কাশেম ফার্মেসী - Kashem Pharmacy

কাশেম ফার্মেসী - Kashem Pharmacy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from কাশেম ফার্মেসী - Kashem Pharmacy, Pharmacy / Drugstore, Pirpur, Tuker Bazar, Sylhet.

বিশ্বাসযোগ্যতা ও যত্নের সাথে সেবা প্রদানে আপনার স্বাস্থ্য আমাদের অগ্রাধিকার।আমাদের ফার্মেসী শুধুমাত্র ওষুধ নয় স্বাস্থ্য এবং সুখী জীবনযাপনের প্রতি এক অবিচলিত প্রতিশ্রুতি।সঠিক পরামর্শ মানসম্পন্ন ওষুধ এবং পরিপূর্ণ সেবা আপনার জন্য সব সময়।

"ঔষধের" নামে বিষ! আমরা যখন গিনিপিগ! "ছয়মাস আগে প্রিয়াঙ্কা নামে দুই আড়াই বছরের ফুটফুটে একটা বাচ্চা মেয়েকে আমার কাছে নিয়ে ...
18/04/2026

"ঔষধের" নামে বিষ! আমরা যখন গিনিপিগ!

"ছয়মাস আগে প্রিয়াঙ্কা নামে দুই আড়াই বছরের ফুটফুটে একটা বাচ্চা মেয়েকে আমার কাছে নিয়ে আসে।বাচ্চার পিতা মাতার অভিযোগ,একমাস হচ্ছে ছোট্ট মেয়েটার ব্রেস্ট বড় হয়ে যাচ্ছে। আসলে সত্যি। বাচ্চাটার ব্রেস্ট বড় হয়ে যাচ্ছে।চিকিৎসা বিজ্ঞানে এটাকে বলে Gynecomastia.
আমি বাচ্চাটার হিস্ট্রি নেওয়ার চেষ্টা করি।বাচ্চা কিছু খেতে চায়না।এই কারণে মাস দুয়েক আগে শহরের এক বড় চিকিৎসক দেখিয়েছেন। চিকিৎসক ঔষধ দিয়েছেন।এখন বাচ্চা খাবার খায়।কিন্তু বাচ্চার অন্য সমস্যাটি ই দেখা যাচ্ছে।আমি ডাক্তারবাবুর প্রেসক্রিপশনটা দেখি।মেডিসিনে, সিরাপ মেজেস্টল লিখা।এক চামচ করে তিনবার।বাচ্চার পেরেন্টস'কে জিজ্ঞেস করি "এই সিরাপটা কয়টা খাওয়াইছেন? পিতা বলল,তিন চারটে হবে,এখনো চলছে।আমি সিরাপটা "না খাওয়ানোর" জন্য অনুরোধ করি।কয়েকটি হরমোনাল পরীক্ষা দেয়।বাচ্চার মেয়েলি হরমোন বেড়ে গিয়েছে।

একবছর ধরে ইয়াং ছেলেদের মধ্যে বিয়ের আগে ডাক্তার দেখানোর একটা প্রচলন দেখা যায়।প্রায় ইয়াং ছেলেগুলো আসে একটাই প্রবলেম নিয়ে,"তাদের জৈবিক চাহিদা কমে গেছে"।কাম উত্তেজনা হয়না বললেই চলে।অনেকের আবার দ্রুতপতন,স্থায়িত্ব কম,( Erectile dysfunction, premature ej*******on) ইত্যাদি রোগও দেখা যায়।আমি তাদের হিস্ট্রি জানার চেষ্টা করি।এই সব স্মার্ট, সুদর্শন,ছেলে গুলো এপেটিজ সিরাপ অথবা মেজেস্টল সিরাপ চিকিৎসকের পরামর্শে অথবা বিনাপরামর্শে স্বাস্থ্যবান হওয়ার জন্য দীর্ঘদিন সেবন করছে।তাই আজ তাদের এই অবস্থা।

চলুন,এই নীরব ঘাতক মেজেস্টল ও এপেটিজ সিরাপ সম্পর্কে সংক্ষেপে জেনে আসি...

"সিরাপ দুটোর জেনেরিক নাম মেজেস্ট্রল এসিটেট।এটা একধরনের হাইড্রক্সিপ্রজেস্টেরন হরমোন।স্টেরয়েড জাতীয়।এটা ব্রেস্ট ক্যান্সারে নির্দেশিত তবে কিছুক্ষেত্রে এইডস রিলেটেড কিংবা কেমোথেরাপি রিলেটেড ক্ষুধামন্দায় নির্দেশিত।"

কিন্তু চিকিৎসক, কোম্পানির,মেডিকেল রিপ্রেজেনটেটিভদের কথায় বিশ্বাস রেখে যে কোন ধরনের ক্ষুধামন্দায়,ভিটামিন হিসেবে যেকোন বয়সী মানুষকে দিয়ে দিচ্ছে।যদিও মেডিসিনটি ৬৫ বছরের উর্ধ্বে বয়স্কদের জন্য এবং ১২ বছরে নিচে
কোন ভাবেই ব্যবহার করার যাবেনা।

কিন্তু চিকিৎসকগন এসব না ভেবে, যাচ্ছেতাই ভাবে রোগিদেরকে ভিটামিন হিসেবে যেকোন ক্ষুধামন্দায় দিয়ে দিচ্ছে।"এই সিরাপ খেলে মোটা হয়" কথাটি একজন থেকে আরেকজন শুনে শুনে, মানুষ, "মারাত্মক" এই ঔষধটি খাচ্ছে।ফলে ঔষধের সাইডইফেক্ট ও মিসইউজ এর শিকার হচ্ছে।

যেসব সাইড ইফেক্ট হয়,
যেহেতু ঔষধটি হাইড্রক্সি প্রজেস্টোরন (একধরনের মেয়েলি হরমোন)তাই এই ঔষধ ব্যবহারে ৪৫ বছরের কম বয়সী মেয়েদের মেন্স সার্কেল অনিয়মিত হয়ে যায়।
দীর্ঘদিন মেন্স(ঋতু) না হওয়ায় জরায়ুতে Endometriosis হতে পারে।
এলবুমিনুরিয়া, লিউকোরিয়াও হতে পারে।

সবচেয়ে বেশি ক্ষতি হয় ছেলেদের।তাদের সেক্সুয়াল আসক্তি কমে যায়।উত্থান হয়না।দ্রুত আউট হয়ে যায়।এটা মেয়েলি হরমোন হওয়ার কারণে,অনেক ছেলেদের মেয়েলি স্বভাব চলে আসতে পারে,কন্ঠ মেয়েলি মেয়েলি হয়ে যেতে পারে,স্তন বড় হয়ে যেতে পারে,এমনকি! ইম্পোটেন্স impotence (বন্ধা) হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে।

তাছাড়া মাথায় টাক হতে পারে,আবার চামড়া সাদা সাদা (আংশিক শ্বেতী) হতে পারে,চর্মরোগও হতে পারে,

আর যদি ঔষধ খাওয়া ছেড়ে দেওয়া হয়,
পূর্বের ন্যায় আবারও ক্ষুধামন্দা দেখা দেয়।যেটুকু স্বাস্থ্যবান হয়েছিল তার চেয়ে বেশি ওজন কমে যায়,শরীরের ভেতর জ্বর লেগেই থাকে,কলিজা কাপা বেশি হতে পারে(Tachycardia)

কলিজা ধুপধাপ করে, চোখ মুখ অন্ধকার হয়ে, নিশ্বাস স্লো হয়ে যেতে পারে।মনে হবে এই বুঝি প্রাণ বের হয়ে যাবে,অন্যরকম চটপটানি হবে,(Panic disorder)..
দিনে অনেকবার এই রকম চটপটানি হবে।

চিকিৎসকরা রোগ নির্ণয়ে বার বার ব্যর্থ হবেন।
এটাই "মেজেসট্রল এসিটেট" সাইডইফেক্ট। ঠিক স্টেরয়েড খাওয়ার মতন। ছেলেদের ক্ষেত্রে তার চেয়ে অনেক বেশি।

এই ঔষধ, মেজেস্টল নামে জিসকা ফার্মার,এপেটিজ নামে এরিস্টোফার্মার,মেজেস্ট নামে বিকন ফার্মার,মেস্ট্রল নামে ড্রাগ ইন্টারন্যাশনাল, মেজোক্সিয়া নামে এভারেস্ট ফার্মার পাওয়া যায়।

মনে রাখবেন,এটা ক্ষুধাবৃদ্ধির ভিটামিন নই।এই মেডিসিন এড়িয়ে চলুন।নিজে সচেতন হউন।অন্যকে সচেতন করুন।

Copied.

 #হাম_নিয়ে_নয়_কোন_আতংকগত কয়েকদিন অনেকের পোস্টে হাম নিয়ে আতংক ছড়াতে দেখছি- আসুন, হাম নিয়ে জেনে নিই-Measles (মিজেলস) রোগকে...
30/03/2026

#হাম_নিয়ে_নয়_কোন_আতংক
গত কয়েকদিন অনেকের পোস্টে হাম নিয়ে আতংক ছড়াতে দেখছি- আসুন, হাম নিয়ে জেনে নিই-

Measles (মিজেলস) রোগকেই বাংলাতে হাম বলা হয়, এইটা একটা ভাইরাস জনিত রোগ-
paramyxoviridae পরিবারের মিজেলস ভাইরাস দিয়ে এই রোগ ছড়ায়,

এই রোগ সর্বপ্রথম ১০০০ খ্রিস্টাব্দের দিকে আবিষ্কার করেন ইরানের বিখ্যাত মুসলিম চিকিৎসক father of Islamic medicine মুহাম্মদ আবু বকর আল রাজি- যিনি ওয়েস্টার্ন কান্ট্রিতে রাজেস হিসাবে পরিচিত।

মিজেলস রোগ কিভাবে হয়?
সাধারণত কোন ব্যক্তি মিজেলস রোগে আক্রান্ত হলে তার হাঁচি কাশি ও শ্বাস থেকে মিজেলস ভাইরাস বাতাসে ছড়ায়, তারপর সুস্থ মানুষ সেই মিজেলস ভাইরাস বাহিত বাতাস থেকে শ্বাস নিলে তারও মিজেলস হতে পারে,

মিজেলস ভাইরাস এতটাই ছোঁয়াচে যে, অসুস্থ ব্যক্তির সংস্পর্শে আসা ৯০% মানুষই আক্রান্ত হবে।

ধরুন, একটা পেশেন্ট আক্রান্ত হলো, সে মাস্ক লাগায়নি, তার রুমে আপনিও মাস্ক ছাড়া ডুকলেন, তাহলে আপনার যদি মিজেলস এর টিকা নেওয়া না থাকে, তবে আপনিও মিজেলসে আক্রান্ত হবেন।

এই কারনে মিজেলস প্রতিরোধে করনীয় হচ্ছে আক্রান্ত ব্যক্তিকে আলাদা করে ফেলা, বিশেষ করে ৫ বছরের কম বয়সের কোন শিশুকেই মিজেলস আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে নেওয়া যাবেনা। আক্রান্ত ব্যক্তির পানির গ্লাস সহ সব ব্যবহার্য জিনিস আলাদা রাখা হবে।

মিজেলস বা হামে কারা আক্রান্ত হয়?

সাধারণত ৫ বছরের কম বয়সী শিশুরা বেশি আক্রান্ত হয়, যাদের শিশুকালে MMR টিকা দেওয়া হয়নি, তারা মিজেলস এ আক্রান্ত হবার ঝুঁকি বেশি-- বড়দের মিজেলস হবার ঝুঁকি অনেক কম, হলেও মেজর কোন জটিলতা তৈরি হয়না-

মিজেলস এর রোগী সংস্পর্শে যাবার কতদিনের মধ্যে মিজেল হতে পারে?

মিজেলস রোগীর সংস্পর্শে যাবার প্রায় ৭-১০ দিনের মধ্যে মিজেলস আক্রান্ত হয়ে মিজেলস উপসর্গ দেখা দিতে পারে--

মিজেলস এর উপসর্গ কি?
যেহেতু মিজেলস বেশি হয় বাচ্চাদের, তাই বাচ্চারা মিজেলস আক্রান্ত হলে নিম্নের উপসর্গ দেখা দিতে পারে-

১. উচ্চ তাপমাত্রা সহকারে কাঁপুনি দিয়ে জ্বর আসবে,
জ্বর ১০৪ ডিগ্রি পর্যন্ত হতে পারে।
2. সার শরীরে কিছুটা ব্যাথা হতে পারে,
3. কাশি হতে পারে, শুকনো কাশি।
4. নাক দিয়ে অনবরত পানি পড়বে বা সর্দি থাকবে
5. conjunctivitis হতে পারে

3C মনে রাখুন,
Cough
Coryza
Conjunctivitis

এইগুলি প্রায় ৪ দিন থাকে।

যদি কোন বাচ্চার যার ইপি'আই শিডিউলে ভ্যাক্সিন দেওয়া হয়নি, তার যদি উচ্চ তাপমাত্রার জ্বর + সর্দি + কাশি + চোখ দিয়ে পানি পড়ে, তথা conjunctivitis থাকে, তাহলে তার মিজেলস সন্দেহ করতে পারেন, মিজেলসের Rash আসে জ্বরের ৩-৪ দিন পরে, তাই Rash আসার আগেও উপরের উপসর্গ গুলি থাকলে বাচ্চাকে হা করিয়ে মুখের অভ্যন্তরীণে দেখবেন- buccal mucosa তেভকোন সাদা ফোটা ফোটা দাগ আছে কিনা- এইটাকে koplic spot বলা হয়,
rash শুরু হবার ১-২ দিন আগে থেকেই এই koplik's spots দেখা যায়-

Fever + Runny nose+ cough+ conjunctivitis এর সাথে যদি koplic spot থাকে, তথা গালের ভিতর যদি সাদা সাদা spot থাকে, তাহলে মিজেলসের Diagnosis confirm :

koplik's spot দেখা না গেলেও জ্বরের ৪ দিন পর rash দেখে ডায়াগনোসিস কনফার্ম হওয়া যায়-

Rash দেখতে maculopapular rash (bleeding spot) এর মত, এই র‍্যাশ গুলি লালচে প্রকৃতির, মনে হবে স্কিনের নিচে অনেক গুলি রক্তের spot।
মিজেলসের র‍্যাশ প্রথমে face এ শুরু হয়, তারপর neck তারপর বুকে পিঠে এবং পর্যায়ক্রমে পুরো শরীরে ছড়িয়ে পড়ে-

র‍্যাশ উঠার পর কারো কারো চুলকানী হতে পারে, আবার চুলকানী নাও থাকতে পারে-

র‍্যাশ ৩-৪ দিন থাকে, এর পর কমতে থাকে, পরবর্তী এক সপ্তাহে Rash disappeare হয়ে যায়- ৯৯.৮০% মানুষ ১-২ সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ সুস্থ হয়ে যায়

Complication বা জটিলতা -
মিজেলস adult দের ক্ষেত্রে কোন জটিলতা করতে পারেনা,
adult দের ক্ষেত্রে measles এর আউটকাম নিম্নরুপ হতে পারে-

১.. ৪ দিন High grade fever
2. Runny nose
3. Conjunctivities ৭ দিন
4. cough 2-3 weeks
5. Rash ৪র্থ দিন দেখা যাবে, ৭ দিন পর কমতে থাকবে।

বাচ্চাদের ক্ষেত্রেও একই উপসর্গ দেখা দিবে, তবে বাচ্চাদের কিছু life threating জটিলতা দেখা দিতে পারে-
১.Measles Encephalitis
২. Secondary pneumonia

এইটা সাধারণত জ্বরের ৫-৭ দিন পর দেখা দেয়,

প্রতি ১০০০ মিজেলস আক্রান্ত বাচ্চার মধ্যে 5-7 জনের নিউমোনিয়া ডেভেলপ করতে পারে, আর এমন নিউমোনিয়ায় আক্রান্ত প্রতি ১০০০ জনের মধ্যে ১ জনের মৃত্যু হতে পারে।

এবার জেনে নিন-
মিজেলসের মধ্যে কাদের ক্ষেত্রে জটিলতা দেখা দেয়?

আমরা প্রথমেই বলেছি, বাচ্চাদের মধ্যে মিজেলসের জটিলতা দেখা দেয়, তাও সব বাচ্চার মধ্যে জটিলতা দেখা দেয়না,
complication কেবল malnutrition অথবা immunicompromised পেশেন্ট দের ক্ষেত্রে দেখা দেয়-

Malnutrition কিভাবে বুঝবেন?

বাচ্চার ওজন যদি স্বাভাবিক ওজনের তুলনায় ২-৩ কেজি কম হয়, বুঝবেন বাচ্চা পুষ্টিহীনতায় আছে।

যেমন ১ বছরের বাচ্চার ওজন =১০ কেজি
পরবর্তী প্রতি বছর বয়সের জন্য ২ কেজি করে যোগ হয়,
২ বছরের বাচ্চার স্বাভাবিক ওজন হবে: ১২ কেজি
৩ বছরে =১৪ কেজি
৪ বছরে =১৫-১৬ কেজি
৫ বছরে =১৬-১৮ কেজি

সেইজন্য ওজন দেখে Malnutrition মনে হলে এমন বাচ্চাদের মিজেলস হলে অবশ্যই ডাক্তারের পরামর্শে চলতে হবে।

মিজেলস এর চিকিৎসা কি-
মিজেলস যেহেতু একটা ভাইরাস জনিত রোগ৷
আবার এখানে antiviral এর কোন রোল নাই, তাই symptomatic treatment দেওয়া হবে।

প্রথমত প্রচুর পানি খেতে বলবেন, সম্ভব হলে প্রতিদিন ১-২ টা ওরস্যালাইন অথবা ডাবের পানি-
বেড রেস্টে থাকবে। মাস্ক ব্যবহার করবে, আইসোলেশনে রাখা হবে।

জ্বরের জন্য
1. paracetamol oral or suppository
2. Runny nose: Fexo 120 mg once daily for 1 weeks or Antazole nasal drop. (বয়স অনুযায়ী ডোজ নির্ধারণ হবে)
3. Conjunctivitis এর জন্য olopatadine eye drop + artificial tear drop for 2 weeks
4. Xinc B BD (2 weeks)

মিজেলস এ বাচ্চাদের ভিটামিন -এ লেভেল কমে যায়, তাই মিসেলস আক্রান্ত বাচ্চাদের Vitamin A supplementary দেওয়া হবে ২ দিন ২ টা ডোজ-

ডোজ: বয়স ৬ মাসের কম হলে 50,000 unit
৬ মাস থেকে ১২ মাস : 1 lac unit
>12 month = 2 lac unit

2 dose
Day-1
Day-2

Severe case এ ৩ টা ডোজ দেওয়া হয়, 3rd dose ১৪ তম দিনে দেওয়া হয়;

বাজারে capsule Retinol forte 50,000 unit, 2 lac unit এইভাবে পাওয়া যায়, বাচ্চার ডোজ অনুযাই
ক্যাপসুল টা কিনে নিয়ে আসবেন,

যেমন ৬ মাসের বাচ্চা হলে 50000 unit এর একটা,
৬-১২ মাস হলে 50000 unit এর দুইটা অথবা 1 lac unit এর একটা - এইভাবে খাওয়াবেন।
ক্যাপসুল ছিদ্র করে লিকুইড টা খাওয়াবেন শুধু ।

ভিটামিন এ সাপ্লিমেন্টারী দিলে অনেক জটিলতা এড়ানো যায়.

Malnutrition baby যাদের নিউমোনিয়ার সম্ভাবনা আছে, তাদের ক্ষেত্রে prophylactic antibiotics এর কথা অনেকে দিয়ে থাকেন, যদিও গাইডলাইনে এমন কিছু নাই,তবে malnourished দের ক্ষেত্রে prophylactic antibiotics দিতে ক্ষতি নাই-

র‍্যাশের জন্য করনীয় কি?
rash দেখে আতংকিত হবার কিছু নাই-
Tab : Biltin 20 mg Once daily
সাথে calamine lotion দিবেন।
লোশন চুলকানি থাকলে দিবে, না থাকলে দরকার নাই--

যদি কোন বাচ্চার শ্বাসকষ্ট শুরু হয়, অথবা নিউমোনিয়ার উপসর্গ শুরু হয়, তাহলে দ্রুত হাসপাতালে ভর্তি করাতে হবে।

মিজেলস প্রতিরোধের উপায় কি?
একটাই উপায়- বাচ্চাদের কে ছোট বেলায় টিকা দিয়ে দেওয়া,MR টিকা দেওয়া হয় মিজেলস প্রতিরোধের জন্য।
মোট ২ টা ডোজ:
১ম ডোজ ৯ মাস বয়সে
২য় ডোজ ১৫ মাস বয়সে

অনেক অসচেতন মানুষ নিজেদের বাচ্চাদের টিকা দেয়না, তারা এইটা হারাম বা ইহুদি নাসারাদের ষড়যন্ত্র মনে করে, পরে দেখা যায়, তাদের বাচ্চারাই মিজেলস এ আক্রান্ত হয় বেশি, এবং হাসপাতালেও ভর্তি করানো লাগে।

মহান আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুন আমীন

✍️:Dr. Ismail Azhari

30/03/2026

Timely care saves lives....

নোটিশপবিত্র রমজান মাসে সময়সূচি পরিবর্তনপবিত্র রমজান মাস উপলক্ষে মেসার্স কাশেম ফার্মেসি-এর সময়সূচি নিম্নরূপ নির্ধারণ করা ...
24/02/2026

নোটিশ

পবিত্র রমজান মাসে সময়সূচি পরিবর্তন

পবিত্র রমজান মাস উপলক্ষে মেসার্স কাশেম ফার্মেসি-এর সময়সূচি নিম্নরূপ নির্ধারণ করা হলো—

🕚 সকাল ১১:০০টা থেকে বিকাল ৪:০০টা পর্যন্ত
📅 প্রতি শুক্রবার বন্ধ থাকবে

📞 সিরিয়ালের জন্য মোবাইল: 01635159596
সিরিয়ালের জন্য সকাল ১১:০০টা থেকে দুপুর ১:০০ টার মধ্যে ফোন করার জন্য অনুরোধ করা হলো।

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে।

কর্তৃপক্ষ
মেসার্স কাশেম ফার্মেসি

দাদ রোগে Gacozema ক্রিম ব্যবহার করছেন? ⚠️একটু থামুন!এই অয়েন্টমেন্টে রয়েছে Dithranol ও Salicylic Acid,যা মূলত psoriasis...
21/10/2025

দাদ রোগে Gacozema ক্রিম ব্যবহার করছেন? ⚠️
একটু থামুন!
এই অয়েন্টমেন্টে রয়েছে Dithranol ও Salicylic Acid,
যা মূলত psoriasis বা chronic eczema-এর জন্য তৈরি —
fungal infection (tinea corporis)-এর জন্য নয়।

ভুলভাবে ব্যবহার করলে এটি chemical irritation,
skin burn, এমনকি tissue necrosis পর্যন্ত ঘটাতে পারে!
অনেকে গ্রামে একে ‘দাদের ক্রিম’ ভেবে লাগান,
কিন্তু এতে উপকারের চাইতে epidermal damage-এর ঝুঁকি অনেক বেশি।

দাদ (fungal infection) হলে সঠিক চিকিৎসা হলো
antifungal cream বা oral antifungal medication,
যা অবশ্যই dermatologist-এর পরামর্শে ব্যবহার করা উচিত।

নিজে নিজে ক্রিম ব্যবহার নয় —
চর্মরোগে সঠিক চিকিৎসাই একমাত্র সমাধান। 💊🩺

#দাদ_রোগ

মাত্র দুই মাস বয়সী শিশুর সাধারণ কাশির জন্য এত ভারী ওষুধ!অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড, ইনহেলার—এসবের প্রেস্ক্রিপশন শিশুর জন্...
11/10/2025

মাত্র দুই মাস বয়সী শিশুর সাধারণ কাশির জন্য এত ভারী ওষুধ!
অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড, ইনহেলার—এসবের প্রেস্ক্রিপশন শিশুর জন্য বিপজ্জনক হতে পারে।
এমন চিকিৎসা “ম্যালপ্র্যাকটিস” ছাড়া আর কিছুই নয়।
সচেতন হোন, শিশুর প্রাথমিক চিকিৎসায় অবশ্যই একজন বিএমডিসি রেজিস্ট্রার প্রাপ্ত কিনা তা দেখে চিকিৎসা নেন।

23/08/2024

মানুষ মানুষের জন্যে,
জীবন জীবনের জন্যে।
একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না?
ও বন্ধু….

'নিশ্চয়ই আমি (আল্লাহ) তোমাদের ভয়, ক্ষুধা এবং ধন-সম্পদ, জীবন ও ফল-ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা অবশ্যই পরীক্ষা করব। তুমি ধৈর্যশীলদের শুভ সংবাদ দাও, যারা তাদের ওপর বিপদ আপতিত হলে বলে, ‘আমরা তো আল্লাহরই জন্য এবং নিশ্চিতভাবে তাঁর দিকেই প্রত্যাবর্তনকারী।’ (সুরা বাকারা : আয়াত ১৫৫-১৫৬)

তাদের ধনসম্পদে অভাবগ্রস্ত ও বঞ্চিতদের অধিকার রয়েছে।’ (সুরা জারিয়াত, আয়াত : ১৯)

রাসুল (সা.) আরও বলেন, ‘যে ব্যক্তি দুনিয়াতে অপরের একটি প্রয়োজন মিটিয়ে দেবে, পরকালে আল্লাহ তার ১০০টি প্রয়োজন পূরণ করে দেবেন এবং বান্দার দুঃখ-দুর্দশায় কেউ সহযোগিতার হাত বাড়ালে আল্লাহ তার প্রতি করুণার দৃষ্টি দেন।’ -(মুসলিম, হাদিস : ২৪১৯)

দেশের এই দুর্যোগে আসুন আমরা সবাই দল-মত, জাতি-ধর্ম ও বর্ণ নির্বিশেষে এগিয়ে আসি।

আপনার সাহায্যের একটি অংশ সবার বিশ্বস্ত আসসুন্নাহ ফাউন্ডেশন অথবা আপনার পরিচিত কারও মাধ্যমে বন্যা দুর্গত এলাকায় পাঠিয়ে দিন। সামান্য কিছু হলেও।

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।সবাইকে ঈদের শুভেচ্ছা।মেসার্স কাশেম ফার্মেসি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১০-০৪-২৪ বুধবার ...
10/04/2024

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
সবাইকে ঈদের শুভেচ্ছা।

মেসার্স কাশেম ফার্মেসি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১০-০৪-২৪ বুধবার থেকে ১৩-০৪-২৪ শনিবার পর্যন্ত বন্ধ থাকবে।

04/04/2024

বাচ্চাদের দাঁত ওঠার সময় দেহের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে একটু বৃদ্ধি পেতে পারে যা সাধারণত ১০০ ডিগ্রি ফারেনহাইট এর ওপরে ওঠে না বা জ্বরের পর্যায়ে পড়বে না তাই ঘাবড়াবার কিছু নেই।

27/03/2024

অনেক সময় মায়েরা খিচুড়িতে চার-পাঁচ রকম সবজি দিয়ে ফেলেন যা থেকে বাচ্চাদের পেটে গ্যাস হয়, পায়খানা পাতলা বা যা খায় তাই আস্ত বেরিয়ে যায়। ফলে দোষ হয় খিচুড়ির। এজন্য খিচুড়ির সাথে দুইয়ের অধিক সবজি মেশাবেন না।

16/11/2023

চিয়া সিড খাওয়ার উপকারিতা:

🔹 এতে আছে ওমেগা-৩, যা হৃদ্‌রোগের ঝুঁকি ও ক্ষতিকর কোলেস্টেরল কমাতেও সাহায্য করে।

🔹 শরীরের শক্তি ও কর্মক্ষমতা বাড়ায়।

🔹 প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট থাকায় চিয়া সিড রোগ প্রতিরোধক্ষমতা আরও শক্তিশালী করে।

🔹 মেটাবলিক সিস্টেমকে উন্নত করার মাধ্যমে এটি ওজন কমাতে সহায়তা করে।

🔹 ব্লাড সুগার (রক্তের চিনি) স্বাভাবিক রাখে, যা ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কমায়।

🔹 এতে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যা হাড়ের স্বাস্থ্য রক্ষায় বিশেষ উপকারী।

🔹 কোলন পরিষ্কার রাখে। ফলে কোলন ক্যানসারের ঝুঁকি কমে।

🔹 এটি শরীর থেকে টক্সিন (বিষাক্ত পদার্থ) বের করে দিতে সাহায্য করে।

🔹 পেটের প্রদাহজনিত বা গ্যাসের সমস্যা দূর করে।

🔹 ভালো ঘুম হতে সাহায্য করে।

🔹 হজমে সহায়তা করে।

🔹 হাঁটু ও জয়েন্টের ব্যথা দূর করে।

🔹 ত্বক, চুল ও নখ সুন্দর রাখে।

29/09/2023

Hand-Foot-Mouth Disease:

ইদানিং সিলেট এলাকার শিশুদের মধ্যে এই রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এটি একটি ভাইরাসজনিত রোগ। Coxsackie virus নামের একটি ভাইরাস দিয়ে এই রোগ হয়। হাতে, পায়ে এবং মুখের ভিতরে ফোস্কা পড়ে বলে এটি Hand Foot Mouth diseas (HFMD) নামে পরিচিত।

HFMD এ সাধারণত ৬ মাস থেকে ৫ বছরের মধ্যে হলেও এবার ৫ বছরের বেশি বয়সি বাচ্চাদের মধ্যেও দেখা যাচ্ছে। এই রোগে আক্রান্ত বাচ্চাদের প্রথম ২-৩ দিন জ্বর থাকে, তারপর শরীরের কিছু কিছু স্থান যেমন হাতের তালু, পায়ের তালু, মুখের ভেতর, হাঁটু, কনুই, পাছার উপর পানিসহ ফোস্কার মতো উঠে। মুখের ভেতরে আক্রান্ত হলে অনেক সময় বাচ্চা সম্পুর্ণ খাওয়া বন্ধ করে দিতে পারে। গায়ে ব্যথার জন্য খুব কান্নাকাটি করতে পারে। এধরনের লক্ষণ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের স্মরণাপন্ন হবেন।

যেহেতু এটি ছোঁয়াচে রোগ, তাই এটির প্রাদুর্ভাব ঠেকাতে আক্রান্ত বাচ্চাকে অন্য বাচ্চাদের সংস্পর্শে আসতে দেয়া যাবেনা।

Address

Pirpur, Tuker Bazar
Sylhet
3100

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when কাশেম ফার্মেসী - Kashem Pharmacy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to কাশেম ফার্মেসী - Kashem Pharmacy:

Share