Dr Sujan Chakma

Dr Sujan Chakma Hello, I’m Dr. Sujan Chakma. Feel free to message me for free medical advice. Hello, I'm a doctor from the Chittagong Hill Tracts of Bangladesh.

I completed Bachelor of Medicine and Surgery (MBBS) from Abdul Malek Ukil Medical College under the University of Chittagong. Then I completed my internship at Chittagong Medical College Hospital. After that, I worked as a Medical Officer at Christian Hospital, Chandraghona, Kaptai. Later, I worked at the Alliance Health Care Centre in Rangamati. I also worked as a Medical Doctor for 3 years with

an international humanitarian organisation. Currently, I am studying "Master of Public Health" at Curtin University in Australia.

আমরা নতুন বছরে সবাই বিহারে যায়, অনেকে নিজ বাড়িতে ভিক্ষুসংঘ আমন্ত্রণ করে মঙ্গল সূত্র শোনে। তারপর মঙ্গল সূত্র ( সাদা সুতা)...
18/04/2026

আমরা নতুন বছরে সবাই বিহারে যায়, অনেকে নিজ বাড়িতে ভিক্ষুসংঘ আমন্ত্রণ করে মঙ্গল সূত্র শোনে। তারপর মঙ্গল সূত্র ( সাদা সুতা) হাতে বাধা হয় যাতে মঙ্গল হয়!
মঙ্গল সূত্র পাঠ করা হয় পালি ভাষায়, যেটা আমরা কেউ বুঝি না। আমরা শুধু মনোযোগ দিয়ে শুনি, কিন্তু আসলে কিছুই বুঝি না।
কিন্তু এভাবেই কি আসলে মঙ্গল হয়?
বৌদ্ধ ধর্ম হচ্ছে কর্মবাদী। যেমন কর্ম, তেমন ফল। শুধু শুনলে হবে না, পালন করতে হবে, তবেই ফল পাওয়া যাবে। শুধু বিহারে গিয়ে, কিংবা বাড়িতে মঙ্গল সূত্র শুনলে মঙ্গল হবে না, মঙ্গলসূত্রের মধ্যে যে উপদেশগুলো আছে সেগুলো পালন করতে পারলে অবশ্যই মঙ্গল হবে।

মঙ্গল সূত্র (পালি এবং বাংলা ভাষায়):

১. বহুদেবা মনুস্সা চ, মঙ্গলানি অচিন্তযুং
আকঙ্খমানা সোথানং ব্রহি মঙ্গলমুত্তমং।
বাংলা অনুবাদ: বহু দেবতা ও মানুষ স্বস্তি কামনা করে কীসে মঙ্গল হয় তা চিন্তা করেছিলেন। কিন্তু কীসে মঙ্গল হয় তা কেউই সঠিকভাবে নির্ণয় করতে পারেননি।
আপনি দয়া করে দেবতা ও মানুষের মঙ্গলসমূহ ব্যক্ত করুন।

২. অসেবনা চ বালানং, পন্ডিতানঞ্চ সেবনা,
পুজা চ পূজনীযানং, এতং মঙ্গলমুত্তমং।
বাংলা অনুবাদ: মূর্খ লোকের সেবা না করা, জ্ঞানী লোকের সেবা করা এবং পূজনীয় ব্যক্তির পূজা করা উত্তম মঙ্গল।

৩. পতিরূপ দেসবাসো চ, পুর্ব্বে চ কতপুঞতা,
অত্তসম্মাপণিধি চ, এতং মঙ্গলমুত্তমং।
বাংলা অনুবাদ: (ধর্মমত পালনের উপযোগী) প্রতিরূপ দেশে বাস করা, পূর্বকৃত পুণ্যের প্রভাবে প্রভাবান্বিত থাকা এবং নিজেকে সম্যক পথে পরিচালিত করা উত্তম মঙ্গল।

8. বাহু সচ্চঞ্চ সিপ্লঞ্চ, বিনযো চ সুসিদ্ধিতো,
সুভাসিতা চ যা বাচা, এতং মঙ্গলমুত্তমং।
বাংলা অনুবাদ: বহু শাস্ত্রে জ্ঞানলাভ করা, বিবিধ শিল্প শিক্ষা করা, বিনয়ী ও সুশিক্ষিত হওয়া এবং সুভাষিত বাক্য বলা উত্তম মঙ্গল।

৫. মাতাপিতু উপট্‌ঠানং, পুত্তাদারস সঙ্গহো,
অনাকুলা চ কম্মস্তা, এতং মঙ্গলমুত্তমং।
বাংলা অনুবাদ: মাতা ও পিতার সেবা করা, স্ত্রী ও পুত্রের উপকার করা এবং নিষ্পাপ ব্যবসা ও বাণিজ্যের দ্বারা জীবিকা নির্বাহ করা উত্তম মঙ্গল।

৬. দানঞ্চ ধম্মচরিযা চ, ঞাতকানঞ্চ সঙ্গহো,
অনবজানি কম্মানি, এতং মঙ্গলমুত্তমং।
বাংলা অনুবাদ: দান দেওয়া, ধর্মাচরণ করা, জ্ঞাতিগণের উপকার করা এবং সদ্ধর্মে অপ্রমত্ত থাকা উত্তম মঙ্গল।

