Dr. Marzia Afrin Bonnya

Dr. Marzia Afrin Bonnya ডা. মার্জিয়া আফরিন বন্যা
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এফসিপিএস (হেমাটোলজি), এমএসিপি (আমেরিকা),
একজন রক্তরোগ, থ্যালাসেমিয়া ও ব্লাড ক্যান্সার বিশেষজ্ঞ

আলহামদুলিল্লাহ।আমার চলমান গবেষণা কাজের জন্য World Federation of Hemophilia (WFH), Canada থেকে আনুষ্ঠানিকভাবে research su...
15/01/2026

আলহামদুলিল্লাহ।
আমার চলমান গবেষণা কাজের জন্য World Federation of Hemophilia (WFH), Canada থেকে আনুষ্ঠানিকভাবে research support অনুমোদিত হয়েছে, যা আমাদের Hemophilia Treatment Centre (HTC), রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এর মাধ্যমে বাস্তবায়িত হবে।
এটি কোনো ব্যক্তিগত প্রাপ্তি নয়; বরং আমার করা গবেষণা প্রস্তাব ও কাজের গুরুত্বের একটি আন্তর্জাতিক স্বীকৃতি এবং একই সাথে একটি বড় দায়িত্ব।
এই গবেষণার মাধ্যমে আমাদের দেশের হিমোফিলিয়া রোগীদের রোগের ধরন, joint involvement ও চিকিৎসা–সংক্রান্ত বাস্তব তথ্য তুলে আনার সুযোগ তৈরি হলো, যা ভবিষ্যতে রোগী ব্যবস্থাপনা উন্নয়নে সহায়ক হবে ইনশাআল্লাহ।
আমার জন্য এটি গবেষণার পথে একটি নতুন অর্জন/ অভিজ্ঞতার সুযোগ এবং আরও দায়িত্বশীলভাবে কাজ করার প্রেরণা।
সংশ্লিষ্ট সকল শিক্ষক, সহকর্মী, HTC টিম ও আমার পরিবারের প্রতি কৃতজ্ঞতা।
বিশেষ ধন্যবাদ Dr. M Morsed Zaman Miah স্যারকে, আমাকে এখানে অংশগ্রহনের সুযোগ দেওয়া ও সবরকমের সহযোগিতার জন্য।
দোয়া করবেন, যেন কাজটি নিষ্ঠার সাথে সম্পন্ন করতে পারি এবং এর ফল আমাদের রোগীদের উপকারে আসে।

#হিমোফিলিয়া #রক্তরোগ

18/11/2025
06/11/2025

⭐রক্তরোগ, থ্যালাসেমিয়া, বোনম্যারো ও ব্লাড ক্যান্সার বিশেষজ্ঞ⭐
ডা. মার্জিয়া আফরিন বন্যা
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এফসিপিএস (হেমাটোলজী),এমএসিপি (আমেরিকা)
রক্তরোগ,থ্যালাসেমিয়া, বোনম্যারো ও ব্লাড ক্যান্সার বিশেষজ্ঞ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল

🩸 রক্তের ক্যান্সার: প্রাথমিক পর্যায়ে চিহ্নিত করা জরুরি 🩸রক্তের ক্যান্সার (যেমন লিউকেমিয়া, লিম্ফোমা, মায়লোমা ইত্যাদি) অ...
15/10/2025

🩸 রক্তের ক্যান্সার: প্রাথমিক পর্যায়ে চিহ্নিত করা জরুরি 🩸

রক্তের ক্যান্সার (যেমন লিউকেমিয়া, লিম্ফোমা, মায়লোমা ইত্যাদি) অনেক সময় ধীরে ধীরে শুরু হয়।
👉 প্রাথমিক পর্যায়ে রোগ ধরা পড়লে চিকিৎসার ফলাফল অনেক ভালো হয়।

⚠️ যেসব উপসর্গ অবহেলা করা উচিত নয়:

দীর্ঘদিন ধরে জ্বর আসা

শরীর বারবার সংক্রমণে আক্রান্ত হওয়া

অকারণে দুর্বলতা বা রক্তশূন্যতা

শরীরে ফোলা/গুটি হওয়া (বিশেষ করে গলা বা বগলে)

হাড়ে বা কোমরে অকারণে ব্যথা

নাক, মাড়ি বা ত্বক থেকে বারবার রক্তক্ষরণ

প্লেটলেট বা হিমোগ্লোবিন কমে যাওয়া

🚫 ভুল ধারণা দূর করুন:
“এগুলো শুধু সাধারণ দুর্বলতা বা সংক্রমণ” ভেবে সময় নষ্ট করবেন না।
👉 অনেক সময় এগুলোই হতে পারে রক্তের ক্যান্সারের প্রথম সতর্কবার্তা।

✅ কি করবেন?

সময়মতো রক্ত পরীক্ষা করুন

বিশেষজ্ঞ হেমাটোলজিস্টের পরামর্শ নিন

দ্রুত রোগ শনাক্ত হলে সঠিক চিকিৎসা শুরু করা সম্ভব হয়, যা জীবন রক্ষার সম্ভাবনা অনেক বাড়ায়।

👉 মনে রাখবেন: শুরুতেই সঠিক পদক্ষেপ = নিরাপদ ভবিষ্যৎ।

📍 ডা. মার্জিয়া আফরিন বন্যা
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এফসিপিএস (হেমাটোলজি),
এমএসিপি (আমেরিকা)
রক্তরোগ, থ্যালাসেমিয়া, বোনম্যারো ও ব্লাডক্যান্সার বিশেষজ্ঞ,
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল।

চেম্বার:
✅ ল্যাবএইড ডায়াগনস্টিক লিমিটেড, লক্ষ্মীপুর, রাজশাহী
📞 অ্যাপয়েন্টমেন্ট/সিরিয়ালের জন্য: 01766661144, 01766661145

✅ রাজশাহী রয়্যাল হাসপাতাল, লক্ষ্মীপুর, রাজশাহী
📞 অ্যাপয়েন্টমেন্ট/সিরিয়ালের জন্য: 01762685090, 0721771277

🔔 EHA–HSB Haematology Tutorial 2025 🔔বাংলাদেশে প্রথমবারের মতো ইউরোপিয়ান হেমাটোলজি এসোসিয়েশন (EHA) এবং হেমাটোলজি সোসাইটি ...
02/10/2025

🔔 EHA–HSB Haematology Tutorial 2025 🔔

বাংলাদেশে প্রথমবারের মতো ইউরোপিয়ান হেমাটোলজি এসোসিয়েশন (EHA) এবং হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ (HSB) এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে EHA–HSB Haematology Tutorial 2025।

📍 স্থান: InterContinental, Dhaka
📅 তারিখ: ৩ ও ৪ অক্টোবর ২০২৫

এই বৈজ্ঞানিক অনুষ্ঠানে আন্তর্জাতিক ও দেশীয় বিশেষজ্ঞরা হেমাটোলজির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জ্ঞান ও অভিজ্ঞতা ভাগাভাগি করার এটি একটি অসাধারণ সুযোগ।

আমি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যাচ্ছি, যাতে সর্বাধুনিক বৈজ্ঞানিক তথ্য শিখে রোগীদের সেবায় আরও কার্যকর ভূমিকা রাখতে পারি।

🩸 প্লেটলেট কমে যাওয়া: চিন্তার কারণ কী? 🩸🔍 প্লেটলেটের কাজ কী?প্লেটলেট হলো রক্তের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা ক্ষতস্থানে রক্...
26/09/2025

🩸 প্লেটলেট কমে যাওয়া: চিন্তার কারণ কী? 🩸

🔍 প্লেটলেটের কাজ কী?
প্লেটলেট হলো রক্তের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে।

⚠️ প্লেটলেট কমে গেলে (থ্রম্বোসাইটোপেনিয়া/ITP) যা হতে পারে:

শরীরে সহজে আঘাতের দাগ পড়া (ব্রুজ)

নাক দিয়ে বা দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া

মহিলাদের ক্ষেত্রে অতিরিক্ত মাসিক

অনেক সময় ত্বকে ছোট ছোট লাল দাগ (petechiae)

✅ প্লেটলেট কমলে কী করবেন?

প্রথমেই রক্ত পরীক্ষা করে নিশ্চিত হতে হবে।

কারণ খুঁজে বের করা খুবই জরুরি (ইনফেকশন, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া, ইমিউন সমস্যা, বোনম্যারো রোগ ইত্যাদি)।

🚫 ভুল ধারণা দূর করুন:
সব ক্ষেত্রে প্লেটলেট ট্রান্সফিউশন প্রয়োজন হয় না।
শুধু গুরুতর রক্তক্ষরণ বা খুবই কম (life-threatening) হলে প্রয়োজনীয় সতর্কতা সহ প্লেটলেট দেওয়া হয়।
👉 অকারণে প্লেটলেট নিলে জটিলতা ও ঝুঁকি বাড়তে পারে।

✅ তাই, প্রাথমিক লক্ষণ দেখলেই দ্রুত বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
সঠিক রোগ নির্ণয় ও চিকিৎসাই নিরাপদ সমাধান।

🔷 ডা. মার্জিয়া আফরিন বন্যা
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এফসিপিএস (হেমাটোলজি)
এমএসিপি (আমেরিকা)
রক্তরোগ, থ্যালাসেমিয়া, বোনম্যারো ও ব্লাড ক্যান্সার বিশেষজ্ঞ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল

✅ চেম্বার:
🔹 ল্যাবএইড ডায়াগনস্টিক লিমিটেড (রুম নং 502), লক্ষ্মীপুর, রাজশাহী
📞 সিরিয়াল: 01766661144, 01766661145

🔹 রাজশাহী রয়্যাল হাসপাতাল (রুম নং 205), লক্ষ্মীপুর, রাজশাহী
📞 সিরিয়াল: 01762685090, 0721771277

🩸 রক্তশূন্যতা (এনিমিয়া): অবহেলা নয় 🩸🔍 রক্তশূন্যতা কী? যখন শরীরে হিমোগ্লোবিন স্বাভাবিকের চেয়ে কমে যায়, তখন তাকে বলা হ...
25/09/2025

🩸 রক্তশূন্যতা (এনিমিয়া): অবহেলা নয় 🩸

🔍 রক্তশূন্যতা কী? যখন শরীরে হিমোগ্লোবিন স্বাভাবিকের চেয়ে কমে যায়, তখন তাকে বলা হয় রক্তশূন্যতা বা এনিমিয়া।

⚠️ সাধারণ উপসর্গ:
সবসময় দুর্বল লাগা
মাথা ঘোরা
অল্প পরিশ্রমে শ্বাসকষ্ট
মুখ/চোখ ফ্যাকাশে দেখা যাওয়া ইত্যাদি।

👩‍⚕️ কারা বেশি ঝুঁকিতে?
মহিলারা
বাড়ন্ত বয়সের শিশু ও কিশোর-কিশোরীরা
দীর্ঘস্থায়ী রোগে ভোগা রোগীরা

🚫 ভুল ধারণা:
অনেকে ভেবে নেন, “রক্ত কম মানেই রক্ত দেওয়া জরুরি”।
কিন্তু সত্য হলো—
👉 কারণ খুঁজে না পেয়ে রক্ত নেওয়া সমাধান নয়।
👉 অযথা রক্ত নেওয়ায় শরীরে অতিরিক্ত আয়রন জমতে পারে, যা ক্ষতিকর। এছাড়া সংক্রমণেরও ঝুঁকি বাড়ে।
👉 অনেক সময় রক্তশূন্যতা অন্য কোন বড় রোগের প্রথম সংকেত হতে পারে (যেমন: রক্তক্ষরণ, ভিটামিনের অভাব, বা এমনকি ব্লাড ক্যান্সার)।

✅ সমাধান কী?

সঠিক সময়ে রক্ত পরীক্ষা

মূল কারণ নির্ণয়

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ, ইনজেকশন বা প্রয়োজন হলে নিরাপদ রক্ত সঞ্চালন।

👉 মনে রাখবেন, কারণ নির্ণয় ছাড়া রক্ত নেওয়া বিপজ্জনক। সঠিক রোগ নির্ণয়ই হলো আসল চিকিৎসা।

📍 ডা. মার্জিয়া আফরিন বন্যা
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এফসিপিএস (হেমাটোলজি),
এমএসিপি (আমেরিকা)
রক্তরোগ, থ্যালাসেমিয়া, বোনম্যারো ও ব্লাডক্যান্সার বিশেষজ্ঞ,
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল।

