11/12/2025
আজ ইউনিভার্সাল হেলথ কভারেজ দিবস । বাংলাদেশে ইউনিভার্সাল হেলথ কভারেজ (UHC) অর্জনের পথে কিডনি রোগ একটি বড় জনস্বাস্থ্য বোঝা হিসেবে উঠে এসেছে।
উচ্চ ব্যয় ও দীর্ঘমেয়াদি চিকিৎসার কারণে কিডনি রোগীরা সবচেয়ে বেশি আর্থিক ঝুঁকিতে পড়ে।
দেশের ৬৭% স্বাস্থ্য ব্যয় নিজ খরচে বহন হওয়ায় অনেক রোগী ডায়ালাইসিস বা প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যেতে পারে না।UHC বাস্তবায়নে ডায়ালাইসিস, ওষুধ ও কিডনি রোগের প্রাথমিক স্ক্রিনিংকে ঝুঁকিপূর্ণ মানুষদের জন্য সুরক্ষা ব্যবস্থার আওতায় আনতে হবে।এ উপলক্ষে The International Society of Nephrology (ISN) একটি X Space সভার আয়োজন করেছিল।