Ghoramora Blood Bank

Ghoramora Blood Bank Give Blood, Save Life

যারা রক্তদান করেন না পোস্ট টি তাদের জন্য।। আপনারা ছবিতে যে টেস্ট গুলি দেখছেন তা যে কোন প্রাইভেট হাসপাতালে পরীক্ষা করতে আ...
26/01/2022

যারা রক্তদান করেন না পোস্ট টি তাদের জন্য।।

আপনারা ছবিতে যে টেস্ট গুলি দেখছেন তা যে কোন প্রাইভেট হাসপাতালে পরীক্ষা করতে আপনাদের মিনিমাম ১২০০-১৮০০/- টাকা খরচ হবে।

আর আমাদের সকল স্তরে এই সব পরীক্ষা কাজে লাগে।।। যেকোনো সরকারি চাকরি বা বিদেশি যাওয়ার ক্ষেত্রে আপনাকে এসব পরীক্ষা করা হয়।

একজন সুস্থ মানুষ এগুলো প্রায় চেক করেন।

😍কিন্তু যারা রক্তদান করেন তাদের এসব টেস্ট করতে কোনো টাকা লাগে না।😍

আপনার রক্তের মধ্যে কোন সমস্যা আছে কি না এইসব পরীক্ষার মাধ্যমে জানা যায়।।।

রক্তদানের ক্ষেত্রে আপনার এই পাঁচটি পরীক্ষা হয়ে যায়।।। রক্ত দেওয়ার ক্ষেত্রে আপনার শরীরে নতুন রক্ত তৈরি হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বেরে যায়।।। আপনি সুস্থ থাকবেন।।।

রক্ত দিন 😍জীবন বাচান

28/10/2021

জেনে নিন রক্তদানের নুন্যতম যোগ্যতাঃ-
একজন ৫০ কেজি ওজনের মানুষের শরীরে কেজি
প্রতি রক্তের পরিমান ৭৬ মি.লি। শরীরের প্রতি
কেজিতে এর ব্যবহার হয় মাত্র ৫০ মি.লি। বাকী
২৬মি.লি রক্ত থাকে উদ্বৃত্ত হিসেবে। একই সময়ে
দেহের সবটুকু রক্ত ব্যবহার হয় না। তাহলে আসুন
হিসেব করি একজন ৫০ কেজি ওজনের মানুষের
দেহে কতটুকু রক্ত থাকে। আর এর কতটুকু থাকে
উদ্বৃত্ত হিসেবে।

একজন ৫০ কেজি ওজনের মানুষের দেহে রক্তের
অবস্থা:
মোট রক্তের পরিমান (৫০★৭৬) = ৩৮০০ মি.লি
উদ্বৃত্ত থাকে (৭৬-৫০)=২৬★৫০=১৩০০মি.লি
একব্যাগ রক্তে মাত্র ৩৫০মি.লি। যেটুকু দান
করলে দেহে কোন ক্ষতি হয় না। এরপরও দেহে
অনেক উদ্বৃত্ত রক্ত থাকে। তবু আমরা কেন কার্পন্য
করি? একজন মানুষকে আমরা কোটি টাকা দিয়ে
বাঁচাতে পারবো না। শুধুমাত্র ১ ব্যাগ রক্ত
দিয়ে আমরা বাঁচাতে পারি কমপক্ষে ৪টি মুমূর্ষু
মানুষের জীবন।

রক্ত দানের যোগ্যতা :
ধরুন, একজন খ্যাতনামা শিল্পপতির জীবন
বাঁচাতে রক্তের দরকার। তার জীবন বাঁচাতে
রক্তদাতা হতে হলে কি অনার্স বা মাস্টার্স
পাশ হতে হবে? উত্তর হবে না। শুধু আপনার ইচ্ছা
থাকলেই যথেষ্ট। ওজন হতে হবে সর্বনিম্ন ৪৫ আর
ইচ্ছা থাকতে হবে যে একজন মানুষকে আমি
রক্তদান করে জীবন বাঁচাবো।একজন ১৯বছর বয়স্ক শ্রমজীবী ও এ পূণ্যের কাজ করতে পারেন। বা একজন শিক্ষার্থী ও এ
কাজটি করতে পারে।
রক্তদিলে পুণ্য বাড়ে। একজন মানুষ নতুন জীবন
পায়। একটি পরিবারে ফিরে আসে স্বস্তি।
তাই আসুন আমরা নিজেরা রক্ত দিই। এ
মহামানবিক কাজে অন্যদেরকেও উদ্বুদ্ধ করি।
যাদেরই রক্ত দেয়ার সময় হয়েছে তারাই রক্ত
দিন। কারণ পৃথিবী সাহসী মানুষের জন্য।
তাদের দিকেই চেয়ে আছে বহু অসহায় জীবন।

13/10/2021

A Negative(A-) Blood needed

02/09/2021

(বি নেগেটিভ)রক্ত দাতারা এগিয়ে আসুন

রোগীর সমস্যাঃ- ডেলিভারি রোগী
রক্তের গ্রুপঃ- বি নেগেটিভ
রক্তের পরিমাণঃ- ২ব্যাগ
রক্তদানের তারিখঃ- ৪ তারিখ শনিবার
রক্তদানের সময়ঃ- কল করে জানানো হবে
রক্তদানের স্থানঃ সীতাকুণ্ড জেনারেল হাসপাতাল

আমরা কেন এমন করি 🥺🥺🥺৮ম বার ব্লাড দিয়েছিলাম সিজার রোগীকে।তার ছেলে বাচ্চা হয়েছিলো।আমি বাড়ি থেকে বের হয়েছিলাম ১১ টার সময়,হা...
28/08/2021

আমরা কেন এমন করি 🥺🥺🥺
৮ম বার ব্লাড দিয়েছিলাম সিজার রোগীকে।তার ছেলে বাচ্চা হয়েছিলো।
আমি বাড়ি থেকে বের হয়েছিলাম ১১ টার সময়,হাসপাতালে ১টার সময় গিয়েছি।
ব্লাড নিয়েছে ২টার সময়,
দুপুরে না খেয়ে ব্লাড দিলাম।
ব্লাড নিয়ে রোগীর লোক হাতে ১০০ টাকা ধরিয়ে দিয়ে বলে ভাই ভালো থাকবেন।
ঐ ২ ঘন্টার রাস্তায় রুগির লোক কম করে হলেও ৫০ বার ফোন দিয়েছে,
ভাই কোথায় আছেন, একটু তাড়াতাড়ি আসেন।
যেখানে আমার ১৮০ টাকা গাড়ি ভাড়া গিয়েছিল।
পরে রাতে জানতে পারলাম,
তার পরিবারে প্রথম ছেলে বাচ্চা তাই এলাকায় ৪০ কেজি মিষ্টি বিতরণ করেছে।
ঐরাত থেকে আমার জ্বর শুরু, ৭দিন জ্বর ছিলো, ৩দিন ডিউটিতে যেতে পারি নাই, ৩ দিনে আমার ১৫০০ টাকা কেটে রেখেছিল।
এখন কথা হলো
রোগীর পরিবার এলাকায় ৪০ কেজি মিষ্টি বিতরণ করলো
আমার কি একটা মিষ্টি পাওয়ার অধিকার ছিলো না?
আচ্ছা মিষ্টি না খেলাম,
গাড়ি ভাড়া তো ঠিক মতো দিতে পারতো?
আচ্ছা গাড়ি ভাড়াও না হয় বাদ দিলাম,,
ব্লাড নেওয়ার আগে তো ৫০ বার ফোন করেছে,
ব্লাড নেওয়ার পড়ে বাড়িতে ঠিক মতো আসলাম কি না ১মিনিট ফোন করে তো খবর নিতে পারতো তাই না???
৪০ কেজি মিষ্টি বিতরণ করার মতো মানুষ পেলো
ঐ ৪০ কেজি মিষ্টি খাওয়া লোকদের মাঝে কি একজন ব্লাড দেওয়ার মানুষ পেল না???

--- রোগীর লোক দের উদ্দেশ্যে বলি -ব্লাড দেওয়ার পড়ে রক্তদাতাদের মূল্যহীন বানাবেন না, যথাসাধ্য মতো রক্তদাতাদের পজেটিভ রাখার চেস্টা করুন❣️
#লেখাটি_একজন_রক্তদাতার
সংগৃহীত❤️❤️

আসসালামু আলাইকুম সকলের প্রয়োজনে আমাদের এই ব্লাড ব্যাংক। সকলে যে যার ব্লাড গ্রুপ এখানে শেয়ার করেন এবং কারও ব্লাড দরকার হল...
17/08/2021

আসসালামু আলাইকুম

সকলের প্রয়োজনে আমাদের এই ব্লাড ব্যাংক। সকলে যে যার ব্লাড গ্রুপ এখানে শেয়ার করেন এবং কারও ব্লাড দরকার হলে এখানে পোষ্ট করতে পারেন। এলাকার বাসির প্রয়োজনে সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।

ধন্যবাদ

Address

Ghoramara
Sitakunda

Telephone

+8801819930919

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ghoramora Blood Bank posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Ghoramora Blood Bank:

Share

Category