Shafiuddin Ahmed Foundation SAF Hospital."সেফ হাসপাতাল"

Shafiuddin Ahmed  Foundation SAF Hospital."সেফ  হাসপাতাল" সেফ হাসপাতালে আসুন নিজের চোখকে সচল রাখুন।
১১ মাইল,মুজাবর্ণী দেবীপুর, সদর ঠাকুরগাঁও।

পঞ্চগড়ের প্রত্যন্ত অঞ্চলে ৯৩ জন রোগীর বিনামূল্যে চক্ষুপরীক্ষা করেছে সেফ হাসপাতাল।সম্প্রতি পঞ্চগড় জেলার আটোয়ারীর আলোয়াখোয়...
04/05/2026

পঞ্চগড়ের প্রত্যন্ত অঞ্চলে ৯৩ জন রোগীর বিনামূল্যে চক্ষুপরীক্ষা করেছে সেফ হাসপাতাল।

সম্প্রতি পঞ্চগড় জেলার আটোয়ারীর আলোয়াখোয়া ইউনিয়ন পরিষদে দরিদ্র রোগীদের জন্য যৌথ উদ্যোগে বিনামূল্যে চক্ষুশিবির আয়োজন করেন সফিউদ্দিন আহমেদ ফাউন্ডেশন হাসপাতাল ও Eye Care Program-MSS

এই চক্ষুশিবিরে মোট ৯৩ জন রোগীকে বিনামূল্যে চক্ষুপরীক্ষা সেবা প্রদান করা হয়, যার মধ্যে ৪৩ জনকে প্রয়োজনীয় চশমা বিতরণ করা হয়েছে। পাশাপাশি চক্ষুস্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৮৩ টি ফ্লায়ার ও পোস্টার বিতরণ করা হয়।
উক্ত চক্ষুশিবিরের মাধ্যমে ২৮ জন রোগীর চোখে ছানি শনাক্ত করা হয়। পরবর্তীতে ক্যাম্প শেষে শনাক্তকৃত রোগীদের ‘নয়নতরী-২’ অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে আসা হয় এবং সফিউদ্দিন আহমেদ ফাউন্ডেশন (সেফ) হাসপাতালের সার্বিক সহযোগিতায় তাদের বিনামূল্যে সফল ছানি অপারেশন সম্পন্ন করা হয় যা তাদের জীবনে নতুন আলো ও স্বাভাবিক দৃষ্টির সম্ভাবনা ফিরিয়ে দিয়েছে।

বিশ্বের সকল শ্রমজীবী মানুষের প্রতি জানাই মে দিবসের গভীর শ্রদ্ধা ও ভালোবাসা যাদের অক্লান্ত পরিশ্রম ও আত্মত্যাগে গড়ে উঠেছে...
30/04/2026

বিশ্বের সকল শ্রমজীবী মানুষের প্রতি জানাই মে দিবসের গভীর শ্রদ্ধা ও ভালোবাসা যাদের অক্লান্ত পরিশ্রম ও আত্মত্যাগে গড়ে উঠেছে আমাদের এই সভ্যতা ও উন্নয়নের ভিত্তি।

সম্প্রতি বোদা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মচারীদের উপস্থিতিতে SAF Hospital-এর উদ্যোগে একটি গুরুত্বপূর...
28/04/2026

সম্প্রতি বোদা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মচারীদের উপস্থিতিতে SAF Hospital-এর উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে আমাদের MCH (Maternal and Child Health) প্রোগ্রামের মাধ্যমে মা ও শিশুর স্বাস্থ্যসেবা, পুষ্টি, সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। তাদের সক্রিয় অংশগ্রহণ ও মূল্যবান মতামত আমাদের উদ্যোগকে আরও কার্যকর করতে সহায়ক হবে।

পঞ্চগড়ের প্রত্যন্ত অঞ্চলে ১৯৫ জন রোগীর বিনামূল্যে চক্ষুপরীক্ষা করেছে সেফ হাসপাতাল। পঞ্চগড় জেলার দেবীগঞ্জের ঢাংগীরহাট উচ্...
27/04/2026

পঞ্চগড়ের প্রত্যন্ত অঞ্চলে ১৯৫ জন রোগীর বিনামূল্যে চক্ষুপরীক্ষা করেছে সেফ হাসপাতাল।
পঞ্চগড় জেলার দেবীগঞ্জের ঢাংগীরহাট উচ্চ বিদ্যালয়ে দরিদ্র রোগীদের জন্য যৌথ উদ্যোগে বিনামূল্যে চক্ষুশিবির আয়োজন করেন সফিউদ্দিন আহমেদ ফাউন্ডেশন হাসপাতাল ও Eye Care Program-MSS
এই চক্ষুশিবিরে মোট ১৯৫ জন রোগীকে বিনামূল্যে চক্ষুপরীক্ষা সেবা প্রদান করা হয়, যার মধ্যে ৭০ জনকে প্রয়োজনীয় চশমা বিতরণ করা হয়েছে। পাশাপাশি চক্ষুস্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১৫২টি ফ্লায়ার ও পোস্টার বিতরণ করা হয়।
উক্ত চক্ষুশিবিরের মাধ্যমে ২২ জন রোগীর চোখে ছানি শনাক্ত করা হয়। পরবর্তীতে ক্যাম্প শেষে শনাক্তকৃত রোগীদের ‘নয়নতরী-২’ অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে আসা হয় এবং সফিউদ্দিন আহমেদ ফাউন্ডেশন (সেফ) হাসপাতালের সার্বিক সহযোগিতায় তাদের বিনামূল্যে সফল ছানি অপারেশন সম্পন্ন করা হয় যা তাদের জীবনে নতুন আলো ও স্বাভাবিক দৃষ্টির সম্ভাবনা ফিরিয়ে দিয়েছে।

SAF হাসপাতালের উদ্যোগে মা ও শিশু স্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে গত ২৩শে এপ্রিল এমসিএইচ (MCH) ক্যাম্প সফলভাবে অনুষ্ঠিত হয...
24/04/2026

SAF হাসপাতালের উদ্যোগে মা ও শিশু স্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে গত ২৩শে এপ্রিল এমসিএইচ (MCH) ক্যাম্প সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। উক্ত ক্যাম্পে মোট ১৫ জন গর্ভবতী মা, ১০ জন শিশু এবং ২২ জনকে বিনামূল্যে প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়।
এছাড়াও বিশেষ ছাড় মূল্যে ১৪ জনকে USG সেবা ও ৩৯ জনকে ল্যাব সেবা প্রদান করা হয়। দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ বৃহস্পতিবার SAF হাসপাতালে এই এমসিএইচ(MCH) ক্যাম্প অনুষ্ঠিত হয় যেখানে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ দেওয়া হয় এবং ১৫% ছাড়ে সকল ল্যাব পরীক্ষা করা হয়।

সম্প্রতি BRAC-এর সম্মানিত স্বাস্থ্যকর্মীদের সঙ্গে SAF Hospital-এর একটি গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায়...
22/04/2026

সম্প্রতি BRAC-এর সম্মানিত স্বাস্থ্যকর্মীদের সঙ্গে SAF Hospital-এর একটি গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আমাদের MCH (Maternal and Child Health) প্রোগ্রামের বর্তমান কার্যক্রম, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন BRAC-এর এরিয়া ম্যানেজার মিসেস সালিনা আক্তার, প্রোগ্রাম অফিসার এবং ২৫ জন নিবেদিতপ্রাণ স্বাস্থ্যকর্মী। তাদের অভিজ্ঞতা, আন্তরিকতা এবং মাঠপর্যায়ের মূল্যবান মতামত আমাদের মাতৃ ও শিশুস্বাস্থ্য সেবাকে আরও কার্যকর ও মানবিক করতে সহায়তা করবে।

একজন মা ও একটি শিশুর সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই। SAF Hospital বিশ্বাস করে একসঙ্গে কাজ করলে আমরা আরও বেশি পরিবারের কাছে নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পারব।

মা ও শিশুর সুস্থ ভবিষ্যতের জন্য SAF Hospital আয়োজন করেছে বিশেষ স্বাস্থ্য সেবা ক্যাম্প 🩺বিনামূল্যে অভিজ্ঞ গাইনি বিশেষজ্ঞদ...
22/04/2026

মা ও শিশুর সুস্থ ভবিষ্যতের জন্য SAF Hospital আয়োজন করেছে বিশেষ স্বাস্থ্য সেবা ক্যাম্প 🩺
বিনামূল্যে অভিজ্ঞ গাইনি বিশেষজ্ঞদের সরাসরি সেবা, টেস্টে ছাড় ও বিশেষ আল্ট্রাসনোগ্রাম সুবিধা পেতে চলে আসুন।
📅 তারিখ: ২৩ এপ্রিল ২০২৬ (বৃহস্পতিবার)
⏰ সময়: সকাল ৯:৩০ – বেলা ২:৩০
📍 স্থান: SAF Hospital, ঠাকুরগাঁও

১৭৮ জন সুবিধাবঞ্চিত রোগীকে বিনামূল্যে চক্ষুসেবা প্রদান করেছে সেফ হাসপাতাল।সম্প্রতি ঠাকুরগাঁও সদরের ১১নং মোহাম্মদপুর ইউনি...
20/04/2026

১৭৮ জন সুবিধাবঞ্চিত রোগীকে বিনামূল্যে চক্ষুসেবা প্রদান করেছে সেফ হাসপাতাল।
সম্প্রতি ঠাকুরগাঁও সদরের ১১নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদে দরিদ্র রোগীদের জন্য যৌথ উদ্যোগে বিনামূল্যে চক্ষুশিবির আয়োজন করেছে সফিউদ্দিন আহমেদ ফাউন্ডেশন হাসপাতাল ও Eye Care Program-MSS
এই চক্ষুশিবিরের মাধ্যমে মোট ১৭৩ জন দরিদ্র রোগীকে চক্ষুপরীক্ষা ও ৭২ জনকে চশমা প্রদান করা হয় এবং এই চক্ষুশিবিরের মাধ্যমে ১৮ জন রোগীর চোখে ছানি শনাক্ত করা হয় এবং শনাক্তকৃত রোগীদের নয়নতরী-২ এ্যাম্বুলেন্সে করে হাসপাতালে আনা হয়। এরপর সফিউদ্দিন আহমেদ ফাউন্ডেশন (সেফ) হাসপাতালের সার্বিক সহযোগিতায় বিনামূল্যে শনাক্তকৃত ১৮ জন ছানি রোগীর সফল সার্জারি সম্পন্ন হয়েছে যা তাদের জীবনে নতুন আলো ও স্বাভাবিক দৃষ্টির সম্ভাবনা ফিরিয়ে দিয়েছে।


Eye Care Program-MSS

এই তীব্র গরমে চোখের বিশেষ যত্ন নেওয়া জরুরি। ☀️👁️চোখের সুস্থতা ও সুরক্ষায় উক্ত নির্দেশনাগুলো মেনে চলুন। সামান্য সচেতনতাই ...
18/04/2026

এই তীব্র গরমে চোখের বিশেষ যত্ন নেওয়া জরুরি। ☀️👁️
চোখের সুস্থতা ও সুরক্ষায় উক্ত নির্দেশনাগুলো মেনে চলুন। সামান্য সচেতনতাই এই গরমে আপনার চোখকে রাখতে পারে নিরাপদ ও স্বস্তিতে।

#চোখের_যত্ন #গরমে_সতর্কতা

Eye Care Program-MSS

Shafiuddin Ahmed Foundation (SAF) Hospital এর 🩺📋 ডাক্তারদের তালিকা ও সময়সূচি 📋🩺আপনার সুস্বাস্থ্য আমাদের অগ্রাধিকার। সঠি...
16/04/2026

Shafiuddin Ahmed Foundation (SAF) Hospital এর 🩺📋 ডাক্তারদের তালিকা ও সময়সূচি 📋🩺
আপনার সুস্বাস্থ্য আমাদের অগ্রাধিকার। সঠিক চিকিৎসা ও পরামর্শের জন্য আগাম অ্যাপয়েন্টমেন্ট নিতে যোগাযোগ করুন- 📞 +880 1706845500

#মাওশিশু #চোখেরডাক্তার

শুভ নববর্ষ ১৪৩৩ 🌼নতুন বছরের এই শুভক্ষণে SAF Hospital পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা।সবার জীবনে বয়ে আসুক...
13/04/2026

শুভ নববর্ষ ১৪৩৩ 🌼
নতুন বছরের এই শুভক্ষণে SAF Hospital পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
সবার জীবনে বয়ে আসুক সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি।

ঠাকুরগাঁওয়ে ১৭৩ সুবিধাবঞ্চিত রোগীকে বিনামূল্যে চক্ষুসেবা দিল সেফ হাসপাতাল।ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর কালমেঘ রমজান আলী  উ...
09/04/2026

ঠাকুরগাঁওয়ে ১৭৩ সুবিধাবঞ্চিত রোগীকে বিনামূল্যে চক্ষুসেবা দিল সেফ হাসপাতাল।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর কালমেঘ রমজান আলী উচ্চ বিদ্যালইয়ে দরিদ্র রোগীদের জন্য যৌথ উদ্যোগে বিনামূল্যে চক্ষুশিবির আয়োজন করেন সফিউদ্দিন আহমেদ ফাউন্ডেশন হাসপাতাল ও Eye Care Program-MSS
এই চক্ষুশিবিরের মাধ্যমে মোট ১৭৩ জন দরিদ্র রোগীকে চক্ষুপরীক্ষা ও ৫২ জনকে চশমা প্রদান করা হয় এবং এই চক্ষুশিবিরের মাধ্যমে ৫৪ জন রোগীর চোখে ছানি শনাক্ত করা হয় এবং শনাক্তকৃত রোগীদের নয়নতরী-২ এ্যাম্বুলেন্সে করে হাসপাতালে আনা হয়। এরপর সফিউদ্দিন আহমেদ ফাউন্ডেশন (সেফ) হাসপাতালের সার্বিক সহযোগিতায় বিনামূল্যে শনাক্তকৃত ৫৪ জন ছানি রোগীর সফল সার্জারি সম্পন্ন হয়েছে যা তাদের জীবনে নতুন আলো ও স্বাভাবিক দৃষ্টির সম্ভাবনা ফিরিয়ে দিয়েছে।

Address

Mujaborni 11 Mail
Thakurgaon
5100

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 16:00
Friday 09:00 - 16:00
Saturday 09:00 - 16:00

Telephone

+8801706845500

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shafiuddin Ahmed Foundation SAF Hospital."সেফ হাসপাতাল" posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Shafiuddin Ahmed Foundation SAF Hospital."সেফ হাসপাতাল":

Share

Category