Dr K M Ahsanul Haque, Plastic Surgeon

  • Home
  • Dr K M Ahsanul Haque, Plastic Surgeon

Dr K M Ahsanul Haque, Plastic Surgeon This is a platform for patients seeking plastic surgical care.

।।মুখমন্ডলের আঘাত- রিকন্সট্রাকটিভ সার্জারি।।একজন মানুষের দিকে তাকালে আমাদের  মুখমন্ডলের দিকে নজর যায় । চোখ, নাক, ঠোঁটের...
07/12/2025

।।মুখমন্ডলের আঘাত- রিকন্সট্রাকটিভ সার্জারি।।

একজন মানুষের দিকে তাকালে আমাদের মুখমন্ডলের দিকে নজর যায় । চোখ, নাক, ঠোঁটের গড়ন ও কান চেহারার নিজস্বতা প্রদান করে । কারো এই অঙ্গগুলোতে অপারেশন প্রয়োজন হলে দাগ ও স্বকীয়তা নষ্ট হবার ভয় রোগি করে থাকেন । একজন প্লাস্টিক সার্জন এসকল গুরুত্বপূর্ণ(aesthetically important) স্থানের আকৃতি ঠিক রেখে/ কিছু ক্ষেত্রে পুনর্গঠন করে চিকিৎসা দিতে পারেন ।

🩹 একজন রোগির সফলতার গল্প

আমাদের রোগি দুর্ঘটনাজনিত কারনে মুখমন্ডলের ডান পাশ ও মাথায় আঘাত পান । ক্ষতের বড় আকৃতির কারনে সেলাই করে তা পূরণ করা সম্ভব হয়নি । চেহারার সৌন্দর্য নিয়েও তিনি চিন্তিত ছিলেন।

।।চিকিৎসার ধাপ।।

রোগি আমাদের সার্জিকাল টিমের কাছে আসার পরে ক্ষতের আকৃতি ও অবস্থান দেখে মাথার চামড়ার নিচ থকে টিস্যু(Temporoparietal fascial flap) স্থানান্তর করে তার উপরে স্কিন গ্রাফট(STSG) পরিকল্পনা করা হয় । কিন্তু অপারেশনের সময় মাথার চামড়ার নিচে রক্ত জমাট বেঁধে থাকার(Hematoma) জন্য এ পদ্ধতি বাদ দিতে হয় ।
পরবর্তিতে ক্ষতের পাশ ও নিচ থেকে টিস্যু স্থানান্তর করে(Transposition flap and temporal artery based V-Y advancement flap) অপারেশন করা হয় ।

।। ফলাফল ।।
ক্ষতের ভয়াবহ প্রকৃতি, হাড় বেড়িয়ে থাকা ও চোখের কোটরের পাশে থাকা স্বত্বেও সফলভাবে পুনর্গঠন সম্ভব হয়। অপারেশনের পরে কিছু দাগ থাকা সত্ত্বেও চোখের আকৃতি ও চেহারার দৃশ্যমান পরিবর্তন না হওয়ায় রোগি সন্তষ্ট ছিলেন ।

💥 আপনার আশেপাশে কেউ যদি এরকম জটিল ক্ষতের ও কাটাস্থানে দাগের ব্যাপারে চিন্তিত থাকেন তাকে একজন প্লাস্টিক সার্জনের পরামর্শ নিতে বলতে পারেন । সঠিক সময়ে চিকিৎসা সুস্থ জীবনের চাবিকাঠি।

ডাঃ কে, এম, আহসানুল হক
এম.বি. বি.এস. , এম এস(প্লাস্টিক সার্জারি)
বার্ন, প্লাস্টিক, রিকন্সট্রাকটিভ, হ্যান্ড ও এসথেটিক সার্জন ।

চেম্বার ১- নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতাল, ধানবান্ধি, সিরাজগঞ্জ।
সময়- প্রতি শুক্রবার(সকাল ৯টা থেকে)
যোগাযোগ- ০১৯২৪২৩৬১১০(হোয়াটস এপ)

চেম্বার-২- স্প্রিং হিল হাসপাতাল, ঝিলটুলী,
(ফরিদপুর ডায়বেটিক হাসপাতালের পাশে)
ফরিদপুর ।
সময়- প্রতি রবি ও মঙ্গলবার(দুপুর ৩টা থেকে)
যোগাযোগ- ০১৯২৪২৩৬১১০(হোয়াটস এপ)

📌 বি.দ্র.: পোস্টে ব্যবহৃত সকল ছবি ও ভিডিও রোগী/অভিভাবকের সম্মতিতে শেয়ার করা হয়েছে।

🩺 মাথার ক্ষতের প্লাস্টিক সার্জারিজটিল ক্ষত(Problem wound) বলতে সহজভাবে সে ক্ষতকে বোঝায় যা নিজে নিজে ভালো হয় না, দীর্ঘ ...
12/09/2025

🩺 মাথার ক্ষতের প্লাস্টিক সার্জারি

জটিল ক্ষত(Problem wound) বলতে সহজভাবে সে ক্ষতকে বোঝায় যা নিজে নিজে ভালো হয় না, দীর্ঘ সময় নেয় অথবা ভালো হলেও বিকৃতি তৈরি করে । অনেক সময় এ ধরনের ক্ষতে হাড়, টেনডন, নার্ভ প্রভৃতি গুরুত্বপূর্ণ কাঠামো বের হয় থাকে ফলে সঠিক টিস্যু দিয়ে এ ধরনের ক্ষত ঢেকে দেওয়া চিকিৎসার প্রধান ধাপ । এই সহজে ভালো হতে না চাওয়া ক্ষতের চিকিৎসা প্লাস্টিক সার্জনের একটি বিশেষত্ব । আজকে মাথাতে এমন ক্ষত নিয়ে ভুগতে থাকা রোগির জার্নি শেয়ার করছি ।

🩹 একজন রোগির সফলতার গল্প

আমাদের রোগি দুর্ঘটনাজনিত কারনে মাথায় আঘাত পান । পরবর্তিতে তার মাথার ক্ষতের বড় আকৃতির কারনে সেলাই করে তা পূরণ করা সম্ভব হয়নি । হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই তিনি হাসপাতাল থেকে বাসায় চলে যান । তিনি ভেবেছিলেন, ড্রেসিং করলে ক্ষত ভরে আসবে । কিন্তু ক্ষতের মাঝখান থেকে মাথার হাড় বেরিয়ে থাকার কারনে আঘাতের ৪০ দিন পরেও তার ক্ষত ভালো হয়নি ।

চিকিৎসার ধাপ

রোগি আমাদের সার্জিকাল টিমের কাছে আসার পরে ক্ষতের আকৃতি ও অবস্থান দেখে শুধুমাত্র মাথার টিস্যু দিয়েই ক্ষত ডেকে ফেলার অপারেশনের(Double opposing rotation flap)পরিকল্পনা করা হয় । এর ফলে মাথার হাড় ঢেকে ফেলার পাশাপাশি তার চুল গজাতেও কোন অসুবিধা হবে না ।

💡 পরামর্শ:
আপনার আশেপাশে কেউ এ ধরনের সমস্যায় ভুগলে দেরি না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে বলুন। সঠিক সময়ে চিকিৎসা জীবন বাঁচাতে পারে।

✍ ডাঃ কে. এম. আহসানুল হক
এমবিবিএস, এমএস (প্লাস্টিক সার্জারি)
বার্ন, প্লাস্টিক, রিকনস্ট্রাকটিভ, হ্যান্ড ও এসথেটিক সার্জন

📍 চেম্বার ১ – নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতাল, ধানবান্ধি, সিরাজগঞ্জ
🕒 শুক্রবার সকাল ৯টা থেকে
📞 ০১৯২৪২৩৬১১০ (হোয়াটসঅ্যাপ)

📍 চেম্বার ২ – স্প্রিং হিল হাসপাতাল, ঝিলটুলী, ফরিদপুর
🕒 রবিবার ও মঙ্গলবার দুপুর ৩টা থেকে
📞 ০১৯২৪২৩৬১১০ (হোয়াটসঅ্যাপ)

📌 বি.দ্র.: পোস্টে ব্যবহৃত সকল ছবি ও ভিডিও রোগী/অভিভাবকের সম্মতিতে শেয়ার করা হয়েছে।

🩺 বেড সোর বা প্রেশার সোরের প্লাস্টিক সার্জারিপ্রেশার সোর কী?প্রেশার সোর বা বেড সোর এক ধরনের বিশেষ ক্ষত, যা সাধারণত দীর্ঘ...
08/08/2025

