11/11/2025
সিলেট বাসীর চক্ষু সেবায় অনন্য সিলেট আই হসপিটাল এন্ড লেজার সেন্টার।
সৈয়দ মুঈদ আলী
ম্যানেজার
সিলেট বাসীর চক্ষু সেবায় ভূমিকা রেখে চলছে সিলেট আই হসপিটাল এন্ড লেজার সেন্টার। প্রতিষ্ঠার পর থেকেই এই হাসপাতালটি কম খরচে চোখের পরীক্ষা নিরীক্ষা সহ, অত্যাধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে চক্ষু রোগীদের সর্বোত্তম সেবা প্রদান করা যাচ্ছে। সিলেট মহানগরীর শাহজালাল উপশহর ডি ব্লক/১ মাল্টিপ্ল্যান সিটির বিল্ডিংয়ের সৈয়দ প্লাজার ৩য় তলায় অবস্থিত এই হাসপাতালটি। এই হাসপাতালে আধুনিক পদ্ধতিতে মেশিনের সাহায্যে চোখের সব ধরনের অপারেশন এবং চোখের রোগ নির্ণয়সহ চোখের যাবতীয় পরীক্ষা করা হয়।
এখানে বাংলাদেশের অত্যন্ত সুনামধন্য চিকিৎসক অধ্যাপক ডাঃ সৈয়দ মারুফ আলী স্যার
চক্ষু বিশেষজ্ঞ ও ফাকো, মাইক্রো ও লেজার সার্জন
প্রাক্তন পরিচালক ও অধ্যাপক, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতাল,ঢাকা
প্রাক্তন প্রফেসর ও বিভাগীয় প্রধান সিলেট এম. এ. জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল।সপ্তাহে ৩ দিন বুধবার থেকে শুক্রবার পর্যন্ত নিয়মিত চেম্বার করেন। এবং সিলেটের আরো জনপ্রিয় চিকিৎসক ডাঃ মোঃ কামরুল ইসলাম চৌধুরী,
ডাঃ নিজাম জামিল হোসেন.
ডাঃ লে. কর্নেল এম এইচ রায়হান ডাঃ নিলুফার জাহান, ডাঃ খাদিজা মাহমুদা নিয়মিত চেম্বার করতেছেন, এবং রোগীদের চক্ষু সেবা প্রদান করে যাচ্ছেন।
প্রতিষ্ঠানটির শুরু থেকেই অসংখ্য চক্ষু রোগীরা এই হাসপাতাল থেকে মানসম্পন্ন চিকিৎসা সেবা গ্রহণ করে সন্তোষ প্রকাশ করেছেন। হাসপাতালে রোগীরা চক্ষু সেবা নিতে এসে বলেন চিকিৎসা ও আচরণে আমরা অত্যন্ত সন্তুষ্ট।