14/03/2026
মায়ের কোল পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়—কিন্তু লালমনিরহাটের আদিতমারীর মদনপুর গ্রামের এই দুই শিশুর জীবনে সেই আশ্রয় আ'র নেই।
মাত্র ৬ মাসের ছোট্ট শিশুটি, যার মায়ের বুকের দুধ খাওয়ার কথা ছিল—সে আজ খাচ্ছে ভাতের মাড়। মা কয়েকদিন আগে মা*রা গেছেন, আর বাবা একজন দিনমজুর; টাকার অভাবে গুঁড়ো দুধও কিনতে পারছেন না।
সবচেয়ে হৃদয়বিদারক দৃশ্য—যখন ক্ষুধায় ছোট বোনটি কাঁ'দে, তখন মাত্র ৩ বছরের অবুঝ ভাই নিজের হাতে ভাতের মাড় তুলে দিয়ে তাকে শান্ত করার চেষ্টা করে। যে বয়সে তার মায়ের আঁচল ধরে থাকার কথা, সেই বয়সেই সে যেন ছোট্ট বোনটির “মা” হয়ে গেছে।
এই অসহায় পরিবারটি আজ কঠিন সংগ্রামের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। আসুন, যার যতটুকু সামর্থ্য আছে, এই মাতৃহীন দুই শিশুর পাশে দাঁড়াই। সামান্য সাহায্য হয়তো তাদের জন্য এক কৌটা দুধ আর একমুঠো অন্নের ব্যবস্থা করতে পারে।
আপনার একটি শেয়ারও হয়তো পৌঁছে দিতে পারে সাহায্যের হাত। 🤲💔