ডা: মাহবুব আজিজ সিফাত

ডা: মাহবুব আজিজ সিফাত সেবা করার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ

প্রবাসীরা দেশের সম্পদ। নিজের পরিবারকে একটু ভাল রাখার জন্য তারা হাড়ভাংগা খাটুনি খাটেন। ফলে তারা নিজের স্বাস্থ্যের প্রতি খ...
14/05/2026

প্রবাসীরা দেশের সম্পদ। নিজের পরিবারকে একটু ভাল রাখার জন্য তারা হাড়ভাংগা খাটুনি খাটেন। ফলে তারা নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে পারেন না। গতকাল আমার এলাকার একজন প্রবাসী ভাইয়ের স্ট্রোকে অকাল মৃত্যুতে মনটা খুবই ব্যাতিত হল।
প্রবাসী ভাইদের প্রতি অনুরোধ, নিজের যত্ন নিন। আপনার উপর পুরো একটা পরিবার এবং দেশ চেয়ে থাকে৷ অল্প কিছু টাকা নিজের জন্য খরচ করে হলেও বছরে অন্তত ১ বার নিজের কিছু বেসিক টেস্ট করান। দেশে আসলে যাওয়ার আগে ডাক্তার দেখিয়ে ফিজিক্যাল টেস্ট করান এবং প্রয়োজনীয় ঔষধ নিজের সাথে নিয়ে যান। প্রেসার, ডায়বেটিস, রক্তের চর্বি (কোলেস্টেরল) নিয়ন্ত্রণে রাখুন। অস্বাস্থ্যকর খাবার পরিহার করুন।
সুস্থ থাকুন।

ডা: মাহবুব আজিজ সিফাত
এমবিবিএস, সিসিডি
এফসিপিএস( শেষ পর্ব)
এন্ডোক্রাইনোলজি
সোনাগাজী ডায়বেটিস এন্ড স্পেশালাইজড হাসপাতাল

এক রোগী এসেছিলেন চেম্বারে। সাথে নিজ হাতে পিঠা বানিয়ে এনেছিলেন আমার জন্য। দিন শেষে এগুলোই প্রাপ্তি।❤️❤️
05/05/2026

এক রোগী এসেছিলেন চেম্বারে। সাথে নিজ হাতে পিঠা বানিয়ে এনেছিলেন আমার জন্য।
দিন শেষে এগুলোই প্রাপ্তি।❤️❤️

 #ডায়বেটিক রোগীর পায়ের যত্ন(রিপোস্ট)◾পায়ের যত্ন কেন নিবেন:আপনি খেয়াল করবেন যাদের ডায়বেটিস অনিয়ন্ত্রিত তাদের পা জালা পোড়া...
28/04/2026

#ডায়বেটিক রোগীর পায়ের যত্ন
(রিপোস্ট)

◾পায়ের যত্ন কেন নিবেন:

আপনি খেয়াল করবেন যাদের ডায়বেটিস অনিয়ন্ত্রিত তাদের পা জালা পোড়া করে। এরসাথে পায়ের বোধ শক্তি এবং পায়ের রক্তের সঞ্চালন কম থাকে। ফলে আপনি যখন পায়ে আঘাত পান বা পায়ের চাপের কারনে পায়ের রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায় আপনি টের পান না। পরবর্তীতে তা পায়ে ক্ষত অথবা আলসার তৈরি করে। ফলশ্রুতিতে অনেকের পা ও কেটে ফেলতে হয় মেডিকেলের ভাষায় আমরা যাকে এম্পুটেশন বলি।

◾কিভাবে পায়ের যত্ন নিবেন:

• সবসময় নরম জুতা পরবেন।
• আগুনের পাশে বা চুলার ধারে পা দিয়ে বসবেন না। এতে পায়ের বোধ কম থাকায়। আপনার পা আপনার অজান্তেই পুড়ে জেতে পারে।
• গরম শেক, ইলেকট্রিক কম্বল পরিহার করুন।
• গোসলের পর নখ নরম হওয়ার পর নখ কাটুন।
• অনেক গভীর করে নখ কাটবেন না।
• নখের কনি টেনে না তুলে, নেইল কাটার দিয়ে কেটে ফেলুন।
• পায়ের নখের কোনায় ময়লা পরিষ্কার রাখুন।
• ফ্লাট, রাউন্ড, প্রশস্ত চামড়ার জুতা পরুন, যেন বাতাস চালাচল করতে পারে।
• ঢিলা অথবা হাল্কা ইলাস্টিকের কটনের মোজা পরুন।

◾কারা হাইরিস্কে আছেন:

• যাদের ডায়বেটিস অনিয়ন্ত্রিত।
• যাদের পায়ে বোধশক্তি কম বা পায়ে রক্ত সঞ্চালন কম পাওয়া যায়।
• আগে যাদের পায়ে আলসার হয়েছে।
• আগে যাদের এম্পুটেশন হয়েছে।

এইজন্য ডায়বেটিস রোগীরা প্রতি ৩ মাস পর পর পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সুগার নিয়ন্ত্রণে আছে কিনা চেক করুন এবং হটাৎ পায়ে ব্যাথা পেলে অথবা হটাৎ পায়ের চামড়ার রঙ পরিবর্তন হলে সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নিন।

🔺 মনে রাখবেন সুগার নিয়ন্ত্রণে রাখতে পারলে ডায়বেটিক রোগীরা সাধারণ রোগীদের চেয়ে বেশী হায়াত লাভ করেন।

ডা: মাহবুব আজিজ সিফাত
এমবিবিএস, সিসিডি,
এফসিপিএস (এন্ডোক্রিনোলজি) শেষ পর্ব

22/04/2026

এক রোগীর এটেনডেন্ট প্রশ্ন করে বসছে, "স্যার আপনি প্রেসক্রিপশনে প্রায়ই কম দামি ঔষধ লেখেন! আপনিতো শুনছি ভালো মানুষ, কিন্তু এত নিম্নমানের কোম্পানির ঔষধ যে কেন লিখেন!"

ওনাকে যা উত্তর দিলাম, তা সবার সাথেই শেয়ার করা প্রয়োজন মনে করি:
"ডায়াবেটিস, প্রেশার, চর্বি, হার্টে‌ সমস্যা আছে এমন রোগীদেরকে কিছু ঔষধ সারা জীবনই খেতে হয়, এমন একটা রোগীকে যদি ৪ টা নামি-দামি কোম্পানির ওষুধ দেই:
১. Tab. Bizoran 5/20, ০+০+১ ( দাম১২ টাকা)
২. Tab. Rosuva 20, ০+০+১ ( দাম ৩২ টাকা)
৩. Tab. Jardiance 25, ১+০+০ ( দাম ৮৪ টাকা)
৪. Tab. Silinor M 1000, ১+০+১ (২২ টাকা, ২ বেলা ৪৪ টাকা)
-- তাহলে এই ৪ টা ঔষধেই দৈনিক খরচ পরছে ১৭২ টাকা, মাসে খরচ ৫১৬০ টাকা।

এখন হুবহু এই ৪ টা (একই উপাদানের) ঔষধ যদি আমি নাম-ডাক কম এমন কোম্পানির দেই:
Tab. Olmedip 5/20, ০+০+১ ( ৬ টাকা)
Tab. RTV 20, ০+০+১ ( ৮ টাকা)
Tab. Empazin 25, ১+০+০ (দাম ৩০ টাকা)
Tab. Taglimet 1000, ১+০+১ (১১ টাকা, ২ বেলা ২২ টাকা)
-- তাহলে এই ৪ টা ঔষধে দৈনিক খরচ পরছে ৬৬ টাকা, মাসে খরচ ১৯৮০ টাকা।

এদেশে এরকম অনেক মানুষ ই আছে যাদের মাসে ৫১৬০ টাকার ঔষধ খাওয়ার সাধ্য নাই, কিন্তু মাসে ১৯৮০ টাকার ঔষধ হলে কষ্ট করে হলেও সারাজীবন চালায় নিতে পারবেন।

এবার আসি নিম্নমান কি না সেই প্রশ্নে; অভিজ্ঞতা থেকে বলছি নামিদামি কোম্পানি এবং কম নামী কোম্পানির ঔষধ অধিকাংশ ক্ষেত্রে একই মানের হয়ে থাকে। কিছু কিছু ক্ষেত্রে মান উনিশ-বিশ হয়ে থাকে, কিন্তু দ্বিগুণ-তিনগুণ দামের মতো মান কখনোই দ্বিগুণ-তিনগুণ না। একটা নামি-দামি কোম্পানির সব ঔষধই যে ভালো, তা কিন্তু না। আবার এমন অনেক ঔষধ আছে যেগুলো নামিদামি কোম্পানির চেয়ে ছোট কোম্পানির গুলোই বেশি ভালো।

আমি সবসময় মনে করি, দীর্ঘদিনের ঔষধ কম দামি খাওয়াই ভালো। আবার একেবারে না খাওয়ার চেয়ে ঔষধ কম দামি খাওয়া অনেক ভালো। এতে অন্তত জীবন টা বাঁচবে। তাই আর্থিক সমস্যা থাকলে লজ্জা না পেয়ে ডা: কে খুলে বলুন। সুস্থ থাকুন।

লেখাটি ভালো লাগলে মতামত ও শেয়ার দিয়ে পাশে থাকুন।

বি:দ্র: এই পোস্ট কোন কোম্পানিকে ছোট বা বড় করার জন্য নয়। শুধু মাত্র বুঝানোর সার্থে নামগুলো ব্যবহার করা হয়েছে।

ডা: মাহবুব আজিজ সিফাত
এমবিবিএস, সিসিডি, এফসিপিএস (শেষ পর্ব)
এন্ডোক্রাইনোলজি।

16/04/2026

শুক্রবারের চেম্বার সূচী:

ফ্যাটি লিভার ধরা পড়েছে?শুধু লিভারের সমস্যা ভেবে ভুল করছেন না তো?অনেকেই মনে করেন ফ্যাটি লিভার মানেই শুধু লিভারের রোগ। কি...
15/04/2026

ফ্যাটি লিভার ধরা পড়েছে?
শুধু লিভারের সমস্যা ভেবে ভুল করছেন না তো?

অনেকেই মনে করেন ফ্যাটি লিভার মানেই শুধু লিভারের রোগ। কিন্তু বাস্তবে বেশিরভাগ ক্ষেত্রে এটি মেটাবলিজম ও হরমোনের সমস্যার ফল।

ফ্যাটি লিভার রোগে এন্ডোক্রাইনোলজিস্ট যেভাবে সাহায্য করেন—

🔹 ডায়াবেটিস নিয়ন্ত্রণ
ফ্যাটি লিভার ও টাইপ-২ ডায়াবেটিস একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। ডায়াবেটিস ঠিকভাবে নিয়ন্ত্রণ না থাকলে লিভারে চর্বি জমা বাড়তে থাকে।

🔹 ইনসুলিন রেজিস্ট্যান্স কমানো
ফ্যাটি লিভারের মূল চালিকাশক্তি হলো ইনসুলিন রেজিস্ট্যান্স। এটি নিয়ন্ত্রণ করা চিকিৎসার একটি প্রধান লক্ষ্য।

🔹 ওজন নিয়ন্ত্রণ (Obesity management)
স্থূলতা ফ্যাটি লিভারের অন্যতম বড় ঝুঁকি। সঠিক পদ্ধতিতে ওজন কমানো লিভারের চর্বি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

🔹 কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইড নিয়ন্ত্রণ
রক্তে চর্বি বেশি থাকলে লিভারে চর্বি জমা আরও বেড়ে যায়।

🔹 হরমোনজনিত সমস্যা শনাক্ত করা
কিছু হরমোনজনিত রোগ ফ্যাটি লিভারের সাথে জড়িত থাকতে পারে, যেমন
• থাইরয়েড হরমোনের ঘাটতি
• PCOS
• কুশিং সিনড্রোম

🔹 মেটাবলিক সিনড্রোমের পূর্ণাঙ্গ চিকিৎসা
ফ্যাটি লিভারের সাথে প্রায়ই দেখা যায়—
• ডায়াবেটিস
• উচ্চ রক্তচাপ
• স্থূলতা
• কোলেস্টেরল সমস্যা
এই সমস্যাগুলো একসাথে নিয়ন্ত্রণ করা জরুরি।

🔹 লাইফস্টাইল গাইডেন্স
খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রম, ওজন নিয়ন্ত্রণ—এই তিনটি বিষয়ই ফ্যাটি লিভার চিকিৎসার ভিত্তি।

📌 মনে রাখবেন:
ফ্যাটি লিভার অনেক সময় শুধু লিভারের রোগ নয়, এটি একটি মেটাবলিক রোগ।
তাই অনেক ক্ষেত্রে এর সঠিক ব্যবস্থাপনায় এন্ডোক্রাইনোলজিস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন

ডা: মাহবুব আজিজ সিফাত
এমবিবিএস, এফসিপিএস (শেষ পর্ব)
এন্ডোক্রাইনোলজি

02/04/2026
আপনাদের জন্য অত্যাধুনিক মেশিন নিয়ে এসেছি আমরা।
31/03/2026

আপনাদের জন্য অত্যাধুনিক মেশিন নিয়ে এসেছি আমরা।

ইন শা আল্লাহ, আগামী শুক্রবার সোনাগাজী ডায়াবেটিস এন্ড স্পেশালাইজড হাসপাতাল লি.-এ সুলভ মূল্যে ডিভাইস কসমেটিক খৎনা করানো হবে।

সিরিয়ালের ভিত্তিতে এ সপ্তাহে ১০ জনকে সুন্নাতে খৎনা করানো হবে। সিরিয়ালের জন্য ছবিতে দেওয়া নাম্বারে কল করে সিরিয়াল নিশ্চিত করুন।

ঈদ পরবর্তী প্রথম চেম্বারে আগামীকাল থাকব ইনসাল্লাহ।
26/03/2026

ঈদ পরবর্তী প্রথম চেম্বারে আগামীকাল থাকব ইনসাল্লাহ।

ইন শা আল্লাহ, আগামীকাল শুক্রবার যে সকল চিকিৎসক চেম্বার করবেন-

হাম বা (Measles) এর রোগী দেশে এখন অনেক পাওয়া যাচ্ছে। দিন দিন সংক্রমণ বেড়েই চলেছে।হাম কোনো সাধারণ জ্বর বা ফুসকুড়ির রোগ ...
25/03/2026

হাম বা (Measles) এর রোগী দেশে এখন অনেক পাওয়া যাচ্ছে। দিন দিন সংক্রমণ বেড়েই চলেছে।

হাম কোনো সাধারণ জ্বর বা ফুসকুড়ির রোগ না—এটা একটি অত্যন্ত সংক্রামক এবং মারাত্মক ভাইরাসজনিত রোগ।

🔺হাম হলে যা হতে পারে:

🔹উচ্চ জ্বর, কাশি, চোখ লাল হওয়া
🔹সারা শরীরে ফুসকুড়ি
🔹মুখের ভিতরে কপলিক স্পট নামে সাদা দাগ হতে পারে।
🔹নিউমোনিয়া (ফুসফুসের সংক্রমণ)
🔹ডায়রিয়া ও পানিশূন্যতা
🔹এনসেফালাইটিস (মস্তিষ্কে সংক্রমণ)
🔹এমনকি মৃত্যুও হতে পারে, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে

◾সাধারণত পাঁচ বছরের কম বয়সী শিশুদের হাম বেশি হয়ে থাকে। তবে বড়দের বিশেষ করে যাদের প্রতিরোধ ক্ষমতা কম তাদেরও হাম হয়।

◾হাম খুব দ্রুত ছড়ায়—একজন আক্রান্ত ব্যক্তি ১০–১৫ জনকে সংক্রমিত করতে পারে।

◾হাম হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বয়স অনুপাতে ভিটামিন-এ ক্যাপসুল এর পাশাপাশি সাপোর্টিভ চিকিৎসা নিতে হবে।

◾এই মারাত্মক রোগটি কিন্তু সহজেই প্রতিরোধযোগ্য—টিকার মাধ্যমে। সময়মতো EPI শিডিউল অনুযায়ী হাম (MR) টিকা দিলে এই ঝুঁকি প্রায় পুরোপুরি এড়ানো যায়।

◾ফেসবুকের গুজব বা ভুল তথ্যের কারণে টিকা থেকে বিরত থাকবেন না।

◾আপনার সন্তানের সুরক্ষা আপনার হাতে।
হামের লক্ষ্মণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

আগামী শুক্রবার বিকাল ৫.০০ টায় ২ ঘন্টার জন্য সোনাগাজীতে সৌরভ মেডিসিন কর্ণার এ চেম্বার করব।আপনার সিরিয়ালের জন্য নিচের নাম্...
26/02/2024

আগামী শুক্রবার বিকাল ৫.০০ টায় ২ ঘন্টার জন্য সোনাগাজীতে সৌরভ মেডিসিন কর্ণার এ চেম্বার করব।
আপনার সিরিয়ালের জন্য নিচের নাম্বারে যোগাযোগ করুন।
+8801632884242

Address

সোনাগাজী ডায়বেটিস এন্ড স্পেশালাইজড হাসপাতাল
Sonagazi

Telephone

+8801912760260

Website

Alerts

Be the first to know and let us send you an email when ডা: মাহবুব আজিজ সিফাত posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ডা: মাহবুব আজিজ সিফাত:

Share

Category