DMF Health Desk- তুষার ইমরান

DMF Health Desk- তুষার ইমরান Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from DMF Health Desk- তুষার ইমরান, Medical and health, Tangail, Tangail.

Diploma In Medical Faculty ( Dhaka)
The State Medical Faculty of Bangladesh
F.T 250 Bedded General Hospital, Tangail
BMDC Reg: D-24869

▪️প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ▪️স্বাস্থ্য টিপস
▪️প্রাইমারী হেলথ এডুকেশন
▪️মেডিসিন▪️সার্জারী ▪️মা ও শিশু স্বাস্থ্য সেবা

13/12/2025


08/12/2025

🙆‍♀️কিশোরী বয়সে পিরিয়ডের সময় ব্যাথা! ⛹️‍♀️................
মহিলাদের বিশেষ করে কিশোরী বয়সে পিরিয়ডের সময় ব্যাথা একটি স্বাভাবিক পরিস্থিতি। এই সময় জরায়ূর একদম ভেতরের লেয়ারের Endometrial lining ভেঙে যায়। ফলে অধিক পরিমান Prostaglandin hormone রিলিজ হয়। আর এই হরমোন জরায়ুকে সংকুচিত করে। হরমোনের মাত্রা যতো বেশি হবে জরায়ু ততো বেশি সংকুচিত হবে। আর যতো বেশি সংকুচন ততো বেশী ব্যাথা। আবার এই সংকুচন এর কারনে জরায়ুতে রক্ত সঞ্চালনও কমে যায়। এর রক্ত সঞ্চালন কমে যাবার কারনে ব্যাথা আরো তীব্র হয়। নরমাল ফিজিওলজি এই যে, এই Prostaglandin এর মাত্রা কিশোরী বয়সেই বেশি থাকে। তাই এই সময়টাতেই পিরিয়ডের সময় ব্যাথা বেশি হয়। এমনকি সেটা ২/৩ দিনের মধ্যেই কমে যায়। যদি এর বেশি দিন পার হয়, যদি প্রতি মাসেই তীব্র থেকে তীব্র আকার ধারন করতে থাকে, বেশি রক্তক্ষরন হয় তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিবেন।

06/12/2025

➡️ হাইপোগ্লাইসেমিয়া বা ডায়াবেটিস নীল (গ্রাম্যভাষায়) হলে যে লক্ষনগুলো প্রকাশ পাবে:
▪️হঠাৎ করে দুর্বল লাগা
▪️শরীর ঘামা
▪️হাত পা কাঁপা
▪️অস্তিরতা
▪️বুঁক ধরফর করা
➡️যেভাবে কনফার্ম হবেন
রক্তের গ্লুকুজের মাত্রা 3.9 mmol/L এর কম থাকবে
সোর্স: ADA ( American Diabetic Association)
এছাড়াও আরো কিছু লক্ষন থাকতে পারে; মাথা ঘোরা, চোখে ঝাঁপসা দেখা ইত্যাদি। এমনি রোগী অচেতনও হয়ে যেতে পারে।
➡️ সাথে সাথে চিনি বা চিনির পানি খাওয়াবেন।তারপর আবারো গ্লুকুজ চেক করবেন। যতোক্ষন না বাড়ছে ততোক্ষন ফলো আপে রাখুন

মনে রাখবেন এই সময় আপনার তাৎক্ষনিক সিদ্ধান্ত নিতে হবে। নাহলে প্রানহানী পর্যন্তও ঘটতে পারে।। আর এটা করার জন্য আপনাকে ডাক্তার বা স্বাস্থ্যকর্মী কোনোটাই হতে হবে এমন না। এটা একটা মেডিকেল ইমার্জেন্সি। এখানে এই পদ্ধতিগুলো অনুসরন করা প্রাথমিক চিকিৎসার আওতাভুক্ত।

06/12/2025

আমরা জানি "বুঁকে ব্যাথা" হার্ট এটাক এর অন্যতম একটি লক্ষন। তবে এই বুঁকে ব্যাথা ছাড়াও অনেকের হার্ট এটাক হতে পারে। এটাকে বলে "সাইলেন্ট হার্ট এটাক"। এই ক্ষেত্রে হালকা শ্বাসকষ্ট, শরীরে ঘাম হওয়া, মাংশপেশীতে ঘাড়ে, হাতে কিছুটা ব্যাথা অনুভুত হতে পারে। অর্থাৎ হার্ট এটাকের যে কয়েকটা লক্ষন তার কিছু কিছু উপস্থিত থাকবে। আর বুঁকে ব্যাথা না থাকার কারনে অনেকে আমরা সাধারন দূর্বলতা ভেবে এরিয়ে যাই। তাই অনুরুধ করবো যারা ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, রক্তে উচ্চ কোলেষ্টেরলের মতো সমস্যায় ভুগতেছেন তারা সুস্থ থাকলেও মাঝে মাঝে ডাক্তারের ফলোয়াপে যাবেন। অজান্তে অনেক কিছু ঘটার আগেই জানার চ্রেষ্টা আপনাকে নিরাপদ স্বাস্থ্য উপহার দিতে পারে। ধন্যবাদ

02/12/2025

লবন ভেজে অথবা কাচা যেটাই খান না কেনো লবনের উপাদানের কোনো তারতম্য হয় না। শরীরের রক্তচাপ বাড়ায় লবনে থাকা Na সোডিয়াম। কাজেই যারা নিরাপদ ভেবে লবন ভেজে খাচ্ছেন তারা কিন্তু বোকাবনে যাচ্ছেন।
🩺
উচ্চ রক্তচাপ থাকলে আজই টোকা লবন পরিহার করোন। রান্নাতেও তুলনামূলক ভাবে লবন কমিয়ে দিন।

01/12/2025

🩺 রক্তচাপ এর তারতম্য হবার পেছোনে অন্যতম একটি কারন হচ্ছে রক্তের অসমোলারিটি কম বা বেশি হওয়া। রক্তের যখন অসমোলারিটি বেড়ে যায় ব্রেইন তখন বেশি বেশি ADH হরমোন রিলিজ করে , আর কিডনি তখন বেশি পরিমান পানি ধরে রাখে এবং তাই রক্তের ভলিউমও বেড়ে যায়। ফলে রক্তনালীতে বেশি চাপ অনুভূত হয়। আর এই অসমোলারিটি বাড়ার পেছোনে অন্যতম ফিজিওলজিকাল কারন হচ্ছে অতিরিক্ত লবন খাওয়া এবং সেই সাথে পানি কম খাওয়া। লবন রক্তের ঘনত্ব বাড়ায় পক্ষান্তরে কম পানি পান সেটাকে আরো ত্বরান্বিত করে।

তাই যারা যারা লবন বেশি খাই আর পানি কম খাই তারা নিজেদের এই লাইফ স্টাইলকে জাস্ট উল্টিয়ে ফেলবো, পানি বেশি খাবো আর লবন কম খাবো। আর যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তারা তো সবার আগে এটা করবেন।

Address

Tangail
Tangail
1973

Website

Alerts

Be the first to know and let us send you an email when DMF Health Desk- তুষার ইমরান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share