Gono Bishwabidyalay Health Club-GBHC

Gono Bishwabidyalay Health Club-GBHC It is a non-profit service organization of Gono Bishwabidyalay.

তরমুজ কেন খাবেন?ত্বকের সুস্বাস্থ্যের জন্য তরমুজ বেশ উপকারী। গ্রীষ্মকালীন এই ফলের রস আমাদের ত্বকের পানিশূন্যতা দূর করে। ত...
11/03/2026

তরমুজ কেন খাবেন?

ত্বকের সুস্বাস্থ্যের জন্য তরমুজ বেশ উপকারী। গ্রীষ্মকালীন এই ফলের রস আমাদের ত্বকের পানিশূন্যতা দূর করে। তরমুজে রয়েছে প্রচুর ভিটামিন এ, বি, সি। ভিটামিন এ শুধু ত্বক নয়, চোখ, চুল, নখ, দাঁতসহ সব অঙ্গের পুষ্টির জন্য খুবই জরুরি। গ্রীষ্মকালীন এই ফলে পানি রয়েছে শতকরা প্রায় ৯৩-৯৫ ভাগ।

কোলাজেন আমাদের ত্বকের সংকোচন রোধ করে। তরমুজ আমাদের ত্বকের কোলাজেন বৃদ্ধি করে। নিয়মিত যাঁরা নাইট ডিউটি করেন, রোদে দীর্ঘ সময় যাঁদের কাজ করতে হয়, তাঁদের ত্বকে কালচে ভাব বেড়ে যায়। চলে আসে শুষ্ক ভাব। ত্বকের শুষ্কতা দূর করার জন্য তরমুজ ত্বকের স্ক্র্যাবার হিসেবেও ব্যবহার করা যায়। তরমুজের রসে রয়েছে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট। যা আমাদের তারুণ্য বজায় রাখতে সাহায্য করে।
আমাদের সারা দেহে মাকড়সার জালের মতো ছড়িয়ে রয়েছে অসংখ্য স্নায়ু। মুখের ত্বকেও রয়েছে অগণিত স্নায়ু। এই স্নায়ুগুলোকে সঠিকভাবে কাজ করার জন্য ভিটামিন বি খুবই দরকারি। তরমুজে রয়েছে ভিটামিন বি, যা সারা দেহের স্নায়ুর পুষ্টি জোগায় এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে।

অনেকের মুখ ও ঘাড়ে ব্রণ হয়। তরমুজে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান। যা ত্বকের ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সাহায্য করে। পরিণামে ব্রণ তৈরি হওয়ার ব্যাকটেরিয়া কমে যায়। ত্বক পরিষ্কারক হিসেবেও তরমুজ পালন করে গুরুত্বপূর্ণ ভূমিকা।
ছোট–বড় সব বয়সের মানুষের জন্য তরমুজ খুবই উপকারী ফল। এই ফলে পানির পরিমাণ বেশি হওয়ায় শরীরের অম্ল–ক্ষারের ভারসাম্য বজায় রাখে, দূর করে ক্লান্তিভাব। তরমুজে রয়েছে খনিজ লবণের উপস্থিতি। ত্বক, চুল, দাঁত, হাড় ও নখের পুষ্টির জন্য খনিজ লবণও ভীষণ উপকারী। তবে তরমুজ টাটকা অবস্থায় খাওয়াই উত্তম। এই ফল ফ্রিজে দীর্ঘদিন সংরক্ষণ করা অনুচিত।

Congratulations and best wishes to all the selected Primary Members on behalf of the Gono Bishwabidyalay Health Club-GBH...
09/03/2026

Congratulations and best wishes to all the selected Primary Members on behalf of the Gono Bishwabidyalay Health Club-GBHC . On Sunday (08/03/26), a short seminar was organized with the Primary Members. The main objective of this seminar was to get acquainted with the new members, inform them about the club’s goals and objectives, and provide initial guidance regarding future activities.

During the seminar, detailed discussions were held about the club’s future plans, various health awareness activities, social initiatives, and the importance of active participation of the members. In addition, opinions were exchanged on how the club can play a role in increasing health awareness among students and the wider community in the coming days.

We hope that through the sincere cooperation, responsibility, and active participation of all the Primary Members, the Health Club will further strengthen its activities and play an important role in the welfare of society. Thank you all, and best wishes for the journey ahead.

সকল প্রাথমিক সদস্যদের নির্বাচিত হওয়ায় হেলথ ক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। রবিবার (০৮/০৩/২৬) প্রাইমারি মেম্বারদের সাথে একটি সংক্ষিপ্ত সেমিনারের আয়োজন করা হয়। এই সেমিনারের মূল উদ্দেশ্য ছিল ক্লাবের নতুন সদস্যদের সাথে পরিচিত হওয়া, ক্লাবের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে অবহিত করা এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে প্রাথমিক দিকনির্দেশনা প্রদান করা।

সেমিনারে ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা, বিভিন্ন স্বাস্থ্যসচেতনতা মূলক কার্যক্রম, সামাজিক উদ্যোগ এবং সদস্যদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও আগামী দিনে ক্লাবের মাধ্যমে কীভাবে শিক্ষার্থী ও সমাজের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা যায়, সে বিষয়েও মতবিনিময় করা হয়।

আমরা আশা করি, সকল প্রাথমিক সদস্যদের আন্তরিক সহযোগিতা, দায়িত্বশীলতা এবং সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে হেলথ ক্লাব তার কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে এবং সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সবাইকে ধন্যবাদ এবং ভবিষ্যৎ পথচলার জন্য শুভকামনা।

“A woman is like a tea bag—you never know how strong she is until she gets in hot water.”🌼 Eleanor Roosevelt.Happy Inter...
08/03/2026

“A woman is like a tea bag—you never know how strong she is until she gets in hot water.”
🌼 Eleanor Roosevelt.

Happy International Women’s Day.

Women are the symbol of strength, courage, and potential.
On the occasion of International Women’s Day, we extend our heartfelt greetings and respect to all women.
Women play an invaluable role in the development of society, family, and the nation. Empowering women is essential to building a healthy, safe, and equitable society.
Gono Bishwabidyalay Health Club-GBHC believes that ensuring women’s health, rights, and dignity is the key to creating a beautiful and humane society.

Gono Bishwabidyalay Health Club-GBHC

আজ International Women's Day। এই দিনটি শুধু উদযাপনের জন্য নয়—নারীর অধিকার, সম্মান ও সমান সুযোগের জন্য চলমান সংগ্রামকে ম...
07/03/2026

আজ International Women's Day।
এই দিনটি শুধু উদযাপনের জন্য নয়—নারীর অধিকার, সম্মান ও সমান সুযোগের জন্য চলমান সংগ্রামকে মনে করিয়ে দেওয়ার দিন।
নারী শুধু একটি পরিচয় নয়; নারী মানে শক্তি, সাহস, ত্যাগ এবং অনুপ্রেরণা। পরিবার, সমাজ, শিক্ষা, চিকিৎসা, বিজ্ঞান থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে নারীরা আজ তাদের যোগ্যতা ও নেতৃত্বের প্রমাণ দিচ্ছে।

এই দিনের মূল বার্তা স্পষ্ট:
নারীর প্রতি সম্মান শুধু একদিনের জন্য নয়, প্রতিদিনের আচরণে প্রতিফলিত হওয়া উচিত।

➤ সকল নারীকে জানাই সম্মান, কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা।আপনাদের শক্তি ও অবদানেই সমাজ এগিয়ে যায়।





Congratulations to all the selected members of Gono Bishwabidyalay Health Club-GBHC .Wishing you a great journey ahead i...
05/03/2026

Congratulations to all the selected members of Gono Bishwabidyalay Health Club-GBHC .
Wishing you a great journey ahead in promoting health and service.

অভিনন্দন ও শুভেচ্ছাGono Bishwabidyalay এর Veterinary Medicine & Animal Welfare Club-GB. –এর ১ম নির্বাহী কমিটিকে জানাই আন...
04/03/2026

অভিনন্দন ও শুভেচ্ছা

Gono Bishwabidyalay এর Veterinary Medicine & Animal Welfare Club-GB. –এর ১ম নির্বাহী কমিটিকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

আপনাদের নেতৃত্ব, দায়বদ্ধতা ও মানবিক উদ্যোগ প্রাণিসম্পদ উন্নয়ন এবং প্রাণী কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এই প্রত্যাশা করি।

Gono Bishwabidyalay Health Club-GBHC -এর পক্ষ থেকে নতুন কমিটির সার্বিক সফলতা, ঐক্য ও গৌরবময় পথচলা কামনা করছি।

ইফতারে বেলের শরবত কতটা উপকারী?ঠান্ডা, সুগন্ধি আর চমৎকার স্বাদের কারণে ইফতারে অনেকের টেবিলেই থাকে বেলের শরবত। প্রশ্ন হলো,...
04/03/2026

ইফতারে বেলের শরবত কতটা উপকারী?
ঠান্ডা, সুগন্ধি আর চমৎকার স্বাদের কারণে ইফতারে অনেকের টেবিলেই থাকে বেলের শরবত। প্রশ্ন হলো, বেলের শরবত কি সত্যিই শরীরের জন্য উপকারী? নাকি এটা কেবল স্বাদের ব্যাপার?

পরিমিত পরিমাণে কম চিনি দিয়ে খেলে বেলের শরবত হতে পারে একটি স্বাস্থ্যকর ও প্রশান্তিদায়ক পানীয়বেলের শরবতের উপকারিতা।

চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে বেলের কিছু উপকারিতা আছে, তবে সেসব নিয়ে বৈজ্ঞানিক প্রমাণ এখনো সীমিত। তাই বেলের শরবতকে ‘ওষুধ’ ভাবার সুযোগ নেই, বরং একে পরিমিত ও স্বাস্থ্যসম্মত পানীয় হিসেবে দেখা ভালো।

বেলের পুষ্টিগুণ
বেলে আছে কিছু গুরুত্বপূর্ণ উদ্ভিজ্জ রাসায়নিক উপাদান—ট্যানিন, ফ্ল্যাভোনয়েড ও কুমারিন।

এসব উপাদান—

শরীরের ভেতরের প্রদাহ বা ফোলা ভাব কমাতে সাহায্য করে

হজমে সহায়ক হতে পারে

রক্তে শর্করার মাত্রা কিছুটা কমাতে ভূমিকা রাখতে পারে

এ কারণেই লোকজ চিকিৎসায় বেলকে ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, হাঁপানি, ডায়াবেটিসসহ নানা সমস্যায় ব্যবহার করা হয়। তবে গবেষকদের মতে, এসব ক্ষেত্রে বেলের কার্যকারিতা নিয়ে এখনো পর্যাপ্ত ও শক্ত বৈজ্ঞানিক প্রমাণ নেই।

রোজায় বেলের শরবত কেন জনপ্রিয়?
রোজার পর শরীর পানিশূন্য ও ক্লান্ত থাকে। বেলের শরবত—

শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে

দ্রুত শক্তি জোগায়

হজমে স্বস্তি আনে

মুখের স্বাদ ফিরিয়ে আনে

বিশেষ করে যাঁরা সারা দিন রোজার পর গ্যাস্ট্রিক বা বুকজ্বালায় ভোগেন, তাঁদের কাছে বেলের শরবত আরামদায়ক মনে হতে পারে।

ডায়াবেটিক রোগীদের জন্য কতটা নিরাপদ?
বেল রক্তে শর্করার মাত্রা কমাতে পারে, এমন ইঙ্গিত কিছু গবেষণায় পাওয়া গেছে। তাই যাঁরা ডায়াবেটিসের ওষুধ বা ইনসুলিন নেন, তাঁদের ক্ষেত্রে অতিরিক্ত বেলের শরবত খেলে রক্তে শর্করা বিপজ্জনকভাবে কমে যাওয়ার ঝুঁকি থাকতে পারে।

ইফতারে কী খাবেন, কী খাবেন নাইফতার আমরা বিভিন্ন ধাপে ধাপে গ্রহণ করতে পারি। যেমন প্রথম ধাপে পানি, খেজুর দিয়ে শুরু করতে পার...
27/02/2026

ইফতারে কী খাবেন, কী খাবেন না

ইফতার আমরা বিভিন্ন ধাপে ধাপে গ্রহণ করতে পারি। যেমন প্রথম ধাপে পানি, খেজুর দিয়ে শুরু করতে পারি। দ্বিতীয় ধাপে বিভিন্ন ধরনের পানীয় পান করতে পারেন। পরবর্তী ধাপে অন্যান্য খাবার দিয়ে ইফতার শেষ করতে পারেন।

গ্যাসট্রাইটিসের সমস্যা থাকলে ডুবোতেলে ভাজা ও ঝালযুক্ত খাবার এড়িয়ে চলুন।
ওজন নিয়ন্ত্রণে রাখতে শর্করা সমৃদ্ধ খাবারের তুলনায় আমিষ এবং ভালো মানের চর্বি সমৃদ্ধ খাবার পেট ভরাতে ভালো ভূমিকা রাখে।

তবে বিশেষ কিছু ক্ষেত্রে যেমন কারও যদি ডায়াবেটিস বা অন্য কোনো জটিলতা যেমন কিডনির রোগ, উচ্চ মাত্রার ইউরিক অ্যাসিড ইত্যাদি থাকে, তাহলে ডাল ও ডাল–জাতীয় খাবারের পরিবর্তে মুড়ি, চিড়া এবং চালের গুঁড়া অথবা অ্যারারুটের তৈরি শিঙাড়া বা সমুচা, আলুপুরি, আলুর চপ ইত্যাদি খেতে পারেন।
আর বেশি ওজনের সমস্যা ও আলসার বা গ্যাসট্রাইটিসের সমস্যা থাকলে ডুবোতেলে ভাজা ও ঝালযুক্ত খাবারের পরিবর্তে কম ক্যালরিযুক্ত খাবার খেতে হবে। অথবা কম তেলে রান্না ও কম ঝালযুক্ত খাবার খেতে হবে।

গণ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির Gono Bishwabidyalay Debating Society-GBDS নবগঠিত কমিটির সকল সদস্যকে গণ বিশ্ববিদ্যালয়...
25/02/2026

গণ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির Gono Bishwabidyalay Debating Society-GBDS নবগঠিত কমিটির সকল সদস্যকে গণ বিশ্ববিদ্যালয় হেলথ ক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

আপনাদের নেতৃত্ব, যুক্তি ও চিন্তাশক্তির মাধ্যমে ক্যাম্পাসে ইতিবাচক বিতর্ক চর্চা আরও সমৃদ্ধ হবে—এই প্রত্যাশা করি। নতুন এই যাত্রায় সাফল্য, অগ্রগতি ও গৌরবময় অর্জন কামনা করছি।

শুভকামনায়,
গণ বিশ্ববিদ্যালয় হেলথ ক্লাব
Gono Bishwabidyalay Health Club-GBHC

মাহে রমজানে সাহ্‌রি, ইফতার কী খাবেন?মাহে রমজান বছরের বাকি মাসগুলো থেকে আলাদা। এবারও গ্রীষ্মকালে রোজা শুরু হবে। তাই প্রায়...
25/02/2026

মাহে রমজানে সাহ্‌রি, ইফতার কী খাবেন?

মাহে রমজান বছরের বাকি মাসগুলো থেকে আলাদা। এবারও গ্রীষ্মকালে রোজা শুরু হবে। তাই প্রায় ১৪-১৫ ঘণ্টা পানাহার থেকে বিরত থাকতে হবে। আর এই রোজার সময়ে সুস্থ থাকতে খাবার গ্রহণে সচেতন থাকতে হবে। শরীরে সুষম খাদ্য নিশ্চিত করতে হবে। শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ ও পানি—এই ছয়টি উপাদান দৈনন্দিন খাদ্যতালিকায় রাখুন।

স্বাস্থ্যকর ইফতারি :-
__________________

ইফতারে খাবেন সহজপাচ্য ও কম তেল–মসলাযুক্ত খাবার। কারণ, দীর্ঘ সময় না খেয়ে থাকার ফলে গুরুপাক ও ভারী খাবার খেলে হজমে ব্যাঘাত ঘটতে পারে। হতে পারে শারীরিক জটিলতা। তাই একটি খেজুর মুখে দিয়ে ইফতার শুরু করতে পারেন। এরপর বিশুদ্ধ খাবার পানি পান করুন অল্প অল্প করে। পানি একবারে গ্রহণ না করে বারে বারে পান করুন। ডাবের পানি, লেবুপানি, মৌসুমি ফলের জুস খেতে পারেন। এসব পানীয়র সঙ্গে যুক্ত করতে পারেন তোকমাদানা, চিয়া সিড, ইসবগুলের ভুসি, ফ্ল্যাক্স সিড ইত্যাদি। ভাজাভুজি এড়িয়ে যান। অনেকে ইফতারে ছোলা ভুনা খেতে ভালোবাসেন। তবে এই গরমে ভুনা ছোলার পরিবর্তে অঙ্কুরিত ছোলার সঙ্গে শসা, টমেটো, লেবু ও দু-তিন কোষ কাঁচা রসুন কুচি করে মিশিয়ে খেতে পারেন। দুই–তিন রকম ডালের সঙ্গে মুরগির মাংস মিশিয়ে কম মসলা দিয়ে হালিম তৈরি করে খেতে পারেন। টক দই দিয়ে লাল চিড়া, ওটস, বার্লি খেতে পারেন। এ ছাড়া টক দই, লাল চিড়া, যেকোনো মৌসুমি ফল একসঙ্গে ব্লেন্ড করে খেলেও উপকার পাবেন। বিভিন্ন মৌসুমি সবজির সঙ্গে মুরগির মাংস মিশিয়ে স্যুপ তৈরি করেও খেতে পারেন। দুধের সঙ্গে ফল, সাগুদানা ও সুজি দিয়ে ফালুদা বানিয়ে নিতে পারেন এক দিনের ইফতারে। দুধ ও ডিম দিয়ে পুডিং তৈরি করেও খেতে পারেন। আবার কেউ চাইলে ইফতারে রাখতে পারেন রুটি অথবা ভাত, ডাল, সবজি, শাক, মাছ বা মাংস অথবা ডিম ইত্যাদি।

সাহ্‌রিতে ভরপেট:-
________________

সাহ্‌রিতে খাবার হবে অন্যান্য সময়ের দুপুরের খাবারের পরিমাণ। দীর্ঘ সময় পেটে থাকে ও আস্তে আস্তে হজম হয়, এমন খাবার তালিকায় রাখতে হবে। অনেকেই মনে করেন, যেহেতু সারা দিন না খেয়ে থাকতে হবে, তাই সাহ্‌রির সময় প্রয়োজনের অতিরিক্ত খাবার খেতে হবে। মোটেও তা না। কারণ, চার-পাঁচ ঘণ্টা পার হলেই খাবার পাকস্থলী থেকে অন্ত্রে গিয়ে হজম হয়ে যায়। তাই প্রয়োজনের তুলনায় বেশি না খাওয়াই ভালো। বেশি বেশি খেলে বরং ক্ষতির আশঙ্কাই বেশি।

সাহ্‌রিতে খেতে পারেন লাল আটার রুটি বা লাল চালের ভাত। এটা যাঁর যাঁর অভ্যাসমতো। সঙ্গে এক বাটি ডাল, এক কাপ সবজি, মাছ বা মাংস অথবা ডিমের যেকোনো একটি পদ (দুই পদও খেতে পারেন)। মোট পরিমাণটা যদি আরও সঠিকভাবে বুঝতে চান তাহলে একটি আদর্শ প্লেট নিয়ে তাকে চার ভাগে ভাগ করে নিন। এবার সেটার দুই ভাগে থাকবে মিশ্র সবজি বাকি দুই ভাগের এক ভাগে ভাত বা রুটি আর এক ভাগে প্রোটিন যেমন মাছ, মাংস, ডিম ইত্যাদি। সাহ্‌রির সময় এক গ্লাস কুসুম গরম দুধ রাখা উচিত। কেউ চাইলে দুধ দিয়ে লাল চিড়া বা ওটসও খেতে পারেন।

গণ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির Gono Bishwabidyalay Photographic Society নবগঠিত কমিটিকে গণ বিশ্ববিদ্যালয় হেলথ ক্ল...
25/02/2026

গণ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির Gono Bishwabidyalay Photographic Society নবগঠিত কমিটিকে গণ বিশ্ববিদ্যালয় হেলথ ক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। 📸

আপনাদের সৃজনশীলতা, পরিশ্রম এবং দৃষ্টিভঙ্গি ক্যাম্পাসের সৌন্দর্য, গল্প ও মুহূর্তগুলোকে আরও জীবন্ত করে তুলবে—এই প্রত্যাশা রাখি। নতুন এই যাত্রায় সফলতা, ঐক্য এবং ধারাবাহিক অগ্রগতি কামনা করছি।

আশা করি ভবিষ্যতে আমাদের দুই সংগঠন একসাথে নানা ইতিবাচক ও সৃজনশীল কার্যক্রমে কাজ করবে
শুভেচ্ছান্তে
Gono Bishwabidyalay Health Club-GBHC

নবগঠিত গণ বিশ্ববিদ্যালয়  Gono Bishwabidyalay Career Development Club - GBCDC -এর কমিটিকে আন্তরিক অভিনন্দন শিক্ষার্থীদের...
24/02/2026

নবগঠিত গণ বিশ্ববিদ্যালয় Gono Bishwabidyalay Career Development Club - GBCDC -এর কমিটিকে আন্তরিক অভিনন্দন

শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও উজ্জ্বল ক্যারিয়ার গঠনে আপনাদের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আপনাদের নেতৃত্ব ও পরিশ্রম একটি দক্ষ ও ভবিষ্যৎ–প্রস্তুত বিশ্ববিদ্যালয় কমিউনিটি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এই প্রত্যাশা রাখছি।

শুভেচ্ছান্তে,
গণ বিশ্ববিদ্যালয় হেলথ ক্লাব (GBHC)

Address

Savar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gono Bishwabidyalay Health Club-GBHC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram