Popular Homeo Hall Phh

  • Home
  • Popular Homeo Hall Phh

Popular Homeo Hall Phh Popular Homeo Hall Phh

Lycopodium Clavatum — হোমিওপ্যাথিতে একটি বহুল ব্যবহৃত ও অত্যন্ত কার্যকর ওষুধ। এটি "club moss" নামক এক ধরনের গাছ থেকে প্র...
22/05/2025

Lycopodium Clavatum — হোমিওপ্যাথিতে একটি বহুল ব্যবহৃত ও অত্যন্ত কার্যকর ওষুধ। এটি "club moss" নামক এক ধরনের গাছ থেকে প্রস্তুত করা হয়। এর প্রভাব মানসিক, শারীরিক এবং হজমতন্ত্রসহ বিভিন্ন উপসর্গে বিস্তৃত। নিচে এর বিস্তারিত আলোচনা দেওয়া হলো:

---

১. মূল পরিচয়:

পূর্ণ নাম: Lycopodium Clavatum

উৎস: Club moss (শুকনো স্পোর/পাউডার থেকে প্রস্তুত)

প্রধান প্রভাব: হজমতন্ত্র, যকৃত (liver), স্নায়ুতন্ত্র, ডান দিকের রোগ লক্ষণসমূহ

---

২. ব্যবহারযোগ্য প্রধান উপসর্গসমূহ:

(ক) শারীরিক লক্ষণ:

1. ডান পাশে সমস্যা: যেমন ডান পাশে পেট ফাঁপা, যকৃতে ব্যথা, বুকের ডান পাশে অস্বস্তি।

2. বেলচা ও গ্যাস: একটু কিছু খেলেই পেট ফুলে যায়, গ্যাস হয়ে যায়।

3. কোষ্ঠকাঠিন্য: প্রতিদিন পায়খানা হয় না, অনেক চেষ্টা করে করতে হয়।

4. লো রক্তচাপ: দুর্বলতা, মাথা ঘোরা ইত্যাদি উপসর্গে কার্যকর।

5. গরমে কাতরতা: গরমে অস্থিরতা, কিন্তু ঠান্ডা সহ্য হয়।

(খ) মানসিক লক্ষণ:

1. আত্মবিশ্বাসের অভাব: বাইরে শক্ত মনে হলেও ভিতরে ভয় আর দুশ্চিন্তা থাকে।

2. খিটখিটে মেজাজ: ছোটখাটো বিষয়েও বিরক্ত হওয়া বা রাগ হওয়া।

3. ভয়: অন্ধকারে ভয়, একা থাকলে ভয় হয়।

4. ভবিষ্যত ভীতি: মনে হয় বড় কিছু ভুল হবে বা ব্যর্থ হবে।

(গ) মহিলাদের সমস্যা:

1. সাদা স্রাব: ডান পাশে টান ধরার মতো ব্যথা, দুর্বলতা।

2. অনিয়মিত ঋতুস্রাব, হরমোনজনিত ভারসাম্যহীনতা।

---

৩. উপযুক্ত মানুষ বা রোগী চেনার উপায় (Constitution):

রোগী সাধারণত দুর্বল গঠনবিশিষ্ট, শুকনো গড়নের।

পেট সহজেই ফুলে যায়, খাবার হজমে সমস্যা।

চুল বা নখ সহজে ভেঙে যায়।

চামড়ায় ড্রাই স্কিন বা ফাঙ্গাল ইনফেকশনে ভোগে।

---

৪. প্রয়োগ শক্তি ও মাত্রা (Potency & Dosage):

দ্রষ্টব্য: উচ্চ শক্তি (200, 1M) প্রয়োগের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক।

---

৫. তুলনা (Similar Remedies):

Nux Vomica: গ্যাস, কোষ্ঠকাঠিন্য ও খিটখিটে মেজাজ।

Carbo Veg: তীব্র গ্যাস ও শ্বাসকষ্টে।

৬. কিছু সতর্কতা:

Lycopodium ব্যবহার করলে কিছু সময়ের জন্য কফি, পুদিনা, পেঁয়াজ, মশলা, মেন্টহল জাতীয় খাবার/পণ্য পরিহার করা ভালো।

সুস্থতার জন্যে যা করণীয়
19/04/2025

সুস্থতার জন্যে যা করণীয়

 # # #মুল্যবান কিছু কথা  # # #
04/02/2025

# # #মুল্যবান কিছু কথা # # #

I started night Duty form today
01/01/2025

I started night Duty form today

শাকিল খান
01/01/2025

শাকিল খান

31/03/2024

পুরুষত্বহীনতা, ধাতু দুর্বলতা,ধ্বজভঙ্গ"
#যে সব কারনে ধ্বজভঙ্গ হয়ঃ-
(১)অতিরিক্ত স্ত্রী সহবাস।
(২)হস্তমৈথুন।
(৩)অতিরিক্ত স্বপ্নদোষ।
#লক্ষনঃ-
(১)সহবাসে অল্প সময়ে বীর্যপাত।
(২)স্ত্রীর সাথে আলিঙ্গনে,স্পর্শে বা কাম চিন্তায় বীর্যপাত।
(৩)মলত্যাগে বা মুত্রত্যাগে কোথ দিলে বীর্যপাত।
(৪)লিঙ্গ ছোট, বাকা ও নরম।
(৫)ডায়াবেটিসের কারনে অকেজো হয়ে পড়া।
(৬)সহবাসের ইচ্ছা আছে কিন্তু ক্ষমতা নেই।
# #বেস্ট হোমিওপ্যাথিক ঔষধঃ-
(১)এ্যাগনাস কাস্ট মাদার টিংচারঃ ধ্বজভঙ্গ রোগীর, সহবাসের ইচ্ছা থাকে,কিন্তু ক্ষমতা থাকে না।
(২)এসিড ফস. মাদার টিংচারঃ অল্প সময়ে বীর্যপাত,সহবাসের পর মাথা ঘুরায়,লিঙ্গ নরম হলে কার্যকরী।
(৩)ইয়োহিমবিনাম মাদার টিংচারঃ বার বার প্রসাব সহ ধ্বজভঙ্গ রোগীর কাম শক্তি বৃদ্ধি পাবে।
(৪)ডামিয়ানা মাদার টিংচারঃ শুক্র বৃদ্ধি করে,লিঙ্গ শক্ত করে।
(৫)অশ্বগন্ধা মাদার টিংচারঃধাতু দুর্বলতা দুর করে,ধ্বজভঙ্গ আরোগ্য করে।
(৬)এভেনা স্যাটাইভা মাদার টিংচারঃ হস্তমৈথুন,অতিরিক্ত সহবাস বা স্বপ্নদোষের কারনে,ধ্বজভঙ্গ হলে কার্যকরী।
(৭)ক্যালেডিয়াম সেগ. মাদার টিংচারঃ কাম ইচ্ছা থাকে কিন্তু ক্ষমতা থাকে না,লিঙ্গ নরম হলে কার্যকরী।
(৮)নুফার লুটিয়া মাদার টিংচারঃ কাম চিন্তায় বীর্যপাত,মল মূত্রত্যাগে কুন্থনী দিলে বীর্যপাত হলে কার্যকরী।
(৯)সেলিক্স নিগ.মাদার টিংচারঃ স্বপ্নদোষ,হস্তমৈথুনের রোগীর,সহবাস ইচ্ছা থাকে কিন্তু ক্ষমতা না থাকলে কার্যকরী।
(১০)ট্রিবিউলাস মাদার টিংচারঃযৌবনের শুরুতে হস্তমৈথুন ও স্বপ্নদোষের কারনে ধ্বজভংগ হলে কার্যকরী।
(১১)লাইকোপোডিয়াম ১০০০ বা উচ্চশক্তিঃ স্বপ্নদোষ,হস্তমৈথুনের কারনে ধ্বজভঙ্গ।স্ত্রী আলিঙ্গনে লিঙ্গ শক্ত হয় না।কাম ইচ্ছা থাকে কিন্তু ক্ষমতা থাকে না।বৃদ্ধ বয়সে ধ্বজভঙ্গ।ডায়াবেটিস রোগীদের ধ্বজভঙ্গ,লিঙ্গ ছোট ও বাকা হলে শ্রেষ্ঠ ঔষধ।
(১২)মস্কাস ৩০ বা ২০০ ডায়াবেটিস রোগীদের ধ্বজভঙ্গে কার্যকরী।
#বায়োকেমিকঃ-----
(১)কেলি ফস ১২ এক্সঃ ধ্বজভঙ্গ রোগীর ভাল ঔষধ।
(২)নেট্রাম মিউর ১২ এক্সঃ ধাতু পাতলা ও কাম চিন্তায় বীর্যপাত হলে।
(৩)সাইলিসিয়া ১২ এক্সঃ সব সময় কাম চিন্তা,নারী ছাড়া কিছু ভাবতে পারে না, নারী লোভী।

এখানে রোগ লক্ষন ও মেডিসিনের প্রাথমিক ভাবে কিছু ধারনা দেওয়া আছে কেউ নিজে নিজে ওষুধ কিনে খাবেন না ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন।

24/03/2024

1.This post is only for students
Aconite Nap (একোনাইট ন্যাপ): গুরুত্বপূর্ণ রুব্রিকসহ ( Homeopathy)
অ্যাকোনাইটাম ন্যাপেলাস (Aconitum Napellus),
D.H.M.S. (1st year).
সমনাম ঃ উলফ্ বেন, নেকড়ের বিষ।
ইংলিস ঃ হেলমেট ফ্লাওয়ার, বাংলা ঃকাঠ বিষ।
উপযোগিতাঃ যারা পূর্ণ রক্তপ্রধানধাতু বিশিষ্ট এবং অলস ভাবে সময় কাটায় ;আবহাওয়ার পরিবর্তনে সহজেই অসুস্হ হয়ে পড়ে।
ক্রিয়াস্হলঃ এটা স্নায়ুমন্ডল, পৃষ্টদেশ, মস্তিষ্ক, প্রভৃতির ওপর অধিক ক্রিয়া করে থাকে এবং রক্ত সঞ্চালনের আধিক্য ঘটায়।
ফিজিওলজিক্যাল কাজ (Physiological action)ঃ অ্যাকোনাই দ্বারা বিষাক্ত হলে Cerebro spinal nervous system অত্যন্ত অবসাদ প্রাপ্ত হয় অর্থাৎ মস্তিষ্ক কশেরুকা মজ্জায় বিধান (Cerebro spinal nervous system)এ অ্যাকোনাইট অবসাদক (Depresment) ঔষুধরুপে কাজ করে।
মূলকথা ঃ হৃষ্টপুষ্ট রক্তপ্রধান ধাতুবিশিষ্ট লোক, আকষ্মিকতা, ভীষণতা, উৎকণ্ঠা, মৃত্যুভয়, ভীতিব্যঞ্জক মুখের চেহারা, মানসিক ও শারীরিক অস্হিরতা, অস্বচ্ছন্দতা ও দীর্ঘশ্বাস, পিপাসা, প্রচণ্ড শীতের ও গরমের প্রকোপ, শুকনো শীতল বাতাসে বাড়ে। স্রাব নিঃসরণে কমে ও পরিবর্তনশীল মন। প্রসব ক্ষেত্র ও হৃদরোগ ব্যতীত সকল রোগে সম্পূর্ণ ঘামহীন। সংগীত অসহ্য।
অদ্ভূত লক্ষণঃ কল্পনা করে যেনো তাদের সব চিন্তা পাকস্থলী থেকে করে।
অনুভূতিঃ শরীরের বাইরের অংশে পোকা হাঁটার অনুভূতি।
ইচ্ছাঃ বীয়ার, অম্ল,মদ, ব্রান্ডি ও ঠান্ডা পানীয় পানের দুর্নিবার আকাঙ্ক্ষা।
অনিচ্ছা ঃ মুখে তিক্তস্বাদ হেতু খাদ্যে অনিচ্ছা, তামাক।
বৃদ্ধি ঃ সন্ধ্যায় (বুকের লক্ষণ ও ব্যথা), রাতে (মাঝরাতে), আলোতে, গোলমালে, আক্রান্ত পাশ চেপে শয়নে (হিপার, নাক্স-মস), সঙ্গীতের শব্দে, শ্বাস গ্রহণে, শুষ্ক শীতল বাতাসে, গরম কক্ষে গরম আচ্ছদনে, ধুমপানে, বিছানা হতে উঠলে, ভয় পেলে, বিরক্তি, মানসিক উত্তেজনায়,ঋতুকালে।
হ্রাসঃ মুক্ত বাতাসে (অ্যালুমিনা,ম্যাগ-কা, পালস, স্যাবাইনা।), ঘাম ও স্রাব নিঃসরণে, স্হিরভাবে উপবেশনে (বাত), বিশ্রামে, মদপানে, গায়ের কাপড় খুলে ফেললে।
কারণঃ ভয় – ভীতি, শক, মানসিক উৎকন্ঠা এবং ক্রুদ্ধতার পর, ঠান্ডা, শীতল আবহাওয়া, সূর্য্যের উত্তাপে, ইনজুরি, সার্জিক্যাল শক,ঠান্ডা বায়ুপ্রবাহ, ঘাম অবরুদ্ধ, অত্যধিক গরম আবহাওয়াজনিত।
ক্রিয়ানাশক ঃ অ্যাসিটিক -অ্যাসিড অ্যালকোহল, প্যারিস, স্পঞ্জি, বেল, ক্যামো, কফিয়া, সালফার, নাক্স, উদ্ভিদজাত অম্ল, লেমনেড।
এটি ক্রিয়ানাশক ঃ অ্যাক্টিয়া, ক্যামো, কফ, নাক্স-ভ, পেট্রো, সিপি, সালফ।
প্রয়োগ ঃ (ক) তরুন অবস্হায় ঘনঘন প্রয়াগ বাঞ্চনীয়।রক্তাধিক্য অবস্হা ও প্রদাহিত জ্বরে M/1 থেকে M/3 শক্তি, স্নায়ুশূলে M/6 স্নায়ুবিক উত্তেজনা ও মৃত্যুভীতির ক্ষেত্রে M/12 থেকে M/30 বা তদুর্ধ শক্তি। —ডাঃ নাজির হোসেন।
(খ) অসুস্হ রোগী যেখানে স্হির ও শান্ত থাকে সেক্ষেত্রে কখনও অ্যাকোনাইট দেবে না। -ডাঃ দাসগুপ্ত।
সতর্কতা ঃ ম্যালেরিয়া, টাইফয়েড, সেপটিক, ইত্যাদি দূষিত বা বিষাক্ত জ্বরে অ্যাকোনাইট ব্যবহৃত হয় না।
উপরোক্ত লক্ষণ সাদৃশ্য যে কোন রোগেই আমরা একোনাইট প্রয়োগ করতে পারবো।

Address

Tangail

1900

Website

Alerts

Be the first to know and let us send you an email when Popular Homeo Hall Phh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram