Fahad Medical Store

  • Home
  • Fahad Medical Store

Fahad Medical Store Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Fahad Medical Store, Medical and health, surmageit, kadim nogor, shaporan, .

শুভ পহেলা ফাল্গুন 🌼💛বসন্তের মতোই সবার মন আর ত্বক থাকুক সতেজ, উজ্জ্বল আর প্রাণবন্ত। 🌿
14/02/2026

শুভ পহেলা ফাল্গুন 🌼💛
বসন্তের মতোই সবার মন আর ত্বক থাকুক সতেজ, উজ্জ্বল আর প্রাণবন্ত। 🌿

14/02/2026

কিডনি রোগ সঠিক সময়ে ধরা না পড়লে বা চিকিৎসা না নিলে মৃত্যুর কারণ হতে পারে।
১| ক্রনিক কিডনি ডিজিজ (CKD) দীর্ঘদিন নিয়ন্ত্রণে না থাকলে ধীরে ধীরে কিডনি সম্পূর্ণ বিকল হতে পারে এবং শেষ পর্যায়ে ডায়ালাইসিস বা কিডনি প্রতিস্থাপন ছাড়া বাঁচা কঠিন।
২| একিউট কিডনি ইনজুরি (AKI) হঠাৎ গুরুতর সংক্রমণ, অতিরিক্ত রক্তক্ষরণ বা শকের কারণে হয়ে কিডনি বন্ধ হয়ে গেলে দ্রুত চিকিৎসা না নিলে মৃত্যু হতে পারে।
৩| শরীরে ইউরিয়া, ক্রিয়েটিনিন বেড়ে গেলে, পটাশিয়াম খুব বেশি হলে হৃদযন্ত্র বন্ধ হয়ে যেতে পারে।
৪| কিডনি রোগীদের হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বেশি থাকে।
৫| এই সমস্যাগুলো প্রতিরোধের উপায় হলো-
✔ ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা
✔ নিয়মিত রক্ত ও প্রস্রাব পরীক্ষা করা
✔ ব্যথার ওষুধ (NSAIDs) অযথা এবং চিকিৎসক এর পরামর্শ ছাড়া না খাওয়া
✔ পর্যাপ্ত পানি পান করা
✔ লবণ কম খাওয়া এবং যেসকল খাবার ইউরিয়া ও পটাশিয়াম বাড়ায় সেগুলা কম খাওয়া
✔ ধূমপান বন্ধ করা
✔ ওজন নিয়ন্ত্রণে রাখা
✔ বছরে অন্তত একবার কিডনি ফাংশন টেস্ট করা (বিশেষ করে ঝুঁকিতে থাকলে)
শুরুতে কিডনি রোগের লক্ষণ খুব কম থাকে। তাই সচেতনতা ও নিয়মিত পরীক্ষা জীবন বাঁচাতে পারে।
#কিডনি_রোগ #ডায়াবেটিস #উচ্চরক্তচাপ #স্বাস্থ্যসচেতনতা

ফাল্গুনের রঙ আর ভালোবাসার আনন্দ থাকুক অমলিন। 🌸❤️উৎসবের এই বিশেষ দিনে হুট করে আসা মাথাব্যথা যেন আপনার হাসিখুশি মুহূর্তগুল...
14/02/2026

ফাল্গুনের রঙ আর ভালোবাসার আনন্দ থাকুক অমলিন। 🌸❤️

উৎসবের এই বিশেষ দিনে হুট করে আসা মাথাব্যথা যেন আপনার হাসিখুশি মুহূর্তগুলোকে কেড়ে নিতে না পারে। প্রিয়জনের সাথে কাটানো প্রতিটি মুহূর্ত হোক যন্ত্রণামুক্ত এবং প্রাণবন্ত।

মাথাব্যথার দ্রুত সমাধানে পাশে আছে Tufnil /

14/02/2026

চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে কিছু বিষয় রোজা ভঙ্গ করে না। যেমন: রক্তচাপ, সুগার পরীক্ষা করার জন্য গ্লুকোমিটারে অল্প রক্ত নেওয়া; চোখ বা কানে ড্রপ ব্যবহার; ইনজেকশন (যদি তা পুষ্টিকর স্যালাইন না হয়); অক্সিজেন নেওয়া; দাঁত ব্রাশ করা (গিলে না ফেললে); এমনকি প্রয়োজন হলে CT scan বা X-ray করালেও রোজা ভাঙে না।
তবে পুষ্টিকর স্যালাইন, খাবার বা পানীয় জাতীয় কিছু শরীরে প্রবেশ করলে রোজা ভেঙে যায়। দীর্ঘমেয়াদি রোগীরা রোজার আগে চিকিৎসকের পরামর্শ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন।

#রোজা_ও_স্বাস্থ্য #রোজার_নিয়ম #ইসলামিক_জ্ঞান #স্বাস্থ্য_সচেতনতা #রমজান_প্রস্তুতি #ডাক্তার_পরামর্শ

01/11/2025
04/10/2025

ভালো ঘুম মানসিক চাপ কমায়, মেজাজ উন্নত করে, একাগ্রতা ও স্মৃতিশক্তি বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শারীরিক সুস্থতা বজায় রাখে। ভালো ঘুমের জন্য নিয়মিত ঘুমের অভ্যাস তৈরি করুন, স্ক্রিন ব্যবহার সীমিত করুন এবং ঘুমানোর আগে ক্যাফেইন, চিনি বা প্রসেসড ফুড এড়িয়ে চলুন। প্রতিদিন পর্যাপ্ত ঘুম এভাবেই প্রতিদিনের স্ট্রেস কমাতে সাহায্য করে।

12/05/2025

নিয়োগ বিজ্ঞপ্তি!

ফার্মেসির জন্য অভিজ্ঞ লোক নিয়োগ দেওয়া হবে।

প্রয়োজনীয় যোগ্যতাসমূহ:
-ফার্মেসি সংক্রান্ত কাজে ন্যূনতম ৬ মাসের অভিজ্ঞতা থাকতে হবে।
-প্রেসক্রিপশন পড়তে সক্ষম হতে হবে।
-ন্যূনতম এসএসসি পাস হতে হবে।
-পরিশ্রমী এবং কাজের প্রতি ইতিবাচক মানসিকতা থাকতে হবে।

বেতন: আলোচনা সাপেক্ষে।

CV পাঠানোর ঠিকানা:
WhatsApp: 01850364725

আগ্রহী প্রার্থীরা দ্রুত যোগাযোগ করুন।

30/03/2025

আসসালামু আলাইকুম ---

আগামিকাল পবিত্র ঈদের জন্য আমাদের ফার্মেসি বন্ধ থাকবে।

সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা ।

জলাতঙ্ক বা হাইড্রোফোবিয়া  :এটি একটি প্রাণিবাহিত র‌্যাবিস ভাইরাসঘটিত রোগ।      কিভাবে ছড়ায় :কুকুর, শিয়াল, বিড়াল, বাদুড়, ব...
01/01/2025

জলাতঙ্ক বা হাইড্রোফোবিয়া :
এটি একটি প্রাণিবাহিত র‌্যাবিস ভাইরাসঘটিত রোগ।
কিভাবে ছড়ায় :
কুকুর, শিয়াল, বিড়াল, বাদুড়, বেজি, বানর ইত্যাদি প্রাণী জলাতঙ্ক সৃষ্টিকারী ভাইরাসে আক্রান্ত হলে এবং আক্রান্ত প্রাণীটি সুস্থ মানুষ বা গবাদিপশুকে কামড়ালে ওই মানুষ কিংবা গবাদিপশু এ রোগে আক্রান্ত হয়।
সচরাচর ইঁদুর, খরগোশ, কাঠবিড়ালি, গুইসাপ ইত্যাদি প্রাণী জলাতঙ্ক ছড়ায় না, তাই এ ধরনের প্রাণী কামড় দিলে জলাতঙ্কের টিকা নেওয়ার প্রয়োজন নেই।
কিভাবে ক্ষতি করে :
আক্রান্ত প্রাণীর মুখের লালায় জলাতঙ্কের ভাইরাস থাকে। ভাইরাস বহনকারী এই লালা সুস্থ ব্যক্তির শরীরে পুরোনো ক্ষতে বা দাঁত বসিয়ে দেওয়া ক্ষতের মাধ্যমে কিংবা সামান্য আঁচড়ের মাধ্যমে রক্তের সংস্পর্শে এলে বা আক্রান্ত প্রাণীর লালা থেকে সৃষ্ট অ্যারোসল বাতাসের মাধ্যমে সুস্থ ব্যক্তির ফুসফুসে প্রবেশ করলে র‌্যাবিস ভাইরাস ধীরে ধীরে স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে পৌঁছায়। ফলে শ্বাসনালী এবং খাদ্যনালির মাংসপেশির কাজ নিয়ন্ত্রণকারী স্নায়ুও আক্রান্ত হয়।
রোগের তীব্রতা :
সাধারণত আক্রান্ত প্রাণী সুস্থ ব্যক্তিকে কামড়ানোর ২ থেকে ৩ মাসের মধ্যে রোগের লক্ষণ প্রকাশ পেয়ে থাকে। তবে এ সময়সীমা এক সপ্তাহ থেকে এক বছর পর্যন্তও হতে পারে।সাধারণত লক্ষণ দেখা দেওয়ার এক সপ্তাহের মধ্যেই রোগী মারা যেতে পারে।
রোগের লক্ষণ :
১|পানির প্রতি আতঙ্ক
২|অস্বাভাবিক কথাবার্তা ও ভাবভঙ্গি
৩| উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো
৪|ক্ষুধামান্দ্য, খাওয়াদাওয়ায় অরুচি
৫|বিকৃত আওয়াজ, কণ্ঠস্বর কর্কশ হয়ে যাওয়া, মেজাজ খিটখিটে হওয়া
৬|বিনা প্ররোচনায় অন্যকে আক্রমণ বা কামড় দেওয়ার প্রবণতা
৭|আলো-বাতাসের সংস্পর্শে ভীতি
৮|একাকী থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করা
৯|খিঁচুনিসহ মুখ থেকে অতিরিক্ত লালা নিঃসৃত হওয়া
১০| শরীর নিস্তেজ হয়ে পড়া, ঝিমুনি হওয়া, ক্ষতস্থানে অবশতা ও অসারতা অনুভূত হওয়া
১১|শরীরের শ্বাসপ্রশ্বাস নিয়ন্ত্রণকারী স্নায়ু ও মাংসপেশি দুর্বল হয়ে শ্বাসকষ্ট হওয়া ১২|শেষ পর্যন্ত অবধারিতভাবে মৃত্যুবরণ করা
চিকিৎসা :
১|কোনো সন্দেহজনক বা অচেনা প্রাণী আঁচড় বা কামড় দিলে শুরুতেই আক্রান্ত স্থানে ক্ষত ও রক্তপাতের তীব্রতা খেয়াল করতে হবে।
২|প্রথমেই ক্ষতস্থান চেপে ধরতে হবে যেন যত তাড়াতাড়ি সম্ভব রক্তপাত বন্ধ হয়ে যায়।
৩|এরপর টিউবওয়েল বা কলের পানি দিয়ে প্রবহমান পানির ধারার নিচে ন্যূনতম দশ মিনিট ধরে ক্ষত পরিষ্কার করতে

Address

Surmageit, Kadim Nogor, Shaporan

3103

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fahad Medical Store posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram