Pharmacist K. Zaman

Pharmacist K. Zaman Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Pharmacist K. Zaman, Medical and health, Nalitabari, Sherpur.

আগামী ১২ অক্টোবর ২০২৫ থেকে শুরু হতে যাওয়া টাইফয়েড টিকাদান কর্মসূচীতে ব্যবহৃত টাইফয়েড টিকাটি সম্পূর্ণ নিরাপদ এবং হালাল। ব...
19/09/2025

আগামী ১২ অক্টোবর ২০২৫ থেকে শুরু হতে যাওয়া টাইফয়েড টিকাদান কর্মসূচীতে ব্যবহৃত টাইফয়েড টিকাটি সম্পূর্ণ নিরাপদ এবং হালাল।
বিশ্বের নামকরা হালাল সার্টিফিকেট প্রদানকারী সংস্থাগুলো এই টিকাকে হালাল বলেছেন।
*********************************
কোন একজন ব্যক্তিগতভাবে টিকা না নিতে পারেন, টিকা পছন্দ না করতে পারেন- এটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু গুজব ছড়িয়ে, শিশুদের টিকা হতে বঞ্চিত করলে তিনি সেসকল শিশুর জীবনকে যেমন ঝুঁকির মধ্যে ফেলে দিবেন, তেমনি রাষ্ট্রের সকল নাগরিকের স্বাস্থ্য সুরক্ষায় নেতিবাচক প্রভাব রাখবেন।
************************************

সম্মানিত অভিভাবকবৃন্দ

টাইফয়েড এর মত একটি মারাত্মক প্রাণঘাতী রোগ হতে আপনার সন্তান কে সুরক্ষিত রাখতে অবশ্যই টাইফয়েড ভ্যকাসিন প্রদান করবেন।
দ্রুত রেজিস্ট্রেশন করুন, বিনামুল্যে টাইফয়েড ভ্যাক্সিন গ্রহন করে সার্টিফিকেট ডাউনলোড করুন।
**************************************

টাইফয়েড একটি প্রাণঘাতী সংক্রামক রোগ, যা দূষিত পানি ও খাবারের মাধ্যমে ছড়ায়। বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার শিশু এই রো...
18/09/2025

টাইফয়েড একটি প্রাণঘাতী সংক্রামক রোগ, যা দূষিত পানি ও খাবারের মাধ্যমে ছড়ায়। বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার শিশু এই রোগে আক্রান্ত হয়, যার বেশিরভাগই ১৫ বছরের কম বয়সী।

কিন্তু ১ ডোজ টিকা নিয়ে টাইফয়েড জ্বর প্রতিরোধ করা সম্ভব। বাংলাদেশ সরকার আগামী ১২ অক্টোবর ২০২৫ থেকে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে।

আপনার শিশুর টিকা প্রাপ্তি নিশ্চিত করতে ১৭ ডিজিটের জন্মনিবন্ধন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করুন 👉 https://vaxepi.gov.bd/

১. আয়রন (Iron):এটা এক ধরনের খনিজ পদার্থ (Mineral) যা আমাদের রক্তে হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে।হিমোগ্লোবিন শরীরে অক্সি...
02/09/2025

১. আয়রন (Iron):

এটা এক ধরনের খনিজ পদার্থ (Mineral) যা আমাদের রক্তে হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে।

হিমোগ্লোবিন শরীরে অক্সিজেন বহন করে।

আয়রন কমে গেলে শরীরে রক্তশূন্যতা (Anemia), দুর্বলতা, ক্লান্তি, মাথা ঘোরা ইত্যাদি হতে পারে।

২. ফলিক এসিড (Folic Acid):

এটা হলো ভিটামিন বি-কমপ্লেক্স পরিবারের একটি ভিটামিন (Vitamin B9)।

নতুন রক্তকণিকা তৈরি করতে সাহায্য করে।

গর্ভবতী নারীদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ শিশুর মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্র গঠনে বড় ভূমিকা রাখে।

৩. ভিটামিন সি (Vitamin C):

এটা পানিতে দ্রবণীয় ভিটামিন।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ক্ষত দ্রুত সারতে সাহায্য করে।

