ICP Blood Care Bongshikunda

ICP Blood Care Bongshikunda � ICP Blood Care – Bongshikunda
মানবতার টানে স্বেচ্ছায় রক্তদান
জরুরি মুহূর্তে পাশে থাকার অঙ্গীকার

একুশে ফেব্রুয়ারি আমাদের জাতির আত্মমর্যাদা, চেতনা ও গৌরবের দিন।১৯৫২ সালে মাতৃভাষা বাংলার অধিকার প্রতিষ্ঠার জন্য ,বাংলাদে...
21/02/2026

একুশে ফেব্রুয়ারি আমাদের জাতির আত্মমর্যাদা, চেতনা ও গৌরবের দিন।

১৯৫২ সালে মাতৃভাষা বাংলার অধিকার প্রতিষ্ঠার জন্য ,বাংলাদেশ-এর যে সকল বীর সন্তানরা প্রাণ উৎসর্গ করেছিলেন,তাদের ত্যাগের বিনিময়েই আজ আমরা স্বাধীনভাবে বাংলা ভাষায় কথা বলতে পারছি।
তারা আমাদের জন্য রেখে গেছেন ভাষার মর্যাদা রক্ষার অনন্য দৃষ্টান্ত।

একুশ আমাদের শেখায়—অন্যায়ের সামনে মাথা নত না করা এবং নিজের পরিচয় দৃঢ়ভাবে আগলে রাখা।

ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং মহান আল্লাহ তায়ালার কাছে তাদের মাগফিরাত কামনা করছি।

ICP Blood Care Bongshikunda-এর নবগঠিত পরিচালনা কমিটির প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিতICP Blood Care Bongshikunda-এর নবগ...
24/01/2026

ICP Blood Care Bongshikunda-এর নবগঠিত পরিচালনা কমিটির প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত

ICP Blood Care Bongshikunda-এর নবগঠিত পরিচালনা কমিটির প্রথম কার্যনির্বাহী সভা ২৩ জানুয়ারি ২০২৬, শুক্রবার রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ICP Blood Care Bongshikunda-এর প্রধান পরিচালক তোফাজ্জল হোসেন এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন কার্যনির্বাহী সম্পাদক খোকন মোহাম্মদ রিয়ান।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ।
এছাড়া পরিচালনা কমিটির সকল দায়িত্বশীলবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হিসাব ও রেকর্ড ইনচার্জ শরিফ বিন আব্দুল কুদ্দুস। এরপর পরিচয় পর্বে প্রত্যেক দায়িত্বশীল নিজ নিজ পরিচয় তুলে ধরেন।

পরবর্তীতে প্রধান পরিচালক তোফাজ্জল হোসেন প্রত্যেক দায়িত্বশীলকে তাদের দায়িত্বসমূহ স্পষ্টভাবে বুঝিয়ে দেন এবং দায়িত্বের আলোকে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

এরপর তিনি ICP Blood Care Bongshikunda-এর ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে বিভিন্ন পরিকল্পনা উপস্থাপন করেন। সকলের মতামতের আলোকে সিদ্ধান্ত গৃহীত হয় যে, গঠনতন্ত্র অনুযায়ী ধাপে ধাপে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

প্রাথমিক পর্যায়ে একটি গুগল ফর্মের মাধ্যমে সকল সদস্যের তথ্য সংগ্রহ করা হবে এবং আসন্ন নির্বাচনের পূর্বে এলাকার উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ব্লাড ক্যাম্পেইন পরিচালনা করা হবে।

পরে অতিথি আব্দুল ওয়াদুদ উপস্থিত সকলের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক কিছু কথা বলেন।

সবশেষে প্রধান পরিচালক তোফাজ্জল হোসেন সমাপনী বক্তব্য রাখেন এবং মোনাজাতের মাধ্যমে সভার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়।

বার্তা প্রেরক:
নাফিজ আহমেদ
প্রচার ও মিডিয়া ইনচার্জ
ICP Blood Care Bongshikunda

আলহামদুলিল্লাহ
21/01/2026

আলহামদুলিল্লাহ

ICP Blood Care Bongshikunda–এর ২০২৬ সেশনের জন্য  মনোনীত পরিচালনা কমিটির সকল দায়িত্বশীল ভাইদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও...
21/01/2026

ICP Blood Care Bongshikunda–এর ২০২৬ সেশনের জন্য মনোনীত পরিচালনা কমিটির সকল দায়িত্বশীল ভাইদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।

মহান আল্লাহ তায়ালা যেন আপনাদের সবাইকে খাঁটি নিয়ত, দায়িত্বশীলতা ও অবিচল নিষ্ঠার সাথে মানবতার সেবায় কাজ করার তাওফিক দান করেন। আপনাদের এই খেদমতকে তিনি কবুল করুন এবং এর মাধ্যমে অসংখ্য মানুষের উপকার সাধিত হোক—আমিন। 🩸

ইসলামী ছাত্র পরিষদ বংশীকুন্ডার নির্বাহী পরিষদের সাধারণ সভা  অনুষ্ঠিত২০ জানুয়ারি ( মঙ্গলবার)  ২০২৬ ইং, রাত ৯ টা হতে ১১ ট...
21/01/2026

ইসলামী ছাত্র পরিষদ বংশীকুন্ডার নির্বাহী পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

২০ জানুয়ারি ( মঙ্গলবার) ২০২৬ ইং, রাত ৯ টা হতে ১১ টা পর্যন্ত ইসলামিক ছাত্র পরিষদ বংশীকুন্ডার নির্বাহী পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ইসলামি ছাত্র পরিষদ বংশীকুন্ডার সভাপতি মামুন হোসেন এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ।
উক্ত সভায় নির্বাহী পরিষদের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা শরীফুদ্দিন।

পরবর্তীতে সভার আলোচ্যসূচির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ইসলামি ছাত্র পরিষদ বংশীকুন্ডার তত্ত্বাবধানে পরিচালিত মানবিক রক্তসেবা প্ল্যাটফর্ম “ICP Blood Care – Bongshikunda”–এর কার্যক্রমকে সুসংগঠিত, গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে ২০২৬ সেশনের জন্য পরিচালনা কমিটি গঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় করা হয়।

সদস্যদের গঠনমূলক মতামত পর্যালোচনা শেষে সর্বসম্মতিক্রমে ১১ (এগারো) সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি গঠন করা হয়।

নবগঠিত পরিচালনা কমিটির পদবি ও দায়িত্বশীলদের নাম নিম্নরূপ—

১. প্রধান পরিচালক
তোফাজ্জল হোসেন

২. সহকারী পরিচালক
শামীম আহমেদ জয়

৩. কার্যনির্বাহী সম্পাদক
খোকন মোহাম্মদ রিয়ান

৪. প্রশিক্ষণ ইনচার্জ
আকিব মাহমুদ

৫. ডোনার ব্যবস্থাপনা ইনচার্জ
বায়েজিদ আহমেদ

৬. হেল্পলাইন ইনচার্জ
শাহ আলম সৌরভ

৭. হাসপাতাল সমন্বয় ইনচার্জ
রাজেল আহমেদ

৮. মাঠ সহায়তা ইনচার্জ
মোবারক হোসেন

৯. প্রচার ও মিডিয়া ইনচার্জ
নাফিজ আহমেদ

১০. হিসাব ও রেকর্ডিং ইনচার্জ
শরিফ বিন আব্দুল কুদ্দুস

১১. পরিকল্পনা ও গবেষণা ইনচার্জ
জামাত উল্লাহ

নবগঠিত পরিচালনা কমিটির সকল সদস্যকে ২০২৬ সেশনের জন্য আনুষ্ঠানিকভাবে দায়িত্ব প্রদান করা হয়। আমরা দৃঢ়ভাবে আশাবাদী যে, দায়িত্বপ্রাপ্ত সকল সদস্য নিষ্ঠা, দায়িত্ববোধ ও মানবিক চেতনার সাথে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে ICP Blood Care – Bongshikunda–এর কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করে তুলবেন—ইনশাআল্লাহ।

বার্তা প্রেরক
জিহাদুল ইসলাম
প্রচার ও প্রকাশনা সম্পাদক
ইসলামি ছাত্র পরিষদ বংশীকুন্ডা

17/01/2026

গঠনতন্ত্র

ICP Blood Care – Bongshikunda

ভূমিকা

মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের মহান উদ্দেশ্যে এবং মানবতার সেবায় আত্মনিয়োগের দৃঢ় প্রত্যয়ে ইসলামি ছাত্র পরিষদ বংশীকুন্ডার অধীনে একটি স্বতন্ত্র, স্বেচ্ছাসেবী ও মানবিক রক্তসেবা প্ল্যাটফর্ম হিসেবে “ICP Blood Care – Bongshikunda” প্রতিষ্ঠিত হলো।
এই প্ল্যাটফর্মের মাধ্যমে বংশীকুন্ডা তথা হাওর বেষ্টিত এলাকায় একটি সুসংগঠিত, নির্ভরযোগ্য ও কার্যকর রক্তসেবা ব্যবস্থা গড়ে তোলা এবং জরুরি মুহূর্তে একজন অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য।

