Dr.Dipan-ENT Specialist

Dr.Dipan-ENT Specialist নাক-কান-গলা,থাইরয়েড বিশেষজ্ঞ ও হেড-নেক সার্জন
চেম্বার:ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার & এসডি হাসপাতাল, সাতক্ষীরা।
যোগাযোগ:০১৩২৪-৪০৩৫৭৩;০১৭০১-৪১৩৪১৩

🌙✨ সবাইকে ঈদ- উল ভেতরের শুভেচ্ছা  ✨🌙সবার জীবনে ঈদ বয়ে আনুক শান্তি, সুখ আর অনাবিল আনন্দ।আপনার ও আপনার পরিবারের জন্য রইল আ...
21/03/2026

🌙✨ সবাইকে ঈদ- উল ভেতরের শুভেচ্ছা ✨🌙
সবার জীবনে ঈদ বয়ে আনুক শান্তি, সুখ আর অনাবিল আনন্দ।
আপনার ও আপনার পরিবারের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।
ঈদ হোক আনন্দময়, নিরাপদ ও ভালোবাসায় ভরা ❤️
💐ঈদ মোবারক 💐

21/03/2026
12/03/2026

👂রোগীর কান থেকে বের করা জীবন্ত মাছি⁉️
একই রোগীর কানে পাওয়া যায় ম্যাগোট( সদ্য প্রস্ফুটিত চলাচলে সক্ষম পোকার বাচ্চা ) ও লার্ভা।
👉সাবধানে থাকুন, সুস্থ থাকুন।

⭕নলতা চেম্বার: ফ্যামিলি হেলথ কেয়ার ল্যাব,রওজা শরীফ মোড়,নলতা, কালিগঞ্জ, সাতক্ষীরা।সিরিয়াল: ০১৩২৪-৭৪৪৯৩০🕒 সময়সূচিঃ🔹 বৃহস...
01/03/2026

⭕নলতা চেম্বার: ফ্যামিলি হেলথ কেয়ার ল্যাব,
রওজা শরীফ মোড়,নলতা, কালিগঞ্জ, সাতক্ষীরা।
সিরিয়াল: ০১৩২৪-৭৪৪৯৩০
🕒 সময়সূচিঃ
🔹 বৃহস্পতিবার: বিকাল ৩টা – রাত ৮টা
🔹 শুক্রবার: সকাল ৯টা - দুপুর ১টা

⭕👃👂🗣️ নাক, কান ও গলার যেকোনো সমস্যায়
চিকিৎসা ও অপারেশনের জন্য-

ডা. দীপন বিশ্বাস
নাক-কান-গলা, থাইরয়েড রোগ বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন
⭕সাতক্ষীরা চেম্বারঃ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার & এসডি হাসপাতাল, সাতক্ষীরা।

📢📣নতুন চেম্বার-নলতা📯🔊⭕👃👂🗣️ নাক, কান ও গলার যেকোনো সমস্যায় চিকিৎসা ও অপারেশনের জন্য-ডা. দীপন বিশ্বাসনাক-কান-গলা, থাইরয়েড ...
21/02/2026

📢📣নতুন চেম্বার-নলতা📯🔊

⭕👃👂🗣️ নাক, কান ও গলার যেকোনো সমস্যায় চিকিৎসা ও অপারেশনের জন্য-

ডা. দীপন বিশ্বাস
নাক-কান-গলা, থাইরয়েড বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন

⭕নলতা চেম্বার: ফ্যামিলি হেলথ কেয়ার ল্যাব,
রওজা শরীফ মোড়,নলতা, কালিগঞ্জ, সাতক্ষীরা।
সিরিয়াল: ০১৩২৪-৭৪৪৯৩০
🕒 সময়সূচিঃ
🔹 বৃহস্পতিবার: বিকাল ৩টা – রাত ৮টা
🔹 শুক্রবার: সকাল ৯টা - দুপুর ১টা

⭕সাতক্ষীরা চেম্বারঃ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার & এসডি হাসপাতাল, সাতক্ষীরা।

🛌ঘুমের মধ্যে কেন নাক ডাকে❓- মুক্তির উপায়❗♻️অনেকেই নাক ডাকাকে “স্বাভাবিক” মনে করেন। কিন্তু সব নাক ডাকা নিরীহ নয়। কখনও কখ...
15/02/2026

🛌
ঘুমের মধ্যে কেন নাক ডাকে❓- মুক্তির উপায়❗

♻️অনেকেই নাক ডাকাকে “স্বাভাবিক” মনে করেন। কিন্তু সব নাক ডাকা নিরীহ নয়। কখনও কখনও এটি হতে পারে Sleep Apnoea–এর মতো গুরুতর সমস্যার লক্ষণ।

🔎 নাক ডাকার কারণ-
✔️ স্থূলতা
✔️ নাক বন্ধ (হাড় বাঁকা, নাকের হাড় বৃদ্ধি , অ্যালার্জিক রাইনাইটিস, পলিপ)
✔️ বড় টনসিল/অ্যাডিনয়েড (বিশেষত শিশুদের ক্ষেত্রে)
✔️ অ্যালকোহল সেবন
✔️ চিত হয়ে ঘুমানো
✔️ বয়সজনিত পেশী শিথিলতা

⚠️ কখন সতর্ক হবেন?
🔸 ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হয়ে যাওয়া
🔸 হঠাৎ হাঁপিয়ে ওঠা
🔸 সকালে মাথাব্যথা
🔸 অতিরিক্ত দিনের ঘুমঘুম ভাব
🔸 মনোযোগে ঘাটতি
🔸 উচ্চ রক্তচাপ
এগুলো Obstructive Sleep Apnoea (OSA)–এর লক্ষণ হতে পারে।

🩺 চিকিৎসা ও পরামর্শ
✍️কারণভিত্তিক চিকিৎসাই মূল লক্ষ্য।
🔹 ওজন নিয়ন্ত্রণ
🔹 কাত হয়ে ঘুমানো
🔹 নাকের সমস্যা থাকলে চিকিৎসা করা
🔹 প্রয়োজনীয় ক্ষেত্রে CPAP থেরাপি
🔹 কিছু ক্ষেত্রে ওরাল অ্যাপ্লায়েন্স ডিভাইস ব্যবহার
🔹প্রয়োজনীয় ক্ষেত্রে অপারেশন

📌 গুরুত্বপূর্ণ কথা
নাক ডাকা শুধু শব্দের সমস্যা নয় — এটি হৃদরোগ, স্ট্রোক, ডায়াবেটিসের ঝুঁকিও বাড়াতে পারে যদি Sleep Apnoea থেকে থাকে।

সমস্যা থাকলে নাক-কান-গলা বিশেষজ্ঞের পরামর্শ নিন। সঠিক সময়ে চিকিৎসা নিলে সুস্থ ও শান্ত ঘুম সম্ভব।
🩺 সচেতনতা বাড়ান, সুস্থ থাকুন।
#নাকডাকা
⭕👃👂🗣️ নাক, কান ও গলার যেকোনো সমস্যায় পরামর্শ ও চিকিৎসার জন্য-

ডা. দীপন বিশ্বাস
নাক-কান-গলা, থাইরয়েড রোগ বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন
📞 সিরিয়াল ও যোগাযোগ:
০১৩২৪-৪০৩৫৭৩, ০১৭০১-৪১৩৪১৩

⭕চেম্বারঃ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার & এসডি হাসপাতাল, সাতক্ষীরা।
🕒 সময়সূচিঃ
🔹 শনিবার থেকে বুধবার: বিকাল ৩টা – রাত ৮টা
🔹 শুক্রবার: সকাল ৯টা – বিকাল ৫টা

🔺টনসিল অপারেশন- কখন করাবেন❓🔺♻️ সাধারণত শিশু এবং কিশোরদের টনসিলের সমস্যা বেশি হয়ে থাকে। তবে টনসিলের সমস্যা হলেই যে অপারেশ...
03/02/2026

🔺টনসিল অপারেশন- কখন করাবেন❓🔺

♻️ সাধারণত শিশু এবং কিশোরদের টনসিলের সমস্যা বেশি হয়ে থাকে। তবে টনসিলের সমস্যা হলেই যে অপারেশন লাগবে বিষয়টি এমন নয়। যথাযথ চিকিৎসা নিলে বেশিরভাগ ক্ষেত্রেই টনসিলের সমস্যা নিয়ন্ত্রণে থাকে বা ভালো হয়ে যায়।

⛔যেসব ক্ষেত্রে টনসিলের অপারেশন লাগেঃ

১)বারবার টনসিলের ইনফেকশন এবং গলা ব্যথা হওয়া
২)একাধিকবার টনসিলের চারপাশে এবসেস/পুঁজ হওয়া
৩)টনসিলের অতিবৃদ্ধর কারণে শ্বাসনালী আটকে যাওয়া।
৪)টনসিল অতিবৃদ্ধির কারণে স্লিপ অ্যাপনিয়া বা ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হয়ে যাওয়া
৫)টনসিলের অতিবৃদ্ধির জন্য খাবার খেতে সমস্যা হওয়া।
৬)টনসিলে ক্যান্সারের সন্দেহ বা প্রমাণিত হওয়া
৭)এছাড়া আরও কিছু কারণ রয়েছে।
⚠️(তবে সাধারণত ৩ বছরের আগে বাচ্চাদের টনসিল অপারেশন করা হয় না।)

✅টনসিলের প্রদাহ বা সমস্যায় যথাযথ চিকিৎসার জন্য নাক-কান-গলা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
⭕👃👂🗣️ নাক, কান ও গলার যেকোনো সমস্যায় পরামর্শ ও চিকিৎসার জন্য-

ডা. দীপন বিশ্বাস
নাক-কান-গলা, থাইরয়েড বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন
📞 সিরিয়াল ও যোগাযোগ:
০১৩২৪-৪০৩৫৭৩, ০১৭০১-৪১৩৪১৩

⭕চেম্বারঃ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার & এসডি হাসপাতাল, সাতক্ষীরা।
🕒 সময়সূচিঃ
🔹 শনিবার থেকে বুধবার: বিকাল ৩টা – রাত ৮টা
🔹 শুক্রবার: সকাল ৯টা – বিকাল ৫টা

25/01/2026

🚼মাত্র ১০ মাসের বয়সের বাচ্চার কানের ময়লা পরিষ্কার করা হলো 👍

22/01/2026

⁉️বাচ্চাদের কানে ময়লা জমাট বেঁধে যাওয়া খুবই কমন একটি সমস্যা।
🚼আপনার বাচ্চা চঞ্চল হোক, দুষ্টু হোক, কানে হাত দিলেই কান্না করে, কানে হাতই দিতে দেয় না, যে বিষয়ই থাকুক না কেন আমার কাছে নিয়ে আসার দায়িত্ব আপনার। বাচ্চার কানের ময়লা বের করা, কান পরিষ্কার করা এবং চিকিৎসার দায়িত্ব আমার। ✅

🧒 এডিনয়েড – শিশুদের নীরব ঘাতক⁉️⭕অনেক শিশুই দিনের পর দিন মুখ খুলে শ্বাস নেয়, রাতে নাক ডাকে, কিংবা বারবার সর্দি–কাশি ও কান...
18/01/2026

🧒 এডিনয়েড – শিশুদের নীরব ঘাতক⁉️

⭕অনেক শিশুই দিনের পর দিন মুখ খুলে শ্বাস নেয়, রাতে নাক ডাকে, কিংবা বারবার সর্দি–কাশি ও কান ব্যথায় ভোগে।
অভিভাবকরা অনেক সময় এটাকে তুচ্ছ ভেবে উপেক্ষা করেন।
⁉️কিন্তু এর পেছনে থাকতে পারে একটি নীরব সমস্যা—এডিনয়েড বড় হয়ে যাওয়া।

🔍 এডিনয়েড কী?
এডিনয়েড হলো নাকের পেছনে অবস্থিত লিম্ফয়েড টিস্যু, যা অস্বাভাবিকভাবে বড় হলে শিশুর জন্য মারাত্মক সমস্যা তৈরি করতে পারে।

🚨 এডিনয়েড বড় হলে কী কী সমস্যা হয়?
✔️ নাক বন্ধ থাকে
✔️মুখ দিয়ে শ্বাস নেয়
✔️ রাতে নাক ডাকা
✔️ শ্বাস থেমে যাওয়া (Sleep apnea)
✔️ বারবার সর্দি–কাশি, সাইনুসাইটিস
✔️ কানে ব্যথা হয়

⚠️ কেন একে “নীরব ঘাতক” বলা হয়?
কারণ—
🔸 ধীরে ধীরে সমস্যা বাড়ে
🔸 ব্যথা না থাকায় বোঝা যায় না
🔸 কিন্তু দীর্ঘমেয়াদে কান, নাক, কথা বলা ও বুদ্ধিবৃত্তি বিকাশে সমস্যা হয়
🔸শ্রবণশক্তি কমে যায়
🔸 কথা বলতে দেরি করে
🔸পড়াশোনায় মনোযোগ কম
🔸পরীক্ষার ফলাফল খারাপ হওয়া
🔸 মুখের গঠন বদলে যাওয়া (Adenoid facies)
🔸শিশুর স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়া

🩺 কখন ENT বিশেষজ্ঞ দেখাবেন?
👉 শিশু যদি—
• সবসময় মুখ দিয়ে শ্বাস নেয়
• রাতে নিয়মিত নাক ডাকে
• বারবার কান/নাকের সংক্রমণে ভোগে
• শুনতে বা কথা বলতে দেরি করে
👉 দেরি না করে ENT বিশেষজ্ঞের পরামর্শ নিন।
💡 চিকিৎসা
✔️ প্রাথমিক পর্যায়ে ওষুধে উপকার হতে পারে
✔️ প্রয়োজন হলে Adenoidectomy একটি নিরাপদ ও কার্যকর সমাধান

📌 সময়মতো চিকিৎসা নিলে শিশু ফিরে পায় স্বাভাবিক শ্বাস, শ্রবণ ও সুন্দর ভবিষ্যৎ।
👉 সচেতন হোন, অন্যদেরও সচেতন করুন।
👉 পোস্টটি শেয়ার করুন—একটি শিশুর জীবন বদলে যেতে পারে।

⭕👃👂🗣️ নাক, কান ও গলার যেকোনো সমস্যায় পরামর্শ ও চিকিৎসার জন্য-

ডা. দীপন বিশ্বাস
নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ ও সার্জন
📞 সিরিয়াল ও যোগাযোগ:
০১৩২৪-৪০৩৫৭৩, ০১৭০১-৪১৩৪১৩

⭕চেম্বারঃ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার & এসডি হাসপাতাল, সাতক্ষীরা।
🕒 সময়সূচিঃ
🔹 শনিবার থেকে বুধবার: বিকাল ৩টা – রাত ৮টা
🔹 শুক্রবার: সকাল ৯টা – বিকাল ৫টা

15/01/2026

🥭বাচ্চাদের খাওয়ানোর উপায়🍎

⭕সাধারণত বাচ্চাদের মায়েদের অভিযোগ থাকে আমার বাচ্চা খাইতে চায়না। এটা সব মায়েদেরই অভিযোগ। প্রকৃত ঘটনা হচ্ছে এটাই বাচ্চাদের স্বভাবজাত বৈশিষ্ট্য।

🍏বাচ্চারা বড়দের মত সব খাবার ঠিকঠাক মতো খেয়ে ফেলবে বিষয়টি এমন নয়। বাচ্চাকে খাওয়ানোর জন্য সময় নিয়ে খাওয়াতে হবে।
বাচ্চারা সব সময় মায়ের কাছাকাছি থাকতে চায়, কারণ এটাই তাদের কাছে আনন্দের বিষয়।
মা ও শিশুর এই ভালোবাসার বন্ধন সৃষ্টিকর্তা প্রদত্ত। 🙏

🍊খাওয়ার সময় বাচ্চারা একটু করে খাবে, একটু খেলাধুলা করবে, একটু দৌড়াদৌড়ি করবে একটু লুকোচুরি করবে। এভাবে সে খাওয়ার সময়টাকে দীর্ঘায়িত করতে চায় যাতে করে বেশি সময় মায়ের কাছাকাছি থাকা যায়। সে মনে করে খাবার শেষ হয়ে গেলেই মা তার কাছ থেকে চলে যাবে।

🫘এছাড়াও আরো কিছু বিষয় মনে রাখতে হবে:
বাচ্চাদের পাকস্থলী ছোট তারা একবারে বেশি খাবার খেতে পারে না, যে বিষয়টা অনেক সময় মায়েরা বুঝতে পারেন না। 🍋
বাচ্চার শারীরিক বৃদ্ধি ঠিক থাকলেও মায়েরা মনে করেন বাচ্চা ঠিকমতো খাচ্ছে না। বাচ্চারা চাহিদা অনুযায়ী খাওয়ার পরেও স্বভাবজাত কারণে মায়েরা উদ্বিগ্ন হয়ে পড়েন।🍉
🍅বাচ্চাদের পরিবারের সকলের সাথে খাবার খেতে দিন। প্রতিদিন যা রান্না হয় সেই খাবারই একটু ঝাল ও মসলা কম দিয়ে রান্না করে বাচ্চাকে খেতে দিন। খাবার মেনুতে মাঝে মাঝে পরিবর্তন নিয়ে আসুন।🍌

👉বাচ্চাকে খাওয়ানোর সহজ কোনো উপায় নাই। সময় ও ধৈর্য নিয়ে চেষ্টা করলে অবশ্যই বাচ্চাকে খাওয়াতে পারবেন।

Address

Satkhira

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Dipan-ENT Specialist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share