আয়রনের শোষণ (absorption) বাড়ায়, অর্থাৎ শরীরে আয়রন ভালোভাবে কাজে লাগে।

ত্বক ও হাড়ের জন্যও উপকারী।

👉 সংক্ষেপে: আয়রন + ফলিক এসিড = রক্ত তৈরি করতে সাহায্য করে, আর ভিটামিন সি = আয়রনের কাজ আরও ভালোভাবে করতে সাহায্য করে।

😊 এখন দেখি কোন খাবারগুলো থেকে আমরা এগুলো পেতে পারি—

১. আয়রন (Iron) এর উৎস:

লাল মাংস (গরু/খাসি/মুরগির কলিজা)
ডিমের কুসুম
শাকসবজি (পালং শাক, কলমি শাক, লাল শাক)
ডাল, মসুর
কিশমিশ, খেজুর

২. ফলিক এসিড (Folic Acid) এর উৎস:

শাকপাতা (পালং শাক, লাল শাক, ঢেঁড়স)
ডাল
বাদাম
কলা, কমলা, পেঁপে
ডিম
ব্রকলি, ফুলকপি

৩. ভিটামিন সি (Vitamin C) এর উৎস:

লেবু, কমলা, মাল্টা
আমড়া, আমলকি
পেয়ারা
কাঁচা মরিচ
টমেটো
স্ট্রবেরি, কিউই

👉 আয়রন খাওয়ার সময় ভিটামিন সি যুক্ত খাবার খেলে শরীর আয়রন ভালোভাবে শোষণ করতে পারে। যেমন— ডাল + লেবুর রস, বা পালং শাক + কমলা।

#সুস্থ_থাকুন

শিশুর জন্য মায়ের বুকের দুধেই কেন নিরাপদ??🌸 মায়ের বুকের দুধে কী কী থাকে? 🌸মায়ের বুকের দুধ (Breast milk) হলো শিশুর জন্য ...
02/09/2025

শিশুর জন্য মায়ের বুকের দুধেই কেন নিরাপদ??

🌸 মায়ের বুকের দুধে কী কী থাকে? 🌸

মায়ের বুকের দুধ (Breast milk) হলো শিশুর জন্য সবচেয়ে নিরাপদ ও পরিপূর্ণ খাবার। এতে এমন সব উপাদান আছে যা শিশুর শরীর ও মস্তিষ্কের সঠিক বৃদ্ধি নিশ্চিত করে।

🍼 মায়ের দুধে প্রধান উপাদানগুলোঃ

1️⃣ পানি (Water)

শিশুর শরীরের পানিশূন্যতা রোধ করে।

আলাদা করে পানি খাওয়ানোর দরকার হয় না।

2️⃣ প্রোটিন (Proteins)

শিশুর পেশি, অঙ্গপ্রত্যঙ্গ ও মস্তিষ্ক গঠনে সহায়ক।

বিশেষভাবে ল্যাকটোফেরিন ও অ্যান্টিবডি (IgA) শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

3️⃣ চর্বি (Fats)

শক্তি জোগায়।

DHA ও ARA শিশুর মস্তিষ্ক ও চোখের উন্নতিতে সাহায্য করে।

4️⃣ কার্বোহাইড্রেট (Carbohydrates)

প্রধানত ল্যাক্টোজ, যা শক্তি দেয় ও হজমে সহায়তা করে।

ভালো ব্যাকটেরিয়া (probiotics) বৃদ্ধিতে সহায়ক।

5️⃣ ভিটামিন ও খনিজ পদার্থ (Vitamins & Minerals)

ভিটামিন A, D, E, K, ক্যালসিয়াম, আয়রন ইত্যাদি থাকে।

শিশুর হাড়, দাঁত, রক্ত ও চোখের সুস্থতায় জরুরি।

6️⃣ অ্যান্টিবডি ও ইমিউন ফ্যাক্টর (Antibodies & Immune factors)

বিভিন্ন রোগ থেকে সুরক্ষা দেয়।

শিশুকে সংক্রমণ ও ডায়রিয়া থেকে বাঁচায়।

7️⃣ এনজাইম (Enzymes)

খাবার হজম করতে সাহায্য করে।

শিশুর পরিপাকতন্ত্রকে শক্তিশালী করে।

---

✨ তাই বলা হয়, মায়ের বুকের দুধই শিশুর জন্য শ্রেষ্ঠ খাদ্য।

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৫( ২৫-৩১ আগষ্ট)এবারের প্রতিপাদ্য বিষয় “Prioritize Breastfeeding: Create Sustainable Support Sy...
25/08/2025