প্রথম অধ্যায়

নাম, লক্ষ্য–উদ্দেশ্য, নীতি ও আদর্শ।

ধারা–১ : নাম

এই প্ল্যাটফর্মের নাম—
“ICP Blood Care – Bongshikunda”।
এটি ইসলামি ছাত্র পরিষদ বংশীকুন্ডার অধীনে পরিচালিত একটি স্বতন্ত্র, অরাজনৈতিক ও মানবিক সেবামূলক রক্তসেবা প্ল্যাটফর্ম।

ধারা–২ : লক্ষ্য

এই প্ল্যাটফর্মের প্রধান লক্ষ্য হলো—
মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বংশীকুন্ডা তথা সম্পূর্ণ হাওর বেষ্টিত এলাকায় একটি সুসংগঠিত, দ্রুত ও নির্ভরযোগ্য রক্তসেবা নেটওয়ার্ক গড়ে তোলা, যাতে কোনো রোগী জরুরি মুহূর্তে রক্তের অভাবে ভোগান্তির শিকার না হয়।

ধারা–৩ : উদ্দেশ্য

এই প্ল্যাটফর্মের উদ্দেশ্যসমূহ হলো—
ক. জরুরি প্রয়োজনে দ্রুত রক্তদাতা ও রোগীর মধ্যে কার্যকর সংযোগ (Blood Connection) নিশ্চিত করা।
খ. স্বেচ্ছায় রক্তদানে আগ্রহী রক্তদাতাদের একটি নির্ভরযোগ্য ডাটাবেইস তৈরি, সংরক্ষণ ও হালনাগাদ করা।

গ. তরুণ সমাজ ও সাধারণ মানুষের মধ্যে রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা।
ঘ. নিরাপদ, নিয়মতান্ত্রিক ও দায়িত্বশীল রক্তদানে মানুষকে উদ্বুদ্ধ করা।
ঙ. মানবসেবার মাধ্যমে সমাজে সহযোগিতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করা।

ধারা–৪ : নীতি ও আদর্শ

এই প্ল্যাটফর্ম নিম্নোক্ত নীতি ও আদর্শ অনুসরণ করবে—
ক. কুরআন ও সুন্নাহর আলোকে মানবসেবাকে ইবাদত হিসেবে গ্রহণ করা।
খ. সম্পূর্ণ স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক ও নিঃস্বার্থভাবে কার্যক্রম পরিচালনা করা।
গ. মানবতার প্রশ্নে ধর্ম, বর্ণ, শ্রেণি বা মতভেদে কোনো প্রকার বৈষম্য না করা।
ঘ. শৃঙ্খলা, সততা, দায়িত্বশীলতা ও স্বচ্ছতার সাথে সকল কার্যক্রম পরিচালনা করা।
ঙ. ইসলামি ছাত্র পরিষদের নীতি ও আদর্শের পরিপন্থী কোনো কার্যক্রমে জড়িত না হওয়া।

দ্বিতীয় অধ্যায়

কর্মসূচি

ধারা–৫ : তিন দফা কর্মসূচি

ICP Blood Care – Bongshikunda নিম্নলিখিত তিন দফা কর্মসূচির ভিত্তিতে তার কার্যক্রম পরিচালনা করবে—
প্রথম দফা : জরুরি রক্তসেবা ও ব্লাড কানেকশন

ক. যেকোনো জরুরি মুহূর্তে দ্রুত রক্তদাতা ও রোগীর মধ্যে কার্যকর সংযোগ স্থাপন করা।
খ. দুর্ঘটনা, অপারেশন, প্রসূতি ও অন্যান্য সংকটাপন্ন অবস্থায় সর্বোচ্চ দ্রুততার সাথে রক্তসেবা নিশ্চিত করা।
গ. এলাকাভিত্তিক স্বেচ্ছাসেবী রক্তদাতাদের একটি সক্রিয় ও নির্ভরযোগ্য নেটওয়ার্ক গড়ে তোলা।

দ্বিতীয় দফা : রক্তদান ক্যাম্পেইন ও সচেতনতামূলক কার্যক্রম

ক. রক্তদানের গুরুত্ব, উপকারিতা ও নিরাপত্তা নিয়ে আলোচনা সভা, মতবিনিময় ও সচেতনতামূলক প্রোগ্রাম আয়োজন।
খ. তরুণ সমাজকে মানবিক কাজে সম্পৃক্ত করতে নিয়মিত ব্লাড ক্যাম্পেইন পরিচালনা।
গ. সামাজিক যোগাযোগমাধ্যম ও অন্যান্য উপায়ে রক্তসেবামূলক বার্তা, তথ্য ও আবেদন প্রচার করা, যাতে মানুষ স্বেচ্ছায় এই মহৎ কাজে এগিয়ে আসে।

তৃতীয় দফা : মানবিক ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম

ক. মানবিক বিপর্যয়, দুর্যোগ বা বিশেষ প্রয়োজনে জরুরি সহায়তা কার্যক্রমে অংশগ্রহণ।
খ. মানবসেবার চেতনাকে সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে দিতে নৈতিকতা, সহমর্মিতা ও দায়িত্ববোধ জাগ্রতকারী কর্মসূচি গ্রহণ।
গ. ইসলামি ছাত্র পরিষদের নির্দেশনা অনুযায়ী অন্যান্য মানবসেবামূলক ও কল্যাণমূলক কার্যক্রমে সক্রিয় সহযোগিতা প্রদান করা।

তৃতীয় অধ্যায়

সংগঠনিক কাঠামো

ধারা–৬ : কমিটি গঠন

ক. এই প্ল্যাটফর্মের জন্য নয় (৯) সদস্য বিশিষ্ট একটি দায়িত্বশীল কমিটি থাকবে।
খ. উক্ত কমিটির সদস্যবৃন্দ ইসলামি ছাত্র পরিষদের দায়িত্বশীলদের মাধ্যমে মনোনীত হবেন।
গ. কমিটি সম্মিলিত নেতৃত্ব, পারস্পরিক পরামর্শ ও দায়িত্ববোধের ভিত্তিতে কার্যক্রম পরিচালনা করবে।

ধারা–৭ : কমিটির দায়িত্ব

ক. প্ল্যাটফর্মের সার্বিক কার্যক্রম পরিকল্পনা, পরিচালনা ও তদারকি করা।
খ. রক্তদাতা ডাটাবেইস সংরক্ষণ ও নিয়মিত হালনাগাদ নিশ্চিত করা।
গ. জরুরি রক্তসেবায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও কার্যকর ভূমিকা পালন করা।
ঘ. শৃঙ্খলা বজায় রাখা এবং গঠনতন্ত্রের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করা।
ঙ. ইসলামি ছাত্র পরিষদের সাথে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় রক্ষা করা।
চ.গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে, ইসলামি ছাত্র পরিষদের দায়িত্বশীলদের সাথে পরামর্শ গ্রহণ করা।

চতুর্থ অধ্যায়

অর্থনীতি ও সাংগঠনিক বছর

ধারা–৮ : অর্থনীতি (বায়তুল মাল) ব্যবস্থা।

ক. ICP Blood Care – Bongshikunda-এর একটি স্বতন্ত্র বায়তুল মাল থাকবে।
খ. বায়তুল মালের আয় হবে স্বেচ্ছাসেবী অনুদান ও অনুমোদিত বৈধ উৎস থেকে।
গ. এ অর্থ কেবলমাত্র রক্তসেবা, সচেতনতামূলক ও মানবিক কল্যাণমূলক কাজে ব্যয় করা যাবে।
ঘ. বায়তুল মালের সকল লেনদেন স্বচ্ছতা, আমানতদারি ও গঠনতন্ত্রের আলোকে পরিচালিত হবে এবং প্রয়োজনে ইসলামি ছাত্র পরিষদকে অবহিত করা হবে।

ধারা–৯ : সাংগঠনিক বছর

ক. এই প্ল্যাটফর্মের সাংগঠনিক বছর ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী পরিচালিত হবে।
খ. প্রতি বছর ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সাংগঠনিক বছর কার্যকর থাকবে।
গ. দায়িত্বশীলদের মেয়াদ ডিসেম্বর মাসে শেষ হবে এবং পরবর্তী বছরের জানুয়ারিতে নতুন করে মনোনয়ন প্রদান করা হবে।

বিবিধ

ধারা–১০: গঠনতন্ত্র সংশোধন

প্রয়োজনে ইসলামি ছাত্র পরিষদ বংশীকুন্ডার অনুমোদনক্রমে এই গঠনতন্ত্রের কোনো ধারা সংশোধন, সংযোজন বা পরিমার্জন করা যাবে।

ধারা–১১ : কার্যকারিতা
এই গঠনতন্ত্র অনুমোদনের তারিখ থেকেই কার্যকর বলে গণ্য হবে।

ধারা- ১২ : এ প্লাটফর্মের জন্য নির্দিষ্ট একটি লোগো থাকবে।

Address

Bongshikunda, Mhoddonogor
Sunamganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when ICP Blood Care Bongshikunda posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram