Dr Bikash Chandra Ray

Dr Bikash Chandra Ray Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr Bikash Chandra Ray, Doctor, Rangpur.

11/10/2025
বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে শিশুদের মাথার খুলি পাতলা হওয়ার কারণে তারা প্রাপ্তবয়স্কদের চেয়ে বেশি মোবাইল ফোন রেডিয়েশ...
05/10/2025

বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে শিশুদের মাথার খুলি পাতলা হওয়ার কারণে তারা প্রাপ্তবয়স্কদের চেয়ে বেশি মোবাইল ফোন রেডিয়েশন শোষণ করতে পারে। কিছু গবেষণায় এই পরিমাণ ৫০-১০০% পর্যন্ত বেশি হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

কেন এমনটা হয়?
পাতলা মাথার খুলি: শিশুদের মাথার খুলি পাতলা এবং টিস্যু নরম হওয়ায় রেডিয়েশন সহজে মস্তিষ্কে প্রবেশ করতে পারে।

আকার ও দূরত্ব: শিশুদের মাথা ছোট হয়, তাই ফোনটি মস্তিষ্কের কাছাকাছি থাকে, যার ফলে রেডিয়েশনের প্রভাব বেশি হয়।

দ্রুত কোষ বিভাজন: শিশুদের কোষগুলো দ্রুত বিভাজিত হয়, যা তাদের রেডিয়েশনের প্রতি আরও সংবেদনশীল করে তোলে।

যদিও এটি সত্য যে শিশুরা বেশি রেডিয়েশন শোষণ করে, তবে এই রেডিয়েশনের দীর্ঘমেয়াদি প্রভাব বা এর ফলে মস্তিষ্কের কোনো ক্ষতি হয় কি না, তা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে এখনো বিতর্ক রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর মতে, মোবাইল ফোনের রেডিয়েশন ক্যান্সার ঘটাতে পারে এমন কোনো সুনির্দিষ্ট প্রমাণ এখনো পাওয়া যায়নি, তবে এই বিষয়ে গবেষণা এখনো চলছে।

তাই সাবধানতা হিসেবে, শিশুদের মোবাইল ফোন ব্যবহারের সময় কিছু সতর্কতা অবলম্বন করা যেতে পারে:

ফোনে কথা বলার সময় লাউডস্পিকার ব্যবহার করা।

খুব বেশি জরুরি না হলে শিশুদের হাতে ফোন না দেওয়া।

শিশুদের ঘুমানোর সময় তাদের বিছানার কাছে ফোন না রাখা।

১। মাথাব্যথা হলে প্রচুর মাছ খান।মাছের তেল মাথাব্যথা প্রতিরোধে দারুণকার্যকর। খেতে পারেন আদা। প্রদাহ এবংব্যথা নিরাময়ে তা ...
05/10/2025

১। মাথাব্যথা হলে প্রচুর মাছ খান।
মাছের তেল মাথাব্যথা প্রতিরোধে দারুণ
কার্যকর। খেতে পারেন আদা। প্রদাহ এবং
ব্যথা নিরাময়ে তা বিশেষভাবে
কার্যকর।

২। জ্বর হলে খেতে পারেন ইয়োগার্ট।
মধুও খেতে পারেন।

৩। স্ট্রোক প্রতিরোধ চা খান।
বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে নিয়মিত
চা খেলে ধমনীর গাত্রে ফ্যাট জমতে
পারে না। ফলে ঝুঁকি কমে আসে
অনেকখানি।

৪। অনিদ্রার সমস্যায় মধু কার্যকর।

৫। হাঁপানিতে পেঁয়াজ খান।
শ্বাসনালীর সংকোচন রোধে তা
ইতিবাচক ভূমিকা রাখে।

৬। পেটের পীড়ায় খেতে পারেন
কলা, আদা। আদা মর্নিং সিকনেস এবং
বমি বমিভাব দূর করে।

৭। ঠান্ডা লাগলে রসুন খান।

৮। স্তন ক্যান্সার প্রতিরোধে
গমজাত খাদ্য, বাঁধাকপি কার্যকর।

৯। আলসারের সমস্যায় বাঁধাকপি
বিশেষভাবে উপযোগী। এতে থাকা
খাদ্যোপাদান গ্যাস্ট্রিক এবং
ডিওডেনাল আলসার হিল করতে সাহায্য
করে।

১০। নানাগুণের অধিকারী মধু।
অসাড়তা, গলাব্যথা, মানসিক চাপ,
রক্তস্বল্পতা, অস্টিও পোরেসিস,
মাইগ্রেনসহ নানা শারীরিক সমস্যায় মধু
বিশেষভাবে কার্যকর।

১১। কাঁচা দুধে তুলা ভিজিয়ে ঠোটে
ঘষুন ,কালো দাগ তো উঠবেই সাথে ঠোটে
গোলাপী ভাব আসবে ।

১২। কনুইয়ের কালো দাগ দূর করতে
লেবুর খোসায় চিনি দিয়ে ভালো করে
ঘষুন ।চলে যাবে ।

১৩। ব্রনের উপর রসুনের কোঁয়া ঘষে
নিন ,তাড়াতাড়ি মিলিয়ে যাবে ।

১৪। পেডিকিউর মেনিকিউর আপনার
কাছে ঝামেলা লাগে ?আরে আমি আছি
না ?আজ থেকে যখনই আপেল খাবেন তখনই
আপেলের খোসাটা হাত পায়ে ঢলে নিন ।
ফর্সা হবে পরিস্কার হবে।

১৫। পায়ের গোড়ালী ফাটলে ,
পেয়াজ বেটে প্রলেপ দিন । ক্রীম কিংবা
স্ক্রাব এর ঝামেলায় যেতে হবে না ।

১৬। প্রতিদিন টুথপেষ্ট দিয়ে দাত
মাজেন কুলি করেন তবুও মুখে দুর্গন্ধ সৃষ্টি
হয় ? ব্যাপার না , নিঃশ্বাসের দুর্গন্ধ
থেকে মুক্তি পেতে টানা দুইমাস
নিয়মিত দুই কোঁয়া করে কমলালেবু খান ।

25/01/2025

#স্বাস্থ্যসচেতনতা

মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম অভিনন্দন ভাই কে💐💐
21/01/2025

মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম
অভিনন্দন ভাই কে💐💐

⚠️ সচেতন থাকুন, Scabies প্রতিরোধ করুন!Scabies (বাংলায় খোশ/পাচড়া) বর্তমানে বাংলাদেশে একটি ভয়াবহ সংক্রামক ব্যাধি হিসেবে ছড়...
15/01/2025

⚠️ সচেতন থাকুন, Scabies প্রতিরোধ করুন!

Scabies (বাংলায় খোশ/পাচড়া) বর্তমানে বাংলাদেশে একটি ভয়াবহ সংক্রামক ব্যাধি হিসেবে ছড়িয়ে পড়েছে।
🔹 এটি Sarcoptes scabiei নামক ক্ষুদ্র পরজীবি দ্বারা সৃষ্ট, যা শরীরের তীব্র চুলকানি, জ্বালাপোড়া, অস্বস্তি, এবং রাতে ঘুমের ব্যাঘাত ঘটায়।
🔹 রোগটি খুব দ্রুত একজন থেকে আরেকজনের শরীরে ছড়িয়ে পড়ে, এমনকি আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র থেকেও সংক্রমিত হয়।

✨ Scabies-এর ভয়াবহতা:

এটি অস্বস্তিকর অবস্থার সৃষ্টি করে এবং অনেক পরিবার এই রোগের চিকিৎসা পদ্ধতি সঠিকভাবে অনুসরণ করতে পারে না।

যদিও চিকিৎসার খরচ কম, তবে পদ্ধতিটি অনেকের জন্য জটিল।

আপনার করণীয়:
✅ ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখুন।
✅ আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত পোশাক, বিছানার চাদর ইত্যাদি আলাদা রাখুন।
✅ চিকিৎসকের পরামর্শ নিয়ে দ্রুত ব্যবস্থা নিন।
✅ আশেপাশের মানুষদের সচেতন করুন।

জাতীয় পর্যায়ে প্রয়োজন:
➡️ সরকারিভাবে জনগণকে সচেতন করা।
➡️ আক্রান্ত পরিবারগুলোকে বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান।

Scabies প্রতিরোধে আমরা সবাই একসাথে সচেতন হই এবং অন্যদের সহযোগিতা করি।
#স্বাস্থ্যসচেতনতা

13/01/2025

🩺 গর্ভাবস্থায় ৯টি পরামর্শঃ

● ডাক্তারের পরামর্শ ছাড়া যে কোনো ধরনের ওষুধ গ্রহণ থেকে বিরত থাকুন।
● ফলিক এসিড সমৃদ্ধ বিভিন্ন শাক, সবজি এবং ফল গ্রহণ করুন।
● শারীরিক অবস্থা বিবেচনা সাপেক্ষে ডাক্তারের ভিজিট সংখ্যা মিস করবেন না।
● দীর্ঘদিন খেয়ে আসছেন এমন ওষুধ থাকলে চিকিৎসককে অবহিত করুন।
● মানসিক চাপ, ধূমপান ও এলকোহল থেকে বিরত থাকুন। পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন।
● অন্য শারীরিক সমস্যায় ভিন্ন ডাক্তার ভিজিট করলে প্রেগনেন্সির ব্যাপারে জানাবেন।
● শিশুর নড়া চড়া বন্ধ কিংবা কমে গেলে দ্রুত নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন।
● এবরশন, মৃত শিশু জন্ম বা জন্মের পর শিশুর মৃত্যু - পূর্বে এরকম কিছু ঘটে থাকলে তা ডাক্তারকে জানান।
● শিশুর জন্মগত ত্রুটি আছে কিনা তা নির্ণয় করার জন্য ১৮ থেকে ২২ সপ্তাহের মধ্যে একটি আল্ট্রাসনোগ্রাম করাতে পারেন।

11/01/2025

আবারও কি পূর্ণ লকডাউন আসবে? এই ভাইরাসের লক্ষণ আর প্রতিকারের ব্যবস্থা কী?
#হিউম্যানমেটানিউমোভাইরাস #এইচএমপিভি #নতুন_ভাইরাস #ভাইরাস

10/01/2025

🔴 OT Drug List সম্পর্কে -
Drug এর Alternative Brand Name গুলো জেনে রাখা ভালো 🙂 OT তে Duty করতে চাইলে অবশ্যই Drug এর Alternative Brand Name মনে রাখতে হবে। এই List টাকে মেডিকেল ভাষায় বলে LASA = Look Alike, Sound Alike. এবং এটা প্রত্যেকটা critical ward এর জন্য খুবই গুরুত্বপূর্ণ ।

🔰 INFUSION

1. Inf. HS 1000ml / 500ml
2. Inf. 5% DNS 1000ml / 500ml
3. Inf. 5% DA 1000ml / 500ml
4. Inf. 10% DA 1000ml / 500ml
5. Inf. Babysol / Baby Saline / Babysol Junior 500ml
6. Inf. GIS 2000ml / 1000ml / Osmosol 20% IV
7. Inf. NS 100 / 250 / 500 / 1000 / 2000ml

🔰 INJECTION

8. Inj. Bupi 0.5% / 30 ml
9. Inj. G-Bupivacaine / Bupi / Ultracaine Heavy
10. Inj. G-Ephedrine / Nordrine / Ephidin / Epidron / Fedrin
11. Inj. Pentazo 30mg
12. Inj. G-Diazepam / Easiam / Seduxen / Sedil 10mg
13. Inj. Picton / Oxyton / Linda-S / Syntocin / Ds
14. Inj. Emistal / Onaseron / Anset / Ofran / Zofra / Emeren 8mg
15. Inj. Vergen 12.5mg / Filin 125mg
16. Inj. Nalbun 2
17. Inj. G-Ergometrine / Metherspan
18. Inj. G-Pethidine 100mg / G-Thiopental 1g / 500mg
19. Inj. Pofol / Propofol
20. Inj. Nor Q / Survec / Vencur / Vencuron 10mg
21. Inj. G-Neostigmine / Neostig
22. Inj. Suxamethonium / Neosuxa / Suxonium 100 mg
23. Inj. Opifen / Fentanyl / Fentyl
24. Inj. G-Ketamine / Ketalar / Kine 50mg
25. Inj. G-Atropine / Atropine
26. Inj. Adrino / Adrenaline
27. Inj. Dopamine / Myomine
28. Inj. G-Lidocaine / Chemocain / Lidocaine 2%
29. Inj. G-Lidocaine A / Chemocain A / Lidocaine plus
30. Inj. Atracurium Hameln / Relaxiton 25mg
31. Inj. Traxyl / Tracid / Xamic / Enclot / Intrax 500mg
32. Inj. Cotson / Intason 100mg
33. Inj. Metro / Amodis / Dirozil / Filmet / Flamyd IV 100ml
34. Inj. Ciproxy / Neofloxin / Ciprocin IV 100ml
35. Inj. Rolac / Torax / Etorac / Zeropain / Todol 30 / 60mg
36. Inj. Avil / Amarin 2ml
37. Inj. Roxadex / Dexan
38. Inj. Napa / Reset / Renova IV 1g
39. Inj. Sergel / Maxpro / Seclo / Opton / Pantonix IV 40mg
40. Inj. Max

HMPV ( এইচএমপিভি) ভাইরাস  আর অনেকগুলো ভাইরাস এর মতোই সাধারণত ফুসফুসফুসে আক্রমণ করে নিউমোনিয়া ঘটায় , ছোট শিশু আর বৃদ্ধ ...
06/01/2025

HMPV ( এইচএমপিভি) ভাইরাস আর অনেকগুলো ভাইরাস এর মতোই সাধারণত ফুসফুসফুসে আক্রমণ করে নিউমোনিয়া ঘটায় , ছোট শিশু আর বৃদ্ধ যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের ক্ষেত্রে জটিলতা সৃষ্টি করতে পারে । এটি করোনা ভাইরাস মত মরণঘাতি নয় ।

MBBS,BDS, DMF  (সর্বনিম্ন চার বছর ) বিএমডিসিতে নিবন্ধিত একাডেমিক কোর্স ছাড়া আর কোন এলোপ্যাথি চিকিৎসার কোর্স বাংলাদেশে স...
05/01/2025

MBBS,BDS, DMF (সর্বনিম্ন চার বছর ) বিএমডিসিতে নিবন্ধিত একাডেমিক কোর্স ছাড়া আর কোন এলোপ্যাথি চিকিৎসার কোর্স বাংলাদেশে স্বীকৃতি নেই।🤍🥰

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Bikash Chandra Ray posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category