2025

রাত ৩ টা বেজে ৫৫ মিনিট।
এর ই মধ্যে ৫০ জনের ক্যাপাসিটির ওয়ার্ড এ ৩০০+ রোগী ভর্তি।
সিরিয়াস স্ট্রোক এর রোগী যেমন আছে,তেমনি প্রেমিকার সাথে রাগ করে তিনটে ঘুমের ওষুধ খাওয়া লোক ও আছে।পুরো দোতলার ওয়ার্ড ছাপিয়ে রোগীদের জায়গা হচ্ছে নিচতলায় এখন।
নির্ঘুম দুজন ডাক্তার শূন্য ফ্যাসিলিটি নিয়ে চিকিৎসা দিয়ে যাচ্ছে।
এর ই মধ্যে খারাপ হয়ে যাওয়া রোগীকে অক্সিজেন দিতে হলেও অক্সিজেন মাস্ক কিনতে পাঠাতে হয়।
এই তো আমার দেশ! সোনার বাংলাদেশ!

হাসপাতালে যেদিন মেডিসিন ওয়ার্ড এ এডমিশন থাকে...সবচাইতে করুণ আর হ্যাফাজার্ড একটা অবস্থা সৃষ্টি হয়।এডমিশন শুরু হওয়ার ঘন্টা...
16/08/2025

হাসপাতালে যেদিন মেডিসিন ওয়ার্ড এ এডমিশন থাকে...সবচাইতে করুণ আর হ্যাফাজার্ড একটা অবস্থা সৃষ্টি হয়।
এডমিশন শুরু হওয়ার ঘন্টা দুয়েকের মধ্যে ই ওয়ার্ড এর ফ্লোরে ও বিছানা করার জায়গা থাকে না আর।
ইমার্জেন্সি ড্রাগ এর কথা তো বাদ ই দিলাম..ঘন্টা তিনেক ৫০ জন রোগী কে দেয়ার পর ই নরমাল স্যালাইন এর সাপ্লাই পর্যন্ত শেষ হয়ে যায়। হাসপাতালে পরে থাকি শুধু ক'জন অসহায় ডাক্তার আর নার্স।
এই যে এত এত রোগী, তাদের কে ঠিকঠাক ভাবে জায়গা দেয়ার অবকাঠামো কেন নেই,কেন টারশিয়ারি লেভেলের একটা হাসপাতালে পর্যাপ্ত ঔষধ এর সাপ্লাই থাকে না।
এই প্রশ্ন গুলো প্রশাসন কে না করে..সবাই পারে শুধু চিকিৎসক এর ভুল ধরতে।
চিকিৎসাবিজ্ঞান এর অ আ ক খ না জানা লোক ও আসে জ্ঞান দিতে।
আপনারা সবাই ঠিক জায়গা মতো প্রশ্ন করতে শিখবেন কবে???

15/08/2025

অনেক দ্বিধাদ্বন্দে ছিলাম...পেজ খুলবো কী না!
কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ণশিপ করতে গিয়ে এত এত ভালো মন্দ দু রকম অভিজ্ঞতার মুখোমুখি ই হতে হচ্ছে...যে ইন্টার্ণশিপ এর বয়স ৭ দিনের মাথায় শেষে পেজ খুলেই ফেললাম।
একটা ঘটনা বলি শুধু,
পোস্ট এডমিশন মর্নিং...একটা স্ট্রোক এর রোগী হঠাৎ করেই খুব খারাপ হয়ে গেছে।এত খারাপ যে পেশেন্ট এর লোক পাশে বসে কালেমা পড়তে শুরু করে দিয়েছে।আমি গিয়ে দেখলাম, বিপি নন রেকর্ডেবল।মোটামুটি শক এর সব ফিচার মিলে যায়।ওই মুহুর্তে যদি একটু গাফিলতি করি,রোগী কে বাঁচানো ই হয়তো কঠিন।নরমাল স্যালাইন রানিং এ দিয়ে বাদবাকি অর্ডার লিখছি..আবার ভাইটালস চেক করার জন্য দৌড়াচ্ছি। এর ই মধ্যে কানের কাছে এসে আরেক রোগীর লোক ঘ্যানঘ্যান করছে, তার ব্লাড রিকুইজিশন এর কাগজ লিখে দিতে। এক দুইবার ভালোভাবে বুঝিয়ে বলা সত্ত্বেও সে পেছন পেছন ঘুরেই যাচ্ছে। এরপর কীভাবে আর ভালো ব্যবহার একজন চিকিৎসক এর পক্ষে করা সম্ভব?
তাহলে বলেন তো? কে কসাই? আমি? আমরা? না এই যে মানুষগুলো যারা শুধু নিজের টা বোঝেন।

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when White coat & words - Dr. Tisha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram