NeuroNexus by Dr Sarowar Alam-Neurosurgeon

NeuroNexus by Dr Sarowar Alam-Neurosurgeon The Architect of Nervous System. Healing the brain & spine with microsurgical precision & compassion.

17/04/2026

ঘাড়ের রগে চাপ খেয়ে চার হাত পায়ে দুর্বল হয়েছিল। ছয় মাস যাবত কষ্ট করে হাঁটছিলেন। অপারেশনের পরে আলহামদুলিল্লাহ এখন সুস্থ। আশা করি সামনে আর সুস্থ হবেন।





শুভ নববর্ষ, ১৪৩৩
13/04/2026

শুভ নববর্ষ, ১৪৩৩

12/04/2026

যার মাথা আছে তারই হয় মাথাব্যথা" এই প্রবাদের সাথে আমরা সবাই পরিচিত। আসুন মাথাব্যথার যে বিভিন্ন ধরন আছে সেগুলো সম্পর্কে জানি। গুরুতর কোন অসুখ হওয়ার আগেই এর লক্ষণগুলোকে প্রাধান্য দেই। আজকের বিষয় টেনশন টাইপ হেডাক( Tension type headache)
#টেনশন_টাইপ_মাথাব্যথা #মানসিক_চাপ #দুশ্চিন্তা
#মাথাব্যথা #স্বাস্থ্যকথা

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Sohanur Rahman Sohan, Subroto Kumar, মো ...
31/03/2026

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Sohanur Rahman Sohan, Subroto Kumar, মো কাদির শেখ মিয়া

30/03/2026

কোমরের অপারেশন মানেই পঙ্গুত্ব নয়।
আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করলে রোগী পরিপূর্ণ সুস্থ হন। আলহামদুলিল্লাহ রোগীদের কষ্ট লাঘবে নিউরোসার্জারি অনন্য।





ব্রেন টিউমার অপারেশন যখন আপনাকে দ্রুত পদক্ষেপ নিতে হয় রক্তপাত বন্ধের জন্য, পজিশন যেমনই হোক।
28/03/2026

ব্রেন টিউমার অপারেশন
যখন আপনাকে দ্রুত পদক্ষেপ নিতে হয় রক্তপাত বন্ধের জন্য, পজিশন যেমনই হোক।



20/03/2026
15/03/2026

রোগী সমস্যা ছিল ঘাড় ব্যথা যেটা ডান হাতে ছড়িয়ে যায়। অপারেশনের একমাস পরে ফলোআপে এসেছেন। আলহামদুলিল্লাহ, অপারেশনের পরদিন থেকেই আর কোন ব্যথা নেই।



02/03/2026

ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল, নওদাপাড়া, রাজশাহীতে ব্রেন টিউমার অপারেশন করলাম। আলহামদুলিল্লাহ, রোগী ভালো আছে। রোগীর মুখেই শুনুন তার অসুস্থতার গল্প।
tumor surgery

# Islami Bank Medical college hospital
# Rajshahi

22/02/2026

রাজশাহীতে নিউরোসার্জিক্যাল (ব্রেইন, নার্ভ, স্ট্রোক ও স্পাইন) সমস্যার বিশেষজ্ঞ সমাধান ও নিয়মিত চেম্বার আপডেট 🧠🏥

আসসালামু আলাইকুম। আমি ডাঃ মোঃ সারোয়ার আলম, বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কনসালট্যান্ট নিউরোসার্জন হিসেবে কর্মরত আছি। আমার নিজ শহর রাজশাহীর মানুষের সেবায় আমি প্রতি সপ্তাহের বৃহস্পতিবার ও শুক্রবার নিয়মিত চেম্বার করছি।

📍 আমার চেম্বারসমূহ ও ঠিকানা:

১. ইবনে সিনা ডায়াগনোস্টিক এন্ড কনসালটেশন সেন্টার, রুম ৮১১
ঠিকানা: রাজশাহী, কাজিহাটা।
০১৯৫৪ ৩০০ ৯৯০

২. ল্যাবএইড ডায়াগনোস্টিক সেন্টার, রুম ২0১
ঠিকানা: লক্ষ্মীপুর, রাজশাহী।
০১৯৫৪ ৩০০ ৯৯০

৩. ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ও হাসপাতাল, রুম ১৩২
ঠিকানা: নওদাপাড়া, রাজশাহী। (এখানে নিয়মিত রোগী দেখা এবং অপারেশন কার্যক্রম পরিচালিত হয়)।
০১৯৫৪ ৩০০ ৯৯০

🩺 আমি যে সকল রোগের চিকিৎসা প্রদান করি:

একজন নিউরোসার্জন মূলত ব্রেন (মস্তিষ্ক), মেরুদণ্ড (স্পাইনাল কর্ড) এবং নার্ভের জটিল সমস্যাগুলো নিয়ে কাজ করেন। আমি যে বিষয়গুলোতে আপনাদের সেবা দিয়ে আসছি:

১. ব্রেনের সমস্যা:

দীর্ঘমেয়াদী বা সাধারণ মাথাব্যথা।

ব্রেন টিউমার।

ব্রেনের রক্তনালীর সমস্যা (অ্যানিরজম, এভিএম)।

আঘাতজনিত কারণে মাথায় রক্তক্ষরণ বা হাড্ডি ভেঙে যাওয়া এবং প্রয়োজনভেদে নতুন হাড্ডি প্রতিস্থাপন।

স্ট্রোকের কারণে রক্তক্ষরণ বা রক্তনালী বন্ধ হওয়ার চিকিৎসা।

২. মেরুদণ্ড বা স্পাইনাল কর্ডের সমস্যা:

কোমর ব্যথা ও ঘাড় ব্যথার আধুনিক চিকিৎসা।

পিএলআইডি (PLID) বা ডিস্কের সমস্যা।

মেরুদণ্ডের হাড্ডি ভেঙে যাওয়া বা সরে যাওয়া।

মেরুদণ্ডের টিবি বা যক্ষ্মা জনিত জটিলতা।

৩. নার্ভের সমস্যা:

নার্ভ ইনজুরি বা কেটে যাওয়া।

নার্ভের টিউমার।

নার্ভে চাপের কারণে সৃষ্ট সমস্যা (যেমন- কার্পাল টানেল সিনড্রোম)।

৪. শিশুদের নিউরোসার্জিক্যাল সমস্যা:

মাথায় পানি জমে মাথা বড় হয়ে যাওয়া (হাইড্রোসেফালাস)।

জন্মগত মাথার ত্রুটি (এনকেফালোসিল) বা মেরুদণ্ডের ত্রুটি (মাইলোমেনিনগোসিল)।

শিশুদের ব্রেন বা মেরুদণ্ডের টিউমার ও আঘাতজনিত সমস্যা।

নিউরোসার্জিক্যাল যেকোনো সমস্যায় সঠিক পরামর্শ ও উন্নত চিকিৎসার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। নিয়মিত স্বাস্থ্য সচেতনতামূলক আপডেট পেতে আমার ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন।

সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।

নৌকায় বস্তা উঠানোর সময় পা স্লিপ করে, ফলাফল - হাড্ডি সরে গিয়ে ঘাড়ের রগে চাপ দিয়েছে।৪ হাত-পা অবশ। অপারেশন করে চাপ সরা...
04/02/2026

নৌকায় বস্তা উঠানোর সময় পা স্লিপ করে, ফলাফল - হাড্ডি সরে গিয়ে ঘাড়ের রগে চাপ দিয়েছে।
৪ হাত-পা অবশ। অপারেশন করে চাপ সরানো হলেও শক্তি ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ। এ জন্য কাজের আগে নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন।

30/11/2025

রোগীর ব্যাথা লাঘবই যখন সন্তুষ্টি দেয়...
আলহামদুলিল্লাহ...

Address

Rajshahi
6000

Website

Alerts

Be the first to know and let us send you an email when NeuroNexus by Dr Sarowar Alam-Neurosurgeon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share