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৫
( ২৫-৩১ আগষ্ট)

এবারের প্রতিপাদ্য বিষয় “Prioritize Breastfeeding: Create Sustainable Support Systems" ( মাতৃদুগ্ধকে অগ্রধিকার দিন, টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন ) ।



বুকের দুধই নবজাতকের জন্য সর্বোত্তম পুষ্টিকর খাবার । আপনার শিশুর সঠিক শারীরিক ও মানসিক বিকাশের জন্যে প্রয়োজনীয় সব ধরনের পুষ্টি উপাদানই বুকের দুধে রয়েছে । এছাড়াও এতে আছে এমন সব রোগ প্রতিরোধ কারী পুষ্টিকর প্রাকৃতিক উপাদান, যা শিশুকে সব ধরনের রোগসংক্রমণ থেকে রক্ষা করে ।

🩺মায়ের জন্য প্রয়োজনীয় পরামর্শ:

✅জন্মের পরপরই (১ ঘন্টার মধ্যে ) নবজাতকে বুকের দুধ (শাল দুধ) পান করান ।
✅ ৬মাস বয়স পর্যন্ত শুধুমাত্র বুকের দুধপান করান । এমনকি ১ ফোঁটা পানিও পান করাবেন না ।
✅শিশুর ৬ মাস পূর্ণ হওয়ার পর মায়ের বুকের দুধের পাশাপাশি ঘরের তৈরি পুষ্টিকর পরিপূরক সহজে হজমযোগ্য খাবার খাওয়ান ।
✅ ৬ মাস বয়সের পরেও ২ বছর বয়স পর্যন্ত অন্যান্য খাবারের পাশাপাশি বুকের দুধ খাওয়ানো চালিয়ে যেতে হবে ।
✅ শিশুর খিদে পেলেই শিশুকে বুকের দুধ খেতে দিন । যখনই ও কাঁদবে সঙ্গে সঙ্গে ও বুকের দুধ দিন ।

🩺শিশুর সঠিক ভাবে খাবার (বুকের দুধ) গ্রহণের কিছু লক্ষণ :

👉শিশু বড় করে মুখ হা করবে ।
👉শিশুর চিবুক/থুতনি মায়ের বুক স্পর্শ করবে ।
👉 শিশু যখন স্তন পান শুরু করবে তখন নিপলের চার পাশের কালো অংশটুকু শিশুর মুখের নিচের দিকের চেয়ে উপরের দিকে বেশি দেখা যাবে ।
👉 শিশু জোরে জোরে গভীর ভাবে স্তন চুষতে থাকবে ।
👉 বুকের দুধ খাওয়ানোর সময় মা নিপলে কোন রকম ব্যথা অনুভব করবেন না ।

🩺মায়ের দুধের উপকারিতা (মায়ের উপকারিতা ):

✅ জন্মের পর পরই নবজাতক মায়ের স্তনের বোঁটা চুষলে গর্ভফুল তাড়াতাড়ি বের হয় ।
✅ মায়ের দুধ খাওয়ালে প্রসূতির রক্তস্রাব তাড়াতাড়ি বন্ধ হয় ।
✅ জরায়ু তাড়াতাড়ি স্বাভাবিক পর্যায়ে ফিরে আসে ।
✅মায়ের স্তন ও ডিম্বাশয়ে ক্যান্সার খুবই কম হয় ।
✅মায়ের ঝামেলা কম হয় ।
✅মায়ের সঙ্গে শিশুর নিবিড় সম্পর্ক হয় ।

🩺মায়ের দুধের উপকারিতা (শিশুর উপকারিতা):

👉শালদুধ এর মাধ্যমে শিশুর শরীরে এন্টিবডি তৈরী হয় । ফলে শিশুকে রোগ সংক্রমণ থেকে রক্ষা করে ।
👉 মায়ের দুধ অত্যন্ত পুষ্টিকর ও শিশুর জন্য আর্দশ খাদ্য ।
👉মায়ের দুধ শিশুর বৃদ্ধি বিকাশে সহায়তা করে ।
👉 মায়ের দুধ শিশুর জন্য উপযোগী তাপমাত্রায় বিদ্যমান থাকে বিধায় শিশুর জন্য তা আরামদায়ক ।
👉 শিশুর ৬ মাস বয়স পর্যন্ত প্রয়োজনীয় সব রকমের পুষ্টি উপাদান মায়ের দুধে সুষম পরিমানে থাকে । সে জন্য শিশুর ৬ মাস বয়স পর্যন্ত কোন খাবারের প্রয়োজন হয় না । এমন কি পানিও না ।
👉 মায়ের দুধ খেলে শিশুর ডায়রিয়া হবার আশন্কা কম থাকে ।
👉মায়ের দুধ খাওয়ালে শিশু কম অপরাধপ্রবণ হয় ।

🩺পরিবারের উপকারিতা:

⭕ মায়ের দুধের জন্য আলাদা টাকা খরচ করতে হয় না । অপর দিকে কৌটার দুধ কিনতে অনেক টাকা লাগে । কাজেই পরিবারের আর্থিক সুবিধা হয় ।
⭕৬ মাস পর্যন্ত শিশুকে শুধুমাত্র মায়ের দুধ খাওয়ালে মা সাধারণত গর্ভবতী হয় না ।
⭕মায়ের দুধ খাওয়ানো সুবিধাজনক এবং মা সাধারণ অসুস্থ অবস্থাতেও শিশুকে দুধ খাওয়াতে পারে ।

💕 ভালোবাসার হরমোন:-প্রসবের সময় মায়ের শরীরে অক্সিটোসিন হরমোন নিঃসরণ হয়। এটি শুধু প্রসব বেদনা বাড়ায় না, বরং মা ও শিশু...
21/08/2025

💕 ভালোবাসার হরমোন:-
প্রসবের সময় মায়ের শরীরে অক্সিটোসিন হরমোন নিঃসরণ হয়। এটি শুধু প্রসব বেদনা বাড়ায় না, বরং মা ও শিশুর মধ্যে এক গভীর ভালোবাসার বন্ধন তৈরি করে।

🩸 স্বাভাবিক রক্তক্ষরণ:-
স্বাভাবিক প্রসবে মায়ের শরীর থেকে প্রায় ৫০০ মিলি (দুই কাপের মতো) রক্ত বের হতে পারে। এটি স্বাভাবিক এবং শরীরের জন্য ক্ষতিকর নয়।

⏳ প্রথম প্রসবের সময়কাল:-
প্রথমবার মা হলে প্রসব কিছুটা দীর্ঘ হতে পারে, সাধারণত ১২ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হয়। তবে, প্রত্যেকের ক্ষেত্রে সময় আলাদা হতে পারে।

👩‍👧 শিশুর প্রথম পরিচয়:-
জন্মের পরপরই শিশু তার মায়ের কণ্ঠস্বর ও শরীরের গন্ধ চিনতে পারে। এটি তাদের মধ্যে বিশেষ সংযোগ তৈরি করে।

😢 প্রথম কান্না:-
শিশুর প্রথম কান্না তার ফুসফুস সচল করে তোলে। এই কান্না তার জীবনের প্রথম শ্বাস নেওয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ।

🍼 বুকের দুধের জাদু:-
শিশু জন্মের পর যত দ্রুত বুকের দুধ পান করে, মায়ের জরায়ু তত দ্রুত সংকুচিত হয়। এতে প্রসব পরবর্তী রক্তক্ষরণ কমে যায়।

🛌 প্রসব পরবর্তী সুস্থতা:-
এই যাত্রার পর মায়ের জন্য পর্যাপ্ত বিশ্রাম, পুষ্টিকর খাবার এবং পরিবারের সহায়তা খুবই জরুরি। এটি তাকে দ্রুত সুস্থ হতে সাহায্য করে।

💖 মনে রাখবেন, প্রতিটি প্রসবই আলাদা। ভয় না পেয়ে আত্মবিশ্বাসের সাথে এই মহান মুহূর্তকে বরণ করুন। (সংগৃহীত কপি BY..Midwife).

স্বাস্থ্য খাতে সংস্কারঃ১। গত ৫৪ বছরে স্বাস্থ্য খাতে সবচেয়ে বড় সংস্কার হলো ওয়ার্ড লেভেলে প্রান্তিক স্বাস্থ্য সেবায় কমিউনি...
19/08/2025

স্বাস্থ্য খাতে সংস্কারঃ

১। গত ৫৪ বছরে স্বাস্থ্য খাতে সবচেয়ে বড় সংস্কার হলো ওয়ার্ড লেভেলে প্রান্তিক স্বাস্থ্য সেবায় কমিউনিটি ক্লিনিক স্থাপন।

২। পৃথক একটি দপ্তর তথা ট্রাস্ট করা স্বাস্থ্য সেবায় আর একটি বড় সংস্কার।

৩। ১৪ হাজার CCতে বছরে ১৬ কোটি সেবা গ্রহীতাকে সেবা দেয়া হয়। গত ১৫-২৫ বছরে প্রায় ২১৬ কোটি সেবা গ্রহীতাকে বিভিন্ন ধরনের সেবা দেয়া হয়েছে।

৪। ১৪ হাজার সার্ভিস প্রোভাইডারের চাকরী সরকারী হওয়ায় তাদের কাজের গতিশীলতা বেড়েছে।

৪। ডায়াবেটিক, প্রেশার ফাইন্ডআউট করে চিকিৎসার আওতায় আনা হচ্ছে। NCD রোগগুলোকে প্রাধান্য দেয়া হচ্ছে।

৫। জ্বর সর্দি কাশী চুলকানী মাথাব্যথা, ছোটখাট একসিডেন্টের চিকিৎসা দেয়া হয় প্রান্তিক ৭০% হতদরিদ্র মানুষকে।

৬। সুস্থ মহিলাকে সারাজীবনের জন্য পংগু বানানোর হাত থেকে বাঁচানোর জন্য নরমাল ডেলিভেরি করানো হয় এবং তাতে উৎসাহিত করা হয়। মনে রাখতে হবে এটি একটি Natural process.

৭। লোকাল প্রশাসন তথা ডিসি ইউএনও কে সম্পৃক্ত করার ফলে প্রান্তিক স্বাস্থ্য সেবা আর্থিক সহায়তা পাচ্ছে এবং সিসিগুলো সাবলীল গতিতে চলছে।

৮। বিশ্বের ৭০ টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার কাছে ওয়ার্ড লেভেলে এই সেবা সমাদৃত হয়েছে। জাতিসংঘের মহাসচিব বান কি মুন এই কমিউনিটি ক্লিনিক বিজিট করে ভূয়সী পৃরশংসা করেছে।

১০। ১৪ হাজার সিসি বলতে গেলে একটি হাব হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এটি এলাকায় একটি শক্তিশালী Plat form হিসেবে গড়ে উঠেছে। এছাড়া এখানে ১৭ টি রেজিস্টারে যে পরিমান ডাটা তৈরী হচ্ছে তা দিয়ে নানা রকম গবেষণা চলছে।

আজ স্বাস্থ্য শিক্ষা বিভাগে এই বিষয়ে একটি সেমিনার হয়ে গেল।

জাগো বাহে কোন্ঠে সবাই।

সূত্র:- ব্যবস্থাপনা পরিচালক মহোদয়, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট।

রোগীকে কখন কোন স্যালাইন দিতে হয়?IV fluid: Intravenous /parenteral (সরাসরি রক্ত নালিকা vein যে fluid বা সেলাইন দেয়া হয়)এখ...
18/08/2025

রোগীকে কখন কোন স্যালাইন দিতে হয়?

IV fluid: Intravenous /parenteral (সরাসরি রক্ত নালিকা vein যে fluid বা সেলাইন দেয়া হয়)

এখন প্রশ্ন হল কেন fluid (স্যালাইন) দেব.?

----> প্রথমত, রোগী যদি মুখে প্রর্যাপ্ত পরিমানে খেতে পাড়ে তাহলে IV fluid দেয়ার দরকার নেই

----> কোন কারনে রোগীর Fluid Volume কমে দেহ্যদ্রাতিওন (পানিশূন্যতা) হয় তখন IV. Fluid (স্যালাইন) দেয়া হয়। এটার অনেক কারন আছে। সেদিকে না যাই।

চলুন যেনে নেই কি ধরনের IV স্যালাইন বাজারে পাওয়া যায়।

1) NS (Normal Saline):

----> কি এট?

0.9% Nacl + DW (Distilwater) হল Narmal Saline অথাৎ 100mL DW এর সাথে ০.৭ mg Nacl বা লবন থাকবে। বাংলা কথায় লবণ পানি তাহলে ৫০০ml কতটুকু লবণ থাকবে.? আশা করি বুঝেছেন

---> প্যাকেটের রং.?

হলুদ

--->কেন দিব.?

* Fluid Volume কম থাকলে

*Hypotension (রক্তচাপ কমে যাওয়া) থাকলে (Nacl incresae the BP) অনেক আছে বড় করবো না।

2).CS(Cholera Saline)

--->এটা তে কি আছে.?

★Na+: 39/L

★CL: 3.59/L

★K+ :0.59/L

★Acetate: 2.59/L

--->প্যাকেটের রং

লাল

---->কেন দিব.?

সাধারনত Dehydration correction (পানিশূন্যতা নিরাময়) এর জন্য

3) 5%DA (Dextrose in Aqua) Dextrose মানে "গ্লুকোজ" Aqua মানে "পানি "

5% DA মানে 100ml Water মধ্যে 59 glucose.

Note: 10%DA, 25% DA 50%DA শুধু পানির সাথে গ্লুকোজ এর ঘনত্বের পার্থক্য।

----> প্যাকেটের রং

এটার Blue রং এর ব্যাগ

--->কেন দিব??

যেসব রোগী প্রর্যাপ্ত খেতে পাড়ে না। Parental Nutrition হিসেবে। মোট কথা মুখে খাবার বন্ধ থাকলে।

4)5%DNS (Dextrose in Normal Saline) অথাৎ Normal

Saline + glucose

কোনটা কতটুকু নিশ্চই বুঝতে পাড়ছেন

---> প্যাকেটের রং কি.?

সবুজ রং এর ব্যাগ

---> কেন দিব.?

NS+ 5%DA দেখুেন

5) HS (Hartman's Solution)

----> এটা কি.?

একজন বিজ্ঞানীর নামে এর নাম করন করা হইছে।

Combination:

NaOH 1.5g/L

NaCL 6.0g/L

KCL. 0.40g/L

Cacl2: 0.279/L

Lactid Acid: 2.40ml

----> প্যাকেটের রং? কোন নির্দিষ্ট নেই

---> কেন দিব?

Volume maintain (ভারসাম্য নিওন্তন) Dehydration (পানিশূন্যতা) Burn (পূড়ে যাওয়া)

এগুলো ছাড়া বাজারে কিছু Nutritional, plasma Fluid essential amino acid পাওয়া যায় (CLinosol / clinosol gold)

গুলো সাধারনত Nutrition maintain করার জন্য ব্যবহার হরা হয়।

বিদ্র: অযথা FLuid দিলে Fluid overload হতে পাড়ে। তাতে HTN, HF, pulmonary oedema, Electrolyte imbalances (Hypernatrimaemia, Hyperkalaemia) হতে পাড়ে। তাই অযথা fuild (স্যালাইন) দেয়া বন্ধ করুন। ধন্যবাদ সবাইকে(

কমিউনিটি ক্লিনিক এ আসুন,সেবা নিন সুস্থ থাকুন।। chcpদের অর্জন স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের বিবিএস এর  মাধ্যমে করা জরিপ এর...
17/08/2025

কমিউনিটি ক্লিনিক এ আসুন,সেবা নিন সুস্থ থাকুন।। chcpদের অর্জন
স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের বিবিএস এর মাধ্যমে করা জরিপ এর প্রাপ্ত তথ্যে অনুযায়ী সিএইচসিপিরা গত ১ বছরে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে ৪.৮ % স্বাস্থ্য সেবা প্রদান করেছে। যা দেশের স্বাস্থ্য সেবা প্রদানকারীদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ ❣️

তৃনমুল অসহায় মানুষ প্রাথমিক স্বাস্থ্য সেবায় শতভাগ আশাবাদী,, ইনশাআল্লাহ
16/08/2025

তৃনমুল অসহায় মানুষ প্রাথমিক স্বাস্থ্য সেবায় শতভাগ আশাবাদী,, ইনশাআল্লাহ

Address

Nalitabari
Sherpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pharmacist K. Zaman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram