23/11/2025
রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, ইউরোলজি বহিঃ বিভাগ।
ঠিকানা:নতুন বিল্ডিং এর নীচ তলায়, সার্জারি বহিঃ বিভাগের সাথে।
বিশেষায়িত ইউরোলজি বহিঃ বিভাগের সময় সূচী:-
শনিবার: জেনারেল ইউরোলজি( ইউনিট -১ ভর্তি)
রবিবার: জেনারেল ইউরোলজি(ইউনিট-২ ভর্তি)
মঙ্গলবারঃ জেনারেল ইউরোলজি(ইউনিট-৩ ভর্তি)
বুধবার:ইউরো- অনকোলজি, এন্ড্রোলজি - ইনফার্টিলিটি এবং সেক্স ক্লিনিক।
মাত্র ১০ টাকা টিকেটের বিনিময়ে, আপনি ইউরোলজি বিশেষায়িত বহিঃ বিভাগের সেবাসমূহ পেতে পাড়েন।
প্রথমে ১০ টাকা দিয়ে টিকেট কেটে, টিকেট জমা দিয়ে সামনে বসার জায়গায় বসে অপেক্ষা করুণ। সিরিয়াল অনুযায়ী রোগী দেখা হয়। আপনি সময় নিয়ে আসুন ও ধৈর্য সহকারে বসুন এবং সঠিক পরামর্শ নিয়ে সুস্থ থাকুন। আপনার আশে পাশে সবাই কে বলুন, ইউরোলজিক্যাল সমস্যার চিকিৎসার জন্য উপরোক্ত- বার ও সময় অনুযায়ী বহিঃ বিভাগে দেখা করুন।
আসুন, জানুন, চিকিৎসা সেবা নিয়ে সুস্থ থাকুন।
ইউরোলজি ও এন্ড্রোলজি সমস্যার লক্ষণ সমূগঃ
আপনার প্রস্রাব জনিত সমস্যা? আপনার প্রস্রাব ধরে রাখতে সমস্যা? আপনার বাচ্চা কি বিছানায় প্রস্রাব করে? আপনার প্রস্রাবের রাস্তা দিয়ে কি রক্ত যায়? আপনার যৌন কোন সমস্যা? আপনি কি স্বাভাবিক নিয়মে বাচ্চা দিতে অক্ষম? আপনার বা আপনার বাচ্চার কিডনি বা কিডনি নালি বা যৌনাঙ্গে জন্মগত সমস্যা? আপনার কিডনি কিডনি নালী, মূত্রনালি বা মূত্রথলিতে কি পাথর, টিউমার বা ইনফেকশন জনিত প্রদাহ? আপনি কি কোন জটিল ইউরোলজিক্যাল সমস্যায় ভূগিতেছে? তাহলে আসুন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতলের ইউরোলজি বহিঃ বিভাগে, সেবা নিন, সুস্থ থাকুন।
আপনাকে সেবা দিতে আমরা প্রস্তুত।
ইউনিট প্রধানঃ
ইউনিট-১ ঃ
ইউনিট প্রধান ও বিভাগীয় প্রধান- অধ্যাপক ডাঃ শহিদুল ইসলাম (সুগম) স্যার
ইউনিট-২ :
ইউনিট প্রধান সহযোগী অধ্যাপক ডাঃ আনোয়ার হোসেন (মানিক) স্যার
ইউনিট-৩ :
ইউনিট প্রধান সহযোগী অধ্যাপক ডাঃ মুহাম্মদ জহুরুল হক স্যার।
ধন্যবাদান্তেঃ
ডাঃ আব্দুল আউয়াল হোসেন
এমবিবিএস(ঢাকা),
বিসিএস(স্বাস্থ্য)
এমসিপিএস(সার্জারি) এফসিপিএস( সার্জারি)
এমএস(ইউরোলজি)
আবাসিক সার্জন, ইউরোলজি বহিঃ বিভাগ, রংপুর মেডিকেল কলেজ হাসাপাতাল, রংপুর।
সেবা করার সুযোগ দানে আপনাকে ধন্যবাদ।