৭. আরতি বিরতি পাপা, মজ্জপানা চ সঞমো,
অল্পমাদো চ ধম্মেসু, এতং মঙ্গলমুত্তমং।
বাংলা অনুবাদ: কায়িক ও মানসিক পাপকাজে অনাসক্তি, শারীরিক ও বাচনিক পাপ থেকে বিরতি, মদ্যপানে বিরত থাকা এবং অপ্রমত্তভাবে পুণ্যকর্ম সম্পাদন করা উত্তম মঙ্গল।

৮. গারবো চ নিবাতো চ, সন্তুষ্ঠী চ কতঞতা
কালেন ধম্মসবণং, এতং মঙ্গলমুত্তমং।
বাংলা অনুবাদ: গৌরবনীয় ব্যক্তির গৌরব করা, তাদের প্রতি বিনয় প্রদর্শন করা, প্রাপ্ত বিষয়ে সন্তুষ্ট থাকা, উপকারীর উপকার স্বীকার করা ও যথাসময়ে ধর্ম শ্রবণ করা উত্তম মঙ্গল।

৯. খন্তী চ সোবচসস্তা, সমণানঞ্চ দস্সনং,
কালেন ধম্মসাকচ্ছা, এতং মঙ্গলমুত্তমং।
বাংলা অনুবাদ: ক্ষমাশীল হওয়া, গুরুজনের আদেশ পালন করা, শ্রমণদের দর্শন করা, যথাসময়ে ধর্ম শ্রবণ করা উত্তম মঙ্গল।

১০. তপো চ ব্রহ্মচরিযঞ্চ চ, অরিযসচ্চান দস্সনং,
নিব্বানং সচ্ছিকিরিযা চ, এতং মঙ্গলমুত্তমং।
বাংলা অনুবাদ: তপশ্চর্য ও ব্রহ্মচর্য পালন করা, চারি আর্যসত্য হৃদয়ঙ্গম করা এবং পরম নির্বাণ সাক্ষাৎ করা উত্তম মঙ্গল।

১১. ফুস লোকধম্মেহি, চিত্তং যস্স ন কম্পতি,
অসোকং বিরজং খেমং, এতং মঙ্গলমুত্তমং।
বাংলা অনুবাদ: লাভ ও অলাভ, যশ ও অযশ, নিন্দা ও প্রশংসা, সুখ ও দুঃখ এই আট প্রকার লোকধর্মে অবিচলিত থাকা, শোক না করা, লোভ,
দ্বেষ ও মোহের মতো কলুষতা থেকে মুক্ত থাকা এবং নিরাপদ থাকা উত্তম মঙ্গল।

১২. এতাদিসানি কত্বান, সব্বথমপরাজিতা
সব্বত্থ সোথিং গচ্ছত্তি, তং তেসং মঙ্গলমুত্তমং।
বাংলা অনুবাদ: এসব মঙ্গলকর্ম সম্পাদন করলে সর্বত্র জয় লাভ করা যায় এবং সর্বত্র নিরাপদ থাকা যায় - এগুলো তাঁদের (দেব-মনুষ্যের) উত্তম মঙ্গল।

শুভ নববর্ষ ১৪৩৩🌼🌻💐🌺
14/04/2026

শুভ নববর্ষ ১৪৩৩🌼🌻💐🌺

সবাইকে বিজু, সাংগ্রাই, বৈসুক... এর শুভেচ্ছা 🌺💐🌻
12/04/2026

সবাইকে বিজু, সাংগ্রাই, বৈসুক... এর শুভেচ্ছা 🌺💐🌻

কিছু কিছু মানুষের মতে কুকুর নিকৃষ্ট প্রাণী! আসলেই কি তাই?নাকি কিছু কিছু মানুষই নিকৃষ্ট?  #ভুল_জন্ম
11/04/2026

কিছু কিছু মানুষের মতে কুকুর নিকৃষ্ট প্রাণী!
আসলেই কি তাই?
নাকি কিছু কিছু মানুষই নিকৃষ্ট?

#ভুল_জন্ম

27/03/2026

লেকের রং পিংকও হয় !
নাম শোনার পর প্রথমে বিশ্বাস হয় নাই, দেখার পর বিশ্বাস হয়েছে আসলেই পিংক লেইক! 😀

মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নের মধ্যে ক্যান্সারের ঔষধ আবিষ্কার করে,  আর আমি স্বপ্নে দেখলাম আমার ক্যান্সার হয়েছে! 😀বাংলা সিন...
18/03/2026

মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নের মধ্যে ক্যান্সারের ঔষধ আবিষ্কার করে,
আর আমি স্বপ্নে দেখলাম আমার ক্যান্সার হয়েছে! 😀
বাংলা সিনেমার মত ডাক্তার সময় দিয়েছে ৬০ দিন!
সে এক অদ্ভুত অনুভূতি! কারোর উপর কোন রাগ কিংবা অভিমান নেই, কোন চাওয়া-পাওয়া নেই, সবার থেকে বিদায় নিচ্ছি, স্বপ্নের মধ্যে ভাবছিলাম যাক আর PR নিয়ে চিন্তা করতে হবে না, কারন সময় মাত্র ৬০ দিন!

সেদিন মনে হয় বিড়ালটার মন ভালো ছিলো না!
07/03/2026

সেদিন মনে হয় বিড়ালটার মন ভালো ছিলো না!

07/03/2026

সেই স্বাদ! 😀

06/03/2026

Address

Rangamati

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801869154469

Alerts

Be the first to know and let us send you an email when Dr Sujan Chakma posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr Sujan Chakma:

Share