08/01/2026
টাঙ্গাইল মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী (টি-৬ ব্যাচ) ডা: আশীব ফেরদৌস অংকন-এর ৫ম বই '২০৬ (দুইশত ছয়')' এবার প্রকাশ পেতে যাচ্ছে ২০২৬ এর অমর একুশে বইমেলাতে। এর আগেও লেখকের চারটি জনপ্রিয় বই হলো- সন্ধ্যাহীন, কান্তার, সবিনয় নিবেদন এই যে, আবার কান্তার। লেখকের সবগুলো বই শিখা প্রকাশনী থেকে প্রকাশ পেয়েছে। বই গুলো রকমারির বেস্ট সেলার লিস্টে ধারাবাহিকভাবে আছে। জনপ্রিয় এই লেখকের লেখনিতে মেডিকেল থ্রিলার সহ চমকপ্রদ বিষয়বস্তু ব্যপক আলোড়ন সৃষ্টি করে। মেডিকেলের সীমাহীন পড়াশোনার পাশাপাশি আশীব ফেরদৌস অংকন সৃষ্টি করেছেন তার এসব অনন্য কৃতি। যা অনেকেরই অনুপ্রেরণা হিসেবে কাজ করে। আমরা টাঙ্গাইল মেডিকেল কলেজের পক্ষ থেকে ডা: আশীব ফেরদৌস অংকন-এর উত্তরোত্তর সাফল্য কামনা করি।