22/03/2026
সন্তানকে “মানুষ” বানানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়
এই সময়টা মিস করলে পরে আফসোস ছাড়া কিছু থাকে না। অনেক বাবা-মা বলেন “এখন তো বাচ্চা, বড় হলে ঠিক হয়ে যাবে।” কিন্তু নিউরোসায়েন্স বলছে,
৫–১৫ বছর বয়সেই শিশুর চরিত্র, মূল্যবোধ ও আচরণের বেসিক কাঠামো তৈরি হয়ে যায়। এরপর বড় হলে শুধু সেই কাঠামোর উপর আচরণ দেখা যায় নতুন করে মানুষ বানানো যায় না।
আজকের যুগ ভয়ানক, এটা সত্য। কিন্তু সন্তান বিপথে যাবে কিনা সেটা অনেকটাই নির্ভর করে, এই বয়সে বাবা-মা কীভাবে নিয়ম শেখাচ্ছেন তার উপর।
কেন এই বয়সটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ?(নিউরোসায়েন্স অনুযায়ী জানি চলুন)
এই সময়ে শিশুর ব্রেইনে তিনটি বড় কাজ হয়
১️। Prefrontal Cortex ধীরে ধীরে তৈরি হয়
এটাই দায়িত্ব নেয়, ঠিক–ভুল বোঝা। impulse control (যা খুশি তাই না করা), সম্মানবোধ এবং ভবিষ্যৎ চিন্তার। এই অংশটা শেখে বারবার দেখে, অভ্যাস আর নিয়মের মাধ্যমে।
২️। Habit loop তৈরি হয়
শিশু যা বারবার করে, যেভাবে কথা বলে, যেভাবে রেগে যায়, যেভাবে দায়িত্ব নেয় বা নেয় না। এগুলোই ভবিষ্যতে “স্বভাব” হয়ে যায়।
৩️। Authority বোঝার ক্ষমতা তৈরি হয়
এই বয়সে শিশু শেখে, কার কথা মানতে হবে, কেন নিয়ম মানা জরুরি, সমাজে সীমা কোথায়। এ সময় যদি বাবা-মা consistent authority না হন, তাহলে পরে বাইরের ভুল মানুষ authority হয়ে যায়।
নিয়ম না শেখালে ভবিষ্যতে কী দেখা যায়?
বাস্তবতা খুব কঠিন, বড়দের অপমান, পড়ালেখায় অবহেলা, দায়িত্বজ্ঞানহীনতা, সহানুভূতির অভাব এবং
নিজের ইচ্ছাই সব এই মানসিকতা তৈরি হবে। এগুলো হঠাৎ তৈরি হয় না। এগুলো ছোটবেলার “ছাড় দেওয়া” আচরণের ফল।
তাহলে কীভাবে বয়স অনুযায়ী নিয়ম শেখাবেন? আমি চেষ্টা করবো সঠিকভাবে বোঝাতে
বয়স ৫–৭ বছর: “ভিত্তি তৈরি” করার সময়
এই বয়সে শিশুকে শেখাতে হবে, বড়দের সম্মান, না মানে না( এখন কিনে দেয়া যাবেনা, মানে যাবেনা), নিজের কাজের দায়িত্ব ( নিজের পোষাক নিজে আলমিরায় রাখুক)।
কীভাবে শেখাবেন?
খুব ছোট, পরিষ্কার নিয়ম। খেলনা খেলা শেষে গুছাবে।
কথা বলার সময় চোখে চোখ রাখবে। নিয়ম ভাঙলে চিৎকার না করে ফল দেখান এতে সেও শেখে ভুল হলে শান্ত ভাবে ঠিক করতে হবে। খেলনা না গুছালে পরের দিন খেলা বন্ধ। এখানে শাস্তি না, কারণ–ফল (cause–effect) শেখানোই মূল। ভুল কে ভুল হিসেবেই প্রেজেন্ট করবেন।
বয়স ৮–১১ বছর: “নৈতিকতা” শেখানোর সময়
এই বয়সে শিশুরা বুঝতে শেখে এটা কেন ভুল, এতে অন্যের কী কষ্ট হচ্ছে।
কী শেখাবেন এই বয়সে?
মিথ্যা বলার ফল খারাপ, দায়িত্ব না নিলে কী হয়, পড়ালেখা কেন জরুরি( বাস্তব ঘটনা দেখান, পড়ালেখা না করে কীভাবে ঝড়ে পরেছে, পড়ালেখা করে কীভাবে সকলের কাছে নয়নমনি ও শ্রদ্ধার পাত্র হয়েছে)।
কীভাবে শেখাবেন?
গল্প, বাস্তব উদাহরণ, নিজের ভুল স্বীকার করে
প্রশ্ন করতে দিন, উত্তর দিন। এই বয়সে “কারণ ছাড়া নিয়ম” চাপালে কাজ হয় না। নিয়মের ব্যাখা অবশ্যই রাখবেন।
বয়স ১২–১৫ বছর: “Self-discipline” গড়ার সময়
এটাই সবচেয়ে ঝুঁকিপূর্ণ বয়স। প্যারেন্টিং এর কঠিন সময় বলা চলে। এখানে সন্তানকে শিখাতে হবে, নিজের সীমা নিজে ঠিক করা, সম্মান বজায় রাখা, পড়ালেখা নিজের দায়িত্ব। কেন বারবার জোড় করতে হব?
কীভাবে শেখাবেন?
নিয়ম একসাথে বসে ঠিক করুন। ফোন, বন্ধু, সময় সবকিছুর পরিষ্কার সীমা দিন। যেমন: ভার্সিটি না ওঠা পর্যন্ত Android phone নয়, বন্ধুর ভাষা কেমন, পরিবার কেমন, পড়ালেখায় কেমন সেসব খেয়াল করে ভালো বন্ধু নির্বাচনে সাহায্য করবেন। সময় কাজে না লাগালে কতটা ক্ষতি হতে পারে উদাহরন দিয়ে বোঝাবেন। বিশ্বাস + নজরদারি—দুটোই রাখুন। খেয়াল রাখবেন, অতিরিক্ত কন্ট্রোল করলে বিদ্রোহী হয়ে উঠবে, যখন নিজে বড় হবে তখন আর কন্ট্রোল করতে পারবেন না। আবার অতিরিক্ত ছাড় দিলে পথভ্রষ্টতা তৈরি হবে। তাই Balance-ই এখানে মূল চাবিকাঠি।
নিয়ম শেখানোর সময় বাবা-মায়ের ৫টি গোল্ডেন রুল
১। নিজে যা করবেন, সন্তান সেটাই শিখবে। তাই আমি বারবার বলি বাবা-মা হবার পর নিজেকেই ভালোর পথে বদলে ফেলুন। সন্তান অবশ্যই ভালো হবে❤️
২। নিয়মে consistency না থাকলে নিয়ম কাজ করবে না। একদিন মানলো ১০ দিন মানলো না তাহলে কাজ হবেনা।
৩। রাগ দিয়ে নয়, সম্পর্ক দিয়ে শেখান, সন্তানের সাথে বন্ধুত্বপূর্ন সম্পর্ক রেখে শেখান। তাহলে কিছু লুকাবে না।
৪। আজ যেটা ভুল বলছেন, কাল সেটাকে অনুমতি দেবেন না। ভুল টা ভুল, সঠিক টা সঠিক এই বিষয়ে স্পষ্ট থাকবেন।
৫। সন্তানকে “ভালো মানুষ” হিসেবে দেখুন তাহলেই সে চেষ্টা করবে। তাকে সারাদিন "বেয়াদব", দুষ্ট এসব না বলে " তুমি অনেক ভালো" " তুমি পারবে" এসব বলুন এতে সে নিজেকে ভালো ভাবে এবং সেভাবেই আগাতে চায়।
এই যুগ ভ*য়ানক এটা সত্য। কিন্তু ভয় পেয়ে সন্তানকে ছাড় দিলেই সে নিরাপদ হবে না।
৫–১৫ বছর বয়সটাই সেই সময়,যখন আপনি সন্তানকে এমন মানুষ বানাতে পারেন, যে নিজে ঠিক পথ বেছে নিতে পারবে। আজ নিয়ম শেখানো কঠিন, কিন্তু আজ না শেখালে আগামীকাল সামলানো অসম্ভব।
০-৫ বছর বয়সটা শিশুর ব্রেইন ডেভেলপমেন্টের সেরা সময়, এই বয়সটা যতটা পারবেন ভালোবাসা আর নিরাপত্তা বোধে ভরিয়ে রাখবেন। তার ব্রেইন ডেভেলপমেন্টে সাহায্য করবেন। এই সময় চলে গেলে ফিরে পাবেন না। সচেতন হওয়া জরুরি।
ধন্যবাদ 🙏
ShebikAmit