Dr. Jewel Roy Raazu

  • Home
  • Dr. Jewel Roy Raazu

Dr. Jewel Roy Raazu Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Jewel Roy Raazu, Doctor, বরিশাল।, .

শীতের শুরুতে তাপমাত্রার হঠাৎ পরিবর্তন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতায় চাপ ফেলে। ফলে অনেকেই নানান অসুস্থতায় ভোগেন। কী কী হয় ও...
14/11/2025

শীতের শুরুতে তাপমাত্রার হঠাৎ পরিবর্তন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতায় চাপ ফেলে। ফলে অনেকেই নানান অসুস্থতায় ভোগেন। কী কী হয় ও কীভাবে বাঁচবেন—চলুন জেনে নেই।

---

শীতে যেসব অসুস্থতা বেশি দেখা যায়

১) সর্দি-কাশি ও ফ্লু:
ঠান্ডা বাতাস ও ভাইরাল সংক্রমণের কারণে নাক বন্ধ, গলা ব্যথা, জ্বর, কাশি ইত্যাদি বাড়ে।

২) হাঁপানি ও শ্বাসকষ্ট:
ধুলোবালি ও ঠান্ডা হাওয়ায় এয়ারওয়ে সেনসিটিভ হয়ে শ্বাসকষ্ট বেড়ে যায়।

৩) ত্বক শুষ্কতা ও একজিমা:
রাতে ঠান্ডা ও শুষ্ক বাতাসের কারণে ত্বক ফেটে যাওয়া, চুলকানি, র‍্যাশ বেড়ে যায়।

৪) জ্বর ও ভাইরাল সংক্রমণ:
মৌসুমি ইনফ্লুয়েঞ্জা, রোটাভাইরাস, অ্যাডেনোভাইরাস ইত্যাদি বাড়তি সক্রিয় থাকে।

৫) জয়েন্ট পেইন:
রক্ত চলাচল কমে ঠান্ডায় হঠাৎ ব্যথা বা পূর্বের ব্যথা বাড়তে পারে।

---

যা করলে অসুস্থতা কমবে

✔ গরম কাপড় ব্যবহার:
মাথা, কান ও পায়ের দিকে বিশেষ খেয়াল রাখুন।

✔ হালকা গরম পানি পান করুন:
শরীর গরম রাখে ও সংক্রমণের ঝুঁকি কমায়।

✔ ভিটামিন–সি সমৃদ্ধ খাবার খান:
লেবু, কমলা, পেয়ারা, আমলকি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

✔ ঘরের আর্দ্রতা ঠিক রাখুন:
হিউমিডিফায়ার ব্যবহার করতে পারেন অথবা ঘরে পানি ভরা বাটি রাখতে পারেন।

✔ ধুলোবালি এড়িয়ে চলুন:
বাইরে গেলে মাস্ক ব্যবহার করুন, হাঁপানি রোগীরা ইনহেলার সাথে রাখুন।

✔ পর্যাপ্ত ঘুম ও পানি:
ঘুম কম হলে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়।

---

ডাক্তারের কাছে কখন যাবেন?

তিন দিনের বেশি জ্বর

শ্বাসকষ্ট বা বুকে চাপ

শিশুদের খাওয়ায় অনীহা, ডিহাইড্রেশন

দীর্ঘস্থায়ী কাশি বা ত্বক সংক্রমণ

---

সতর্ক থাকুন, সুস্থ থাকুন।
—ডা. জুয়েল রায় (রাজু)

ছবিতে যে মাছ দেখতে পাচ্ছেন তার নাম Puffer Fish.স্থানীয় ভাবে পটকা মাছ নামে পরিচিত। ছবিটি গত কাল মধুখালি (ফরিদপুর) থেকে তু...
11/11/2025

ছবিতে যে মাছ দেখতে পাচ্ছেন তার নাম Puffer Fish.স্থানীয় ভাবে পটকা মাছ নামে পরিচিত। ছবিটি গত কাল মধুখালি (ফরিদপুর) থেকে তুলেছি।

🐡 পাফার ফিশ (Puffer Fish) ও স্বাস্থ্যঝুঁকি: জানুন বিপদের দিকগুলো

পাফার ফিশ দেখতে সুন্দর হলেও এটি পৃথিবীর অন্যতম বিষাক্ত সামুদ্রিক মাছ। এদের শরীরে থাকে টেট্রোডোটক্সিন (Tetrodotoxin) নামের এক শক্তিশালী নিউরোটক্সিন, যা সায়ানাইডের চেয়েও প্রায় ১,২০০ গুণ বেশি বিষাক্ত!

⚠️ বিষের প্রভাব

টেট্রোডোটক্সিন মূলত স্নায়ুতন্ত্রকে পক্ষাঘাতগ্রস্ত (paralyzed) করে দেয়।

সামান্য পরিমাণেও এটি গ্রহণ করলে জিহ্বা ও ঠোঁট অবশ হওয়া, মাথা ঘোরা, বমি, শ্বাসকষ্ট ইত্যাদি উপসর্গ দেখা দিতে পারে।

গুরুতর ক্ষেত্রে শ্বাসরোধ ও হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু ঘটতে পারে।

🍽️ খাওয়ার ঝুঁকি কোথায়?

জাপান, কোরিয়া ও কিছু উপকূলীয় দেশে পাফার ফিশ (যা “ফুগু” নামে পরিচিত) বিশেষভাবে রান্না করা হয়। সেখানে কেবল লাইসেন্সপ্রাপ্ত ও প্রশিক্ষিত শেফরা এটি প্রস্তুত করতে পারেন।
সাধারণভাবে রান্না করলে এই বিষ নষ্ট হয় না, তাই অপর্যাপ্তভাবে রান্না করা বা অপ্রস্তুত পাফার ফিশ খাওয়া অত্যন্ত বিপজ্জনক।

💡 স্বাস্থ্য বার্তা

👉 পাফার ফিশ স্থানীয়ভাবে সংগ্রহ করে বা অপরিচিত উৎস থেকে কখনো খাবেন না।
👉 শুকনো বা সংরক্ষিত পাফার ফিশেও টেট্রোডোটক্সিন থেকে যায়।
👉 বিষক্রিয়া ঘটলে দ্রুত চিকিৎসা নিন — তবে মনে রাখবেন, এই বিষের নির্দিষ্ট কোনো প্রতিষেধক নেই।

---

🩺 ডা. জুয়েল রায় (রাজু)
স্বাস্থ্য সচেতনতায় পাশে আছি 💚

জুলাই/২০২৫। চারিদিকে তখন শুধুই এক্সাম আর এক্সাম।মাঝখানে , আমি গরীব ফকিরুল্লাহ🙂।স্মৃতিতে থাকুক।
09/11/2025

জুলাই/২০২৫।
চারিদিকে তখন শুধুই এক্সাম আর এক্সাম।
মাঝখানে , আমি গরীব ফকিরুল্লাহ🙂।

স্মৃতিতে থাকুক।

সেলফি রোডপটুয়াখালী
09/11/2025

সেলফি রোড
পটুয়াখালী

শিক্ষকতার শুরু ২০১৫ সালে। তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মাত্র ভর্তি হইছি।ক্লাস ফোরের স্টুডেন্ট। কিছুদিন আগে তার ফোন পে...
14/10/2025

শিক্ষকতার শুরু ২০১৫ সালে। তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মাত্র ভর্তি হইছি।ক্লাস ফোরের স্টুডেন্ট। কিছুদিন আগে তার ফোন পেলাম।এখন তার কলেজ প্রায় শেষ।

বরিশাল এসে ২০১৬ তে পড়ানো শুরু করি।১মে পার্সোনাল পড়ানো, এরপর মাজেদ ভাই(আমার গুরু)র সাথে মেডিকো,পরে আমার নিজের কোচিং, আইকন, সার্কেল,রেটিনা প্লাস সহ অনেক জায়গায় ক্লাস নিয়েছি।

বিগত ১১ বছরে ব্যক্তিগত ও কোচিং মিলায়ে কয়েক হাজার শিক্ষার্থী পড়ানোর অভিজ্ঞতা হয়েছে।

এখন অবসর গ্রহনের সময় ঘনিয়ে আসছে।তবে সুযোগ পেলে আবার নিশ্চয়ই শিক্ষকতায় ফিরবো,হয়তো অন্যভাবে।

এরা HSC-25,এরাই আমার শেষ ব্যাচ।সবার জন্য দোয়া রইবে এবং সবার দোয়াপ্রার্থী।

হলুদ অটোর এই শহর টাতে ১০ বছর কাটিয়ে দিলাম।এসেছিলাম টিনেজার হয়ে, যাবো পরিপূর্ণ যুবক হয়ে।যা শিখলাম তাই জীবনের সেরা শিক্ষা।...
27/09/2025

হলুদ অটোর এই শহর টাতে ১০ বছর কাটিয়ে দিলাম।এসেছিলাম টিনেজার হয়ে, যাবো পরিপূর্ণ যুবক হয়ে।

যা শিখলাম তাই জীবনের সেরা শিক্ষা।

শেষ সময় স্মৃতি জমাই।

18/07/2024

বরিশালের আহত যারা আছেন তারা চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এর Surgery unit-2 এবং Surgery unit-3 এ যাবেন।

সেখানে Intern চিকিৎসক আহতদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য প্রস্তুত আছেন। হাসপাতালের জরুরি (Emergency) বিভাগেও অভিজ্ঞ চিকিৎসক ও পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা রয়েছে।

🩸🩸বরিশালে আন্দোলনকারী কারো রক্ত লাগলে যোগাযোগ -
01741020394 (A+)
01715350283(A+)
01910288827(A+)
01912373421(A+)
01991314835(B+)
01727247978(B+)
01941909079(B+)
01974145447(B+)
01843521464(B+)
01962505556 (B+)
01920039997(B+)
01910297969(0+)
01787962434(0+)
01029201434(0+)
01953213496(0+)
01737330329(0+)
01975323019(0+)
01719048479(0+)
01517166936(A+)
01818978144(A+)
01789643995(B+)
01628407539(A+)
01707183442(O+)
01317050892(O+)
01601823074 (B+)
01713226701(O+)
01612191070(O+)
01609551806)(B+)
01926116217(AB+)
01749051899 (A+)
01850989102 (A+)
01757097125 (B+)
01837931483(O+)
01724297556 (A+)
01792363622 (AB+)
0175i896176 (O-)
01943145277(B+)
01710019505(O+)
01728490519 ( A+)
01788879932 (B+)
01912189470(A+)
01707666965(B+)
01777889377(A+)
01991084710(AB+)
01321727671(B+)
01715669245 (O+)
01404979187 (B+)
0140494065 (A-)
01760600665 (B+)
01962004865 (O-)
01766473553(A-)
01827766768 (B+)

🚑🚑 Here is the list of ambulance contact numbers for Barishal:

1. **General Hospital Ambulance, Barishal**
- Contact: 01712764309

2. **Sher-e-Bangla Medical College Hospital Ambulance, Barishal**
- Contact: 01782755500

3. **Babuganj Upazila Health Complex, Babuganj, Barishal**
- Contact: 01724049028

4. **Gournadi Upazila Health Complex, Gaurnadi, Barishal**
- Contact: 01716478945

5. **Muladi Upazila Health Complex, Muladi, Barishal**
- Contact: 01744546812

6. **Uzirpur Upazila Health Complex, Wazirpur, Barishal**
- Contact: 01713868320

7. **Barishal Fire Brigade Ambulance Service, Sadarkotwali, Barishal**
- Contact: 043165222 / 01878001111 / 01983886677

8. **Fire Brigade Ambulance Service, Gaurnadi, Barishal**
- Contact: 0432256333 / 01757536065

9. **Fire Brigade Ambulance Service, Banari Para, Barishal**
- Contact: 0433256222 / 01927859936

10. **ISIS Diagnostic Lab, Sadarkotwali, Barishal**
- Contact: 01719571232

11. **Ambia Memorial Hospital & Diagnostic Ltd, Sadarkotwali, Barishal**
- Contact: 01674091752

12. **Dr. Mustafizur Rahman Hospital, Gaurnadi, Barishal**
- Contact: 01712174700

13. **Sher-e-Bangla Medical College Hospital, Sadarkotwali, Barishal**
- Contact: 01782755500
©

18/07/2024

পরামর্শ

যেহেতু বর্তমানে শিক্ষার্থীরা টিয়ার গ্যাসের সম্মুখীন হচ্ছে সেক্ষেত্রে টিয়ার গ্যাসের জন্যে চোখের চিকিৎসা নিচে দেয়া হলো:
১)প্রচুর পরিমানে নরমাল পানি দিয়ে চোখ ধুয়ে ফেলতে হবে
২) Optimox /Moxilocin /vigalon eye drop ( any )
১ ফোটা করে ৬ বেলা উভয় চোখে ব্যবহার করবে ৭ দিন
৩)Tearfresh ,/Aquafresh /Bestfresh /Polytear /Lubrimax eye drop
১ ফোটা করে ৪ বেলা - 1 month

Tab
Ce vit
1+1+1 - 1 month

#মনে রাখতে হবে প্রধান চিকিৎসা কিন্তু পানি দিয়ে ধুয়ে ফেলা।তাই টিয়ার গ্যাস এক্সপোজ হওয়ার পর যত দ্রুত সম্ভব পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।

18/07/2024

কোটা আন্দোলনে, আহত কোন ভাই-বোনের চিকিৎসা বিষয়ক সহায়তা লাগলে নি:সংশয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন।
phn:01675989609

HSC-26(ইন্টারমিডিয়েট ১ম বর্ষ)ব্যস্ততার জন্য এবার রসায়ন ও বায়োলজির ১ টা করে মোট ২ টা ব্যাচ পড়ানো হবে।মোট সিট মাত্র ১৮ টাক...
03/07/2024

HSC-26(ইন্টারমিডিয়েট ১ম বর্ষ)

ব্যস্ততার জন্য এবার রসায়ন ও বায়োলজির ১ টা করে মোট ২ টা ব্যাচ পড়ানো হবে।মোট সিট মাত্র ১৮ টা

ক্লাস শিডিউল: রবি-মঙ্গল-বৃহ
বিকাল ৪-৫ টা:রসায়ন
বিকাল ৫-৬ টা:বায়োলজি

ক্লাস শুরু ১০ ই জুলাই।১০ জনের ব্যাচ,মান্থলি ১৫০০ টাকা/প্রতি সাব্জেক্ট। এডভান্স পেমেন্ট সিস্টেম

ডেমো ক্লাসের লিংক কমেন্টে।ক্লাস দেখে ভাল লাগলে তবেই ভর্তি হতে বলা হলো।

Address

বরিশাল।

Telephone

+8801675989609

Website

Services

Specialties

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Jewel Roy Raazu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Jewel Roy Raazu:

  • Want your practice to be the top-listed Clinic?

Share