29/05/2023
একজন মানুষের পানি কতটুকু খেতে হবে, তা নির্ভর করে তার কাজের ধরন, দেহের আকার, পরিবেশ, আবহাওয়া ইত্যাদির ওপর। পানির চাহিদা বোঝার জন্য মস্তিষ্কে আছে পিপাসাকেন্দ্র, যা ঠিক করে দেয় কখন কতটুকু পানি পান করতে হবে। তাই মস্তিষ্ক যতক্ষণ কাজ করছে, ততক্ষণ পানির অভাবে জটিলতা সৃষ্টির অবকাশ নেই। পানি বেশি খেলেই যে কিডনি ভালো রাখা সম্ভব, তাও পুরোপুরি ঠিক নয়; যদিও পর্যাপ্ত পানি পান মূত্রের ঘনত্ব স্বাভাবিক রাখে এবং সংক্রমণ রোধ করে। কিন্তু কিডনি খারাপ হওয়ার পেছনে আরও অনেক কারণ থাকতে পারে। যেমন- অনিয়ন্ত্রিত ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ কিংবা কিছু ইমিউন রোগ, যা পানি খেয়ে রোধ করা সম্ভব নয়। প্রতিদিন অন্তত ৮ গ্লাস পানি বা তরল খাবার খাওয়া উচিত। তবে অতিরিক্ত ঘাম হলে পানি খাওয়ার পরিমাণ আরও বাড়াতে হবে। পর্যাপ্ত পরিমাণে পানি খেলে কিডনিতে পাথর হয় না এবং এর স্বাভাবিক কার্যক্রম ঠিক থাকে।
বিশ্বমানের স্বাস্থ্যসেবা প্রদানে হাসান কিডনি ডায়ালাইসিস সেন্টার সর্বদা আছে আপনার পাশে। আপনার সুস্বাস্থ্য রক্ষার্থে আমরা অঙ্গীকারবদ্ধ । অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ পেতে নিশ্চিন্তে চলে আসুন আমাদের সেন্টার- এ। বিস্তারিত তথ্য ও সিরিয়ালের জন্য কল করুন আমাদের হটলাইন নম্বরেঃ ☎️ ০১৭৮৪৯২৬৭৮৯, ০১৯৭১৪৩৯১০৫
🏥 হাসান কিডনি ডায়ালাইসিস সেন্টার
🩸 ক্লিনিক লেন, উত্তর হাজীপাড়া (ফায়ার সার্ভিসের সামনের গলি) ঠাকুরগাঁও।