Dr. Arif Ahmed

Dr. Arif Ahmed Dr. Arif Ahmed
MBBS (SZMCH,RMU)

আমার সঙ্গে যে ছেলেটিকে দেখা যাচ্ছে ওর নাম ছিল মোছা: খুশি আক্তার ।  এক বছর আগেও ও সমাজে  মেয়ে হিসেবে পরিচিত ছিল।   কিন্ত...
12/08/2025

আমার সঙ্গে যে ছেলেটিকে দেখা যাচ্ছে ওর নাম ছিল মোছা: খুশি আক্তার । এক বছর আগেও ও সমাজে মেয়ে হিসেবে পরিচিত ছিল। কিন্তু ওর যখন ১৪ বছর হওয়ার পরেও যখন মাসিক হচ্ছিল না তখন পরিবার তাকে ডাক্তার দেখানোর জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের আউটডোরে হরমোন বিভাগে ডা: আবু শিহাব স্যারের কাছে আসেন।
স্যার পরীক্ষা করে দেখতে পায় আসলেই তার দেহে কিছু সমস্যা আছে এবং পরবর্তীতে আরো উচ্চতর পরীক্ষা করে দেখেন যে তার ক্রোমোজোম হচ্ছে ছেলের ক্রোমোজম। সে মূলত ছেলে কিন্তু তার বহি:যৌনাংগ ছিলো কিছুটা মেয়েদের মত। এখন তার হরমোন থেরাপি চলতেছে। আর তার যৌনাংগেও অনেক পরিবর্তন হয়েছে। তবে পরিপূর্ণ সমাধানের জন্য একটা অপারেশন প্রয়োজন। সেই জন্যই তাকে হরমোন বিভাগে ভর্তি করানো হয়েছে।

আজকেই শজিমেক হাসপাতালে প্রথমবারের মত ইনডোর হরমোন বিভাগ চালু হয়েছে। আর সে হচ্ছে আমাদের প্রথম রুগী।

তার বর্তমান নাম ওমর ফারুক।

প্রতীক জোশী ছয় বছর ধরে লন্ডনে থাকতেন। তিনি একজন ডাক্তার। বহুদিন ধরেই স্বপ্ন দেখতেন—স্ত্রী আর তিনটি ছোট সন্তানকে নিয়ে লন্...
13/06/2025

প্রতীক জোশী ছয় বছর ধরে লন্ডনে থাকতেন। তিনি একজন ডাক্তার। বহুদিন ধরেই স্বপ্ন দেখতেন—স্ত্রী আর তিনটি ছোট সন্তানকে নিয়ে লন্ডনে সুন্দর জীবন গড়বেন। তখন তার পরিবার ছিল ভারতে।

বহু বছরের কষ্ট, কাগজপত্রের ঝামেলা আর অপেক্ষার পরে অবশেষে সেই স্বপ্ন পূরণের সময় এসেছিল। মাত্র দুই দিন আগে, তার স্ত্রী ডা. কোমি ভারতে থাকা চাকরি ছেড়ে দেন। সব ব্যাগ গুছিয়ে ফেলা হয়, প্রিয়জনদের বিদায় জানানো হয়। নতুন জীবনের পথে যাত্রা প্রস্তুত।

আজ সকালে, আনন্দ আর আশা নিয়ে প্রতীক, তার স্ত্রী এবং তিন সন্তান এয়ার ইন্ডিয়া ফ্লাইট ১৭১-এ ওঠেন লন্ডনের উদ্দেশে। তারা একটি সেলফি তোলে, আত্মীয়দের পাঠায়। নতুন জীবনের শুরু।

কিন্তু তারা আর পৌঁছাতে পারেনি। মাঝ আকাশে বিমানটি দুর্ঘটনায় পড়ে। পাঁচজনের কেউই বেঁচে থাকেনি।

মাত্র কয়েক সেকেন্ডে সব শেষ। একটা জীবনভর স্বপ্ন মুহূর্তেই ছাই হয়ে যায়। এটা আমাদের কঠিনভাবে মনে করিয়ে দেয়—জীবন ভীষণ ভঙ্গুর। আমরা যা গড়ি, যাকে ভালোবাসি, সবই এক সুতোয় ঝুলে থাকে। তাই যতদিন বাঁচি, বাঁচার মতো বাঁচি, ভালোবাসি, যতটা পারি সুখ খুঁজি। কারণ কাল কী হবে, কেউ জানে না।

(দ্যা স্কিন ডক্টরের থেকে বঙ্গানুবাদ করা)

Address

Bogura Sadar
Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Arif Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram