11/05/2026
🩸 Donate Blood, Save a Life
📆 তারিখঃ ১১ই মে ২০২৬
রক্ত—শুধু শরীরের একটি অংশ নয়,
এটা জীবনের স্রোত…
যা এক মানুষ থেকে আরেক মানুষের মাঝে পৌঁছে দেয় বেঁচে থাকার নতুন আশা।
আজ আমাদের MC College- এর Political science Department এর 2024-2025 শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী Syed Mamun ১ম বারের মতো রক্তদান করেছেন।
না কোনো প্রচারের জন্য, না কোনো প্রশংসার আশায়—
শুধু এই বিশ্বাসে যে,
তার দেওয়া এক ব্যাগ রক্ত হয়তো কারো জীবনের আলো আবার ফিরিয়ে দেবে।
আমরা নায়ক খুঁজি গল্পে বা সিনেমায়,
কিন্তু সত্যিকারের নায়করা আমাদের আশেপাশেই থাকে—
যারা নিঃশব্দে মানুষের পাশে দাঁড়ায়। ❤️
MC Blood Squad বিশ্বাস করে—
“মানুষ মানুষের জন্য।”
আপনার এক ব্যাগ রক্ত হতে পারে—
কারো মায়ের হাসি,
কারো সন্তানের বেঁচে থাকার কারণ।
➤ আজ উনি সাহস করে একজনের পাশে দাড়িয়েছেন। রক্ত দিয়েছেন।
➤ আগামীকাল আপনি দেবেন তো?
আসুন, মানবতার এই মহৎ কাজে আমরা সবাই এগিয়ে আসি।
আপনার ছোট্ট একটি সিদ্ধান্তই বাঁচাতে পারে একটি জীবন। 🩸
“নিঃস্বার্থ দানে গড়ে প্রাণ
MC Blood Squad — মানবতার টান।”