02/04/2026
🚑 Emergency Medicine Supply, MBSTU-এর অফিসিয়াল কার্যক্রম শুরু:
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে “Emergency Medicine Supply (EMS)” কার্যক্রম আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ৭টি হলের প্রতিনিধিদের নিকট প্রয়োজনীয় ঔষধ সরবরাহ সম্পন্ন করা হয়েছে।
🌙 সেবার সময়সূচি:
প্রতিদিন রাত ১০টা থেকে ১টা পর্যন্ত
এই সময়ের মধ্যে কোনো শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে এবং তার কাছে প্রয়োজনীয় ঔষধ না থাকলে, আমরা বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সহায়তা প্রদান করবো যাতে গভীর রাত থেকে সকাল পর্যন্ত অবস্থার অবনতি না ঘটে।
💊 প্রাপ্য ঔষধসমূহ ও ব্যবহার:
• Napa 500 mg / Napa Extra / Ace 500 mg
→ জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথা, ঠান্ডা-জ্বরজনিত অস্বস্তি
• Entacyd Plus / Seclo 20 mg
→ গ্যাস্ট্রিক, অম্বল, বুক জ্বালা, এসিডিটি, বদহজম
• Omidon 10 mg
→ বমি, বমিভাব, খাবার হজমে অস্বস্তি
• Alatrol 10 mg
→ অ্যালার্জি, চুলকানি, হাঁচি, নাক দিয়ে পানি পড়া, স্কিন র্যাশ
• Filmet 400 mg
→ পেটের ইনফেকশন, আমাশয়, ডায়রিয়া-সম্পর্কিত জীবাণুজনিত সমস্যা
• Imotil 2 mg
→ পাতলা পায়খানা, ডায়রিয়া নিয়ন্ত্রণ
• Oral Saline
→ পানিশূন্যতা, ডায়রিয়া বা বমির পর শরীরের লবণ-পানি ঘাটতি পূরণ
• Non-Medicine Items:
→ Savlon Cream — কাটা-ছেঁড়া, ছোটখাটো ক্ষত বা সংক্রমণ প্রতিরোধে
→ One-time bandage — ক্ষত ঢেকে রাখা ও প্রাথমিক চিকিৎসার জন্য
📩 যোগাযোগের মাধ্যম:
Emergency OTC Medicine Supply, MBSTU পেইজে text দিয়ে যোগাযোগ করতে হবে। প্রতিটি হলে আমাদের ঔষধের স্টক সংরক্ষিত থাকবে এবং দ্রুত সহায়তা প্রদান করা হবে। এছাড়া যেকোনো প্রয়োজনে পেইজের বায়োতে উল্লেখিত নাম্বারে যোগাযোগ করা যাবে।
⚠️ গুরুত্বপূর্ণ নির্দেশনা:
• এই সেবা শুধুমাত্র acute থেকে moderate অসুস্থতার ক্ষেত্রে প্রযোজ্য।
• ঔষধ সীমিত পরিমাণে প্রদান করা হবে, যাতে সকাল পর্যন্ত রোগীর অবস্থা স্থিতিশীল থাকে।
• কোনো প্রকার prescription medicine প্রদান করা হবে না।