Al-Razi Health & Hijama Centre

Al-Razi Health & Hijama Centre Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Al-Razi Health & Hijama Centre, Medical and health, Al-Razi Health & Hijama Centre, Bina Kuthir (2-B, 2nd Floor), Narkeltola More, Satkhira.

পেট ও লিভারের রোগ সমূহ
সকল ধরনের ব্যথা, বাত ব্যথা, কোমর ব্যথা, ফ্রোজেন শোল্ডার, হাঁটু ব্যথা
এলার্জি, চর্ম, যৌন ও সেক্সুয়াল সমস্যা
আকুপাংচার
পঞ্চকর্ম
হিজামা, কাপিং
কাউন্সিলিং, সাইকোথেরাপি

13/04/2026
আলহামদুলিল্লাহ, প্রায় চার সপ্তাহের চিকিৎসায় হাইড্রোনেফ্রোসিস বা কিডনিতে পানি জমা রোগ থেকে আরোগ্য লাভ করলেন আব্দুর রহিম।D...
10/03/2026

আলহামদুলিল্লাহ, প্রায় চার সপ্তাহের চিকিৎসায় হাইড্রোনেফ্রোসিস বা কিডনিতে পানি জমা রোগ থেকে আরোগ্য লাভ করলেন আব্দুর রহিম।
Dr Md Saiful Alam

আলহামদুলিল্লাহ,  Al-Razi Health & Hijama Centre একজন রোগীর সুস্থতা দেখে খুব ভালো লাগলো। রোগীটি ১০ বছর যাবৎ আয়রনের ঘাটতি ...
09/03/2026

আলহামদুলিল্লাহ, Al-Razi Health & Hijama Centre
একজন রোগীর সুস্থতা দেখে খুব ভালো লাগলো। রোগীটি ১০ বছর যাবৎ আয়রনের ঘাটতি জনিত রক্তস্বল্পতায় ভুগিতেছিলেন। গত ১০ বছরে
তার হিমোগ্লোবিন কখনো ১০ গ্রাম/ডিএল এর উপরে উঠেনি ।

আমরা যখন তার চিকিৎসা শুরু করি তখন তার হিমোগ্লোবিন ছিল ৫.৯ গ্রাম/ডিএল; সত্যিকার্থে তখন তার রক্ত দেবার প্রয়োজন ছিল কিন্তু রোগী কোন অবস্থাতেই রক্ত নিবে না। যার কারণে, আমরা ঔষধের মাধ্যমে চিকিৎসা শুরু করি।

চিকিৎসা প্রায় এক মাস পর হিমোগ্লোবিন ৮.৩ গ্রাম/ডিএল এবং তার একমাস পরে আসে ৮.৮ গ্রাম/ডিএল।
আজ প্রায় ৪ মাস পর হিমোগ্লোবিন ১২. ২৫ গ্রাম/ডিএল, যা একেবারে স্বাভাবিক।

Dr Md Saiful Alam

ব্রাজিলের মিনেইরোস শহরের ১৯ বছর বয়সী এক তরুণী যমজ সন্তানের জন্ম দেন। পিতৃত্ব নিশ্চিত করার জন্য যখন বাচ্চাদের ডিএনএ টেস্ট...
26/02/2026

ব্রাজিলের মিনেইরোস শহরের ১৯ বছর বয়সী এক তরুণী যমজ সন্তানের জন্ম দেন।
পিতৃত্ব নিশ্চিত করার জন্য যখন বাচ্চাদের ডিএনএ টেস্ট করা হয়, তখন দেখা যায় যমজ দুই শিশুর বায়োলজিক্যাল বাবা সম্পূর্ণ আলাদা দুজন ব্যক্তি! চিকিৎসকদের মতে, এটি ওয়ান-ইন-এ-মিলিয়ন বা লাখে একটি ঘটার মতো ঘটনা।

অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, যমজ বাচ্চার বাবা আলাদা হয় কীভাবে? বিজ্ঞানের ভাষায় এই অত্যন্ত বিরল ঘটনাকে বলা হয় 'হেটারোপ্যাটারনাল সুপারফেকান্ডেশন'।

সাধারণত নারীদের মাসিক চক্রে একটি ডিম্বাণু নির্গত হয়, তবে মাঝে মাঝে একই সাথে দুটি ডিম্বাণুও নির্গত হতে পারে। চিকিৎসাবিজ্ঞান বলছে, ডিম্বাণু নির্গমনের (Ovulation) কাছাকাছি সময়ে খুব অল্প সময়ের ব্যবধানে (যেমন একই দিনে) যদি কোনো নারী একাধিক পুরুষের সাথে সম্পর্কে জড়ান, তবে তার ওই দুটি আলাদা ডিম্বাণু দুই ভিন্ন পুরুষের শুক্রাণু দ্বারা নিষিক্ত হতে পারে।

ব্রাজিলের এই তরুণীর ক্ষেত্রে ঠিক এমনটাই ঘটেছিল। তিনি একই দিনে দুজন ভিন্ন পুরুষের সাথে সম্পর্কে জড়িয়েছিলেন। ফলে তার গর্ভে বেড়ে ওঠা যমজ শিশুরা একই মায়ের গর্ভ এবং জেনেটিক্স শেয়ার করলেও, তাদের বাবা ভিন্ন।

বাচ্চাদের বয়স যখন আট মাসের কাছাকাছি, তখন পিতৃত্ব নিয়ে সন্দেহ দূর করতে ওই তরুণী প্রথম ব্যক্তির ডিএনএ টেস্ট করান। ফলাফলে দেখা যায়, ওই ব্যক্তির ডিএনএ-র সাথে কেবল একটি শিশুর জিন মিলেছে। এরপর তরুণী দ্বিতীয় ব্যক্তির সাথে যোগাযোগ করেন এবং তার টেস্ট করানো হলে অন্য শিশুটির সাথে তার ডিএনএ হুবহু মিলে যায়!

🧑‍⚕️ডা. তুলিও হোর্হে ফ্রাঙ্কো নামের ওই তরুণীর চিকিৎসকের মতে, পৃথিবীতে এ যাবৎকালে এমন ঘটনা খুব কমই রেকর্ড করা হয়েছে, যার সংখ্যা মাত্র ২০টির মতো।

Shout out to my newest followers! Excited to have you onboard! ডাঃ সাদিকুল ইসলাম, ডা. শফিউল্লাহ মাহমুদ, Saleh Ahamed, Ap...
20/01/2026

Shout out to my newest followers! Excited to have you onboard! ডাঃ সাদিকুল ইসলাম, ডা. শফিউল্লাহ মাহমুদ, Saleh Ahamed, Apon Ahmed

আলহামদুলিল্লাহ,ওভারিয়ান সিস্টের আর একটি সফল চিকিৎসা। আয়ুর্বেদিক মেডিকেল সিস্টেমে ওভারিয়ান সিস্ট ভালো হয় এবং বন্ধ্যাত্ব চ...
10/01/2026

আলহামদুলিল্লাহ,
ওভারিয়ান সিস্টের আর একটি সফল চিকিৎসা।
আয়ুর্বেদিক মেডিকেল সিস্টেমে ওভারিয়ান সিস্ট ভালো হয় এবং বন্ধ্যাত্ব চিকিৎসায় অনেক বেশি কার্যকরী।






Dr Md Saiful Alam

23/10/2025

মস্তিষ্ক থেকে কৃমি অপসারণ: একটি বিরল অস্ত্রোপচার

​একজন নিউরোসর্জন অসাধারণ পদ্ধতি অবলম্বন করে একজন মহিলার মস্তিষ্ক থেকে ৮ সেন্টিমিটার লম্বা একটি জীবন্ত কৃমি বের করে এনেছেন। ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়াতে ২০২৩ সালে।

​বিজ্ঞানীরা একটি অভূতপূর্ব ঘটনা প্রকাশ করেছেন যেখানে তারা সফলভাবে একজন ৬৪ বছর বয়সী অস্ট্রেলিয়ান মহিলার মস্তিষ্ক থেকে একটি জীবন্ত পরজীবী কৃমি আবিষ্কার করে তা অপসারণ করেছেন।
​একটি বায়োপসির সময়, নিউরোসার্জন ফোরসেপস ব্যবহার করে এমআরআই স্ক্যানে দৃশ্যমান একটি ক্ষতস্থান (হালকা ধূসর অংশ) থেকে পরজীবীটিকে চিহ্নিত করে তা বের করে আনেন।

​নিউরোসর্জন ব্যাখ্যা করেছেন, "আমি টিউমার-ধারণকারী ফোরসেপস ব্যবহার করি এবং অপ্রত্যাশিতভাবে একটি সরল, কিলবিল করা রেখা বের করে আনি। আমার জুনিয়র ডাক্তার প্রথমে এটিকে একটি ধমনী বলে ভুল করেছিলেন, কিন্তু আমি স্পষ্ট করে দিই যে আমরা কোনো ধমনী থেকে অনেক দূরে আছি। আমি নড়াচড়া লক্ষ্য করি এবং দ্রুত এটি আমার ফোরসেপস থেকে সরিয়ে নিতে বলি। আমরা তাৎক্ষণিকভাবে এটিকে একটি প্যাথলজি পাত্রে রাখি এবং এটি ছিল একটি জোরালোভাবে কিলবিল করা কৃমি।"

​মহিলাটি সপ্তাহ ধরে পেটে ব্যথা এবং ডায়রিয়া-তে ভুগেছিলেন, যা অবশেষে রাতে ঘাম এবং শুষ্ক কাশি-তে পরিণত হয়। তবে, এই লক্ষণগুলি আরও গুরুতর সমস্যা, যেমন ভুলে যাওয়া এবং বিষণ্ণতা-তে বিকশিত হয়, যা সম্ভবত কৃমির কার্যকলাপের কারণে মস্তিষ্কের বিভিন্ন অঞ্চলকে প্রভাবিত করেছিল।
​প্রায় ৮ সেন্টিমিটার (৩ ইঞ্চির বেশি) লম্বা এই কৃমিটি একটি বিরল পরজীবী যা অফিডাসকারিস রবার্টসি (Ophidascaris Robertsi) নামে পরিচিত। এটি গোলকৃমি (Roundworm) বা হেলমিন্থ (Helminth) পরিবারের অন্তর্ভুক্ত। সাধারণত, এই গোলকৃমি কার্পেট পাইথন (Carpet Pythons)-এর মধ্যে থাকে। কৃমির ডিমগুলি সাপের মলের মধ্যে পাওয়া যায়, যা ঘাসকে দূষিত করে। ছোট স্তন্যপায়ী প্রাণীগুলি সেই দূষিত ঘাস খায় এবং এই স্তন্যপায়ী প্রাণীগুলি পরবর্তীতে কার্পেট পাইথনদের শিকার হয়, যা এর দুটি পোষকের মধ্যে কৃমির জীবনচক্র সম্পূর্ণ করে।

​এই ক্ষেত্রে, মহিলাটি একজন "আকস্মিক পোষক (accidental host)" হয়েছিলেন। তিনি কার্পেট পাইথনের আবাসস্থলের কাছাকাছি থাকতেন এবং রান্নার জন্য স্থানীয় গাছপালা খুঁজতে গিয়ে অসাবধানতাবশত কৃমির ডিম খেয়ে ফেলেন।
​কৃমিটি তার অন্ত্রের মধ্যে বিকশিত হয় এবং রক্তপ্রবাহের মাধ্যমে তার মস্তিষ্কে চলে যায়।

​কৃমির উপস্থিতির প্রতিক্রিয়ায়, শরীর একটি প্রদাহজনক প্রতিক্রিয়া (inflammatory response) শুরু করে, যার ফলে মস্তিষ্কে প্রদাহজনক টিস্যু বা গ্রানুলোমা (granuloma) গঠিত হয়। আক্রান্ত স্থানের উপর নির্ভর করে, এই প্রদাহের কারণে বিভিন্ন উপসর্গ দেখা যেতে পারে, যার মধ্যে রয়েছে চাপ-সম্পর্কিত সমস্যা যেমন মাথাব্যথা, বমি, দৃষ্টি ঝাপসা হওয়া, বিভ্রান্তি, পরিবর্তিত সংবেদনশীল উপলব্ধি, এবং জ্ঞানীয় দুর্বলতা (cognitive impairments) যেমন ভুলে যাওয়া, বুঝতে অসুবিধা, গণনা করতে অসুবিধা, দিশেহারা ভাব, খিঁচুনি এবং এপিলেপসি (epilepsy)—এ সবই প্রদাহজনক টিস্যু দ্বারা মস্তিষ্কের উত্তেজনার কারণে ঘটে।

ডাঃ মোঃ সাইফুল আলম
আল-রাজী হেলথ এন্ড হিজামা সেন্টার Al-Razi Health & Hijama Centre

20/10/2025

Alhamdulillah, Abdominal acupuncture at আল-রাজী হেলথ এন্ড হিজামা সেন্টার Al-Razi Health & Hijama Centre, Satkhira.










নাম তার চন্দনা। সে জানেনা তার কী অসুখ।   কেউ বলেনি কোনদিন! যতদিন যতবার সে জ্বরের জন্য নাপা বড়ি খেয়েছে  - ততদিন ততবার তা...
16/10/2025

নাম তার চন্দনা। সে জানেনা তার কী অসুখ। কেউ বলেনি কোনদিন!

যতদিন যতবার সে জ্বরের জন্য নাপা বড়ি খেয়েছে - ততদিন ততবার তার ঠোঁটের এই দশা হয়েছে! নাপার জেনেরিক নাম প্যারাসিটামল।

আসলে চন্দনার প্যারাসিটামলের পার্শ্ব প্রতিক্রিয়া হত যার নাম Fixed drug reaction বা এফ ডি আর।

চন্দনার প্যারাসিটামল খেলে চন্দনার দূ'ঠোঁট কালো হয়ে যায়।অনেকদিন থাকে। কোন ঔষধ ছাড়াই আবার মিলিয়ে যায়।

চন্দনা আজ তার নিজের রোগ সন্মন্ধে জানলো। সে আর কোনদিন প্যারাসিটামল জাতীয় ঔষধ খাবে না।

সুতরাং নিজের ইচ্ছামত ঔষধ না খেয়ে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করুন।

[সংগৃহীত ও পরিমার্জিত ]

12/10/2025

আজ ১২ অক্টোবর বিশ্ব আর্থ্রাইটিস দিবস। বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি পালিত হচ্ছে।
এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—অ্যাচিভ ইওর ড্রিমস (তোমার স্বপ্ন অর্জন করো)। একজন আর্থ্রাইটিস রোগী চেষ্টা করলে তাঁর স্বপ্ন পূরণ করতে পারবেন, লক্ষ্য জয় করতে পারবেন। "শারীরিক কোনো বাধা তাঁর প্রতিবন্ধকতা হতে পারবে না", এটিই এই বছরের বার্তা।

আর্থ্রাইটিস অত্যন্ত পরিচিত একটি রোগ। জীবনযাত্রার সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে পড়েছে এই রোগ। সমাজের আর্থসামাজিক বোঝা হিসেবে এই রোগ দিন দিন বেড়েই চলেছে।

আর্থ্রাইটিসের আক্ষরিক অর্থ হলো এটি এমন একটি রোগ, যেখানে শরীরের সব জয়েন্টে যন্ত্রণাদায়ক অনুভূতি হয়। তবে এ রোগ সম্পর্কে অসচেতনতা ও অজ্ঞতার ওপর নির্ভর করে মানুষ নানারকম ধারণার বশবর্তী হয়ে পড়ে। আর সেই ধারণাগুলো কাটিয়ে সচেতনতা বিস্তার করতেই বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব আর্থ্রাইটিস দিবস।

১৯৯৬ সাল থেকে ‘ওয়ার্ল্ড আর্থ্রাইটিস ডে’ দিবসটি ‘আর্থ্রাইটিস অ্যান্ড রিউমেটিজম ইন্টারন্যাশনাল’-এর তত্ত্বাবধানে পালিত হয়ে আসছে। জয়েন্ট বা অস্থিসন্ধির ব্যথার মূল কারণ এর প্রদাহ। সঠিক পরিসংখ্যান না থাকলেও বিশ্বব্যাপী আর্থ্রাইটিস আক্রান্তের সংখ্যা কম নয়।

রিউমাটয়েট আর্থ্রাইটিস, স্পনডাইলো আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিসসহ ১২০টি বড় ধরনের রোগসহ প্রায় ৭০০ রোগের সমন্বয় হলো আর্থ্রাইটিস।

বাংলাদেশের ২৬ শতাংশ মানুষ কোনো না কোনো ধরনের আর্থ্রাইটিস বা বাতব্যথায় ভুগছেন। তাদের মধ্যে ২৪ শতাংশের কর্মক্ষমতা কম।

আর্থ্রাইটিসে আক্রান্তের জোড়ায় জোড়ায় ব্যথা থাকে এবং এ ব্যথা ধীরে ধীরে বিস্তার লাভ করে। হাত-পায়ের ছোট ছোট জোড়া বেশি আক্রান্ত হয়। প্রায়ই সমানভাবে দুই পাশের অর্থাৎ ডান ও বাঁদিকের জোড়াগুলোতে হয়। অনেক সময় ঘাড়েও ব্যথা হতে পারে। এ রোগের ব্যথা কাজ করলে কমে, বিশ্রাম নিলে বেড়ে যায়।

কনভেনশনাল বা ওয়েস্টার্ন মেডিসিনের পাশাপাশি
আর্থ্রাইটিসের ব্যথা নিরাময়ে পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত ইউনানী বা আয়ুর্বেদিক মেডিসিন ও রেজিমেন্টাল থেরাপি সমূহ যেমন পঞ্চকর্ম, অগ্নিকর্ম, আকুপাংচার, রক্তমোক্ষণ বা হিজামা ইত্যাদি বেশ কার্যকরী। আয়ুর্বেদিক বা ইউনানী মেডিসিন, ডায়েট, সংযত জীবনাচরণ ও বিভিন্ন ধরনের থেরাপির মাধ্যমে বেশিরভাগ ক্ষেত্রে আর্থাইটিস সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ ও নিরাময় সম্ভব। তবে, দরকার সরকারি পৃষ্ঠপোষকতা ও গবেষণা।

ডাঃ মোঃ সাইফুল আলম
কনসালটেন্ট ও সাইকোথেরাপিস্ট
আল-রাজী হেলথ এন্ড হিজামা সেন্টার, সাতক্ষীরা
আল-রাজী হেলথ এন্ড হিজামা সেন্টার Al-Razi Health & Hijama Centre





🏖️স্তন ক্যান্সার নির্ণয়ে আল্ট্রাসোনোগ্রাফির (USG) ভূমিকা🏖️🇧🇩বাংলাদেশে স্তন ক্যান্সারের হার দ্রুত বাড়ছে, আর প্রাথমিক পর্য...
10/10/2025

🏖️স্তন ক্যান্সার নির্ণয়ে আল্ট্রাসোনোগ্রাফির (USG) ভূমিকা🏖️

🇧🇩বাংলাদেশে স্তন ক্যান্সারের হার দ্রুত বাড়ছে, আর প্রাথমিক পর্যায়ে সঠিকভাবে শনাক্ত করা গেলে সম্পূর্ণ নিরাময়ের সম্ভাবনা অনেক বেশি। এজন্য শুধুমাত্র “ম্যামোগ্রাফি” নয়, আল্ট্রাসোনোগ্রাফি (USG)-ও এখন ব্রেস্ট ক্যান্সার ম্যানেজমেন্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান।

➡️USG কীভাবে কাজ করে?

USG বা আল্ট্রাসোনোগ্রাফি শব্দতরঙ্গের মাধ্যমে স্তনের টিস্যুর ভেতরের গঠনকে দৃশ্যমান করে। এটি রেডিয়েশন-মুক্ত, ব্যথাহীন, এবং নিরাপদ একটি পদ্ধতি — যা টিস্যুর ঘনত্ব, টিউমারের প্রকৃতি এবং অবস্থান স্পষ্টভাবে দেখাতে পারে।

➡️স্তন ক্যান্সার নির্ণয়ে USG এর ভূমিকা:

১. Dense Breast এ বেশি কার্যকর:
যেসব মহিলার স্তন টিস্যু dense বা ঘন (সাধারণত ৪০ বছরের নিচে বয়স), তাদের ক্ষেত্রে ম্যামোগ্রাফিতে ছোট ক্ষুদ্র টিউমার খুঁজে পাওয়া নাও যেতে পারে। সেখানে USG অনেক সময় সেই টিউমার শনাক্ত করতে সক্ষম হয়।

২. Solid vs Cystic পার্থক্য নির্ণয়:
USG দ্বারা বোঝা যায় চাকা বা দলাটি solid নাকি তরল (cystic) — যা পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৩. বায়োপসি গাইড হিসেবে ব্যবহৃত হয়:
যখন টিস্যু সংগ্রহ (core biopsy / FNAC) প্রয়োজন হয়, তখন USG-guided biopsy সবচেয়ে নিরাপদ ও নির্ভুল উপায়।

৪. চিকিৎসার পর ফলো-আপ:
কেমোথেরাপির পর রোগীর টিউমারের আকার কমছে কি না, বা নতুন কোনো লেশান তৈরি হয়েছে কি না, তা পর্যবেক্ষণের জন্য USG খুব কার্যকর।

৫. নোডাল ইনভলভমেন্ট মূল্যায়ন:
বগলের (axillary) লিম্ফ নোডে ছড়িয়েছে কি না, সেটিও USG দ্বারা প্রাথমিকভাবে মূল্যায়ন করা যায়।

➡️USG এর বিশেষ সুবিধাসমূহ:

ক. কোনো রেডিয়েশন ঝুঁকি নেই
খ. গর্ভবতী নারী ও তরুণ রোগীদের জন্য নিরাপদ
গ. সাশ্রয়ী ও সহজলভ্য
ঘ. রোগ নির্ণয় ও চিকিৎসা পরিকল্পনা উভয় ক্ষেত্রেই সহায়ক

প্রাথমিক স্তরে ব্রেস্ট ক্যান্সার শনাক্ত করতে “Triple Assessment” অর্থাৎ
1️⃣ ক্লিনিক্যাল পরীক্ষা
2️⃣ ইমেজিং (USG ± Mammography)
3️⃣ বায়োপসি
— এই তিনটি ধাপই সবচেয়ে নির্ভরযোগ্য সমন্বিত পদ্ধতি।

তাই স্তনে কোনো চাকা বা দলা , ব্যথা বা চামড়ার পরিবর্তন অনুভব করলে অবহেলা করবেন না। প্রথম ধাপে একটি ব্রেস্ট USG করান এবং অভিজ্ঞ অনকোলজিস্ট বা সার্জনের পরামর্শ নিন।সময়মতো সঠিক পদক্ষেপই বাঁচাতে পারে ।
শেয়ার করুন, অন্যকে জানার সুযোগ করে দিন।







Address

Al-Razi Health & Hijama Centre, Bina Kuthir (2-B, 2nd Floor), Narkeltola More
Satkhira

Opening Hours

Monday 14:00 - 21:00
Tuesday 14:00 - 21:00
Wednesday 14:00 - 21:00
Thursday 14:00 - 21:00
Saturday 14:00 - 21:00
Sunday 14:00 - 21:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al-Razi Health & Hijama Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share