চেম্বার:
✅ ল্যাবএইড ডায়াগনস্টিক লিমিটেড (রুম নং 502), লক্ষ্মীপুর, রাজশাহী
📞 অ্যাপয়েন্টমেন্ট/সিরিয়ালের জন্য: 01766661144, 01766661145

✅ রাজশাহী রয়্যাল হাসপাতাল (রুম নং 205), লক্ষ্মীপুর, রাজশাহী
📞 অ্যাপয়েন্টমেন্ট/সিরিয়ালের জন্য: 01762685090, 0721771277

🩸 থ্যালাসেমিয়া: জানুন ও সচেতন হোন 🩸👉 থ্যালাসেমিয়া একটি বংশগত রক্তের রোগ।👉 এ রোগে আক্রান্ত শিশুদের শরীরে পর্যাপ্ত হিমোগ...
24/09/2025

🩸 থ্যালাসেমিয়া: জানুন ও সচেতন হোন 🩸

👉 থ্যালাসেমিয়া একটি বংশগত রক্তের রোগ।
👉 এ রোগে আক্রান্ত শিশুদের শরীরে পর্যাপ্ত হিমোগ্লোবিন তৈরি হয় না, ফলে তারা প্রায়ই রক্তশূন্যতায় ভোগে।
👉 অনেক সময় রোগীকে নিয়মিত রক্ত নিতে হয়।
⚠️ কিন্তু সুখবর হলো—
থ্যালাসেমিয়া প্রতিরোধযোগ্য।
🔍 যদি বাবা-মা দু’জনই থ্যালাসেমিয়া ক্যারিয়ার/বাহক হন, তবে তাদের সন্তানের এ রোগ হওয়ার ঝুঁকি বেশি।
✅ তাই বিয়ের আগে বা গর্ভধারণের আগে থ্যালাসেমিয়া টেস্ট করানো খুবই জরুরি।
💡 সচেতনতা এবং সময়মতো পরীক্ষা করলেই ভবিষ্যৎ প্রজন্মকে থ্যালাসেমিয়ার মতো কষ্টকর রোগ থেকে রক্ষা করা সম্ভব।

📍 ডা. মার্জিয়া আফরিন বন্যা
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এফসিপিএস (হেমাটোলজি),
এমএসিপি (আমেরিকা)
রক্তরোগ, থ্যালাসেমিয়া, বোনম্যারো ও ব্লাডক্যান্সার বিশেষজ্ঞ,
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল।

চেম্বার:
✅ ল্যাবএইড ডায়াগনস্টিক লিমিটেড (রুম নং 502), লক্ষ্মীপুর, রাজশাহী
📞 অ্যাপয়েন্টমেন্ট/সিরিয়ালের জন্য: 01766661144, 01766661145

✅ রাজশাহী রয়্যাল হাসপাতাল (রুম নং 205), লক্ষ্মীপুর, রাজশাহী
📞 অ্যাপয়েন্টমেন্ট/সিরিয়ালের জন্য: 01762685090, 0721771277

I am Dr. Marzia Afrin BonnyaMBBS, BCS (Health)FCPS (Haematology), MACP (USA)— A dedicated  Haematologist.Rajshahi Medica...
22/09/2025

I am Dr. Marzia Afrin Bonnya
MBBS, BCS (Health)
FCPS (Haematology), MACP (USA)— A dedicated Haematologist.
Rajshahi Medical College Hospital.

I provide diagnosis & treatment for:
✔ Anaemia (low haemoglobin)
✔ Thalassaemia
✔ Haemophilia & other bleeding disorders
✔ Clotting disorders (e.g., DVT, pulmonary embolism)
✔ Blood cancers (Leukaemia, Lymphoma, CML, Polycythaemia, Multiple Myeloma, etc.)
✔ Low platelets (ITP)
✔ Excessive bleeding / difficulty stopping bleeding
✔ Bone marrow aspiration & biopsy tests
✔ Chemotherapy
✔ Intrathecal (IT) chemotherapy

Chamber:
✅ Labaid Diagnostic Limited (Room No. 502), Lokkhipur, Rajshahi
📞 For Appointment/Serial: 01766661144, 01766661145

✅ Rajshahi Royal Hospital (Room No. 205), Lokkipur, Rajshahi

📞 For Appointment/Serial: 01762685090, 0721771277

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Marzia Afrin Bonnya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category