Ratin Mondal

Ratin Mondal জীবন একটাই, এই জীবনেই সব স্বপ্ন পূরন করতে হবে

কিছু দিন ধরে লাল চালের ভাত খাচ্ছি। সেটার রিভিউ দিচ্ছি।  সেটার রিভিউ দিচ্ছি। আমার কাছে মনে হয়েছে এই লাল চালের ভাত খাবার প...
11/04/2026

কিছু দিন ধরে লাল চালের ভাত খাচ্ছি। সেটার রিভিউ দিচ্ছি। সেটার রিভিউ দিচ্ছি। আমার কাছে মনে হয়েছে এই লাল চালের ভাত খাবার পর থেকে ওজন খুব একটা বাড়ছে না, বরং কিছুটা কমেছে, গত এক মাসে ১ কেজির মতো। তবে আমি পরিমানে খুব অল্প খাই, চা চামচ দিয়ে। এই বাটির ভাত টুকু আমার দুপুর বেলার খাবার। তবে আমি সপ্তাহে ২ দিন (২ বেলা) পেট ভরে হাত দিয়ে ভাত খাই।

আমার সাজেশন শুধু লাল চালের ভাত খেলে হবে না, অল্প খেতে হবে। অবশ্যই হাঁটতে হবে বা ওয়ার্কআউট করতে হবে। ফাস্ট ফুড, তেলে ভাজা খাবার, মিষ্টি জাতীয় খাবার খাওয়া যাবে না।

২০২৬ সালে এসেও স্বাস্থ্য সেবা কি দেবেন তা নিয়ে কোন সংশয় থাকা উচিত নয়…আমাদের দেশে সরকারী-বেসরকারী মিলিয়ে প্রায় ১০০ টি মেড...
10/04/2026

২০২৬ সালে এসেও স্বাস্থ্য সেবা কি দেবেন তা নিয়ে কোন সংশয় থাকা উচিত নয়…

আমাদের দেশে সরকারী-বেসরকারী মিলিয়ে প্রায় ১০০ টি মেডিকেল কলেজ আছে। প্রতি বছর এসব থেকে গড়ে দশ হাজার চিকিৎসক বের হচ্ছে। বর্তমানে দেশে পর্যাপ্ত রেজিস্টার্ড চিকিৎসক রয়েছে। যে কোন দেশের চিকিৎসা ব্যবস্থার প্রাথমিক ধাপ হচ্ছে- প্রাথমিক স্বাস্থ্য সেবা। দুর্ভাগ্যের বিষয় আমাদের দেশে প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা সুন্দরভাবে গড়ে উঠে নাই। তাই যে কোন সমস্যায় রোগীদের প্রাথমিক স্বাস্থ্য সেবাসহ যে কোন চিকিৎসা নিতে দূরদূরান্তে যেতে হয়।

স্বাস্থ্য সেবার উন্নতিকল্পে প্রাথমিক স্বাস্থ্যসেবার উন্নতি করতে হবে-এ বিষয়ে কোন সন্দেহ নেই। তাই আমাদের দেশে স্বাস্থ্য সেবার মান উন্নতি করার জন্য স্বাস্থ্য সেবা সিস্টেমের উন্নতি করতে হবে। পৃথিবীর যে কোন উন্নত দেশের স্বাস্থ্য সেবাকে ফলো করেও আমাদের স্বাস্থ্য সেবা সিস্টেম পরিবর্তন করা যেতে পারে। আশার বানী হচ্ছে যে ইদানিং আমাদের দেশে স্বাস্থ্য সেবা সংস্কারে প্রাথমিক স্বাস্থ্য সেবা এবং রেফারেল সিস্টেমকে অত্যন্ত গুরুত্ব দেয়া হয়েছে।

মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করতে রেজিস্টার্ড চিকিৎসক দিয়ে প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদান অত্যাবশ্যক। আমাদের দেশের বিশাল রেজিস্টার্ড চিকিৎসককে বাদ দিয়ে যদি প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় তাহলে এই ২০২৬ সালে এসেও আমরা একটি মানসম্মত স্বাস্থ্য সেবা সিস্টেম থেকে অনেক দূরে চলে যাবো। স্বাস্থ্য সেবা বিভাগের পলিসিমেকারদের কাছে অনুরোধ আমাদের দেশের সুবিশাল রেজিস্টার্ড চিকিৎসকদের ব্যবহার করুন, অন্যথায় মানসম্মত স্বাস্থ্য সেবা আমাদের কাছে অধুরাই থেকে যাবে।
ছবি- এআই দিয়ে তৈরি।

যে ভুলের কারণে মাকে হারিয়েছি.....আমার মায়েরা ৮ বোন। ২০০৮ সালের দিকে আমার ছোট মাসির ওভারিয়ান ক্যান্সার ধরা পড়ে। আমি তখন এ...
05/04/2026

যে ভুলের কারণে মাকে হারিয়েছি.....

আমার মায়েরা ৮ বোন। ২০০৮ সালের দিকে আমার ছোট মাসির ওভারিয়ান ক্যান্সার ধরা পড়ে। আমি তখন এমবিবিএস পাস করেছি। রংপুর মেডিকেলে ট্রেনিং করি এফসিপিএস এর। মাসি তখন খুব অসুস্থ। পেটে প্রচুর পানি জমে। কয়েকদিন পর পর পানি বের করতে হয়। মাসি একদমই নড়াচড়া করতে পারেন না। আমি ৭ দিন পর পর পেটের পানি বাসায় গিয়ে বের করি। শেষের দিনগুলোতে পানি বের হতো না, রক্ত কমে যেতো। এসব দেখে আমি খুব ভয় পেতাম। ভাবতাম আমার মায়ের যদি এমন হয়। বিভিন্ন ভাবে জেনেছি আমার আরো ২ মাসি ওভারিয়ান ক্যান্সারে মারা গেছেন। আমি প্লান করে রেখেছিলাম মার অপারেশন করে ওভারিগুলো কেটে ফেলবো। কিন্তু এরপর আমি ভুলে যাই। এই ভুল আমার মাকে আমার জীবন থেকে কেড়ে নেয়।

২০১৩ সালে মা একবার অসুস্থ হোন, খুবই অসুস্থ। চরম এক যুদ্ধের পর মা সুস্থ হোন। আমি ভেবেছিলাম এরপর আর মার কোন সমস্যা হবে না। কিন্তু ২০১৬ সাল, অক্টোবর মাস, মা ফোনে বলল- পেট ভরা ভরা লাগে, ক্ষুধা লাগে না। আমি রংপুরে আসতে বলি, মা ৭ দিন পর আসতে চায়, এরপর বলে- তুই ইন্ডিয়া থেকে ঘুরে আয় তারপর যাবো, এরপর বলে দুর্গাপূজার পর যাবো। এভাবে ২৫ দিন পর মা আসেন। আল্ট্রা করেই বোঝা যায় মার পেটে পানি জমেছে। এটা দেখেই আমার মাথায় আকাশ ভেঙ্গে পড়ে। আমার মনে আছে সেদিন ছিল বুধবার, এরপর মায়ের পেটের সিটিস্ক্যান করা হয়, পেটের পানি বের করা হয়। পেটের পানির পরীক্ষা হয়। বৃহস্পতিবার রাতে পেটের পানির প্রাথমিক রিপোর্ট আসে যক্ষা রোগের মতো। আমি খুশিতে আত্নহারা হয়ে যাই। শুক্রবার সকালে মাকে যক্ষার ঔষধ খাওয়াই। এরপর মাকে নিয়ে মন্দিরে যাই। দুপুর ১টায় ডাঃ আহসান হাবিব স্যার পেটের পানি আবারো টেস্ট করে আমাকে ফোন দেন, ভয়ে ভয়ে ফোন ধরি। স্যার জানান- পেটের পানিতে ক্যান্সার সেল পাওয়া গেছে। এরপরও আমি আশায় থাকি, মার অপারেশনের পর বায়োসপি ঢাকায় পাঠানো হয়। আমি শিউর হবার জন্য ২ জায়গায় রিপোর্ট করাই। আমার ইমেইলে বায়োপসি রিপোর্ট এসেছে। আমি তখনো আশায় ছিলাম পূর্বের সব রিপোর্ট ভুল প্রমাণ করে বায়োপসিতে যক্ষা আসবে। ভয়ে ভয়ে ইমেইল খুললাম- আমার সব আশা নিরাশায় পরিণত হলো। মার পৃথিবীতে বেঁচে থাকার দিন গোনা শুরু হলো।

মা চলে গেছেন অনেকদিন হলো। আমার ভুলগুলো আমাকে খুবই পীড়া দেয়। মনে হয় একটা যদি সুযোগ পেতাম যে কোন কিছুর বিনিময়ে হলেও সব ভুল শোধরায়ে মাকে ফিরিয়ে আনতাম।

আমার দিদিদের আর সে ভুল করতে দেই নাই। দিদিদের মেনোপজ হবার পরই দুজনের ওভারি অপারেশন করে নিয়েছি।

যাদের পরিবারে ওভারিয়ান বা স্তন ক্যান্সার আছে তারা মায়ের, বোনের যত্ন নিন। তাদের ক্যান্সার স্ক্রিনিং করুন। চিকিৎসকের পরামর্শমতো ক্যান্সার প্রতিরোধে ব্যবস্থা নিন।

24/03/2026

MediGuide app- use for
1. Drug Info
2. Checking of Side effects of drug
3. Drug use in pregnancy and lactation
4. Drug Interaction Checker
5. Pediatric drug dose calculator
6. IV drug administration and
7. eBooks.

গতকাল ঘুরতে গিয়েছিলাম। ফাস্টফুড পাওয়া যাচ্ছিল, আমি সে সব খাই না। আমার প্রিয় পুরি মিস করছিলাম। সেখান থেকে বের হয়ে ভাবছিলা...
24/03/2026

গতকাল ঘুরতে গিয়েছিলাম। ফাস্টফুড পাওয়া যাচ্ছিল, আমি সে সব খাই না। আমার প্রিয় পুরি মিস করছিলাম। সেখান থেকে বের হয়ে ভাবছিলাম একটা পুরি আর চা খাবো। কিন্তু এরপর মনে হলো, একটা পুরি খাবো, এটা তেলে ভাজা, এটা খেলে পুরো পেট ফেঁপে থাকবে, অনেকগুলো ক্যালরী শরীরে ঢুকবে, আবার রাতের খাবার খেতে হবে ইত্যাদি ভেবে ভেবে আর পুরি খাওয়া হলো না।

পুরনো দিনের কথা মনে হলো, আমি আর আমার মেয়ে কতদিন যে কত পুরি খেয়েছি, শুধু পুরি না, মন চেয়েছে সিঙ্গারা খেয়েছি, মন চেয়েছে চা, কফি খেয়েছি………তখন কোন সমস্যা হয় নাই। মনে হলো আগের দিনগুলো যদি ফিরে পাওয়া যেত? আসলে তা সম্ভব নয়। এই জন্যই মনে হলো যখন যেটার শখ বা ইচ্ছে হয় তখন সেটা পূরণ করা উচিত। অন্যথায় সেই শখগুলো আর পূরণ হয় না।

19/03/2026

MediGuide App for eBooks and Top features for clinical Practice.

19/03/2026

ঈশ্বরের কৃপায়, আমার বাবা-মার আশীর্বাদে এবং সকলের দোয়া-আশীর্বাদে আজ থেকে MediGuide এপ আমার ওয়েবসাইটে পাওয়া যাবে। এই এপে Drug Information, Side Effects of Drugs, Drug use in Pregnancy and Lactation, Drug Interaction, Pediatric drug dose calculator and IV drug administration এই ফিচারগুলো এপ ইউজাররা ফ্রি ব্যবহার করতে পারবেন।

এছাড়াও আমার লেখা সবগুলো বইয়ের ইবুক পেমেন্ট করে সাবস্ক্রিপশন করতে পারবেন এবং পড়তে পারবেন।

কিভাবে MediGuide এপ ডাউনলোড করবেনঃ https://drratinmondal.com/ সাইটে এ যাবেন, এরপর App menu তে ক্লিক করবেন। এরপর Download MediGuide App এ ক্লিক করলেই এপ ডাউনলোড হবে।

কিভাবে MediGuide এপ ব্যবহার করবেনঃ এপটি ডাউনলোড করে রেজিস্ট্রেশন করবেন। এরপর ব্যবহার করতে পারবেন। এপ ব্যবহার করার জন্য ইন্টারনেট কানেকশন থাকতে হবে।

যারা জিপি করছেন বা করবেন তাদেরকে কি কি শিখতে হবে?জিপিতে যেহেতু সব ধরনের রোগী আসবে (নবজাতক থেকে শুরু করে বৃদ্ধ), তাই সব ব...
16/03/2026

যারা জিপি করছেন বা করবেন তাদেরকে কি কি শিখতে হবে?
জিপিতে যেহেতু সব ধরনের রোগী আসবে (নবজাতক থেকে শুরু করে বৃদ্ধ), তাই সব বিষয় সম্পর্কে ভালো ধারনা থাকতে হবে।

১) পেডিয়াট্রিক ডিজিজ
২) গাইনী ডিজিজ এবং অবস এর কমন সমস্যাগুলো, প্রেগন্যান্সি রিলেটেড সমস্যা গুলো
৩) হাইপারটেনশন ডায়াগনোসিস, ম্যানেজমেন্ট ও ফলোয়াপ
৪) ডায়াবেটিস ডায়াগনোসিস, ম্যানেজমেন্ট ও ফলোয়াপ
৫) ইসিজি
৬) এক্সরে
৭) কমন অপথ্যালমোলজিক্যাল ডিডিজ
৮) কমন ইএনটি ডিজিজ
৯) কমন ডারমাটোলজিক্যাল ডিজিজ
১০) কমন সাইকিয়াট্রিক ডিজিজ
১১) কমন ইমারজেন্সী ম্যানেজমেন্ট
১২) কমন সারজিক্যাল ডিজিজ ম্যানেজমেন্ট
১৩) মেডিসিনের কমন ডিজিজ ম্যানেজমেন্ট

এগুলো প্রত্যেকটির জন্য আলাদা আলাদা কোর্স করা অনেক কঠিন। CCGP কোর্সে এগুলো সব অন্তর্ভুক্ত আছে এবং প্রতিটি বিষয়ের মেন্টররা অত্যন্ত চমৎকার প্র্যাকটিক্যাল ম্যানেজমেন্ট বেজড ক্লাস নিয়ে থাকেন। উপরে টপিকগুলো ছাড়াও CCGP কোর্সে রয়েছে বেসিক আল্ট্রাসনোগ্রাম, ল্যাকটেশন ম্যানেজমেন্ট এর উপর ক্লাস।

২০ তম ব্যাচের ভর্তি চলছে। ক্লাস শুরু ১লা এপ্রিল। Please contact 01313825454 অথবা 01717137479

13/03/2026
বইটির ইবুক পাওয়া যায়, ইবুকের লিংকঃ https://pdf.drratinmondal.com/কিভাবে ইবুক পড়বেনঃ https://drratinmondal.com/ ওয়েবসাইটে...
13/03/2026

বইটির ইবুক পাওয়া যায়, ইবুকের লিংকঃ https://pdf.drratinmondal.com/
কিভাবে ইবুক পড়বেনঃ https://drratinmondal.com/ ওয়েবসাইটে যাবেন, এরপর eBook Menu তে ঢুকে Dashboard এ লগ ইন করবেন। সেখানে ইবুক পেয়ে যাবেন।
বইটি নীলক্ষেতসহ যে কোন মেডিকেল বুক হাউজে পাওয়া যায়। বইটির মূল্য ২০০ টাকা। কুরিয়ারের মাধ্যমে নেয়ার জন্য যোগাযোগ করুন- কম্বাইন্ড লাইব্রেরী 01711662823.

আজকে থেকে Beginner's Guide to Clinical Investigation এর ইবুক আমার ওয়েবসাইটে পাওয়া যাবে। বইটি পড়ে কমন ইনভেস্টিগেশনগুলো কে...
10/03/2026

আজকে থেকে Beginner's Guide to Clinical Investigation এর ইবুক আমার ওয়েবসাইটে পাওয়া যাবে। বইটি পড়ে কমন ইনভেস্টিগেশনগুলো কেন করা হয়? কখন করা হয়? কিভাবে রিপোর্টগুলো ইন্টারপ্রিটেট করা হয় তা শেখা যাবে। এই বইটি মেডিকেল ছাত্র-ছাত্রী, ইন্টার্ন চিকিৎসক ও জিপি সহ সকলের জন্য উপকারে আসবে বলে মনে করছি।

-বইটি নীলক্ষেতসহ যে কোন মেডিকেল বুক হাউজে পাওয়া যায়। বইটির মূল্য ২০০ টাকা। কুরিয়ারের মাধ্যমে নেয়ার জন্য যোগাযোগ করুন- কম্বাইন্ড লাইব্রেরী 01711662823.

-বইটির ইবুক পাওয়া যায়, ইবুকের লিংকঃ https://pdf.drratinmondal.com/

-মেডিকেল ছাত্রছাত্রীদের জন্য হিস্ট্রি ও ক্লিনিক্যাল এক্সামের ভিডিও, ইসিজি ও এক্সরে এর ওয়েব বেজড
কোর্স লিংকঃ https://drratinmondal.com/course-category/for-doctors/?tutor-course-filter-category=347

#মেডিকেলবুক #ইসিজি #এক্সরে

Address

Rangpur
5400

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801751960767

Alerts

Be the first to know and let us send you an email when Ratin Mondal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Ratin Mondal:

Share