Dr. Mashrur Haque - ডা: মাশরুর হক

Dr. Mashrur Haque - ডা: মাশরুর হক Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Mashrur Haque - ডা: মাশরুর হক, Doctor, Sylhet.

ডা: মাশরুর হক
এম.বি.বি.এস, সিসিডি (ডায়াবেটিস)(বারডেম)
এম.ফিল (বিএসএমএমইউ, ঢাকা)
সহযোগী অধ্যাপক
নর্থ ইস্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল
(মেডিসিন, ডায়াবেটিস, চর্ম, শিশু ও বাত-ব্যাথা রোগের চিকিৎসক)
চেম্বার: কমফোর্ট মেডিকেল সার্ভিসেস,দাড়িপাতন, গোলাপগঞ্জ, সিলেট।

১. খাওয়ার পর পরই পানি খাবেন না। ১-২ ঘণ্টা পর পানি খান।২. ভরপেট খেয়েই শুয়ে পড়বেন না।৩. রাতে ঘুমের অন্তত ২ ঘণ্টা আগে সব ধর...
31/12/2025

১. খাওয়ার পর পরই পানি খাবেন না। ১-২ ঘণ্টা পর পানি খান।
২. ভরপেট খেয়েই শুয়ে পড়বেন না।
৩. রাতে ঘুমের অন্তত ২ ঘণ্টা আগে সব ধরনের খাওয়া শেষ করুন। (এশার নামাজের আগেই খেয়ে ফেলতে চেষ্টা করুন)।
৪. রাত জাগবেন না। যত রাত জাগবেন, এসিডিটি বাড়বে। (১০-১১টার ভিতর ঘুমিয়ে পড়ুন)। ঘুম গভীর করার জন্য ঘুমের আগে ওজু করুন, ডিভাইস চার্জে লাগিয়ে দূরে রাখুন।
৫. স্ট্রেস এসিডিটি বাড়ায়। টাইপ-বি ব্যক্তিত্ব ডেভলপ করুন। ধীরস্থির, মেনে-নেয়া, শান্ত। নামাজ-জিকির-তিলওয়াতে অভ্যস্ত হোন, স্ট্রেস কমবে। খেলাধুলা করুন।
৬. চা-কফি কমান। বিড়ি, পান, ভাজাপোড়া খাবার বন্ধ করুন। তেল কম রান্নায় অভ্যস্ত হোন।
৭. এসিডিটি হলেই এসব ওষুধ খাবেন না। এন্টাসিড জাতীয় ওষুধ খান, যা স্রেফ এসিড নিউট্রালাইজ করবে। এতেই অধিকাংশ সমস্যার কাজ হয়ে যাবে।
৮. সময়মত খাবারটা খান। পেটকে খালি ফেলে রাখবেন না। বিশেষ করে সকালের খাবারটা।

আপাতত এই ক'টাই... অনেক কোটি টাকা সেভ করতে পারবেন। আমি স্রেফ খাওয়ার পর গ্লাস ভরে পানি খাওয়া বাদ দিয়েছি। আলহামদুলিল্লাহ ২ বছরে ১০টা গ্যাসের ওষুধও খেতে হয়নি।

ডা: শামসুল আরেফিন শক্তি

গত রাতে লোকটা ঘুমাতে পারেনি।ব্যথায়, ভয়ে।কারণ ফুসকুড়িগুলো সেরে যাচ্ছে,কিন্তু ব্যথা কমছে না।বরং যেন ভেতর থেকে কেউ সুঁচ ঢুক...
28/12/2025

গত রাতে লোকটা ঘুমাতে পারেনি।
ব্যথায়, ভয়ে।
কারণ ফুসকুড়িগুলো সেরে যাচ্ছে,
কিন্তু ব্যথা কমছে না।
বরং যেন ভেতর থেকে কেউ সুঁচ ঢুকিয়ে ঘুরিয়ে দিচ্ছে।
সে ডাক্তার দেখাতে আসার আগে ফার্মেসিতে গিয়েছিল।
ওখান থেকে বলা হলো,
“ফাঙ্গাস হবে।”
একটা Fungison ধরিয়ে দেওয়া হলো।
সেও বিশ্বাস করল।

কয়েকদিন নষ্ট হলো।
এই ক’দিনেই ভাইরাসটা তার কাজটা সেরে ফেলল
স্নায়ুর ভেতরে স্থায়ী ক্ষত।
আসলে এটা ফাঙ্গাস না।
এটা হাস্পিস জোস্টার।
যে রোগটা প্রথমে চামড়ায় দেখা যায়,
কিন্তু আঘাতটা করে স্নায়ুতে।
সবচেয়ে ভয়ংকর বিষয়টা হয় পরে
ক্ষত শুকিয়ে যায়,
দাগ মিলিয়ে যায়,
কিন্তু ব্যথা থেকে যায়

Post-Herpetic Neuralgia।
এই ব্যথা বোঝানো যায় না।
চা খেতে বসেও কেঁপে উঠতে হয়।
রাতে পাশ ফিরতে ভয় লাগে।
অনেকে কাঁদে, কিন্তু কাউকে বোঝাতে পারে না।
এই ব্যথা হঠাৎ হয়না,
এটা তৈরি হয়
ভুল চিকিৎসায়,
সময় নষ্টে,
আর “ফার্মেসি থেকেই নিয়ে নিলাম” ভাবনায়।
সব ফুসকুড়ি ফাঙ্গাস না।
এক পাশ দিয়ে জ্বালা-ব্যথা হলে,
ছুঁলেই যদি বিদ্যুতের মতো লাগে
ওটা অবহেলা করার রোগ না।

আপনি কখনো হার্পিসে ভুগেছিলেন.?
শেয়ার করুন আপনার কষ্ট,
হয়তো কাউকে ভুল ওষুধ থেকে বাঁচাবে,
কাউকে দীর্ঘদিনের ব্যথা থেকে রক্ষা করবে।
ভুল চিকিৎসার দাম
অনেক সময়
সারা জীবন দিয়ে দিতে হয়
~Dr-Abdur Rahman

27/12/2025

CKD with DM with HTN এর একজন পেশেন্ট আপনার কাছে এসে বললেন,
📌Doctor, এতদিন তো আমি ভালোই ছিলাম। কিন্তু রিসেন্টলি দেখছি আমার প্রেশার খুব হাই থাকছে। অথচ আমি প্রেশারের মেডিসিন আগের নিয়মেই নিয়মিত খাচ্ছি।
আর আরেকটা বিষয় খেয়াল করলাম,
গত কয়েক মাস ধরে আমার ডায়াবেটিস খুব ভালো কন্ট্রোলে থাকে। আবার মাঝে মাঝে Hypoglycemic attack ও হয়। অথচ আমি ইনসুলিন আগের নিয়মেই নিচ্ছি।

🔴 আপনার আর বুঝতে বাকি রইলোনা, যে পেশেন্টের CKD আরো deteriorate করছে। eGFR করে দেখলেন, পেশেন্টের eGFR আগের থেকে অনেক কমে গেছে।

📌Summary:
মনে রাখবেন, CKD যত deteriorate করবে, HTN+DM patient এর,
🔷 HTN তত বাড়তে থাকবে
🔷 Blood sugar তত কমতে থাকবে

Dr.Md.Mosleh Uddin

Adenoid বড় হয়ে গেলে বাচ্চাদের যে লক্ষন গুলো দেখা যায়....... 👃 নাক–শ্বাসের সমস্যা.... নাক দিয়ে শ্বাস নিতে কষ্টসবসময় মুখ দ...
21/12/2025

Adenoid বড় হয়ে গেলে বাচ্চাদের যে লক্ষন গুলো দেখা যায়.......

👃 নাক–শ্বাসের সমস্যা....
নাক দিয়ে শ্বাস নিতে কষ্ট
সবসময় মুখ দিয়ে শ্বাস নেওয়া
নাক বন্ধ/নাক দিয়ে কথা বলা (nasal voice)
ঘন ঘন সর্দি–নাক দিয়ে পানি পড়া

😴 ঘুমের সমস্যা....
ঘুমের সময় নাক ডাকা
ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হয়ে যাওয়া (Sleep apnea) বার বার সজাগ হয়ে যাওয়া।
ঘুম ভালো না হওয়া, রাতে বারবার জেগে ওঠা
ঘুমের মাজে লালা পরা

👂 কানের সমস্যা....
কানে পানি জমা (Glue ear)
বারবার কান ব্যথা বা কানের ইনফেকশন
কানে শুনতে কম পাওয়া
কানে ভারী ভাব মনে হওয়া

😷 গলা ও মুখের লক্ষণ.....
গলা ব্যথা বা বারবার টনসিল ইনফেকশন
মুখ খোলা রেখে থাকে
মুখের দুর্গন্ধ (Bad breath)

🧠 শিশুর আচরণ ও বৃদ্ধি
মনোযোগ কমে যাওয়া
খিটখিটে ভাব
এই গুলা দেখা দিলে এক জন ডাক্তার দেখাবেন।

সোরিয়াসিস
13/12/2025

সোরিয়াসিস

09/12/2025

রোগীর Creatinine অনেক বেশি।কিন্তু আপনি বুঝতে পারতেছেন না এটা Acute Kidney injury নাকি Chronic Kidney Disease.
রোগী কোন Test আর করেনি। জাস্ট একটা Chest Xray করে এসেছেন। আপনি Xray দেখে এখন কি বুঝতে পারবেন এই রোগীর আসলে AKI নাকি CKD?
Mene your Brain 🧠
👩🏻‍⚕️ : Yes Literally its possible in some cases.
যে লোকের CKD আছে , তার Hypertension থাকার কথা অনেক দিন ধরে। তাই তার Left Ventricular Hypertrophy থাকার কথা। যেটা Xray তে Cardiomegaly হিসেবে Present করবে।

কিন্তু AKI এর রোগীর Hypertension এর History থাকবে কয়েকদিনের মাত্র। এরই মাঝে Cardiomegaly Develop করবে না। তারমানে এই ক্ষেত্রে আমরা Cardiomegaly পাবো না Xray তে।
ডাঃসওগাত এহসান

08/12/2025

জ্বর ১ম দিন…
ভাবলেন: “সাধারণ সর্দি-কাশি, ঠিক হয়ে যাবে।”

৫ম দিন…
পাড়ার ফার্মেসি থেকে একটা অ্যান্টিবায়োটিক, একটা কফ সিরাপ খেলেন।

১০ম দিন…
জ্বর কমে না, বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয়…
তবুও হাসপাতালে যাওয়ার সময় নেই।

১৫তম দিন…
একজন পরিচিতের পরামর্শে আরেকটা “পাওয়ারফুল” ওষুধ খাওয়া শুরু হলো।

২০তম দিন…
গায়ে শক্তি নেই। কাশি থামছে না। বুকের ভেতর কেমন যেন ভারী লাগে।

২৫তম দিন…
শেষমেশ আর সহ্য করতে না পেরে হাসপাতালে আসলেন।

ততদিনে সাধারণ নিউমোনিয়া আর সাধারণ ছিল না…
নিউমোনিয়া Pyothorax (বুকে পুঁজ জমে যাওয়া)
ফুসফুসের পাশে থলিতে জমে গেছে পুঁজ।
প্রাণঘাতী অবস্থায় পৌঁছে গেলেন তিনি।

একটা সময়মতো চিকিৎসা না নেওয়ার ফল
আজ বুকের ভেতরে ক্যাথেটার,
চারদিকে ভয় আর অসহায় কান্না।

Pyothorax কী?

যখন ফুসফুসের চারপাশে (pleural cavity) পুঁজ জমে যায়,
তখন তাকে বলা হয় Pyothorax বা Empyema।

এটা হয় সাধারণত
অবহেলিত নিউমোনিয়া থেকে
দেরিতে হাসপাতালে আসার কারণে
ভুল/অপর্যাপ্ত অ্যান্টিবায়োটিক ব্যবহারে
নিজে নিজে ওষুধ খাওয়ার ফলে

Pyothorax হলে কী হয়?

শ্বাস নিতে মারাত্মক কষ্ট
তীব্র বুকব্যথা
oxygen লেভেল কমে যায়
অস্ত্রোপচার পর্যন্ত লাগতে পারে
জীবন-মৃত্যুর ভয়

অনেক ক্ষেত্রেই লাগে

- বুকের ভেতর পাইপ ঢুকিয়ে পুঁজ বের করা
- লম্বা সময় অ্যান্টিবায়োটিক
- ICU পর্যন্ত

৩ দিন জ্বর হলেই আর ঘরে বসে থাকা যাবে না

ফার্মেসির পরামর্শে ইচ্ছামতো অ্যান্টিবায়োটিক নয়

“এটা এমনিতেই ঠিক হয়ে যাবে” — এই ভ্রান্ত ধারণা পরিহার করুন

৩ দিনের বেশি জ্বর হলে
ডাক্তার দেখান
বুকব্যথা / শ্বাসকষ্ট হলে
দেরি করবেন না
নিউমোনিয়ার সন্দেহ হলে
এক্স-রে ও সঠিক চিকিৎসা নিন
সম্পূর্ণ কোর্স শেষ করুন

মনে রাখবেন:
২৫ দিনের একটি অবহেলা
আজ একজন মানুষকে সম্পূর্ণ অসহায় করে দিয়েছে।
Dr Abdur Rahman

04/12/2025

সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়।

Cannon ball appearance Dx: Metastatic Lung Carcinoma
01/12/2025

Cannon ball appearance
Dx: Metastatic Lung Carcinoma

প্লাক সোরিয়াসিস  সোরিয়াসিস এ লাল মাংস খাবেন না।ছবি : ডা: কোরবান রনি
29/11/2025

প্লাক সোরিয়াসিস
সোরিয়াসিস এ লাল মাংস খাবেন না।
ছবি : ডা: কোরবান রনি

ছবির বাম পাশে দেখছেন মানুষের উরুর আসল হাড় (Femur), যা কোনো কারণে নষ্ট হয়ে গেছে। আর ঠিক ডান পাশেই আছে টাইটানিয়াম দিয়ে তৈর...
29/11/2025

ছবির বাম পাশে দেখছেন মানুষের উরুর আসল হাড় (Femur), যা কোনো কারণে নষ্ট হয়ে গেছে। আর ঠিক ডান পাশেই আছে টাইটানিয়াম দিয়ে তৈরি হুবহু একই মাপের একটি কৃত্রিম হাড়।

এটা সাধারণ কোনো হিপ রিপ্লেসমেন্ট সার্জারি নয়। এটা অর্থোপেডিক্সের অন্যতম জটিল এক অপারেশন, যার নাম ‘টোটাল ফিমোরাল রিপ্লেসমেন্ট’ (Total Femoral Replacement)।

যখন উরুর হাড়ের শুধু ওপরের বা নিচের অংশ নয়, বরং পুরো হাড়টাই নষ্ট হয়ে যায়, তখন এই মেটাল হাড়টি বসানো হয়। সাধারণত তিনটি পরিস্থিতিতে ডাক্তাররা এই সিদ্ধান্ত নেন:

১. হাড়ে ক্যান্সার বা টিউমার হলে (যেমন: Osteosarcoma)।
২. হাড় এমন বাজেভাবে ভেঙে গেলে যা আর জোড়া লাগানো সম্ভব নয়।
৩. আগের কোনো অপারেশনের ইনফেকশন বা অন্য কারণে হাড়ের ব্যাপক ক্ষয় হলে।

এই কৃত্রিম হাড়টি রেডিমেড নয়। রোগীর সিটি স্ক্যান বা ৩ডি ইমেজিং (3D Imaging) করে একদম নিখুঁত মাপে এটি বানানো হয়। উপাদান হিসেবে ব্যবহার করা হয় টাইটানিয়াম, যা শরীরের সাথে মানিয়ে নিতে পারে এবং প্রচণ্ড মজবুত।

কয়েক বছর আগেও এমন পরিস্থিতিতে রো/গীর পা কে/টে ফে/লা (Amputation) ছাড়া উপায় ছিল না। কিন্তু বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর এই অসামান্য উন্নতির ফলে এখন পা না হারিয়েও মানুষ আবার নিজের পায়ে দাঁড়াতে পারছে। ❤

ফিজিশিয়ানস ডায়েরি

বিচ্ছিন্ন করা মানব স্নায়ুতন্ত্র... একটা ইঁদুর, একটা শূকর, একটা কুকুর, একটা মানুষ সবারই আছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম।সব...
28/11/2025

বিচ্ছিন্ন করা মানব স্নায়ুতন্ত্র...

একটা ইঁদুর, একটা শূকর, একটা কুকুর, একটা মানুষ

সবারই আছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম।
সবারই ব্যথা লাগে, খিদে লাগে, পিপাসা লাগে।

তবুও মানুষ আলাদা…
কারণ মানুষকে আল্লাহ দিয়েছেন বুঝবার ক্ষমতা,
আত্মবোধ, বোধশক্তি, উপলব্ধি।

আমাদের এই স্নায়ুতন্ত্র
শুধু মাংস আর রক্তের জটিল কিছু সংযোগ না।
এটা আল্লাহর এক নিখুঁত নকশা।

এই মগজে আছে বিলিয়ন বিলিয়ন নিউরন,
প্রতিটা নিউরন আবার সহস্র নিউরনের সাথে যোগাযোগ করে।
এই কারণেই আমরা ভাবতে পারি, অনুভব করতে পারি, সিদ্ধান্ত নিতে পারি।

মস্তিষ্ক আর মেরুদণ্ড
এই দুইটা হচ্ছে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম।
আর বাইরের সব নার্ভ
ক্র্যানিয়াল, স্পাইনাল নার্ভ, নিউরোমাসকুলার জাংশন
সব মিলিয়ে Peripheral Nervous System।

সবাই জানে, এই নরম মস্তিষ্ক কে আল্লাহ ঢেকে দিয়েছেন
৩ স্তরের ঝিল্লি দিয়ে মেনিঞ্জেস
তারপর দিয়েছেন তরল সিএসএফ
তারপরও আবার রাখলেন শক্ত মাথার হাড়ের ভেতর।

তুমি নিজে তো একটুও পরিশ্রম করোনি,
তবুও তিনি তোমাকে এত নিরাপত্তা দিলেন।

আল্লাহ বলেনঃ
“নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে।”
সূরা আত-তীন, আয়াত ৪

আরেক জায়গায় বলেনঃ
“এবং তোমাদের নিজেদের মধ্যেও নিদর্শন রয়েছে, তোমরা কি তা দেখ না?”
সূরা আদ্-ধারিয়াত, আয়াত ২১

এই নার্ভাস সিস্টেম,
এই অনুভূতি
এই ব্যথা
এই কান্না
এই ভালোবাসা
এই ভয়
সবই আল্লাহর নিদর্শন।

কিন্তু দুঃখের বিষয়,
এই জটিল সৃষ্টি পাওয়ার পরেও
আমরা তাঁর অবাধ্য হই।

আমরা ব্যথা পাই, কিন্তু শোকর করি না।
আমরা অসুস্থ হই, কিন্তু তওবা করি না।
আমরা বিজ্ঞান শিখি, কিন্তু স্রষ্টাকে ভুলে যাই।

রাসূল (সা.) বলেনঃ
“একজন মানুষ যেন দেখে সে কিসের থেকে সৃষ্টি হয়েছে।"

ভাই, বোনেরা…
এই স্নায়ুতন্ত্র,
এই শরীর,
এই অনুভূতি…
সবই একদিন থেমে যাবে।

কিন্তু তখন তোমার আমল থামবে না।
তখন আর ফিরবার সুযোগ থাকবে না।

আজই সময়
নিজের শরীর দেখে স্রষ্টাকে চিনে নাও।
নিজের নার্ভাস সিস্টেম দেখে উপলব্ধি করো
তুমি কতটা দুর্বল,
আর আল্লাহ কতটা মহান।

Address

Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Mashrur Haque - ডা: মাশরুর হক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category