27/12/2023
আমরা অনেকেই ভাবি, সংসদ সদস্য যেইহোক আমার কি, আমি কারও খাইও না, পড়িও না।
তবে এটা চিন্তা করেছেন কি-
#এলাকার বাজেট যখন কম হবে,
#একজন অসহায় পুরুষ / মহিলা যখন সহযোগিতা পাবে না
#আপনি চাইলেও এমপি কে সাক্ষাৎ এ পাচ্ছেন না
(যেকোন এমপিদের ঢাকাতেই থাকতে হয় বেশি)।
#এমপির ছায়াতলে চোর, ডাকাত, সঠিকভাবে এলাকার রাস্তা- ব্রিজ এর কাজ না করা ঠিকাদার থাকবে
#এমপির সঠিক দিক নির্দেশনার অভাবে মাদক এর বিস্তার ইত্যাদি ইত্যাদি আরো অনেক বিষয়।
তাহলে এগুলোর জন্য আপনি- আমিও দায়ি, আমাদের ভোটের জন্য।
জানুন, শুনেন, ভাবুন - সর্বোপরি যাচাই - বাছাই করে ভোট দিন। আমাদের এলাকার প্রায় ৬৫% ভোটার ই কাজ করে, রাতে তাড়াতারি ঘুমায়, তারা আমাদের শিক্ষিত সমাজের কাছে শুনেই প্রবাবিত বেশি হয়।
অর্থাৎ এলাকার জন্য, এলাকার মানুষের জন্য সঠিক প্রা্র্থী বাছাই করুণ এবং জানান।
প্রার্থীদের টাকা ২০ দিন না খেয়ে, ১৮২৫ দিন সৎ মানসিকতার সাথে ফেস করি।
যোগ্য এমপি নির্বাচন করি, হাজার হাজার কর্মসংস্হান তৈরির মাধ্যমে ভালো থাক লাখো মানুষ।
আমি ভোট আমি দিব, সুন্দর পরিবেশে, টাকা না খেয়ে, যাকে খুশি তাকে দিব।