🩺 বেড সোর বা প্রেশার সোরের প্লাস্টিক সার্জারি

প্রেশার সোর কী?
প্রেশার সোর বা বেড সোর এক ধরনের বিশেষ ক্ষত, যা সাধারণত দীর্ঘ সময় বিছানা বা হুইলচেয়ারে বসে থাকা রোগীর শরীরের চাপপ্রাপ্ত স্থানে হয়।

কেন হয়?
আমাদের শরীরের প্রতিটি কোষে অক্সিজেন ও পুষ্টি পৌঁছাতে রক্তনালীর প্রয়োজন হয়। চাপের কারণে যখন কোনো স্থানে রক্ত চলাচল দীর্ঘ সময় ধরে ব্যাহত হয়, তখন টিস্যু অক্সিজেনের অভাবে ক্ষতিগ্রস্ত (Ischaemic injury) হয় এবং ক্ষত তৈরি হয়।

যাদের ঝুঁকি বেশি

১)প্যারালাইসিস বা পক্ষাঘাতগ্রস্ত রোগী

২)আইসিইউ বা এইচডিইউ-তে থাকা রোগী

৩)যাদের বড় অপারেশনের পর দীর্ঘদিন শুয়ে থাকতে হয়

৪)বয়স্ক ব্যক্তি

৫)হুইলচেয়ার ব্যবহারকারী

সাধারণত ক্ষত হয় যেসব স্থানে

শোয়া রোগী: কোমরের পেছনে (Sacral), দুপাশে (Trochanteric), মাথার পেছনে (Occipital), গোড়ালি (Heel), পিঠে

হুইলচেয়ার রোগী: বসার স্থানে (Ischial)

🔹 প্লাস্টিক সার্জারির ভূমিকা

প্রেশার সোরের বড় ক্ষত অপারেশনের মাধ্যমে পূরণ করা প্লাস্টিক সার্জনের একটি বিশেষায়িত কাজ। এতে হাড়, মাংসপেশী ও ত্বকের পুনর্গঠন(Flap surgery) প্রয়োজন হতে পারে ।

🩹 একজন রোগীর সফলতার গল্প

আমাদের রোগী বিদেশে নির্মাণশ্রমিক ছিলেন। দুর্ঘটনায় কোমরের হাড় ভেঙে যায় এবং হাসপাতালে দীর্ঘদিন শুয়ে থাকার ফলে কোমরের পেছনে বড় প্রেশার সোর তৈরি হয়। দেশে ফিরে আসার পরও ক্ষত শুকায়নি।

চিকিৎসা ধাপ:

1. রক্তাল্পতা ও পুষ্টিহীনতার চিকিৎসা

2. বড় ক্ষতের জন্য কোমরের দুপাশ থেকে টিস্যু স্থানান্তর (Bilateral V-Y flap) করা হয়

3. ক্ষত শুকানোর পর অর্থোপেডিক চিকিৎসা শুরু হয় । কেননা কোমড়ের ক্ষতের জন্য পায়ের হাড় ভাঙ্গার অপারেশনের পরিকল্পনা করা সম্ভব হচ্ছিল না ।

এভাবে রোগী আবার সুস্থ জীবনের দিকে ফিরে আসেন।

💡 পরামর্শ:
আপনার আশেপাশে কেউ এ ধরনের সমস্যায় ভুগলে দেরি না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে বলুন। সঠিক সময়ে চিকিৎসা জীবন বাঁচাতে পারে।

✍ ডাঃ কে. এম. আহসানুল হক
এমবিবিএস, এমএস (প্লাস্টিক সার্জারি)
বার্ন, প্লাস্টিক, রিকনস্ট্রাকটিভ, হ্যান্ড ও এসথেটিক সার্জন

📍 চেম্বার ১ – নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতাল, ধানবান্ধি, সিরাজগঞ্জ
🕒 শুক্রবার সকাল ৯টা থেকে
📞 ০১৯২৪২৩৬১১০ (হোয়াটসঅ্যাপ)

📍 চেম্বার ২ – স্প্রিং হিল হাসপাতাল, ঝিলটুলী, ফরিদপুর
🕒 রবিবার ও মঙ্গলবার দুপুর ৩টা থেকে
📞 ০১৯২৪২৩৬১১০ (হোয়াটসঅ্যাপ)

📌 বি.দ্র.: পোস্টে ব্যবহৃত সকল ছবি ও ভিডিও রোগী/অভিভাবকের সম্মতিতে শেয়ার করা হয়েছে।

।।ক্যান্সার রোগীর প্লাস্টিক সার্জারি।।সুপ্রিয় বন্ধুরা, ক্যান্সার একটি মরণব্যাধী । এর চিকিৎসার একটি গুরুত্বপূর্ণ অংশ হল ...
15/07/2025

।।ক্যান্সার রোগীর প্লাস্টিক সার্জারি।।
সুপ্রিয় বন্ধুরা, ক্যান্সার একটি মরণব্যাধী । এর চিকিৎসার একটি গুরুত্বপূর্ণ অংশ হল ক্যান্সার আক্রান্ত অংশের অপারেশন এর মাধ্যমে শরীর থেকে তা সরিয়ে ফেলা । ত্বকের ক্যান্সার এর ক্ষেত্রে অনেক সময় ক্যান্সার আক্রান্ত অংশ বাদ দেওয়ার পরে যে ক্ষত স্থান থাকে তা অপারেশন এর মাধ্যমে পূরণ করা একজন প্লাস্টিক সার্জনের বিশেষায়িত কাজ। এসময় হাড়, মাংসপেশী ও ত্বকের পুনর্গঠন প্রয়োজন হতে পারে ।

।।একজন রোগীর যাত্রা।।
আজকে একজন রোগীর চিকিৎসার গল্প আপনাদের সাথে শেয়ার করছি যিনি মুখের ডানপাশে ক্যান্সারে(Basal Cell Carcinoma) ভুগছিলেন। যেহেতু মুখের তার সমস্যা মুখের দৃশ্যমান স্থানের মধ্যে ক্যান্সার অপারেশনের পরে চেহারা পরিবর্তন নিয়ে তিনি চিন্তিত ছিলেন । তবে ক্যান্সার আক্রান্ত অংশ কেটে ফেলার পরে তার ফাঁকা স্থান পাশ থেকে ক্যান্সার মুক্ত ত্বক ও নিচের টিস্যু স্থানান্তর(Romboid flap) এর মাধ্যমে পুনর্গঠন করা হয় । এতে রোগীর অপারেশনের পরে স্বাভাবিক সৌন্দর্য ঠিক থাকে ।

তার কেটে ফেলা অংশের বায়োপসি পরীক্ষা ক্যান্সার আক্রান্ত স্থান পুরোপুরি ক্যান্সার মুক্ত হয়েছে এ নির্দেশনা দেয় । রোগীর পরবর্তিতে কেমোথেরাপি ও রেডিওথেরাপির জন্য ক্যান্সার বিশেষজ্ঞের পরামর্শ ও সুনির্দিষ্ট প্রটোকল অনুযায়ী ফলোআপ- এ থাকতে হবে ।

💥 আপনার আশেপাশে কেউ যদি এমন সমস্যার সম্মুখীন হন, দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে উৎসাহিত করুন। সঠিক সময়ে চিকিৎসা সুস্থ জীবনের চাবিকাঠি ।

ডাঃ কে, এম, আহসানুল হক
এম.বি. বি.এস. , এম এস(প্লাস্টিক সার্জারি)
বার্ন, প্লাস্টিক, রিকন্সট্রাকটিভ, হ্যান্ড ও এসথেটিক সার্জন ।

চেম্বার ১- নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতাল, ধানবান্ধি, সিরাজগঞ্জ।
সময়- প্রতি শুক্রবার(সকাল ৯টা থেকে)
যোগাযোগ- ০১৯২৪২৩৬১১০(হোয়াটস এপ)

চেম্বার-২- স্প্রিং হিল হাসপাতাল, ঝিলটুলী,
(ফরিদপুর ডায়বেটিক হাসপাতালের পাশে)
ফরিদপুর ।
সময়- প্রতি রবি ও মঙ্গলবার(দুপুর ৩টা থেকে)
যোগাযোগ- ০১৯২৪২৩৬১১০(হোয়াটস এপ)

📌 বি.দ্র.: পোস্টে ব্যবহৃত সকল ছবি ও ভিডিও রোগী/অভিভাবকের সম্মতিতে শেয়ার করা হয়েছে।

।।পোড়া রোগির চিকিৎসা।।বাংলাদেশে সম্ভবত শতকরা একশত জন মানুষই জীবনে কোন না কোন সময় পোড়া জনিত আঘাত পেয়ে থাকেন । আগুনে, ...
11/07/2025

।।পোড়া রোগির চিকিৎসা।।
বাংলাদেশে সম্ভবত শতকরা একশত জন মানুষই জীবনে কোন না কোন সময় পোড়া জনিত আঘাত পেয়ে থাকেন । আগুনে, গরম পানি, বৈদ্যুতিক লাইনে, গরম বস্তুর সংস্পর্শে এসে এমনকি রাসায়নিক পদার্থ থেকে একজন মানুষ পুড়ে যাওয়া যাওয়ার যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা পেতে পারেন । এখনো অনেকেই পুড়ে গেলে বিষয়টি হালকাভাবে নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যান না । স্থানীয় পল্লী চিকিৎসক কিংবা নিজেরাই ঔষধের দোকান থেকে নিয়ে ঔষধ খান । কিছু ক্ষেত্রে ছোটখাট পোড়া এভাবে ভালো হয়ে গেলেও প্রায়শই অনেকে প্লাস্টিক সার্জনের কাছে পরিস্থিতি গুরুতর হওয়ার পরে আসেন । যে পোড়া ক্ষত হয়ত সঠিক চিকিৎসায় নিজে নিজে শুকিয়ে আসার কথা সে ক্ষতে তখন হয়ত অপারেশন প্রয়োজন হয়, কখনো শুকিয়ে আসার পরে দাগ ও পোড়া পরবর্তি বিকৃতি(Contracture) বেশি হয় । সর্বপরি রোগির ভোগান্তি ও খরচ বাড়ে ।

পোড়া চিকিৎসায় গুরুত্বপূর্ণ অংশ হল-
১. ফ্লুইড রিসাসিটেশন(যদি পোড়ার পরিমাণ বেশি হয়)
২. সঠিক ড্রেসিং
৩. ব্যথার ঔষধ ও সঠিক এন্টিবায়োটিক

একজন প্লাস্টিক সার্জন এসকল বিষয় সঠিকভাবে বিবেচনা করে চিকিৎসা দিতে সক্ষম।

।।একজন রোগীর গল্প।।
আমাদের গল্পের এই শিশু তার হাত রান্নাঘরে গরম তরকারির মধ্যে দিয়ে ফেলে । স্থানীয় ঔষধের দোকান থেকে নিয়ে শুধুমাত্র ব্যথার ঔষধ খায় এবং মলম ক্ষতস্থানে লাগাতে থাকেন । সঠিক ড্রেসিং ও ফ্লুইড থেরাপির পরিবর্তে এই জোড়াতালি চিকিৎসায় তার হাতের ক্ষতে ইনফেকশন হয়ে যায় ও যে পোড়া নিজে নিজে শুকিয়ে আসার কথা তা গভীর পোড়ায়(Full thickness) পরিণত হওয়ার উপক্রম হয় ।
পরে রোগি যখন আমাদের চিকিৎসক টিমের শরণাপন্ন হন তখন সঠিক ড্রেসিং ও চিকিৎসায় তার ইনফেকশন নিয়ন্ত্রণে আসে । রোগির পরবর্তিতে কোন চামড়া লাগানোর অপারেশনের প্রয়োজন হয় নি, ঘা নিজে নিজেই শুকিয়ে আসে ।

📌 আপনার আশেপাশে পোড়া রোগির চিকিৎসায় একজন প্লাস্টিক সার্জনের পরামর্শ নিতে বলতে পারেন । সঠিক সময়ে চিকিৎসা সুস্থ জীবনের চাবিকাঠি।

ডাঃ কে, এম, আহসানুল হক
এম.বি. বি.এস. , এম এস(প্লাস্টিক সার্জারি)
বার্ন, প্লাস্টিক, রিকন্সট্রাকটিভ, হ্যান্ড ও এসথেটিক সার্জন ।

চেম্বার ১- নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতাল, ধানবান্ধি, সিরাজগঞ্জ।
সময়- প্রতি শুক্রবার(সকাল ৯টা থেকে)
যোগাযোগ- ০১৯২৪২৩৬১১০(হোয়াটস এপ)

চেম্বার-২- স্প্রিং হিল হাসপাতাল, ঝিলটুলী,
(ফরিদপুর ডায়বেটিক হাসপাতালের পাশে)
ফরিদপুর ।
সময়- প্রতি রবি ও মঙ্গলবার(দুপুর ৩টা থেকে)
যোগাযোগ- ০১৯২৪২৩৬১১০(হোয়াটস এপ)

📌 বি.দ্র.: পোস্টে ব্যবহৃত সকল ছবি ও ভিডিও রোগী/অভিভাবকের সম্মতিতে শেয়ার করা হয়েছে।

।।চেহারার দৃশ্যমান স্থানের প্লাস্টিক সার্জারি ।।একজন মানুষের দিকে তাকালে আমাদের  মুখমন্ডলের দিকে নজর যায় । চোখ, নাক, ঠো...
13/06/2025

।।চেহারার দৃশ্যমান স্থানের প্লাস্টিক সার্জারি ।।

একজন মানুষের দিকে তাকালে আমাদের মুখমন্ডলের দিকে নজর যায় । চোখ, নাক, ঠোঁটের গড়ন ও কান চেহারার নিজস্বতা প্রদান করে । কারো এই অঙ্গগুলোতে অপারেশন প্রয়োজন হলে দাগ ও স্বকীয়তা নষ্ট হবার ভয় রোগি করে থাকেন । একজন প্লাস্টিক সার্জন এসকল গুরুত্বপূর্ণ(aesthetically important) স্থানের আকৃতি ঠিক রেখে/ কিছু ক্ষেত্রে পুনর্গঠন করে চিকিৎসা দিতে পারেন ।

কোন স্থানের ক্ষত সেলাই পরবর্তি দাগ ঐ রোগীর কাটাস্থানের বিভিন্ন বিষয়ের উপরে নির্ভর করে । যেমন-
১) রোগীর ত্বকের প্রকৃতি ও ধরন
২) কাটা/ক্ষতের শরীরে অবস্থান
৩) কাটাস্থানে ইনফেকশন
৪) সঠিক সার্জিকাল টেকনিক, যেমন-
ক)সঠিক সুতা নির্বাচন
খ)সেলাই কালীন চামড়ার স্বাভাবিক ভাঁজ (RSTL)
বিবেচনায় নেয়া ।
গ)সেলাইস্থানে টানাটানি(tension) কম হওয়া ।
ঘ) সঠিক সময়ে সেলাইয়ের সুতা কাটা, ইত্যাদি ।
একজন প্লাস্টিক সার্জন এসকল বিষয় সঠিকভাবে বিবেচনা করে চিকিৎসা দিতে সক্ষম।

💥 আপনার আশেপাশে কেউ যদি কাটাস্থানে দাগের ব্যাপারে চিন্তিত থাকেন তাকে একজন প্লাস্টিক সার্জনের পরামর্শ নিতে বলতে পারেন । সঠিক সময়ে চিকিৎসা সুস্থ জীবনের চাবিকাঠি।

ডাঃ কে, এম, আহসানুল হক
এম.বি. বি.এস. , এম এস(প্লাস্টিক সার্জারি)
বার্ন, প্লাস্টিক, রিকন্সট্রাকটিভ, হ্যান্ড ও এসথেটিক সার্জন ।

চেম্বার ১- নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতাল, ধানবান্ধি, সিরাজগঞ্জ।
সময়- প্রতি শুক্রবার(সকাল ৯টা থেকে)
যোগাযোগ- ০১৯২৪২৩৬১১০(হোয়াটস এপ)

চেম্বার-২- স্প্রিং হিল হাসপাতাল, ঝিলটুলী,
(ফরিদপুর ডায়বেটিক হাসপাতালের পাশে)
ফরিদপুর ।
সময়- প্রতি রবি ও মঙ্গলবার(দুপুর ৩টা থেকে)
যোগাযোগ- ০১৯২৪২৩৬১১০(হোয়াটস এপ)

📌 বি.দ্র.: পোস্টে ব্যবহৃত সকল ছবি ও ভিডিও রোগী/অভিভাবকের সম্মতিতে শেয়ার করা হয়েছে।

Eid Mubarak to all of you.
06/06/2025

Eid Mubarak to all of you.

সুপ্রিয় বন্ধুরা, সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ।
06/06/2025

সুপ্রিয় বন্ধুরা, সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ।

Big shout out to my newest top fans! 💎 Md Solaiman KabirDrop a comment to welcome them to our community,  fans
24/05/2025

Big shout out to my newest top fans! 💎 Md Solaiman Kabir

Drop a comment to welcome them to our community, fans

॥ডায়াবেটিক রোগীর পায়ের ক্ষতের অপারেশন: একটি সফল গল্প॥ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি রোগ, যা শরীরের ইনসুলিন উৎপাদন বা ব্যবহ...
18/04/2025

॥ডায়াবেটিক রোগীর পায়ের ক্ষতের অপারেশন: একটি সফল গল্প॥

ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি রোগ, যা শরীরের ইনসুলিন উৎপাদন বা ব্যবহার ব্যবস্থায় সমস্যা তৈরি করে। এর ফলে রক্তে গ্লুকোজের মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। সময়মতো চিকিৎসা না নিলে এই বাড়তি শর্করার প্রভাব শরীরের নানা অঙ্গ-প্রত্যঙ্গে মারাত্মক প্রভাব ফেলতে পারে।

ডায়াবেটিসের সাধারণ জটিলতাগুলোর মধ্যে রয়েছে:

নেফ্রোপ্যাথি (কিডনি সমস্যা)

রেটিনোপ্যাথি (চোখের সমস্যা)

নিউরোপ্যাথি (পায়ে-হাতে অনুভূতি কমে যাওয়া)

ডায়াবেটিক ফুট আলসার (পায়ে ক্ষত)

রক্তনালীর সমস্যার কারণে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি

একজন রোগীর বাস্তব অভিজ্ঞতা-

একজন প্লাস্টিক সার্জনের কাছে প্রায়ই ডায়াবেটিক রোগীরা জটিল পায়ের ক্ষত নিয়ে আসেন। অনেকক্ষেত্রে এই ক্ষতগুলো নিজে থেকে ভালো হয় না এবং অপারেশন ছাড়া উপায় থাকে না।

এই গল্পের রোগী ছিলেন ডায়াবেটিসে আক্রান্ত এবং পায়ে এক আঘাতের কারণে ইনফেকশন ছড়িয়ে পড়ে। দীর্ঘ ৩-৪ মাসেও ক্ষত ভালো হচ্ছিল না। তাঁর রক্তনালীতে সমস্যা থাকায় পায়ে রক্ত চলাচল কমে গিয়েছিল, ফলে ফ্লাপ সার্জারি ছিল তার ক্ষেত্রে চ্যলেঞ্জিং ।

চিকিৎসা পরিকল্পনা ও সফল অপারেশন-

রোগীর চিকিৎসায় দুই ধাপে অপারেশন করা হয় ।

১ম ধাপঃ
ক্ষতের পচা ও মৃত টিস্যু অপসারণ করা হয় (Wound Excision)।
পায়ের পিছন দিক থেকে টিস্যু উত্তোলনের প্রস্তুতি নেওয়া হয় (Sural flap Delay)। এ রোগির রক্তনালীর আঘাতের জন্য পায়ের তালু থেকে টিস্যু স্থানান্তর(Medial planter flap) সম্ভব ছিল না ।

২য় ধাপঃ
টিস্যু স্থানান্তরের কাজ সম্পন্ন করা হয় (Distally Based Delayed Sural Flap Inset)।

শুধুমাত্র ২১ দিনের মধ্যেই রোগী হাঁটতে শুরু করেন। কারণ চিকিৎসার মূল ধাপ, অর্থাৎ ক্ষত ঢাকা (Wound Coverage), সফলভাবে সম্পন্ন হয়।

শেষ কথাঃ
ডায়াবেটিস থাকলে ক্ষতকে ছোট করে দেখার সুযোগ নেই। সামান্য ক্ষতও বড় বিপদের কারণ হতে পারে। তাই এমন সমস্যা দেখা দিলে দেরি না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।

💥 আপনার আশেপাশে কেউ যদি এমন সমস্যার সম্মুখীন হন, দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে উৎসাহিত করুন। সঠিক সময়ে চিকিৎসা সুস্থ জীবনের চাবিকাঠি।

ডাঃ কে, এম, আহসানুল হক
এম.বি. বি.এস. , এম এস(প্লাস্টিক সার্জারি)
বার্ন, প্লাস্টিক, রিকন্সট্রাকটিভ, হ্যান্ড ও এসথেটিক সার্জন ।

চেম্বার ১- নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতাল, ধানবান্ধি, সিরাজগঞ্জ।
সময়- প্রতি শুক্রবার(সকাল ৯টা থেকে)
যোগাযোগ- ০১৯২৪২৩৬১১০(হোয়াটস এপ)

চেম্বার-২- স্প্রিং হিল হাসপাতাল, ঝিলটুলী,
(ফরিদপুর ডায়বেটিক হাসপাতালের পাশে)
ফরিদপুর ।
সময়- প্রতি রবি ও মঙ্গলবার(দুপুর ৩টা থেকে)
যোগাযোগ- ০১৯২৪২৩৬১১০(হোয়াটস এপ)

📌 বি.দ্র.: পোস্টে ব্যবহৃত সকল ছবি ও ভিডিও রোগী/অভিভাবকের সম্মতিতে শেয়ার করা হয়েছে।

21/03/2025

।।হ্যান্ড সার্জারি।।

হ্যান্ড সার্জারি একজন প্লাস্টিক সার্জনের আওতাধীন একটি বিশেষায়িত ক্ষেত্র । সংক্ষেপে বলতে গেলে এর মধ্যে আছে হাতের টেনডন, নার্ভ(স্নায়ু ), রক্তনালীর সার্জারি, বিভিন্ন টিউমারের অপারেশন, ভাঙ্গা হাড় জোড়া লাগানো এবং হাতের বিভিন্ন ক্ষতের চিকিৎসা । এসবের সাথে অধুনা যোগ হয়েছে সম্পূর্ণ কেটে বিচ্ছিন্ন হওয়া আঙুল/হাতের রিপ্লান্টেশন অপারেশন(পুনরায় জোড়া লাগানো) ।

॥একজন সন্তুষ্ট রোগীর রিভিউ ॥

একজন রোগি হাতের কবজির কিছুটা উপরে ৪ সপ্তাহ আগে কেটে যাওয়া ক্ষত নিয়ে আমাদের কাছে আসেন । প্রাথমিক চিকিৎসার জন্য প্রথমে যে স্বাস্থ্যকর্মীর কাছে গিয়েছিলেন তিনি আঘাতের গভীরতা অনুধাবন করতে না পেরে শুধুমাত্র ত্বকের উপরের অংশ সেলাই করে দেন । পরবর্তিতে রোগী খেয়াল করলেন হাতের কোন আঙুল নাড়াতে পারছেন না ও হাতের তালুতে অনুভূতি নেই।

ফলে কেটে যাওয়ার প্রায় একমাস পরে আমাদের সার্জিকাল টিম অপারেশন( Repair of FPL with PL tendon graft, Repair of all FDP tendons with FDS tendon graft, repair of FCR, BR tendons and Median Nerve with vein graft) করেন। রোগি অপারেশনের পরে হাতের আঙুল নাড়তে পারছেন তবে নার্ভ ইনজুরির জন্য অনুভূতি এখনও পুরোপুরি ফিরে আসে নি । আশা করা যায় আরো কিছুদিন অপেক্ষা ও ফিজিওথেরাপির ফলে তিনি পুরোটাই ফেরত পাবেন ।

আজকে রোগি নিজ হাত দিয়ে লিখে দেখালেন । একমাস হাতের কোন আঙুল নাড়াতে না পারা এবং অপারেশনের ট্রমার পরে স্বাভাবিক কাজে ফেরত আসতে পেরে তিনি আনন্দিত । তার এই মুহূর্ত আপনাদের সাথে ভাগ করে নিলাম ।

💥 আপনার আশেপাশে কেউ যদি এমন সমস্যার সম্মুখীন হন, দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে উৎসাহিত করুন। সঠিক সময়ে চিকিৎসা সুস্থ জীবনের চাবিকাঠি।

ডাঃ কে, এম, আহসানুল হক
এম.বি. বি.এস. , এম এস(প্লাস্টিক সার্জারি)
বার্ন, প্লাস্টিক, রিকন্সট্রাকটিভ, হ্যান্ড ও এসথেটিক সার্জন ।

চেম্বার ১- নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতাল, ধানবান্ধি, সিরাজগঞ্জ।
সময়- প্রতি শুক্রবার(সকাল ৯টা থেকে)
যোগাযোগ- ০১৯২৪২৩৬১১০(হোয়াটস এপ)

চেম্বার-২- স্প্রিং হিল হাসপাতাল, ঝিলটুলী,
(ফরিদপুর ডায়বেটিক হাসপাতালের পাশে)
ফরিদপুর ।
সময়- প্রতি রবি ও মঙ্গলবার(দুপুর ৩টা থেকে)
যোগাযোগ- ০১৯২৪২৩৬১১০(হোয়াটস এপ)

📌 বি.দ্র.: পোস্টে ব্যবহৃত সকল ছবি ও ভিডিও রোগী/অভিভাবকের সম্মতিতে শেয়ার করা হয়েছে।

Address

Telephone

+8801924236110

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr K M Ahsanul Haque, Plastic Surgeon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr K M Ahsanul Haque, Plastic Surgeon:

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram